w3zones

w3zones w3zones is an IT consulting and Software development firm and Laravel, Codeigniter and WordPress bas

Contact (যোগাযোগ):
www.facebook.com/w3zones
www.facebook.com/groups/w3zones
01911873186 / 01611873186 (Phone & WhatsApp)

Office (অফিস):
Road No # 02, Block B, House no 31
(শাহাআলী থানা সংলগ্ন)
Mirpur 01, Dhaka 1216

05/12/2021

Rony vai Where are you, I am at Cox's Bazar?

🛤The workflow is going on in a rush Again one more job came, W3zones rocking on, snapshot for inspiration to our followe...
02/11/2019

🛤The workflow is going on in a rush Again one more job came, W3zones rocking on, snapshot for inspiration to our followers and wellwishers.
🌈Pls, pray for us and happy coding, thanks.

🛤 আলহামদুলিল্লাহ, কাজের ধারা অব্যহত আছে এবং থাকবে ইনশাআল্লাহ, w3zones এর ব্যানারে আরেকটি hourly job শুরু হল। সবাই দোয়া ক...
30/10/2019

🛤 আলহামদুলিল্লাহ, কাজের ধারা অব্যহত আছে এবং থাকবে ইনশাআল্লাহ, w3zones এর ব্যানারে আরেকটি hourly job শুরু হল। সবাই দোয়া করবেন। স্ক্রীন সট দিলাম কিছু লোকের চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জনের জন্য। 🛤

একটা গল্প বলি শুনেন - এটা একটা আফ্রিকান রূপকথা।

এক দেশে এক কাঠবেড়ালী ছিল সে অনেক কষ্ট করে গম আবাদ করেছিল। কাঠবেড়ালী যেহেতু গাছে গাছে লাফিয়ে চলে, তাই খেতে যাওয়ার কোন পথ সে তৈরি করেনাই। খেতের পাশের যেকোন গাছ থেকে লাফিয়ে সে খেতে প্রবেশ করত।

একদিন সেই খেতের পাশ দিয়ে এক মাকড়শা তার ছানাপোনা নিয়ে যাচ্ছিল। সে খেতের পুষ্ট গম দেখে অত্যান্ত লোভী হয়ে উঠল। সে দেখল খেতে প্রবেশের কোন পথ নাই। ভাবল এই খেতে প্রবেশের পথ তৈরি করতে পারলেই সব গম আমার। তাই সে তার ছানাপোনা নিয়ে কাজে নেমে পড়ল। জঙ্গল কেটে তারা পথ তৈরি করল। আর মহানন্দে গমে কেটে নিতে লাগল। কাঠবেড়ালী খেতে এসে তার চক্ষু চড়কগাছ। সে মাকড়সাদের বাধা দিল বলল, "এই গম আমার, আমি এসব আবাদ করেছি।"

মাকড়সা বলল, "আমি খেতে আসার পথ তৈরি করেছি, সব গম আমার।"

ব্যাপারটা শেষমেশ শিয়াল পন্ডিতের কোর্টে গড়াল। শেয়াল কিছু উৎকোচ নিয়ে মাকড়সাদের পক্ষে রায় দিল, "খেতের পথ যে করেছে ফসল তার।"

কাঠবেড়ালী মনের দুঃখে জঙ্গলে ফিরে গেলো আর কোনদিন আবাদের চিন্তা করল না, আজীবন ফলমূল খেয়ে কাটিয়ে দিলো।

মাকড়সারা গম কেটে নিয়ে রওনা দিলো, কিন্তু পথিমধ্যে ভীষণ ঝড় বৃষ্টি শুরু হল। তাই মাকড়সা সব গম পথের ধারে ফেলে গাছের নিচে আশ্রয় নিল। ঝড়বৃষ্টি থামলে, মাকড়সারা এসে দেখে, সব গম একটা বাজ পাখি তার ডানার নিচে রেখেছে একটা দানাও বৃষ্টিতে ভিজতে দেয়নি। মাকড়সারা, বাজকে ধন্যবাদ দিল তাদের ফসল রক্ষা করার জন্য এবং গম নিয়ে রওনা হতে চাইল।

বাজ বলে উঠল, হা আমি ফসল রক্ষা করেছি, তবে এগুলো তোমাদের ফসল কোথায় লেখা আছে, এগুলো পথের মাঝে পড়ে ভিজে নষ্ট হচ্ছিল, আমি কষ্ট করে রক্ষা করেছি সুতরাং এগুলো আমার। তাই বলে, বাজ পাখি গম নিয়ে আকাশে উড়াল দিলো।

এর দ্বারা আমরা কি শিখলাম, শুধুমাত্র নিজ পরিশ্রমের ফসলই ঘরে নেয়ার চেষ্টা করা উচিত। কারোটা জবরদখল করলে বা কাউকে ঠকিয়ে কিছু পেতে চাইলে, আপাত জয় হলেও আখেরে বিনা পরিশ্রমের ফলাফল কখন নিজের করে পাওয়া যায় না। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।

রনি কাদের / কেএম শহীদ।
w3zones

আমরা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখব ও কেন ?  .=ঃ=ঃ=ঃ=ঃ=ঃ=ঃ=ঃ=ঃ=ঃ=ঃ=ঃ=ঃ=🔥 আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়জ কেন ব্যাবহার করে...
19/10/2019

আমরা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখব ও কেন ? .
=ঃ=ঃ=ঃ=ঃ=ঃ=ঃ=ঃ=ঃ=ঃ=ঃ=ঃ=ঃ=
🔥 আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়জ কেন ব্যাবহার করে থাকি?
🔥 কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি বেশী প্রচলিত এবং কেন?

