Razu Ahmed's Lab

Razu Ahmed's Lab ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স-এর প্র্যাক্টিক্যাল কাজ সহজ ভাবে উপস্থাপন করাই আমাদের মূল লক্ষ্

01/07/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Sahadat Hossain, Dipu Deb, Md Sadek Mia, Abdul Khalique Khalique, M Kalim Huque

26/06/2024

Pattern cutter machine.
স্বয়ংক্রিয় ভাবে প্যাটার্ন ড্রয়িং করে কাটতে পারে এই মেসিনটি।
বর্তমানে প্রায় সকল গার্মেন্টসে এই মেশিন ব্যবহার করা হয়।


14/06/2024

Transformer Tap changer setting.



All electrical engineers should know....
08/02/2024

All electrical engineers should know....

09/09/2021

Air Compressor...
এটি প্রায় ফ্যাক্টরিতেই প্রয়োজন হয়।
মূলত যেসকল ফ্যাক্টরিতে নিউমেটিক সিস্টেমের মেশিন চলে সেসকল ফ্যাক্টরিতেই এটি প্রয়োজন হয়....

আমি ধারনা করছি আপনাদের অধিকাংশের-ই এটি সম্পর্কে ধারণা আছে...

#ধন্যবাদ

DOT matrix/LED matrix (২য় পর্ব): ১ম পর্বে আমরা শিখেছিলাম DOT matrix/LED matrix এর সার্কিট গঠন এবং ১টি LED কে কিভাবে কন্ট...
28/08/2018

DOT matrix/LED matrix (২য় পর্ব):
১ম পর্বে আমরা শিখেছিলাম DOT matrix/LED matrix এর সার্কিট গঠন এবং ১টি LED কে কিভাবে কন্ট্রোল করা যায়। যারা ১ম পর্ব পড়েননি তারা দয়া করে পড়ে নিবেন।
এই পর্বে আমরা শিখব কিভাবে একাধিক LED কন্ট্রোল করে LED matrix এ সকল জটিল চিত্র প্রদশন করা যায়। ১নং চিত্রে দেখানো LED গুলো একসাথে জালাতে পারলেই আপনি ১০০% LED matrix আয়ত্ত করে ফেলেছেন। এখন আপনি ভাবছেন এটা আবার কোনো কঠিন কাজ নাকি। যদি আপনার পূর্ব অভিজ্ঞতা না থাকে তাহলে এটা আপনার পক্ষে অসম্ভস। ১ম পর্বের অভিজ্ঞতা অনুসারে আপনি যদি চেষ্টা করেন তাহলে ২নং চিত্রের ঘটনা ঘটবে। মানে আরো ৪টা LED বেশি জলবে যেটা কাম্য নয়।
কথা না বারিয়ে আমিই সমাধানটা বলে দেই। আসলে একই সাথে ১নং চিত্রে মতো ঐ ৪টা LED জালানো সম্ভব না। তবে ঐ চিত্রটা প্রদর্শন করা সম্ভব। এক্ষেত্রে আমাদের চোখের একটা ভ্রমকে কাজে লাগাতে হবে এবং সব LED matrix এ এই পদ্ধতিটাই অবলম্বন করা হয়। আমাদের চোখ খুব দ্রুত ঘটে যাওয়া কোনো ঘটনা দেখতে পারেনা। বিশেষ করে ১০ মিলি সেকেন্ডে ঘটা কোনো কাজতো দেখা অসম্ভব। আর তাই আমরা LED গুলো যদি ১০ মিলি সেকেন্ড পরপর জালাতে থাকি তাহলে আমাদের কাছে মনে হবে তা জলেই আছে। আর এত দ্রুত LED গুলো সুইচিং হাতে করাটাও অসম্ভব। তাই এই কাজের জন্য Microcontroller বা Arduino ব্যাবহার করা হয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
*লেখাটি ভালো লাগলে আমার পেজটি LIKE করবেন*
*এবং Share করতে ভুলবেন না*

Never Stop Learning... ... ...
25/08/2018

Never Stop Learning... ... ...

DOT matrix/LED matrix: বিষয়টা সত্যি খুবই মজার। কারন এই সার্কিটে এমন কিছু ঘটে যা হয়তো আপনার চিন্তার উর্ধে। আমি উদাহরণ হিস...
24/08/2018

