09/05/2021
বিশেষ করে তরুণদের মধ্যে ডিপ্রেশন একটা বড় সমস্যা সব সময়, সব দেশে। বলতে দ্বিধা নাই এক সময় আমিও ডিপ্রেশনে ভুগেছি প্রচুর।
২০১৬ সালের কথা। আমার এক বন্ধুর সাথে আড্ডা দিতে দিতে দুইজন মিলে কিছু বুদ্ধি করলাম।
১। একটা ক্রলার টাইপের কিছু তৈরি করা যেটা মানুষের সোশ্যাল মিডিয়ার ওয়ালে ওয়ালে ঘুরতে থাকবে। যাদের পাবলিক পোস্টে ডিপ্রেশনের আভাষ পাওয়া যাবে তাদের একটা প্রোফাইল করবে, রেটিং করবে, ডেটাবেইজ করবে।
২। রেটিং অনুযায়ী ভিন্ন ভিন্ন একশন করবে। সাধারণ কেইসগুলোতে তাদের প্যাশনের জায়গাগুলোতে নাড়া দেয়া, প্রয়োজনে সাইকোলোজিস্টদের ইনভল্ব করা এমনকি খুব ইমার্জেন্সি কেইসে তার আত্বীয়দের এমনকি রাষ্ট্রীয় জরুরী সেবার সাথে যোগাযোগ করা।
পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে অনেক গবেষণা করে একটা বেসিক উদ্দীপনার সাইট বানাই। খুবই সাধারণ একটা সাইট। কিছু মন ভালো করার, উতসাহজনক কন্টেন্ট সেখানে মোটামুটি সুন্দর ভাবে দেই।
পরের পরিকল্পনা ছিল প্রোজেক্ট প্রপোজাল তৈরি করে ফান্ডের জন্য আবেদন করবো। ফান্ড পেলে একটা টোটাল সল্যুশন তৈরির কাজ শুরু করবো। সে মোতাবেক প্রজেক্ট প্রপোজালও তৈরি করে ১ জায়গায় দিয়েছিলাম। সেখানে সেটা খুব প্রশংসিত হয়েছিলো। কিন্তু ফান্ড পাই নাই।
আমার বিশ্বাস করার অনেক কারণ আছে যে, ফান্ডটা না পাবার কারণটা ছিল রাজনৈতিক।
এখন মুশকিল হলো গত প্রায় ২ বছর আমি রাজনৈতিক ভাবে অনেক ব্যস্ত হয়ে যাওয়ায় এ উদ্যোগটার প্রতি সময় দেবার সময় আর পাই না। আর এখন যেহেতু ব্যবসায় বেশি সময় দিতে পারি না, তাই আয়ও কমেছে অনেক। এখন এটার পেছনে খরচ করার সামর্থ্য আমার আসলে নাইও।
আমি তেমন আগ্রহী এবং সামর্থ্যবান কাউকে পেলে প্রোজেক্ট প্রপোজাল সহ, সাইট, ডোমেইন যতটুকু করতে পেরেছি, সব কিছু আসলে দিয়ে দিতে চাই।
উল্লেখ্য, এ সল্যুশনটা আমি টাকার জন্য প্ল্যান করিনি। তাই এটা বিক্রির জন্য না। কেবল আগ্রহীরা আমাকে ইনবক্স করুন প্লিজ।
যিনি কাজটা করতে পারবেন শেষ পর্যন্ত, আজীবন কৃতজ্ঞ থাকবো। আমার বিশ্বাস, ডিপ্রেশনে ভোগা অনেকেই থাকবে।
Post by Didarul Bhuiyan, CEO, ABAC Technologies Ltd.