আসলেইতো আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন ব্যাবহার করে থাকি? আর কোনটা অধিক গুরুত্বের দাবীদার? অনেকের মনে এই প্রশ্ন এলেও তার সঠিক উত্তর তারা পায় না। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে এর উত্তর দেওয়ার চেষ্টা করব।
সহজ বাংলায়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা মানুষ কম্পিউটারকে নির্দেশ করার এবং নিয়ন্ত্রণ করার ক্ষমতা পায়। সুতরাং, তাই এটাই স্বাভাবিক যে একাজে অনেকগুলি ভাষা থাকবে যা এই প্রক্রিয়াটিকে আরও শক্তিশালী এবং সহজ করবে। ঠিক এই কারণেই শত শত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয়েছে এবং হচ্ছে, সেইসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেশিরভাগই এখন বিলুপ্ত, অর্থাৎ আর ব্যবহৃত হচ্ছে না, প্রতিনিয়ত কিছুনা কিছু ল্যাঙ্গুয়েজ আসছে আবার বছর না ঘুরতেই সেগুলো অপ্রচলিত হয়ে যাচ্ছে তবে সর্বোপরি এমন কিছু ভাষা রয়েছে যা আগামী বছরগুলিতে সদর্পে প্রচলিত থাকবে এবং তাদের বহুল ব্যবহারের মাধ্যমে নিজের গ্রহণযোগ্যতা প্রমাণ করবে এবং নিজ যোগ্যতার মাধ্যমে নতুন নতুন প্রোগ্রামিং ভাষার সঙ্গে লড়াই করে টিকে থাকবে।
এই নিবন্ধটির মাধ্যমে পাঠক-পাঠিকাদেরকে আগামী ২০২০ সালে অব্যাহত থাকবে এমন শীর্ষস্থানীয় কয়েকটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের টিকে থাকার সম্ভাবনা উপস্থাপন করতে চলেছি। একটু খেয়াল করুন সবাই। ২০২০ সালে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রবণতার পূর্বাভাস দেওয়ার জন্য এই নিবন্ধটি প্রোগ্রামিং অনুসারে খাঁটি সমীক্ষা নাও হতে পারে। সে বিচার বিদগ্ধ পাঠক-পাঠিকাদের হাতে। তবে বিভিন্ন সংগৃহীত পরিসংখ্যান, অনুসন্ধানের ফলাফল এবং বেতন স্কেল থেকে ডেটা ব্যবহার করা হয়েছে এখানে। এই নিবন্ধটি নতুন শিক্ষানবিশকে একটি প্রোগ্রামিং ভাষা শেখার জন্য এবং বিশেষজ্ঞের মত সহায়তা করবে এই আশা রাখি। এটি একটি দিক নির্দেশনা মাত্র, তবে যার যার ভাষাতে স্যুইচ করার সিদ্ধান্ত নিতান্তই তার তার নিজস্ব ব্যাপার, লেখক এব্যাপারে দায়িত্ব নিতে অপারগ।
যাহোক আসল কথায় ফিরে আসি। প্রথমেই আমি শুরু করব একটা সমীক্ষা দিয়ে। “স্ট্যাক ওভারফ্লো” তাদের পপুলারিটি সার্ভে ২০১৯ প্রকাশ করেছে, এতে আছে পৃথিবীর শীর্ষস্থানীয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোর জনপ্রিয়তা আর তাদের মূল উদ্দেশ্য। নিচের Table একটু খেয়াল করুন -
Stackoverflow popularity survey 2015-19.
(ছবি সংযুক্ত)