DOT matrix/LED matrix: বিষয়টা সত্যি খুবই মজার। কারন এই সার্কিটে এমন কিছু ঘটে যা হয়তো আপনার চিন্তার উর্ধে।
আমি উদাহরণ হিসেবে 8x8 LED matrix দিয়ে বিষয়টা উপস্থাপন করছি। ১নং চিত্রে সম্পূর্ন অ্যাসেমব্লি, ২নং চিত্রে পিন লেআউট এবং ৩নং চিত্রে সার্কিট ডায়াগ্রাম দেখানো হয়েছে। আপনি যদি ৩নং চিত্রটা মানে সার্কিট ডায়াগ্রাম ভাল করে বুঝেন তাহলে ৫০% শেখা হয়ে যাবে। আর বাকি ৫০% বুঝতে হলে সার্কিট-টা কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা বুঝতে হবে।
তাহলে শুরু করা যাক, আপনি অবশ্যই খেয়াল করেছেন 8x8 LED matrix এ মোট ৬৪ টি LED আছে। কিন্তু এই ৬৪ টি LED কন্ট্রোল করা হয় মাত্র ১৬ টি পিন দিয়ে। এটা খুবই সহজ। ৩নং চিত্রটি দেখুন, প্রথমে ৬৪ টি LED কে ৮টি কলাম ও ৮টি রোতে সাজানো হয়েছে।
এবার প্রতিটা রো-এর LED গুলোর অ্যানোড প্রান্ত গুলো শর্ট করে ৮টি পিন(R1,R2,R3,R4,R5,R6,R6,R7,R8)বের করা হয়েছে। একই ভাবে প্রতিটি কলামের LED গুলোর ক্যাথোড প্রান্ত গুলো শর্ট করে আরো ৮টি পিন(C1,C2,C3,C4,C5,C6,C7,C8) বের করা হয়েছে।
এবার যদি R1 এ পজিটিভ এবং C1 নেগেটিভ ভোল্ট দেওয়া হয় তবে কোন LED টা জলবে? ৩নং চিত্র দেখে উত্তরটা দিন। বা পাশের উপরের LED টা জলবে। কারন ঐ LED টা R1 এবং C1 সাথে সংযুক্ত। ঠিক একই রকম ভাবে ৬৪টি LED কে আলাদা আলাদা কন্ট্রোল করা সম্ভব।

এখন আপনি হয়তো ভাবছেন একই সাথে একাধিক LED কিভাবে জালাবেন কেননা একটা LED দিয়ে জালিয়ে তো আর ১নং চিত্রের মতো লাভ সাইন তৈরি করা যাবে না।
এই প্রশ্নের উত্তর পাবেন ২য় পর্বে।
এই পর্বে আমি সার্কিট-টা বোঝানোর চেষ্টা করেছি। আগামি পর্বে কন্ট্রোলিং-টা বোঝানোর চেষ্টা করবো।

কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
*পোস্টটি ভাল লাগলে অবশ্যই share করবেন*

09/07/2018
সার্ভো মোটর :ধরুন আপনি এমন একটি প্রজেক্ট তৈরি করতে চাচ্ছেন যেখানে কোনো বস্তুকে নির্দিষ্ট কোণে ঘুরাতে হবে। এখন প্রশ্ন হলো...
04/07/2018

সার্ভো মোটর :
ধরুন আপনি এমন একটি প্রজেক্ট তৈরি করতে চাচ্ছেন যেখানে কোনো বস্তুকে নির্দিষ্ট কোণে ঘুরাতে হবে। এখন প্রশ্ন হলো এই কাজটি কি আপনি সাধারন মোটর দিয়ে করতে পারবেন? অবশ্যই না। তাহলে আপনাকে এমন একটি বিশেষ মোটর ব্যবহার করতে হবে যাকে নির্দিষ্ট কোণে ঘুরানো যায়। আর সার্ভো মোটর হলো তেমনই এক প্রকার মোটর।
সার্ভো মোটর অত্যাধিক টর্ক সম্মত । আঙ্গুল দিয়ে চেপে ধরে এর গতিকে থামিয়ে দেওয়া যায় না । এটি সাধারণত খুব ভারী জিনিস মুভ করার জন্য ব্যবহৃত হয় । তবে এই মোটরের লিমিটেশন রয়েছে । Servo মোটর বিশেষ মোটর যা উচ্চ- প্রতিক্রিয়া, উচ্চ- স্পষ্টতা পজিশনিং হিসেবে কাজ করতে সক্ষম এবং এটি সঠিক ঘূর্ণন কোণ এবং গতি নিয়ন্ত্রণ কারী মোটর।

সাধারনত যেসকল অ্যাপ্লায়েন্সে সার্ভো মোটর ব্যবহৃত হয়
Robotics, Conveyor Belts, Solar Tracking System, Metal Cutting & Metal Forming Machines, Antenna Positioning, Automatic Door Openers etc..

*পোস্টটি ভাল লাগলে অবশ্যই share করবেন*

Microcontroller কেন শিখবেন..??এই প্রশ্নটার উত্তর দিতে হলে অনেক কিছু বলা দরকার। তবে সহজ ভাবে উত্তর দিতে গেলে বলা যায়: যদি...
25/09/2017

Microcontroller কেন শিখবেন..??

