As It World

As It World Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from As It World, Web designer, H-D/31, Block-D, Eastern Housing , Pallabi , Mirpur, Dhaka.

ওয়াই-ফাই স্পিড বাড়ান এই ৪টি সহজ উপায়ে!আমরা অনেকেই ইন্টারনেটের ধীর গতি নিয়ে বিরক্ত বোধ করি। ওয়াই-ফাই সংযোগে ইন্টারনেট ব্য...
26/06/2018

ওয়াই-ফাই স্পিড বাড়ান এই ৪টি সহজ উপায়ে!

আমরা অনেকেই ইন্টারনেটের ধীর গতি নিয়ে বিরক্ত বোধ করি। ওয়াই-ফাই সংযোগে ইন্টারনেট ব্যবহার করতে চাইলেও অনেক সময় দেখা যায় সংযোগ রয়েছে কিন্তু গতি একেবারেই নেই। অর্থাৎ ইন্টারনেট স্পিড নেই। তবে এই সমস্যা হতে খুব সহজেই মুক্তি মিলতে পারে! চলুন জেনে নেওয়া যাক কিভাবে ওয়াই-ফাই স্পিড বাড়াবেন-

১. রাউটারের লোকেশন পরিবর্তন করুণ:
ওয়াই-ফাই সংযোগের গতি বাড়াতে হলে প্রথমেই আপনাকে রাউটারের অবস্থান পরিবর্তন বা অবস্থানের মাঝে সমন্বয় রক্ষা করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায়, রাউটার বাড়ির ভিতরে আসা ইন্টারনেট তারের খুব কাছাকাছি রাখা হয়ে থাকে। এটা মোটেও উচিত নয়। আবার অনেক সময় রাউটারের অ্যান্টেনার অবস্থান ঠিক করে রাখা হয় না। যে কারণে অ্যান্টেনার থেকে সব দিকে সংকেত পাঠানো এবং রিসিভ করা সম্ভব হয় না। সে কারণে রাউটারকে এমন স্থানে রাখা উচিত, যাতে রাউটারটি সবদিকে সংকেত পাঠাতে পারে অথবা সংকেত রিসিভ করতে পারে।

২. ওয়্যারলেস রাউটারে উন্নত অ্যান্টেনা যোগ করা:
অনেক সময় রাউটারের অবস্থান পরিবর্তন করেও ইন্টারনেটের গতি উন্নত বা বাড়ানো সম্ভব হয় না। সেক্ষেত্রে কর্মক্ষমতা বাড়ানোর জন্য অ্যান্টেনা পরিবর্তন করতে পারেন। রাউটারের চারপাশে যদি অনেক দেওয়াল বা অনেক বাধা থাকে তবে সেক্ষেত্রে একটি এক্সটারনাল অ্যান্টেনা রাউটারের সামনে বা সঠিকভাবে ব্যবহার করে রাউটারের কার্যক্ষমতা বাড়ানোর চেষ্টা করতে পারেন। কারণ রাউটারের কার্যক্ষমতা বাড়লে ইন্টারনেটের স্পিডও বাড়বে।

৩.ওয়্যারলেস রিপিটার যোগ করুণ:
আপনি ইচ্ছে করলে রাউটারে নেটওয়ার্কের পরিসীমা বাড়ানোর জন্য একটি ওয়্যারলেস রিপিটারের সাহায্য নিতে পারেন। এই রিপিটার রাউটার এবং সংযুক্ত ডিভাইসের মধ্যে একটি সেতুবন্ধন হিসাবে কাজ করবে। কম দামে বাজারে এমন অনেক ভালো ভালো রিপিটার পেয়ে যাবেন।

৪. ব্যাকগ্রাউন্ডের ডেটা ডাউনলোড বন্ধ করা:
অনেক সময় ব্যাকগ্রাউন্ডে চলা একাধিক কাজের জন্য ইন্টারনেট নেটওয়ার্কের গতি স্লো হতে পারে। ব্যবহারকারী কম্পিউটার, ট্যাবলেট বা ফোনের ব্যাকগ্রাউন্ডে যদি একাধিক ট্যাব একইসঙ্গে চলতে থাকে তবে ইন্টারনেটের গতি এমনিতেই কমে যাবে। সেক্ষেত্রে ইন্টারনেটের গতি বাড়াতে হলে অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশন বা ট্যাব বন্ধ করতে হবে। তাহলে দেখবেন ইন্টারনেটের স্পিড আগের থেকে অনেক বেড়েছে। তাছাড়াও অনেক সময় ইন্টারনেটের গতি কমে গেলে রাউটারটি রিস্টার্ট দিয়ে নিলেও কাজ হয়। রাউটারটি রিস্টার্ট দিলে আবার গতি স্বাভাবিকভাবে কাজ করে।

মাইক্রোসফট কেন পাইরেসিকে অনুমতি দেয়?আপনি আপনার জীবনে যখনি কোন না কোন ল্যাপটপ বা ডেস্কটপ ব্যবহার করে থাকেন। তাহলে আপনি নি...
22/06/2018

মাইক্রোসফট কেন পাইরেসিকে অনুমতি দেয়?