মন্তব্যঃ
এখানে এই সমীক্ষা থেকে দেখা যাচ্ছে যে, গত ২০১৭/১৮ থেকে ২০১৯ এ সব ল্যাঙ্গুয়েজের জনপ্রিয়তাই কমেছে একমাত্র পাইথন ছাড়া।
👉 পাইথন
পাইথন হ'ল একমাত্র ভাষা যার জনপ্রিয়তা গত পাঁচ বছর ধরে ক্রমাগত বেড়ে চলেছে। এটি একটি সাধারণ-উদ্দেশ্যমূলক ভাষা, সুতরাং কেউ ২০২০ সালে মাত্র একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চান এবং সফ্টওয়্যার বিকাশের ক্ষেত্রটিও কভার করতে চান তবে পাইথন বেছে নিতে পারেন। তবে এইটা তুলনামূলক কঠিন সিদ্ধান্ত হবে আমার মতে।
👉 জাভা
জাভা জনপ্রিয়তাও বৃদ্ধি পাচ্ছিল গত কয়েক বছরে, তবে ২০১৯ সালে তা ব্যাপক হ্রাস পেয়েছে, কারণ এখন এটি ওরাকল এর অধীনে রয়েছে এবং গুগল কোটলিনকে প্রচার করছে তাই এটি বিরোধী অঞ্চলে রয়েছে তবে এখনও ব্যাবহারকারীর হিসাবে, ব্যাপক সংখ্যক সংস্থা জাভা ব্যবহার করছে এবং তাদের ডায়নামিক ডাটা বেস অপারেশন এবং উত্তরাধিকার সূত্র প্রয়োগের কারণে জাভা দিয়ে তাদের কাজ চালিয়ে যাচ্ছে।
👉 সি / সি ++
সি এবং সি ++ এখনও প্রায় 20% ধরে রেখেছে এবং এটি তার সহজাত বৈশিষ্ট্য এবং লিগ্যাসি সিস্টেমের কারণে থাকবে।
👉 জাভাস্ক্রিপ্ট JAVASCRIPT
জাভাস্ক্রিপ্টের জনপ্রিয়তার প্রধান আর একমাত্র কারন এর জনপ্রিয় জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি এবং নোড.জেএস ইত্যাদির ফ্রেমওয়ার্কএর বিকাশ বলা যেতে পারে। জেএস ডায়নামিক ওয়েবসাইটের জন্য একটি বহুল ব্যবহৃত ভাষা এবং এটি তার সতন্ত্রতার বিকাশ, মোজিলার সাপোর্ট এর কারণে আগামী বছরগুলিতে এটি অবশ্যই শীর্ষে থাকবে লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্ক বিশিষ্ট হওয়ার কারনে। সুতরাং, যদি কেউ ওয়েব ডেভলপমেন্ট শিখতে চায় তবে জাভাস্ক্রিপ্টটি তার জন্য আবশ্যক।
👉 আর
আর সাম্প্রতিক বছরগুলিতে জনপ্রিয়তা অর্জন করছে এবং এর কারণ হ'ল ডেটা বিশ্লেষণের বৃদ্ধি এবং জনপ্রিয়তা। এটি ডেটা বিজ্ঞানীরা ব্যবহার করেছেন তবে পাইথনের তুলনায় অনেক পিছনে আছে এটি।
👉 রুবি অন রেইলস
পিএইচপি-র মতো, ব্যাক-এন্ড ওয়েব ডেভলপমেন্ট প্রোগ্রামিং ভাষা হিসাবে প্রতিষ্ঠিত করতে রুবি জাভাস্ক্রিপ্ট এমনকি পাইথন থেকেও কঠোর প্রতিযোগিতার মুখোমুখি। সুতরাং, আবার ওয়েব বিকাশের জন্য জাভাস্ক্রিপ্ট এবং পাইথন (সার্ভার-সাইড (ফ্লাস্ক, জ্যাঙ্গো, ইত্যাদি) ভাল পছন্দ হবে এবং রুবির চেয়ে আরও ডোমেন নমনীয়তা সরবরাহ করবে।
👉 পিএইচপি
২০১৯ সালে পিএইচপি জনপ্রিয়তার তীব্র হ্রাস হয়েছিল যেটা ছিল জাভাস্ক্রিপ্ট এবং পাইথনের সার্ভার-সাইড গ্রহণযোগ্যতার কারনে। তবুও, কেউ যদি কেউ সার্ভার-সাইড ল্যাঙ্গুয়েজ শিখতে চায় তবে এখনও পিএইচপি একটি ভাল চয়েস কারণ প্রচুর জনপ্রিয় কাঠামো যেমন কেকপিএইচপি, কোড ইগনিটার, লারাভেল ইত্যাদির সাথে বেছে নেওয়া যায় পিএইচপি
👉 অব্জেক্টিভ – সি
আপেল সুইফট ভাষায় যাওয়ার আগে পর্যন্ত অ্যাপল এর সফ্টওয়্যার যেমন ম্যাকওএস, আইওএস ইত্যাদিগুলির জন্য অব্জেক্টিভ-সি ছিল মূল ভাষা। সুতরাং এই রূপান্তরটি উভয় ভাষার জনপ্রিয়তায় প্রতিফলিত হয়, অর্থাত্- Objective-C- এর জনপ্রিয়তার পতন রয়েছে এবং সুইফটের জনপ্রিয়তা বাড়ছে। সুতরাং, আবার কেউ যদি অ্যাপলের প্রোগ্রামার হতে চায় তবে সুইফ্ট পছন্দ করতে হবে অব্জেক্টিভ-সি নয়।
বাকি ভাষাগুলো অনেকটাই কম জনপ্রিয়, তাই তাদের সম্পর্কে এখানে কিছু উল্লেখ করলাম না, লেখাটাকে একটু সংক্ষিপ্ত করার উদ্দেশ্যে।

🤑 জব মার্কেট এবং স্যালারি
একজন মানুষের ইনকাম বা বেতন কাঠামো ভৌগলিক ক্ষেত্র এবং সংশ্লিষ্ট পণ্যের চাহিদার উপর নির্ভর করে। একটি প্রোগ্রামিং ভাষা ভিত্তিক বেতন তুলনা কেবল বেতন কাঠামোর একটি আনুমানিক প্রকাশ। যে অনুমান করার জন্য আমরা জনপ্রিয় সমীক্ষা অর্থাৎ ডাইস বেতন জরিপ ২০১৮ এবং স্ট্যাক-ওভারফ্লো জরিপ ২০১৮ এবং ২০১৯ থেকে প্রোগ্রামিং ভাষার ভিত্তিতে বেতন Summerize করেছি।
নিচের চার্টটা খেয়াল করুন-
(ছবি সংযুক্ত)

