04/07/2013
কম্পিউটার মাউসের উদ্ভাবক ডগলাস অ্যাঙ্গেলবার্ট ২ জুলাই ৮৮ বছর বয়সে নিজ বাড়িতে বার্ধক্যের কারণে মারা গেছেন। তাঁর মেয়ে ক্রিস্টিনা এক ই-মেইল বার্তায় অ্যাঙ্গেলবার্টের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি। অ্যাঙ্গেলবার্ট ১৯২৫ সালের ৩০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ওরিগন রাজ্যের প...