এই প্রশ্নটার উত্তর দিতে হলে অনেক কিছু বলা দরকার। তবে সহজ ভাবে উত্তর দিতে গেলে বলা যায়: যদি আপনি আপনার মনে মনে চিন্তা করা কোনো ইলেকট্রনিক্স ডিভাইস বা সার্টিক সহজে তৈরি করতে চান তাহলে আপনার Microcontroller জানতে হবে। এটা PLC অপেক্ষা যথেষ্ট কম ব্যায় বহুল।
Automation জগতে এর চেয়ে সাশ্রয়ী অন্য কোনো পদ্ধতি আছে বলে মনে হয়না। আপনি ইচ্ছা করলেই মাত্র ১০০ টাকায় একটা প্রজেক্ট তৈরি করতে পারেন, যেখানে Arduino তে লাগবে কমপক্ষে ৫০০ টাকা এবং PLC এর কথা তো বলায় যায়না।

তবে আপনি কম খরচে প্রজেক্ট করেছেন বলে তার মূল্য বা কাজ অন্য গুলোর তুলনায় খারাপ হবে না।

#এর ব্যাবহার: সাধারনত যারা নতুন শেখে তারা হয়তো ভাবে এটা শুধু Home-Automation এ ব্যাবহার করা যায়। আসলে ধারনাটা ভুল। এর ব্যাবহার সবচেয়ে বেশি হয় ইন্ডাসট্রিতে। আপনি এর সঠিক মূল্যায়ন পাবেন ইন্ডাসট্রিতেই। কারন সেখানে এর জন্য বাজেট অনেক বেশি থাকে।

#ধরুন আপনি একটি ইন্ডাসট্রিতে জব করেন। সেখানে একটা মেসিন আছে যা অটোমেটিক কাজ করে। এবং এটা কম্পানি ৫ বছর পূর্বে ২ কোটি টাকা দিয়ে কিনেছিল। ৫ বছর পর হঠাৎ কোনো কানরে মেসিনের কন্ট্রোল বোর্ডে আগুন লেগে বোর্ডটি পুড়েগেল।
এখন সমস্যাটা হল ঐ কম্পানি এই মেসিনটা আর তৈরি করছে না।
এরকম মুহুর্তে যদি আপনি ২ কোটি টাকার মেসিনটি আবার জীবিত করতে পারেন Microcontroller এর কেরামতি প্রয়োগ করে। তবে কি কি হতে পারে আপনার ক্যারিয়ারের সাথে তা নিশ্চয় বোঝতে পারছেন।

আশা করি বোঝার বাকী আর কিছু নাই।

সবচেয়ে বড় কথা হলো, আপনি যেকোনো কাজই শিখুন না কেন। তা কোনো ভাবে আপনার জীবনে কাজে আসবেই।

*পোস্টটি ভালো লাগলে আমার পেজটি LIKE করবেন*

*এবং Share করতে ভুলবেন না*

Microcontroller.এটি হচ্ছে একটি মাইক্রো চিপ কম্পিউটার। একজন ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার হিসেবে Microcontroller ...
24/09/2017

Microcontroller.

এটি হচ্ছে একটি মাইক্রো চিপ কম্পিউটার। একজন ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার হিসেবে Microcontroller জানলে বিশেষ কিছু সুবিধা পাওয়া যেতে পারে। আর এর জন্যই বর্তমানে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে এটা শেখার প্রবণতা দিনদিন বাড়ছে।

Microcontroller শেখার আগে যে বিষয় গুলো জানা জরুরি :
১. বেসিক ইলেকট্রনিক্স
২. C-programming

#বেসিক ইলেকট্রনিক্স: বেসিক কথাটা দ্বারাই বোঝা যায় এর অর্থ কি হতে পারে।
এটা শেখার সহজ পদ্ধতি হলো ছোট ছোট মজার ইলেকট্রনিক্স প্রজেক্ট তৈরি করা।
যেমন Blinking LED/ Moving LED/ Mini IPS/ Sound Amplifier ইত্যাদি ইত্যাদি। আর এগুলোর জন্য তো YouTube আর Google মামা আছেই। এসব প্রজেক্ট প্র্যাকটিস করলে দেখবেন ইলেকট্রনিক্স সম্পর্কে একটা ধারনা তৈরি হচ্ছে।

-progamming: এটা শেখার তিনটা মাধ্যম আছে।
১) youtube এ ভিডিও দেখে
২) বই পড়ে
৩) কোনো ট্রেনিং সেন্টার হতে।

আমি সাজেস্ট করবো বই পরে শেখার জন্য। online এ এখন অনেক ভালো ভালো বই পাওয়া যায়। এবং বাংলা ভার্সন ও আছে। এর মধ্যে 'cp book' নামে playstore এ একটা বই আছে। তামিম শাহরিয়ার ভাই বইটি খুব সুন্দর করে গুছিয়ে লেখেছেন। আসা করি নতুন হিসেবে আপনিও শিখতে পারবেন।

*পোস্টটি ভাল লাগলে অবশ্যই share করবেন*

"সবার জন্য শুভ কামনা রইল, আল্লাহ হাফেজ"

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Razu Ahmed's Lab posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share