06/12/2025
মুক্ত আমদানির সুযোগ ও সহনীয় ট্যাক্স (১৫%) নির্ধারণের দাবিতে কাল থেকে আন্দোলনে যাচ্ছে ব্যবসায়ীরা। দেখুন, এই ৫৭%ট্যাক্স দিনশেষে গ্রাহক আপনাকেই দিতে হবে।
২০ লক্ষ ব্যবসায়ী পরিবারের সাথে ক্ষতিগ্রস্ত হবে সম্মানিত গ্রাহক আপনাকেই।
এই এজেন্ডা চেয়েছিল তৎকালীন হাসিনা সরকার। একই এজেন্ডা বাস্তবায়ন করতে উঠেপড়ে লেগেছে প্রতিমন্ত্রী পদমর্যাদার ফয়েজ তৈয়ব। যিনি ৯ টি প্রতিষ্ঠানকে সুযোগ দিয়ে জনগণের উপর করের বোঝা চাপিয়ে দিচ্ছেন। কর্মসংস্থান হারাবে লাখো জনবল। বস্তুত জনগণ চাইলেও আপডেট ও ভালো প্রসেসরের মোবাইল কেনার সুযোগ পাবে না সাশ্রয়ী মূল্যে। কেননা দিতে হবে অতিরিক্ত ৫৭% টাকা। আমাদের এই আন্দোলনে সম্মানিত গ্রাহক, আপনাদের স্বতস্ফূর্ত সমর্থন আপনাকে, আমাকে এবং প্রবাসীদের জন্য নিয়ে আনবে একটি সুন্দর ও উত্তম সমাধান। এটিই আমাদের কাম্য।