SuperNetbd

SuperNetbd Super speed Broadband in Mohakhali area
Mobile: +8809611699975
(1)

Md Sakil Sheikeআসসালামু আলাইকুমআমাদের মুভি সার্ভারের তালিকা :SAM : http://172.16.50.4/COFS : http://cofs.live/Circle : h...
25/07/2023

Md Sakil Sheike
আসসালামু আলাইকুম
আমাদের মুভি সার্ভারের তালিকা :
SAM : http://172.16.50.4/
COFS : http://cofs.live/
Circle : http://circleftp.net/
ICC : http://10.16.100.244/
আমাদের লাইভ টিভি সার্ভারের তালিকা :
http://live.cofs.live/
http://172.16.50.2/
http://tv.ebox.live/http://bciptv.net/
https://www.btvlive.gov.bd/

Watch Exclusive Live Streaming of BTV. Bangladesh Television (BTV), a state-owned national TV station began its operations in 1964. Besides education and entertainment, its mandate is to ensure.

10/11/2022

ICC World cup 2022

27/10/2022

ICC World cup 2022
User: entertainment
Pass:123456

19/09/2022

নিয়োগ বিজ্ঞপ্তিঃ
————————
ISP প্রতিষ্ঠানের জন্য জরুরী ভিত্তিতে ২ জন্য অভিজ্ঞতা সম্পন্ন ও ৪ জন ফ্রেসার বা অনভিজ্ঞ ফিল্ড সাপোর্ট টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হবে ।
================
প্রার্থীর যোগ্যতাঃ
১. শিক্ষাগত নূন্যতম যোগ্যতা- ৮ম শ্রেণি (পুর্বের অভিজ্ঞতা থাকলে শিথিল যোগ্য)
২. মাঠ পর্যায়ে নেটওয়ার্ক কেবল / ফাইবার টানা / ফাইবার এর সকল ধরনের কাজ জানতে হবে।
৩. ফাইবার জোড়া দেওয়া এবং সংশ্লিষ্ট ট্রাবলশুটিং, ONU/OLT সম্পর্কে সম্যক ধারনা, Splitter হিসাব অনুযায়ী নেটওয়ার্ক সাজানোর অভিজ্ঞতা থাকতে হবে।
৪. WiFi রাউটার কনফিগারেশন ও ট্রাবলশুটিং জানতে হবে।
৫. গ্রাহক এর সংযোগ প্রদান, কম্পিউটারের যাবতীয় কাজ ও সার্বিক সাপোর্ট প্রদানে অভিজ্ঞতা থাকতে হবে।
৬. অভিজ্ঞতাঃ ১ থেকে ৩ বছর বা তারও বেশি। ( বৈদ্যুতিক কাজের অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে )
৭. সৎ, পরিশ্রমী ও উদ্যমী হতে হবে।
৮. টিম পরিচালনা করার দক্ষতা থাকতে হবে।
================
বেতন আলোচনা সাপেক্ষে (অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে)।
কাজের স্থানঃ মোহাখালী, ও্যারলেসগেট, বনানী, ঢাকা।
বি:দ্র - সাহেব বা অলসরা যোগাযোগ করবেন না।
যোগাযোগঃ Supernetbd
Email: [email protected]
Call: 01823331026

29/11/2021

প্রার্থীর যোগ্যতাঃ
১. শিক্ষাগত নূন্যতম যোগ্যতা- ৮ম শ্রেণি (পুর্বের অভিজ্ঞতা থাকলে শিথিল যোগ্য)
২. মাঠ পর্যায়ে নেটওয়ার্ক কেবল / ফাইবার টানা / ফাইবার এর সকল ধরনের কাজ জানতে হবে।
৩. ফাইবার জোড়া দেওয়া এবং সংশ্লিষ্ট ট্রাবলশুটিং, ONU/OLT সম্পর্কে সম্যক ধারনা, Splitter হিসাব অনুযায়ী নেটওয়ার্ক সাজানোর অভিজ্ঞতা থাকতে হবে।
৪. WiFi রাউটার কনফিগারেশন ও ট্রাবলশুটিং জানতে হবে।
৫. গ্রাহক এর সংযোগ প্রদান, কম্পিউটারের যাবতীয় কাজ ও সার্বিক সাপোর্ট প্রদানে অভিজ্ঞতা থাকতে হবে।
৬. অভিজ্ঞতাঃ ১ থেকে ৩ বছর বা তারও বেশি। ( বৈদ্যুতিক কাজের অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে )
৭. সৎ, পরিশ্রমী ও উদ্যমী হতে হবে।
৮. টিম পরিচালনা করার দক্ষতা থাকতে হবে।

02/07/2021

ইন্টারনেট সেবার গতিতে সম্ভাব্য অবনতি সম্পর্কিত জরুরী ঘোষণা:

