18/09/2022
আপনার ব্যাসিক গ্রামারটুকু যদি ঠিক থাকে তবে-
১.
প্রতিদিন কমপক্ষে ৫-১০ পেইজ ইংরেজি পড়ুন। সেটা গল্প, উপন্যাস, আর্টিকেল, পত্রিকা, যেকোনো কিছুই হতে পারে। এতে আপনার ইংরেজি পড়তে পারার ক্ষমতা বেড়ে যাবে।
২.
প্রতিদিন কমপক্ষে ১৫-৩০ মিনিট ইংরেজিতে কিছু লিখুন। বেস্ট ফ্রেন্ডের সাথে ইংরেজিতে চ্যাট করতে পারেন, সারাদিন কী করলেন সেটা ডায়রিতে ইংরেজিতে লিখে রাখতে পারেন, ফেসবুকে অনলি মি করে ইংলিশ স্ট্যাটাস দিতে পারেন। এতে আপনার লিখবার ক্ষমতা বৃদ্ধি পাবে।
৩.
প্রতিদিন প্রায় ১ ঘন্টা ইংরেজি মুভি দেখুন, পডকাস্ট শুনুন, কান্ট্রি মিউজিক শুনুন, টেডটক দেখুন, আমেরিকা গট ট্যালেন্ট দেখুন।
মুভি দেখার সময় কেএম প্লেয়ার ব্যবহার করুন। কেএম প্লেয়ারে মুভি বা টিভি সিরিজ চালাবার সময় কিবোর্ডে থার্ড ব্রাকেট চাপলে সাবটাইটেল আগাপিছা করে। সাবটাইটেল পিছিয়ে দিয়ে মুভি দেখতে শুরু করুন। ফলে প্রথমে ডায়লগ আসবে। তা শুনে বোঝার চেষ্টা করুন। না বুঝলে একটু পর সাবটাইটেল আসবে, তা দেখে বুঝে নিন। এভাবে ২০ টি মুভি দেখুন। এতে আপনার ইংরেজি শুনে বুঝবার ক্ষমতা বাড়বে।
৪.
কথা বলবার জন্য এমন একজন বন্ধু সিলেক্ট করুন, যে আপনার ইংরেজি শুনে হাসবে না। তার সাথে সুযোগ পেলেই ইংরেজিতে কথা বলুন। ভুল করে লজ্জা পাবেন না। মনে রাখবেন, আপনি বাংলা শিখবার সময়ও অসংখ্য ভুল করেছেন। পানিকে মাম বলেছেন, নানাকে নান নান বলেছেন।
এভাবে ঠিক দুই মাস লেগে থাকুন একটানা। ঠিক দুই মাস পর আজকের আপনি আর দুই মাস পরের আপনাকে মিলিয়ে নিন।
- হুমায়ুন কবির