👉 শিক্ষার জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নির্বাচন
পরিশেষে সমাপনি মন্তব্য হিসাবে বলা যায়, কোনও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর জনপ্রিয়তা বা চাহিদা সম্পর্কে পূর্বাভাস দেওয়া সহজ তবে শেখার জন্য কেবল একটি ভাষা বেছে নেওয়া সত্যই কঠিন কাজ। তবে এক্ষেত্রে আমাদের সহায়তা করতে পারে আমাদের ল্যাঙ্গুয়েজ শেখার উদ্দেশ্য।
উদাহরণস্বরূপ বলা যায়, আপনি যদি ওয়েব ডেভলপমেন্টে কাজ করতে চান তবে আপনার পিএইচপি ও জাভাস্ক্রিপ্টকে অবহেলা করার সামর্থ্য নেই, আপনি যদি অ্যাপলের পণ্য নিয়ে কাজ করতে চান তবে আপনি কখনই সুইফটকে অবহেলা করতে পারবেন না, যদি আপনার স্বাদটি সিস্টেম-লেভেল প্রোগ্রামিংয়ে থাকে তবে সি এবং সি ++ আপনার বন্ধু, পাইথন আপনাকে অনেকগুলি ডোমেইনে দ্রুত চালিত করতে সাহায্য করবে, সহায়তা করবে ডেটা সায়েন্স নিয়ে কাজ করতে। আপনি দেখেন যে প্রতিটি ভাষা আপনাকে আলাদা গন্তব্যে নিয়ে যাবে।

আপনার গন্তব্য নির্বাচন করুন এবং তারপরে সেই পথের ভাষা নিয়ে গাড়ি চালান সঠিকভাবে শিখতে পারলে, সাধারন মার্ক আপ ল্যাঙ্গুয়েজ এইচটিএমএল সিএসএস শিখেও জীবিকা নির্বাহ করা যায়। অর্থাৎ যা শিখবেন ভালো করে শিখবেন, গুগল করার আগ্রহ থাকতে হবে, থাকতে হবে জ্ঞান অর্জনের তৃষ্ণা। আর অধ্যাবসায়। লক্ষ্য স্থির করে প্রতিদিনের নির্দিষ্ট সময়ের প্রাক্টিস আর গবেষণা চালিয়ে যেতে হবে, তবেই সাফল্য পদচুম্বন করবে।
ভাল থাকবেন সবাই, অনেক শুভেচ্ছা রইল।
- তথ্য সূত্র স্ট্যাক ওভারফ্লো অনলাইন।

Course: Advance Web Application Development with Laravel (PHP, MySql)******************************************🔴 FREELAN...
29/09/2019

Course: Advance Web Application Development with Laravel (PHP, MySql)
******************************************
🔴 FREELANCING SUCCESS GUARANTEED

👨‍💻 মেন্টরঃ রনি কাদের
================
রনি কাদের, বিগত ৭ বছর ধরে ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করেছেন, এর পাশাপাশি আপওয়ার্ক এ কাজ করছেন প্রায় ৫ বছর ধরে। দেশে ও বিদেশের ১০০ টির বেশি ক্লায়েন্ট এর সাথে কাজ করেছেন, এবং ১০০+ প্রোজেক্ট কমপ্লিট করেছেন।
উনার সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য নিন্মোক্ত লিংক টি ভিজিট করুনঃ http://www.ronykader.w3zones.com/

👨‍💻 মেন্টরঃ রাসেল রানা
================
রাসেল রানা, বিগত ৬ বছর ধরে ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করেছেন, এর পাশাপাশি আপওয়ার্ক এ কাজ করছেন প্রায় ৫ বছর ধরে। দেশে ও বিদেশের ৮০ টির বেশি ক্লায়েন্ট এর সাথে কাজ করেছেন, এবং ১০০+ প্রোজেক্ট কমপ্লিট করেছেন।

********************************************
ছাত্র ছাত্রী দের জন্য কি থাকছেঃ
=======================

১। আমাদের সাপ্তাহিক ২টি ক্লাস ও ১টি 🔥 Backup ক্লাস থাকবে, যেন প্রতিটি স্টুডেন্ট সব গুলো টপিকস ভালো ভাবে বুঝতে পারে।

২। আমাদের ক্লাস Online Basis তাই আপনারা যেখানেই থাকুন না কেন খুব সহজেই ক্লাস করতে পরবেন। আপনারা Apps এর মাধ্যমেও আমাদের ক্লাস করতে পারবেন।

৩। আমাদের ক্লাস যথা সময়ে শুরু হবে, 🔥 ক্লাসের সময় সম্পর্কে আমরা খুবই সচেতন।

৪। আমাদের একার চেষ্টায় আপনার সাফল্য আসবে না, আপনাদের চেষ্টা অত্যান্ত জরুরী।

🔥🔥আমরা চাই আপনারা কাজ শিখুন, ডলার আপনার পিছনে ছুটবে।🔥🔥

================================
✅LANGUAGES/ FRAMEWORK
===========================
☑ PHP
☑ MYSQL
☑ OOP (Object Oriented Program)
☑ LARAVEL
☑ FREELANCING – Upwork

SHORT DETAILS:
****************
♥ ONLINE w3zones
♥ BATCH: w3-ONLINE-02
♥ TIME: 11.30pm
♥ START: 15-October-2019
♥ COURSE FEE: 6000 BDT

🏆 WHY w3zones ?
===================================
▣ Highly Qualified and Experienced Instructor
▣ Real-Life Project-based learning
▣ 100% Freelancing Success Guaranteed
▣ Get Support from Expert Freelancer
▣ Clients and Marketplace Support
▣ Weekly one open discussion/problem solving
▣ Support individually
▣ Take special care to 1st 10 talents
▣ Best 2 student will get the intern facility from w3zones
▣ Intern will get paid for working with us directly
▣ Suitable course for Newbies

