Kids World Bd

Kids World Bd শিশু মানেই সুন্দর।গায়ের রং শিশুর সৌন্দর্য মলিন করতে পারে না।দৃষ্টি ভঙ্গি বদলান সব বদলে যাবে ইনশাআললাহ

10/02/2026

নিউ কালেকশন কামিং সুন ইনশাআল্লাহ 😊

গার্লস টপবটম ফ্রক সেট,  স্টাইলিশ ও ইউনিক ডিজাইন। 🥰
25/01/2026

গার্লস টপবটম ফ্রক সেট,
স্টাইলিশ ও ইউনিক ডিজাইন। 🥰

আশা করি আল্লাহ আপনাদের সবাইকে নিরাপদে রেখেছেন ইনশাআল্লাহ
21/11/2025

আশা করি আল্লাহ আপনাদের সবাইকে নিরাপদে রেখেছেন ইনশাআল্লাহ

কালেকশন গুলো কিন্তু শুধু মাত্র আপনার আদরের সন্তানের ঠান্ডার নিরাপত্তা ব্যবস্থা।  মা বাবা হিসেবে কেনার দায়িত্ব আপনাদের। 🥰...
03/11/2025

কালেকশন গুলো কিন্তু শুধু মাত্র আপনার আদরের সন্তানের ঠান্ডার নিরাপত্তা ব্যবস্থা। মা বাবা হিসেবে কেনার দায়িত্ব আপনাদের। 🥰🥰

আপনার সন্তানের ঠান্ডার নিরাপত্তায় আমাদের অরিজিনাল এক্সপার্ট টি শার্ট সবসময় পাশে আছে ইনশা আল্লাহ।  🥰🥰
03/11/2025

আপনার সন্তানের ঠান্ডার নিরাপত্তায় আমাদের অরিজিনাল এক্সপার্ট টি শার্ট সবসময় পাশে আছে ইনশা আল্লাহ। 🥰🥰

Just Boys, Winter Collection 🥰🥰
03/11/2025

Just Boys, Winter Collection 🥰🥰

26/08/2025

মায়ের দুধ শুধু দুধ নয়… এটা জীবন্ত (ALIVE)

🍼 পৃথিবীর একমাত্র খাদ্য হলো মায়ের দুধ, যা আপনার শিশুর প্রয়োজন অনুযায়ী মুহূর্তের মধ্যে বদলে যায়।

👶 শিশু অসুস্থ হলে
👉 দুধে বাড়ে অ্যান্টিবডি ও প্রতিরোধী কোষ, অসুখের সঙ্গে লড়াই করে।

☀️ গরমে কষ্ট পেলে
👉 দুধ হয়ে যায় বেশি পানিযুক্ত, তৃষ্ণা মেটায় ও শরীর হাইড্রেট রাখে।

📈 বৃদ্ধির সময়ে
👉 দুধে বেড়ে যায় ক্যালরি ও ফ্যাট, শিশুর বৃদ্ধি ও শক্তির জোগান দেয়।

এটা “শুধু দুধ” নয়—
✨ এটা ওষুধ
✨ এটা সান্ত্বনা
✨ এটা পানি
✨ এটা পুষ্টি
✨ এটা সুরক্ষা

💡 অবাক করার বিষয় হলো—
মায়ের শরীর শিশুর লালারস থেকে সংকেত পড়ে, আর পরের দুধকে বানায় একেবারে শিশুর জন্য কাস্টমাইজড খাবার।

💖 মায়ের দুধ জীবন্ত, বুদ্ধিমান এবং আপনার সন্তানের জন্য আল্লাহ্‌র পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত।
সুবাহানাল্লাহ ♥️

মাততৃত্ব অনেক সহজ,ভয়ঙ্কর সুন্দর তাই না?কোনো মাকে নিয়ে মন্তব্য করার আগে নিজের জিহ্বায় কা*মড় দিন!!গর্ভাবস্থা কষ্টদায়ক।সন্...
24/08/2025

মাততৃত্ব অনেক সহজ,ভয়ঙ্কর সুন্দর তাই না?