আপনি আপনার জীবনে যখনি কোন না কোন ল্যাপটপ বা ডেস্কটপ ব্যবহার করে থাকেন। তাহলে আপনি নিশ্চয় হয়তবা উইন্ডোজের অপারেটিং সিস্টেম ব্যবহার করেছেন। তা হতে পারে উইন্ডোজ এক্স পি, উইন্ডোজ ৭ বা উইন্ডোজ ১০। কিন্তু আপনাদের মধ্যে বেশির ভাগই বিনা পয়সায় বা কম খরচে এটি ব্যবহার করছেন। যেখানে কি না বাংলাদেশে উইন্ডোজ ১০ হোমের-এর অফিসিয়াল দাম হচ্ছে ১৩, ৯৯৯ টাকা এবং উইন্ডোজ ১০ প্রো-এর দাম হছে ২২, ৯৯৯ টাকা। তাহলে প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে এত কম খরচে উইন্ডোজ ব্যবহার করি? এর উত্তর হচ্ছে পাইরেসির মাধ্যমে। আমরা ছোট থেকে আজ পর্যন্ত বেশির ভাগই উইন্ডোজের পাইরেটেড অপারেটিং সিস্টেম ব্যবহার করে আসছি। কিন্তু এখন কথা হচ্ছে মাইক্রোসফট কেন এই পাইরেসি বন্ধ করে না। নাকি মাইক্রোসফটের ওই সক্ষমতা নেই।

মাইক্রোসফটের মালিক বিল গেটস ওয়াশিংটন ইউনিভার্সিটিতে তার এক বক্তিতায় বলে ছিলেন যে, "চীনে প্রতি বছর ৩০ লাখ কম্পিউটার বিক্রি হয়। কিন্তু এর কোনটির অপারেটিং সিস্টেমের জন্য টাকা দেওয়া হয় না। তারা (চীনারা) সবসময় এটা ভাবে যে, কিভাবে সফটওয়্যার চুরি করে ব্যবহার কোড়া যায়। কিন্তু আমরা তাদের চুরি করার এই সুযোগ করে দিচ্ছি। " তার মানে হচ্ছে মাইক্রোসফট নিজেই তাদের সফটওয়্যারের পাইরেসি করার সুযোগ করে দিচ্ছে। মাইক্রোসফট কিন্তু চাইলেই তাদের সিস্টেমকে আরো মজবুদ করতে পারে। যাতে তা পাইরেটেড না হয়। কিন্তু মাইক্রোসফট তা করছে না। আপাতদৃষ্টিতে তা দেখলে মনে হবে এটি মাইক্রোসফটের জন্য একটি বিশাল ক্ষতি। হ্যাঁয়, ক্ষতি তো বটেই। তবে তা শর্ট টাইমের জন্য লং টাইমে মাইক্রোসফটেরই লাভ। কিভাবে?

আমরা যারা এশিয়ার দেশ গুলোতে বাস করি, তাদের বেশির ভাগের ক্ষেত্রে উইন্ডোজ কিনে ব্যবহার করা কঠিন একটি ব্যাপার। তার কারণ হচ্ছে আমদের দেশের ছাত্র-ছাত্রীদের জন্য যেখানে একটি কম্পিউটার কিনাই কঠিন হয়ে দাড়ায় সেখানে তো এত দাম দিয়ে একটি সফটওয়্যার কিনা অসম্ভবই বলা চলে। তাই দেখা যেতো আমরা যদি উইন্ডোজ পাইরেটেড করে ব্যবহার না করতাম। তাহলে আমরা বেশির ভাগ লিনাক্সের মতো ওপেন সোর্স অপারেটিং সিস্টেম ব্যবহার করতাম। যার ফলে কিনা পরবর্তী সময়ে যখন আমরা কোন অফিসে বা কোন ফার্মে কাজ করবো, তখন আমরা সেখানে লিনাক্সকেই ব্যবহার করবো। তার কারণ আমরা তখন লিনাক্স ব্যবহারে অবস্ত হতাম। যার ফলে মাইক্রোসফট তাদের মার্কেট হারাত। কিন্তু যেহুতু বেশির ভাগ লোকেই উইন্ডোজ ব্যবহার করে অবস্ত। তাই আমরা আমদের কাজের ক্ষেত্রেও উইন্ডোজের ডিমান্ড করি। আর এই সুযোগই কাজে লাগায় মাইক্রোসফট। তারা তাদের প্রোডাক্ট গুলোকে অনলাইন ট্র্যাক করে। যার ফলে যদি কোন অফিস বা ফার্ম তাদের প্রোডাক্ট পাইরেসি করে ব্যবহার করে। তাহলে তারা তা বন্ধ করে দেয়। আর তাই কোম্পানি গুলোকে মোটা অঙ্কের টাকা দিয়ে তাদের প্রোডাক্ট কিনে ব্যবহার করতে হয়। কারণ যেহুতু সবাই উইন্ডোজ ব্যবহার করতে পারে। তাই তাদের মোটা অঙ্কের টাকা দিয়ে উইন্ডোজ কিনতে হয়। আর এই ভাবে মাইক্রোসফট আয় করে থাকে। একই ফর্মুলা ব্যবহার করে এডোবির মতো কোম্পানি।