🏆 PROJECTS
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
▣ Library Management Project
▣ Single/Multiple Authentication system
▣ To-Do List Software Develop
▣ Task Management System
▣ Full Blogging system develop
▣ git/ BitBucket system handling

📚LEARN: WHAT YOU CAN DO AFTER THIS COURSE
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
▣ Create any kind of dynamic application
▣ You can handle any PHP projects
▣ You can do any Local job as a PHP developer
▣ You can be hired and complete any freelancing projects
▣ Handle eCommerce solution
▣ Create CRM based application
▣ Develop task management software application
▣ Think independently and solve any query
▣ Software development by managing GIT
▣ Work as a team with BitBucket
▣ Web application development by raw PHP
▣ Dynamic application making with OOP
▣ Know how can do software testing

📙 LEARN: CORE CODING
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
PHP & MySQL(Basic to Advance)
======= ♥ =========
▣ PHP Array & PHP loops & Constant
▣ PHP String & Array functions
▣ PHP cookies & Switch Case
▣ MVC Brief
▣ Create MySql database and connect with projects
▣ Know how to do data management(delete, update, edit)
▣ Create, Attach, Copy Database
▣ Modify Table Structure/Column
▣ Insert, Update Data in Table
▣ Import/Export Data to Excel/PDF/Print/CSV
▣ Rename, Edit, Delete Table & Database
▣ Backup and Restore DB
▣ Sql Operator & Clause details
▣ Manipulate Data & Print Data
▣ Create View in Design View/code
▣ Insert/Update/Delete Data by View
▣ SUM/AVG/Max-Min/SQRT/LEN/COUNT Function
▣ Sub Query & Join Query Details
▣ Primary & Foreign Key Brief
▣ Inner/Outer/Left-Right Join
▣ LIKE/IN/OUT Operator Brief
▣ *** 1 Final Project on PHP & MySQL

OOP (Object Oriented Program)
======= ♥ =========
▣ What is OOP
▣ Class, Property, Method, Instantiate
▣ Public and Private Brief & Namespace
▣ Constant, Self Keyword , this keyword , exception
▣ Static Property, Static Method
▣ Construct Method & Object Inheritance
▣ *** 1 Final Project on OOP

LARAVEL
======= ♥ =========
▣ Install Laravel and MVC at your machine
▣ First View and Route
▣ View Data and Blade
▣ Layout Files & Query Builder
▣ Migration, Tinker and Resource Controller
▣ Eloquent One to One/Many Relationship
▣ Eloquent Many To Many Relationship
▣ Laravel Blade templating engine
▣ Joining Query & Raw query
▣ Form, Form Builder, Validation, Package Brief
▣ Statement, Condition & loops
▣ Database - Laravel Migrations
▣ Eloquent / ORM
▣ Master template setup
▣ Twitter Bootstrap integration
▣ Accessors & Mutators
▣ Update/ Delete/ Edit Data From Table
▣ ToDo list, Posts, Media
▣ Middleware (Basic to Advance)
▣ Package and validation
▣ Sending Email / Api to Gmail
▣ Laravel data seeding(DB Seed & Factory)
▣ Why & How to use Mailtrap.io
▣ Pagination in Eloquent Relationship
▣ *** ONE Final Projects On LARAVEL

==============================
🎲 কোর্স ফিঃ 6,000 টাকা
🎲 ভর্তির শেষ তারিখঃ 30 Oct 2019 (Seat Limited)
🎲 Class starts : 1 Nov 2019
🎲 Class span : 3 Months(weekly 2 classes+ 1 recovery class)

ভর্তির নিয়ম:
======================
🌿🌿PAY AMOUNT AT :::
======================
>> 01612680719(Bkash-Personal)
>> 01712680719(Rocket-Personal)
>> 01712680719(Nagod-Personal)
===============================

🌿🌿পেমেন্ট করে কন্ফার্ম করো এই ফর্ম
https://bit.ly/2NuEkN2

Course: Advance Web Application Development with Laravel (PHP, MySql)***************************************************...
25/08/2019

Course: Advance Web Application Development with Laravel (PHP, MySql)
***********************************************************************
🔴 FREELANCING SUCCESS GUARANTEED

👨‍💻 মেন্টরঃ রনি কাদের
================
রনি কাদের, বিগত ৭ বছর ধরে ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করেছেন, এর পাশাপাশি আপওয়ার্ক এ কাজ করছেন প্রায় ৫ বছর ধরে। দেশে ও বিদেশের ১০০ টির বেশি ক্লায়েন্ট এর সাথে কাজ করেছেন, এবং ১০০+ প্রোজেক্ট কমপ্লিট করেছেন।
উনার সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য নিন্মোক্ত লিংক টি ভিজিট করুনঃ http://www.ronykader.w3zones.com/

👨‍💻 মেন্টরঃ রাসেল রানা
================
রাসেল রানা, বিগত ৬ বছর ধরে ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করেছেন, এর পাশাপাশি আপওয়ার্ক এ কাজ করছেন প্রায় ৫ বছর ধরে। দেশে ও বিদেশের ৮০ টির বেশি ক্লায়েন্ট এর সাথে কাজ করেছেন, এবং ১০০+ প্রোজেক্ট কমপ্লিট করেছেন।

***********************************************************************
ছাত্র ছাত্রী দের জন্য কি থাকছেঃ
=======================

১। আমাদের সাপ্তাহিক ২টি ক্লাস ও ১টি 🔥 Backup ক্লাস থাকবে, যেন প্রতিটি স্টুডেন্ট সব গুলো টপিকস ভালো ভাবে বুঝতে পারে।