প্রিয় গ্রাহক,
আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে, আমাদের সকল হোম প্যাকেজই শেয়ার্ড ভিত্তিক। তবে আমরা সর্বদাই চেষ্টা করি প্যাকেজে উল্লেখিত স্পিডই আমাদের গ্রাহকদের প্রদান করতে।
আমরা আমাদের শেয়ার্ড প্যাকেজগুলো ডিজাইন করি গ্রাহকদের ইন্টারনেট ব্যবহারের প্যাটার্ন এর উপর ভিত্তি করে। আর একারনেই আমরা ব্যান্ডউইডথের ক্রয়মূল্যের ৪ থেকে ১৫ ভাগ কম মূল্যে গ্রাহকদের ইন্টারনেট সেবা প্রদান করতে পারি।
এছাড়াও হোম প্যাকেজে মূল ইন্টারনেট স্পিডের পাশাপাশি গ্রাহকদের বিনামূল্যে কিছু সার্ভিস যেমন ফেসবুক ক্যাশ, ইউটিউব ক্যাশ, গেম ক্যাশ, বিডিআইএক্স, ফাইল সার্ভার ইত্যাদি প্রদান করে থাকি যা ভ্যালু এডেড সার্ভিস (VAS) নামে পরিচিত। ভ্যালু এডেড সার্ভিস গ্রাহকদের বিনামূল্যে প্রদান করলেও এই সার্ভিসগুলো পেতে আমাদের বেশ ভালো পরিমান অর্থ ব্যয় হয়।

গতকাল থেকে লকডাউন শুরু হওয়ার কারনে আমাদের অনেক গ্রাহকই না জানিয়ে সংযোগ চালু থাকা অবস্থাতেই গ্রামের বাড়ি কিংবা অন্যত্র চলে গিয়েছেন। এই কারনে আমাদের মোট বিলের মধ্যে একটা ভালো পরিমান অর্থ অনাদায়ী থাকবে। তদুপরি, আমাদের যেসব গ্রাহক লকডাউনে বাসায় থাকছেন তারাও ইন্টারনেটের উপর অনেকটাই নির্ভরশীল হয়ে পড়েছেন। লকডাউনের মধ্যে দেখা যাচ্ছে যে, আমাদের গ্রাহকরা তাদের দৈনন্দিন ইন্টারনেট ব্যবহারের থেকে কয়েকগুন বেশি ব্যান্ডউইডথ ব্যবহার করছেন। এতে আমাদের মোট ব্যান্ডউইডথ এর উপর বেশ ভালোভাবেই চাপ পড়ছে। যেই প্যাটার্ন দেখে আমরা প্যাকেজ ডিজাইন করেছিলাম, সেই প্যাটার্ন এখন পুরোপুরি বদলে গিয়েছে।
এমতাবস্থায়, আমাদের আয় কমেছে এবং ব্যয় বৃদ্ধি পেয়েছে। আমরা আমাদের পলিসি অনুসারে, বাড়তি ব্যবহারের জন্য গ্রাহকদের কাছে বাড়তি টাকা চাইতে পারি না। উপরন্তু আসন্ন ঈদে আমাদের এমপ্লয়িদের বেতন ও উৎসব বোনাস প্রদানের খরচের পাশাপাশি বহুবিধ খাতে খরচ বৃদ্ধি পাবে। তাই আমরা চাইলেও এখন গ্রাহকদের জন্য খুব বেশি পরিমানে বাড়তি ব্যান্ডউইডথ ক্রয় করে শেয়ার্ড প্যাকেজের স্পিড শতভাগ ডেডিকেটেড হিসেবে দিতে পারছি না।
উপরোক্ত বিষয়গুলো আমাদের গ্রাহকদের কাছে তুলে ধরার মূল কারন হচ্ছে আমরা আমাদের গ্রাহকদের প্রতি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাই। বর্তমান পরিস্থিতিতে শেয়ার্ড প্যাকেজে প্রায় ডেডিকেটেট ভাবে ব্যান্ডউইডথ নিশ্চিত করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। গ্রাহকের ইন্টারনেট ব্যবহারের চাপ বেশি থাকলে স্পিড কিছুটা কম হতে পারে, হাই পিং, প্যাকেট লসের সাময়িক সমস্যা দেখা দিতে পারে।
এরপরেও আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি, সম্ভাব্য সকল উপায়ে ব্যান্ডউইডথ অপটিমাইজেশন করে ও সম্ভব হলে আপস্ট্রিম থেকে অতিরিক্ত ব্যান্ডইউডথ ক্রয় করে আমাদের গ্রাহকদের ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতাতে অপরিবর্তিত ও ভালো রাখতে।

সুপারনেট বিডি এর সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।

18/08/2020

প্রিয় গ্রাহক,
আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
আমরা বিগত দু এক দিন যাবত DDOS অ্যাটাক এর শিকার হচ্ছি এতে করে আমাদের ব্যান্ডউইথের একটু সমস্যা হচ্ছে। আমাদের দক্ষ ইঞ্জিনিয়ারগণ সমস্যা সমাধানের কাজ করে যাচ্ছেন। আশা করি আমরা খুব শীঘ্রই এই সমস্যার সমাধান করতে পারবো।
সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

--সুপারনেট বিডি এর সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।

Address

Wireless Gate, Mohakhali
Dhaka
1212

Telephone

+8809611699975

Website

Alerts

Be the first to know and let us send you an email when SuperNetbd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SuperNetbd:

Share