17/02/2020
একটি দেশের জন্যে গান
প্রিয় বন্ধুরা
অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। একটি নিমন্ত্রণ জানিয়ে লিখছি। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে পাশে এসে দাঁড়িয়েছিলেন অনেক বিদেশী বন্ধু। পাশে দাঁড়ানোর তেমনি একটি মহৎ ও অসাধারণ অধ্যায়ের নাম "দ্য কনসার্ট ফর বাংলাদেশ"। ১৯৭১ সালের ১ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ঐতিহাসিক মেডিসন স্কয়ার গার্ডেনের সেই কনসার্টটির উদ্যোক্তা ছিলেন জগৎখ্যাত শিল্পী জর্জ হ্যারিসন ও সেতারবাদক পণ্ডিত রবি শংকর। যোগ দিয়েছিলেন তখনকার বিশ্বসেরা শিল্পীরা। কনসার্ট থেকে পাওয়া অর্থ ইউনিসেফের মাধ্যমে দেয়া হয়েছিল বাংলাদেশের শরনার্থীদের জন্য। ....
..খবর হলো, ঐতিহাসিক সেই আয়োজন নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করছি আমরা। এর জন্যে নিউইয়র্কে আমরা গড়ে তুলেছি "ফ্রেন্ডস অব ফ্রিডম" নামে একটি প্লাটফর্ম। যার উদ্দেশ্য মুক্তিযুদ্ধে বিদেশী বন্ধুদের নিয়ে কাজ করা।...
কি করছি আমরা? তা তুলে ধরার জন্যে এবার ঢাকায় আয়োজন করা হয়েছে একটি অনুষ্ঠান। শাহবাগের জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এই অনুষ্ঠানটি হবে আগামী ১৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার, বিকাল ৫টায়।
একটি দেশের জন্য গান
Songs for a Country
এই শিরোনামের অনুষ্ঠানে থাকছে শ্রদ্ধাজ্ঞাপন, স্মৃতিচারণ এবং সাংস্কৃতিক আয়োজন।
প্রধান অতিথি
আবুল হাসান মাহমুদ আলী, এমপি
সাবেক পররাষ্ট্র মন্ত্রী
বিশেষ অতিথি
ড. কামাল আবদুল নাসের চৌধুরী
প্রধান সমন্বয়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটি
মফিদুল হক
ট্রাস্টি, মুক্তিযুদ্ধ জাদুঘর
সৈয়দ ইশতিয়াক রেজা
প্রধান সম্পাদক, জিটিভি এবং সারাবাংলা ডট নেট
সুভাষ সিংহ রায়
লেখক ও রাজনৈতিক ভাষ্যকার
ডা. ফেরদৌস খন্দকার
নিউইয়র্ক প্রবাসী বিশিষ্ট চিকিৎসক
সভাপতি
শামীম আল আমিন
সমন্বয়ক, ফ্রেন্ডস অব ফ্রিডম
স্বাগত বক্তব্য
মো. আব্দুল হামিদ
ব্যবস্থাপনা পরিচালক, বিজবন্ড আইটি লিমিটেড
সঙ্গীত পরিবেশন করবেন
রথীন্দ্রনাথ রায়
স্বাধীন বাংলা কেন্দ্রের শিল্পী
বাবু সরকার
জনপ্রিয় শিল্পী
শুভাশীষ ভৌমিক
ঋতুরাজ ভৌমিক
(সঙ্গীত দল : বাপকা বেটা)
অপর্ণা আমিন
শিশু শিল্পী
আবৃত্তি
অভ্র ভট্টাচার্য
বিশিষ্ট বাচিক শিল্পী
ফ্রেন্ডস অব ফ্রিডম এবং বিজবন্ডের আয়োজনে অনুষ্ঠানটি সবার জন্যে উন্মুক্ত। বন্ধুদের যারা বাংলাদেশে
আছেন, প্লিজ চলে আসুন সবাইকে নিয়ে।