২। আমাদের ক্লাস Online Basis তাই আপনারা যেখানেই থাকুন না কেন খুব সহজেই ক্লাস করতে পরবেন। আপনারা Apps এর মাধ্যমেও আমাদের ক্লাস করতে পারবেন।

৩। আমাদের ক্লাস যথা সময়ে শুরু হবে, 🔥 ক্লাসের সময় সম্পর্কে আমরা খুবই সচেতন।

৪। আমাদের একার চেষ্টায় আপনার সাফল্য আসবে না, আপনাদের চেষ্টা অত্যান্ত জরুরী।

🔥🔥আমরা চাই আপনারা কাজ শিখুন, ডলার আপনার পিছনে ছুটবে।🔥🔥

==========================================
✅LANGUAGES/ FRAMEWORK
===========================
☑ PHP
☑ MYSQL
☑ OOP (Object Oriented Program)
☑ LARAVEL
☑ FREELANCING – Upwork

SHORT DETAILS:
****************
♥ ONLINE w3zones
♥ BATCH: w3-ONLINE-02
♥ TIME: 11.30pm
♥ START: 15-October-2019
♥ COURSE FEE: 6000 BDT

🏆 WHY w3zones ?
===================================

▣ Highly Qualified and Experienced Instructor
▣ Real-Life Project-based learning
▣ 100% Freelancing Success Guaranteed
▣ Get Support from Expert Freelancer
▣ Clients and Marketplace Support
▣ Weekly one open discussion/problem solving
▣ Support individually
▣ Take special care to 1st 10 talents
▣ Best 2 student will get the intern facility from w3zones
▣ Intern will get paid for working with us directly
▣ Suitable course for Newbies

🏆 PROJECTS
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
▣ Library Management Project
▣ Single/Multiple Authentication system
▣ To-Do List Software Develop
▣ Task Management System
▣ Full Blogging system develop
▣ git/ BitBucket system handling

📚LEARN: WHAT YOU CAN DO AFTER THIS COURSE
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
▣ Create any kind of dynamic application
▣ You can handle any PHP projects
▣ You can do any Local job as a PHP developer
▣ You can be hired and complete any freelancing projects
▣ Handle eCommerce solution
▣ Create CRM based application
▣ Develop task management software application
▣ Think independently and solve any query
▣ Software development by managing GIT
▣ Work as a team with BitBucket
▣ Web application development by raw PHP
▣ Dynamic application making with OOP
▣ Know how can do software testing

📙 LEARN: CORE CODING
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
PHP & MySQL(Basic to Advance)
======= ♥ =========
▣ PHP Array & PHP loops & Constant
▣ PHP String & Array functions
▣ PHP cookies & Switch Case
▣ MVC Brief
▣ Create MySql database and connect with projects
▣ Know how to do data management(delete, update, edit)
▣ Create, Attach, Copy Database
▣ Modify Table Structure/Column
▣ Insert, Update Data in Table
▣ Import/Export Data to Excel/PDF/Print/CSV
▣ Rename, Edit, Delete Table & Database
▣ Backup and Restore DB
▣ Sql Operator & Clause details
▣ Manipulate Data & Print Data
▣ Create View in Design View/code
▣ Insert/Update/Delete Data by View
▣ SUM/AVG/Max-Min/SQRT/LEN/COUNT Function
▣ Sub Query & Join Query Details
▣ Primary & Foreign Key Brief
▣ Inner/Outer/Left-Right Join
▣ LIKE/IN/OUT Operator Brief
▣ *** 1 Final Project on PHP & MySQL

OOP (Object Oriented Program)
======= ♥ =========
▣ What is OOP
▣ Class, Property, Method, Instantiate
▣ Public and Private Brief & Namespace
▣ Constant, Self Keyword , this keyword , exception
▣ Static Property, Static Method
▣ Construct Method & Object Inheritance
▣ *** 1 Final Project on OOP

LARAVEL
======= ♥ =========
▣ Install Laravel and MVC at your machine
▣ First View and Route
▣ View Data and Blade
▣ Layout Files & Query Builder
▣ Migration, Tinker and Resource Controller
▣ Eloquent One to One/Many Relationship
▣ Eloquent Many To Many Relationship
▣ Laravel Blade templating engine
▣ Joining Query & Raw query
▣ Form, Form Builder, Validation, Package Brief
▣ Statement, Condition & loops
▣ Database - Laravel Migrations
▣ Eloquent / ORM
▣ Master template setup
▣ Twitter Bootstrap integration
▣ Accessors & Mutators
▣ Update/ Delete/ Edit Data From Table
▣ ToDo list, Posts, Media
▣ Middleware (Basic to Advance)
▣ Package and validation
▣ Sending Email / Api to Gmail
▣ Laravel data seeding(DB Seed & Factory)
▣ Why & How to use Mailtrap.io
▣ Pagination in Eloquent Relationship
▣ *** ONE Final Projects On LARAVEL

==============================
🎲 কোর্স ফিঃ 6,000 টাকা
🎲 ভর্তির শেষ তারিখঃ 10 Oct 2019 (Seat Limited)
🎲 Class starts : 15 Oct 2019
🎲 Class span : 3 Months(weekly 2 classes+ 1 recovery class)

ভর্তির নিয়ম:
======================
🌿🌿PAY AMOUNT AT :::
======================
>> 01612680719(Bkash-Personal)
>> 01712680719(Rocket-Personal)
>> 01712680719(Nagod-Personal)
===============================

