24/12/2019
ডিজিটাল মার্কেটিং এর শুরুটা যেভাবে
ডিজিটাল বা অনলাইন মার্কেটিং এর চল মূলত গত ১ দশকে সবার নজরে আসলেও শুরুটা কিন্তু একদম সার্চ ইঞ্জিন তৌরি হওয়ার পর থেকে। মূলত ১৯৯০ সালে আর্চির সার্চ ইঞ্জিনে কয়েকশো ওয়েবসাইট লিস্টিং এর মধ্যে দিয়ে অনলাইন বা ডিজিটাল মার্কেটিং এর যাত্রা শুরু হয় বলে ধরে নেওয়া যায়।
এরপর ১৯৯৪ সালে পৃথিবীতে যখন মাত্র ৩০ মিলিয়ন অর্থাৎ বর্তমান ঢাকা শহরে বসবাস করা দ্বিগুণ মানুষ ওয়েবে ছিল তখন AT&T এর প্রথম ক্লিকেবল ওয়েব এড ব্যানার রিলিজ হয়। ১৯৯৪ সালেই প্রথম ইকমার্স ট্রানসেকশন হয় Netmarket এ এবং একই বছরে শুরু হয় ইয়াহু এর কার্যক্রম।
- ১৯৯০ সালে কয়েকশো ওয়েবসাইট লিস্টিং এর মধ্য দিয়ে বিশ্বের প্রথম সার্চ ইঞ্জিন আর্চির যাত্রা শুরু।
- ১৯৯৪ সালে AT&T এর প্রথম ক্লিকেবল ওয়েব এড ব্যানার রিলিজ, প্রথমবারের মতো ইকমার্স ট্রানসেকশন হয় নেটমার্কেট-এ এবং ইয়াহু তাদের কার্যক্রম শুরু করে
- ১৯৯৬ সালে HotBot, LookSmart, এবং Alexa রিলিজ করে ছোট ছোট সার্চ ইঞ্জিন বট। এই সার্চ ইঞ্জিন বট বা স্পাইডার নিজে নিজে ওয়েবে রিলিজ হওয়া ডাটা কালেক্ট করা শুরু করে।
- ১৯৯৭ সালে প্রথম সোশ্যাল মিডিয়া সাইট SixDegreee.com এর যাত্রা শুরু হয় যখনো কিনা মাইক্রোসফট এর MSN এবং গুগলের যাত্রা শুরু হয়নি।
- ১৯৯৮ সালে ইয়াহুতে যুক্ত হয় ওয়েব সার্চ অপশন এবং যাত্রা শুরু হয় গুগল সার্চ ইঞ্জিন এবংমাইক্রোসফট এর MSN এর।
- ২০০০ সাল থেকে ওয়েব জগতে রেভ্যুলুশন শুরু হয়। ইন্টারনেটের ইউজার ডাবল হয়ে যায়।
- ২০০১ এ প্রথম মোবাইল মার্কেটিং ক্যাম্পেইন চালু করে ইউনিভার্সাল মিউজিক।
- ২০০২ এ চালু হয় লিঙ্কডইন।
- ২০০৩ এ ওয়ার্ডপ্রেস এবং মাইস্পেস এর যাত্রা শুরু হয়।
- ২০০৪ এ জিমেইল নিয়ে আসে গুগল, একই বছর ফেইসবুক প্রাথমিকভাবে শুরু করে তাদের কার্যক্রম।
- ২০০৫ এ গুগল নিয়ে আসে ইউটিউব।
- ২০০৬ এ শুরু হয় টুইটার এর যাত্রা, এবং মাইক্রোসফট চালু করে লাইভ সার্চ। সাথে প্রথমবারের মতো ডিজিটাল মার্কেটিং এ স্প্লিট টেস্টিং এর চর্চা শুরু হয়।
- ২০০৭ এ টাম্বলার এবং আইফোন লঞ্চ হয়।
- ২০০৯ এ গুগলের ইন্সটেন্ট সার্চ রেজাল্ট চালু হয়। এবং একই বছর বন্ধ হয় গুগলের এফিলিয়েট নেটওয়ার্ক।
- ২০১০ সালে গুগল বাজ এবং হোয়াটসএপপ চালু হয়।
- ২০১১ তে গুগল বাজ সাটডাউন হয়, সাথে চালু হয় গুগল প্লাস এবং রিলিজ হয় গুগল পান্ডা।
- ২০১২ তে গুগলের নলেজ গ্রাফ চালু হয়, এবং সোশ্যাল মিডিয়া বাজেট ৬৪% ছাড়িয়ে যায়।
- ২০১৪ তে মোবাইলের ইন্টারনেট ইউজারের সংখ্যা পিসির ইন্টারনেট ইউজার এর সংখ্যা ছাড়িয়ে ফেলে। ফেইসবুক হোয়াটসএপ কিনে নেয়, এবং ফেইসবুক মেসেঞ্জার লঞ্জ করে, লিঙ্কডইন টেইলর্ড এড ফিচার যুক্ত করে।
- ২০১৫ তে স্ন্যাপচ্যাট ডিসকোভার ফিচার যুক্ত করে।
- ২০১৬ তে ফেইসবুক লাইভ এর যাত্রা শুরু।
মার্কেটিং জগতে যেহেতু একজন মার্কেটার এর প্রধান দ্বায়িত্ব হচ্ছে পণ্যের প্রচার এবং প্রসার সে মাধ্যমেই করা যেখানে ঐ পণ্যের পটেনশিয়াল কাস্টমারদের আনাগোনা রয়েছে, তাই ধরে নেওয়া যেতে পারে ডিজিটাল মার্কেটিং এর উত্থান মূলত তখন থেকেই শুরু যখন থেকে মানুষ সার্চ ইঞ্জিন ব্যাবহার করে কোন তথ্য বের করতে শুরু করে এবং তা অভ্যাসে পরিণত করে। আর ঠিক তখনই ডিজিটাল মার্কেটাররা বুঝতে শুরু করে যে
ওয়েবসাইটের কনটেন্ট স্ট্র্যাটিজি যদি সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি করে সাজানো যায় তাহলেই টার্গেট অডিয়েন্সরা অনলাইনে তাদের ওয়েবসাইটটি খুঁজে পাবে এবং ভিজিটর বাড়ার মাধ্যমে সেলস গ্রোথও বৃদ্ধি পাবে। এরই সাথে ইমেল মার্কেটিং, ভিডিও মার্কেটিং মাধ্যম ডিজিটাল মার্কেটিং উইং-এ যুক্ত হওয়ার পর মার্কেটাররা ক্ষেত্রগুলো ব্যাবহার করতে শুরু করে। ধীরে ধীরে সোশ্যাল মিডিয়ার উত্থান হওয়ার পর ডিজিটাল মার্কেটাররা বুঝতে পারে যে সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলো পণ্য প্রচারে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এভাবেই মূলত ডিজিটাল মার্কেটিং আজ এই পর্যায়ে আসতে পেরেছে যেখানে অনলাইনের সাথে যুক্ত প্রতিটি মানুষ আজ এই প্ল্যাটফর্মের একটি অবিচ্ছেদ অংশ। এবং এই অবিচ্ছেদ অংশ থেকেই ডিজিটাল মার্কেটিং এর সর্বশেষ সংযোজন ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর সূত্রপাত।