09/08/2020
ডিএনএস ক্যাশিংঃ
টাইম সেভ করার জন্য রিকারসিভ নেম সার্ভার এই ডিএনএস রিকুয়েস্টগুলোকে ক্যাশ করে রাখে বা সহজ ভাষায় বললে লোকালি আমাদের সার্ভারে স্টোর করে রাখে, যাতে আপনার ডিভাইস আগে থেকেই জানতে পারে যে আপনার ভিজিট করা ওয়েবসাইটগুলোর আইপি অ্যাড্রেস কি কি এবং পরবর্তীতে আপনি যখন ওই ওয়েবসাইটটি ভিজিট করতে যাবেন তখন যেন আবার নতুন করে আইপি অ্যাড্রেস খুঁজতে না হয়।
ঠিক এই কারনে আপনি একটি ওয়েবসাইট একবার ভিজিট করার পরে যখন দ্বিতীয়বার আবার ভিজিট করতে যান, তখন আগের তুলনায় ওয়েবসাইটটি আরও তাড়াতাড়ি লোড হয়। এর কারন হচ্ছে, এবারো আগের মতো আপনার ব্রাউজারকে ওয়েবসাইটটির আইপি অ্যাড্রেস খুঁজে বের করতে হয়নি। কারন, আমাদের সার্ভার কম্পিউটার আগে থেকেই এই আইপি অ্যাড্রেসগুলো সেভ করে রেখেছে।