🌿🌿পেমেন্ট করে কন্ফার্ম করো এই ফর্ম
https://bit.ly/2NuEkN2

25/08/2019

:) কেন লারাভেল ফ্রেমওয়ার্ক এত জনপ্রিয় :)
===============================
প্রোগ্রামিং জগতে লারাভেল অত্যন্ত জনপ্রিয় একটি ওয়েব অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক। এটি পিএইচপি প্রোগ্রামিং ল্যাংগুয়েজের মাধ্যমে লেখা হয়ে থাকে।

আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে, ফ্রেমওয়ার্ক কী? যারা ওয়েব ডেভেলপমেন্টের সাথে জড়িত, তাদের প্রায় প্রত্যেকটা অ্যাপ্লিকেশন তৈরির সময়ই কিছু কমন জিনিস বার বার লিখতে হয়। যেমন, ইউজারের অথেনটিকেশন, সেসন হ্যান্ডেলিং, ক্যাশ-কুকি হ্যান্ডেলিং, ডেটাবেজ স্কিমা তৈরি করা, বিভিন্ন ডেটাবেজ অপারেশন ইত্যাদি। এখন যেহেতু এ কাজগুলো প্রায় প্রত্যেকটা অ্যাপ্লিকেশনেই করতে হয়, তাই ডেভেলপাররা একটা অ্যাপ্লিকেশন বয়েলারপ্লেট ব্যবহার করে, যেখানে আগে থেকেই এ কাজগুলো করা থাকে। এটিই আসলে ফ্রেমওয়ার্ক নামে পরিচিত।

আসলে বিভিন্ন প্রোগ্রামিং ভাষার জন্য বিভিন্ন ফ্রেমওয়ার্ক রয়েছে, যেমন- পাইথনের জন্য জ্যাঙ্গো(Django), রুবির জন্য রুবি অন রেইলস, জাভার জন্য হাইবারনেট, স্প্রিং ইত্যাদি। পিএইচপি ল্যাংগুয়েজের জন্যও অনেকগুলো ওয়েব অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক রয়েছে, যেমন- কোডইগনিটার, লারাভেল, সিম্ফোনি, জেন্ড ফ্রেমওয়ার্ক, ফ্যালকন, ই(Yii) ইত্যাদি। এগুলো সবই জনপ্রিয় ফ্রেমওয়ার্ক। এগুলো ছাড়াও প্রচুর ফ্রেমওয়ার্ক আছে পিএইচপিতে যেগুলো আসলে ততটা জনপ্রিয় নয়।

এখন কথা হচ্ছে, এতগুলো ফ্রেমওয়ার্ক মধ্যে আমরা কোনটা শিখবো? এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে লারাভেল শিখুন। যদিও লারাভেল তুলনামূলক নতুন ফ্রেমওয়ার্ক, তবুও এর অসাধারণ কিছু বৈশিষ্ট্য রয়েছে, যার কারনে খুব অল্পদিনের মধ্যেই লারাভেল জনপ্রিয়তার শীর্ষে চলে এসেছে। জনপ্রিয় ডেভেলপার ম্যাগাজিন, সাইটপয়েন্ট এর জরিপে ২০১৫ সালের সেরা ফ্রেমওয়ার্ক নির্বাচিত হয়েছে লারাভেল।

কেন সেরা ফ্রেমওয়ার্ক লারাভেল?
আসুুন একনজরে দেখে নেই লারাভেলের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য –