কোনো মাকে নিয়ে মন্তব্য করার আগে নিজের জিহ্বায় কা*মড় দিন!!

গর্ভাবস্থা কষ্টদায়ক।
সন্তান জন্ম দেওয়া কষ্টদায়ক।
দুধ পান করানো কষ্টদায়ক।
নিজের বাচ্চাকে কাঁদতে দেখা — কষ্টের।
পর্যাপ্ত ঘুম না পাওয়া — কষ্টের।
সবাইকে আগলে রেখে নিজের কথা শেষমেশ ভাবা — কষ্টের।
নিজের জন্য সময় না পাওয়া — কষ্টের।

একজন মা'কে সহানুভূতি প্রয়োজন, সমালোচনা নয়।
ভালোবাসা দরকার, বিচার নয়।
যে মা সবার খেয়াল রাখে, তার নিজের খেয়াল রাখারও দরকার আছে।

মাতৃত্ব বাইরে থেকে যতটা সহজ মনে হয়, বাস্তবে তা ঠিক ততটা নয়।
মাতৃত্ব অবশ্যই সুন্দর, কিন্তু তা অনেক কঠিনও।
এই কঠিন পথ চলাকে সুন্দর করে তোলে একজন মায়ের নিঃস্বার্থ ভালোবাসা।
এই ভালোবাসাই তাকে সব কিছু সহ্য করার শক্তি দেয়।

মাঝে মাঝে আমরা কন্ট্রোল হারিয়ে ফেলি 😔 কিন্তু শাসন নাকি আদর?ধরা যাক, একটি শিশু খেলছে। হঠাৎ কিছু ভুল করল।আপনি চিৎকার করলেন...
23/08/2025

মাঝে মাঝে আমরা কন্ট্রোল হারিয়ে ফেলি 😔 কিন্তু শাসন নাকি আদর?

ধরা যাক, একটি শিশু খেলছে। হঠাৎ কিছু ভুল করল।
আপনি চিৎকার করলেন— "এটা কী করছো!"
সেকেন্ডের মধ্যেই তার মুখে ভয়ের ছাপ।

নিউরোসায়েন্স বলে— এই মুহূর্তে তার ব্রেইনে কর্টিসল নামে এক স্ট্রেস হরমোন বেড়ে যায়।
এই হরমোন সরাসরি সক্রিয় করে অ্যামিগডালা— ব্রেইনের সেই অংশ, যা ভয় প্রক্রিয়া করে।
ফলাফল? শিশু মনে রাখে ভয়, নিরাপত্তাহীনতা, আর আপনার কণ্ঠের কঠোরতা।
বারবার এমন হলে সে হয়ে পড়ে ভীতু, আত্মবিশ্বাসহীন… এমনকি শেখার ক্ষমতাও কমতে পারে।

অন্য দৃশ্যটা ভাবুন—
একই ভুল করল, কিন্তু আপনি ধীরে গিয়ে বললেন,
"দেখো, এটা এমন করলে ভালো হয়…"
তার চোখে ভয় নয়, বরং কৌতূহল।

এবার ব্রেইনে নিঃসৃত হয় অক্সিটোসিন ও ডোপামিন— সেই "ফিল-গুড" হরমোন, যা প্রিফ্রন্টাল কর্টেক্সকে সক্রিয় করে।
এটাই তাকে শেখায় আত্মবিশ্বাস, নিরাপত্তা, আর নতুন কিছু শেখার আগ্রহ।

তাহলে প্রশ্ন হলো—
চিৎকার কি সত্যিই শাসন? নাকি শুধু ভয়ের স্মৃতি তৈরি করা?

ধৈর্যই একমাত্র পথ, যা শিশুর মনে গড়ে তোলে ভালোবাসা, বিশ্বাস আর আজীবনের আত্মনির্ভরতা।
চিৎকার মুহূর্ত বদলায়,
আদর বদলায় পুরো জীবন। ❤️

23/08/2025

সন্তান হওয়ার পর শুধু জীবনের রঙ বদলায় না,বদলায় সম্পর্কের রঙও।

31/07/2025

শিখগ্রই ফিরবো ইনশাআল্লাহ 👌🇧🇩

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kids World Bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share