BackbenchersTeam

BackbenchersTeam We deliver uniqueness and quality

আপনার কীবোর্ড এর ফাংশন কী F1 -F12 গুলোর কি কি কাজ তা জেনে নিন..............F1 : সহায়তাকারী কি হিসেবে ব্যবহূত হয়। F1 চা...
13/05/2016

আপনার কীবোর্ড এর ফাংশন কী F1 -F12 গুলোর কি কি কাজ তা জেনে নিন..............

F1 : সহায়তাকারী কি হিসেবে ব্যবহূত হয়। F1 চাপলে প্রতিটি প্রোগ্রামের
‘হেল্প’ চলে আসে।

F2 : সাধারণত কোনো ফাইল বা ফোল্ডারের নাম বদলের (রিনেম)
জন্য ব্যবহূত হয়। Alt Ctrl F2 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের নতুন
ফাইল খোলা হয়। Ctrl F2 চেপে ওয়ার্ডে প্রিন্ট প্রিভিউ দেখা যায়।

F3: এটি চাপলে মাইক্রোসফট উইন্ডোজসহ অনেক প্রোগ্রামের
সার্চ সুবিধা চালু হয়। Shift F3 চেপে ওয়ার্ডের লেখা বড় হাতের
থেকে ছোট হাতের বা প্রত্যেক শব্দের প্রথম অক্ষর বড় হাতের বর্ণ দিয়ে শুরু ইত্যাদি কাজ করা হয়।

F4 : ওয়ার্ডের last action performed আবার (Repeat) করা যায় এ কি চেপে। Alt F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা হয়। Ctrl F4 চেপে সক্রিয় সব উইন্ডো বন্ধ করা হয়।

F5 : মাইক্রোসফট উইন্ডোজ, ইন্টারনেট ব্রাউজারইত্যাদি Refresh করা হয় F5 চেপে। পাওয়ার পয়েন্টের স্লাইড শো শুরু করা যায়। ওয়ার্ডের find, replace, go to উইন্ডো খোলা হয়।

F6 : এটা দিয়ে মাউস কারসারকে ওয়েব ব্রাউজারের ঠিকানা লেখার জায়গায় (অ্যাড্রেসবার) নিয়ে যাওয়া হয়। Ctrl Shift F6 চেপে ওয়ার্ডে খোলা অন্য ডকুমেন্টটি সক্রিয় করা হয়।

F7 : ওয়ার্ডে লেখার বানান ও ব্যাকরণ ঠিক করা হয় এ কি চেপে।
ফায়ারফক্সের Caret browsing চালু করা যায়। Shift F7 চেপে ওয়ার্ডে কোনো নির্বাচিত শব্দের প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দের ধরন ইত্যাদি জানার অভিধান চালু করা হয়।

F8 : অপারেটিং সিস্টেম চালু হওয়ার সময় কাজে লাগে এই কি। সাধারণত
উইন্ডোজ Safe Mode-এ চালাতে এটি চাপতে হয়।

F9 : কোয়ার্ক এক্সপ্রেস ৫.০-এর মেজারমেন্ট টুলবার খোলা যায় এই কি দিয়ে।

F10 : ওয়েব ব্রাউজার বা কোনো খোলা উইন্ডোর মেনুবার নির্বাচন করা হয় এ কি চেপে। Shift F10 চেপে কোনো নির্বাচিত লেখা বা সংযুক্তি, লিংক বা ছবির ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করার কাজ করা হয়।

F11: ওয়েব ব্রাউজার পর্দাজুড়ে দেখা যায় ।

F12 : ওয়ার্ডের Save as উইন্ডো খোলা হয় এ কি চেপে। Shift F12 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল সেভ করা হয়। এবং Ctrl Shift F12 চেপে ওয়ার্ড ফাইল প্রিন্ট করা হয়।

10/02/2016

BackbenchersTeam is one of the best online base Outsourcing firm in our country.

Address

Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when BackbenchersTeam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category