– লারাভেল এ মডার্ন পিএইচপির ফিচারগুলো ব্যবহার করে তৈরি করা হয়েছে। লারাভেল তৈরি করা হয়েছে কম্পোজার নামক ডিপেন্ডেন্সি ম্যানেজারের উপর ভিত্তি করে। পিএইচপি কমিউনিটিতে উল্লেখযোগ্য প্যাকেজগুলো যেমন- কার্বন, সিম্ফোনী এইচটিটিপি ফাউন্ডেশন, মনোলগ, ফ্লাইসিস্টেম, সুইফটমেইলার ইত্যাদি ব্যবহার করে লারাভেল তৈরি করা হয়েছে।
– লারাভেলে অত্যন্ত শক্তিশালী একটা কমান্ড লাইন টুল আছে যার নাম আর্টিসান। এর মাধ্যমে কোড জেনারেট, এনভায়রনমেন্ট পরিবর্তন, টেস্টিং, ডেপ্লয়মেন্টসহ বহু কাজ কমান্ড লাইন থেকেই করে ফেলা যায়।
– ডেটাবেজ স্কিমা তৈরি, পরিবর্তন, এবং ডেটাবেজ প্রিপপুলেটেড ডেটা দেয়ার জন্য রয়েছে চমৎকার মাইগ্রেশন এবং সিডিং এপিআই।
– লারাভেলের রয়েছে অত্যন্ত সহজ এবং সুন্দর সিনট্যাক্স যা সহজেই মনে রাখা যায়।
– লারাভেল এ রয়েছে অত্যন্ত চমৎকার রাউটিং লাইব্রেরি, যা সিম্ফোনির রাউটিং কম্পোনেন্টের উপর ভিত্তি করে তৈরি করা। এটি রেস্টফুল রাউটিং সাপোর্ট করে।
– লারাভেলে রয়েছে অত্যন্ত চমৎকার কোয়েরি বিল্ডার এবং অবজেক্ট রিলেশনার ম্যাপার(ORM) লাইব্রেরি। এই ওআরএম ইলোকোয়েন্ট নামে পরিচিত। এটি একটিভ রেকর্ডস প্যাটার্ন অনুসরণ করে তৈরি করা হয়েছে। এটি বাই-ডিফল্ট মাইসিক্যুয়েল, সিক্যুয়ালাইট, পোস্টগ্রেস এবং মাইক্রোসফটের সিক্যুয়েল সার্ভার সাপোর্ট করে। এছাড়া কম্পোজার প্যাকেজের মাধ্যমে আপনি অন্যান্য স্কিমালেস নোসিক্যুয়াল ডেটাবেজ যেমন মংগোডিবিও ব্যবহার করতে পারবেন।
– লারাভেলে রয়েছে খুবই চমৎকার কিউ সিস্টেম। এর মাধ্যমে আপনি আপনার যে কোন প্রসেসকে ব্যাকগ্রাউন্ডে পাঠিয়ে ইউজার ইন্টারঅ্যাকশন বাড়িয়ে আপনার অ্যাপ্লিকেশনকে আরো বেশি কার্যকর করতে পারবেন।
– লারাভেলে আপনি খুব সহজেই ইমেইল পাঠাতে পারবেন। এটি ইমেইল পাঠানোর জন্য জনপ্রিয় সুইফটমেইলার লাইব্রেরি ব্যবহার করে।
– রেস্টফুল এপিআই তৈরির জন্য লারাভেল একদম পারফেক্ট। এটি যে কোন ডেটাবেজ কোয়েরি, পিএইচপি এরে বা অবজেক্ট অটোমেটিক জেসনে রিটার্ন করতে পারে। সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন তৈরির জন্য লারাভেল হবে বেস্ট চয়েস।
– লারাভেলে রয়েছে অত্যন্ত চমৎকার টেমপ্লেটিং লাইব্রেরি যেটার নাম ব্লেড। এটির চমৎকার এক্সপ্রেসিভ সিনট্যাক্স আপনার এইচটিএমএল কোডকে সুন্দর এবং রিডেবল করবে।
– লারাভেলের রয়েছে ফ্রন্টএন্ড রিসোর্স ম্যানেজ করার জন্য ইলিক্সির নামে চমৎকার একটি ইউটিলিটি টুল। এর মাধ্যমে আপনি আপনার সিএসএস, জাভাস্ক্রিপ্ট ফাইলগুলোকে আরো সুন্দরভাবে ম্যানেজ করতে পারবেন।
– লারাভেলের আছে খুবই সুন্দর এবং বিশাল একটি কমিউনিটি। আপনি বিভিন্ন টিউটোরিয়াল, ভিডিও পাবেন এর উপর। এছাড়া কোন সমস্যায় পড়লে আপনি গুগলে সার্চ করলেই সমাধান পেয়ে যাবেন।
– লারাভেলের চাকুরির বাজারে খুব কদর আছে। আপনি লারাভেল শিখলে চাকুরি পেতে পারবেন খুব সহজেই।

তাহলে আর দেরি কেন? এক্ষুনি শুরু করে দিন লারাভেল শেখা w3zones এর সাথে।
খুব শিগগীরই আসছে লারাভেল এর নতুন কোর্স w3zones এর ব্যানারে। w3zones page এ চোখ রাখুন।
===============================================
- Km shahid / Rony kader

w3zones পক্ষ থেকে সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা ।
11/08/2019

w3zones পক্ষ থেকে সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা ।

✨আকাশ ভরা সূর্য তারা  বিশ্ব ভরা প্রাণ তারই মাঝে আমি পেয়েছিআমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে তাই জাগে আমার গান।🌞কাজের পরে ক...
05/08/2019

✨আকাশ ভরা সূর্য তারা
বিশ্ব ভরা প্রাণ
তারই মাঝে আমি পেয়েছি
আমি পেয়েছি মোর স্থান
বিস্ময়ে তাই জাগে আমার গান।

🌞কাজের পরে কাজ আসতে থাকলে গান এমনিতেই বাজে মনে।

🌠আরেকটা কাজ এসে গেল। ব্যস্ততা বেড়ে গেলো। কে যেন একটা পোস্ট দিয়েছিলো, "ফ্রীল্যান্সার এর সাথে প্রেম করার সুবিধা হলো, 'কোন প্যাড়া দিবে না'। আসলে কাজের চাপে তাকে খুঁজেই পাওয়া যাবেনা কোন কোন দিন। তো প্যারা দিবে কখন?"

🌈আলহামদুলিল্লাহ নতুন আরেকটা কাজ আজ শুরু করলাম। সবাই দোয়া করবেন যেনো সাফল্যের সাথে শেষ করতে পারি।

আপনারা যারা ওয়ার্ডপ্রেস প্লাগিন নিয়ে কাজ করতে চান  তারা দেখতে পারেন।  এখন থেকে প্রতি সাপ্তাহে ২ টা করে ভিডিও দেওয়া হবে। ...
28/07/2019

আপনারা যারা ওয়ার্ডপ্রেস প্লাগিন নিয়ে কাজ করতে চান তারা দেখতে পারেন। এখন থেকে প্রতি সাপ্তাহে ২ টা করে ভিডিও দেওয়া হবে। কোনো ভুল হলে প্লিজ ইনবক্স করবেন।

http://www.w3zones.com https://www.facebook.com/w3zones

Address

Dhaka
1216

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801612680719

Alerts

Be the first to know and let us send you an email when w3zones posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to w3zones:

Share