সংগৃহীত

18/05/2018
Ramadan Calendar 2018
18/04/2018

Ramadan Calendar 2018

শুভ জন্মদিন বাংলাদেশ ♥️♥️👏
25/03/2018

শুভ জন্মদিন বাংলাদেশ ♥️♥️👏

27/02/2018



অনুপ্রেরনার আরেক নাম Fahim Ul Karimছবিটি দেখেই অনুমান করতে পারবেন তিনি কতটা যুদ্ধ করে এই পজিশনে এসেছেন । তিনি কিভাবে ফ্র...
08/02/2018

অনুপ্রেরনার আরেক নাম Fahim Ul Karim

ছবিটি দেখেই অনুমান করতে পারবেন তিনি কতটা যুদ্ধ করে এই পজিশনে এসেছেন । তিনি কিভাবে ফ্রীলান্সিং শিখলেন তিনি কিভাবে শিখে গেলেন "ফ্রীলান্সিং" নামক কঠিন পথে দৌড় দিতে ।

এই ছেলেটা মাত্র ১৯ বছর বয়সে Upwork এর "Top Rated" এবং Fiverr এর "Level 2" ব্যাজ ধারী একজন ফ্রিল্যান্সার। তাকে যে কি পরিমাণ সংগ্রাম করে জীবনযুদ্ধ চালিয়ে তাকে এই পজিশনে আসতে হয়েছে। মাত্র ক্লাস ৮ পর্যন্ত পড়াশুনা করার সুযোগ হয়েছিল। তারপরও থেমে থাকেনি এই মানুষটি, নিজের চেষ্টায় পেয়েছেন সফলতা।

গুগল ও ইউটিউব ঘেটে ডেভেলপ করেছেন নিজের স্কিল। যখন যা শিখার প্রয়োজন হয়, শিখে নেন নিজের চেষ্টায় গুগল বা ইউটিউব এর সাহায্যে নিয়ে। আপনার আমার মত লক্ষ লক্ষ যুবক যখন পড়ালেখা শেষ করে 15000/20000 টাকার চাকরির জন্য পাগলের মত ঘুরছি তখন আমাদের 19 বছরের ভাই Fahim Ul Karim হুইল চেয়ারে বসে লাক্ষ টাকা ইনকাম করে আমাদের বিকেক কে নাড়া দিয়ে বলছে শুধু সার্টিফিকেট নয় যোগ্যতা থাকলে আমার মত সল্প শিক্ষিতরা ও জীবন যুদ্ধে সফল হতে পারে।

ফাহিম উল কারিম নামের এই ছেলেটি আমাদের অনুপ্রেরণা 💓💓

আমরা গর্বিত ওনার মত ডেটিকেডেট ফ্রিল্যান্সারকে নিয়ে, শারীরিক বাধা কে অতিক্রম করে এগিয়ে চলেছে দুর্বার গতিতে।এরকম মনের জোর হয়তো অনেক অনেক সুস্থ মানুষেরও নেই।

আমাদের অনেক কিছু শেখার আছে তার নিকট হতে! মহান আল্লাহ তার মনের ইচ্ছা পূরন করুন!
আমাদের সবার পক্ষ থেকে Fahim Ul Karim কে প্রানঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

সকল বাধা অতিক্রম করেই যে এগিয়ে যাওয়া যায় তার আরেক প্রমান তিনি।

সূত্রঃ ফাইভার হেল্প বাংলাদেশ।

01/02/2018

আপনি কি ইন্টারনেটে সুরক্ষিত? জেনে নিন এই প্রশ্নের উত্তর

এই সময়ে ইন্টারনেট একটি অন্যরকম জগতে পরিণত হয়েছে। বাস্তব জীবনের মতোই এখানেও আছে অনেক কুচক্রী মানুষ যারা সবসময় আপনার ক্ষতি করার জন্য প্রস্তুত। কিন্তু আপনারও সবসময় এসব কুচক্রী মানুষের কাছ থেকে সুরক্ষিত থাকতে হবে আর এই অবস্থায় আপনার মনেও প্রশ্ন জাগতে পারে যে, আমি কি ইন্টারনেটে সুরক্ষিত? হ্যাঁ, এখন আপনিও ইন্টারনেটে সুরক্ষিত থাকতে পারবেন এসব উপায় অনুসরণের মাধ্যমে।

সুরক্ষিত ব্রাউজার ব্যবহার করা
প্রথমত ইন্টারনেট সুরক্ষিত থাকতে হলে আপনাকে সুরক্ষিত ব্রাউজার ব্যবহার করতে হবে। ইন্টারনেটে বর্তমানে অবস্থানরত সবচেয়ে সুরক্ষিত ব্রাউজার হলো গুগল ক্রম। গুগল ক্রম আপনার সকল গোপন তথ্য সুরক্ষিত রাখতে সাহায্য করে। এতে আপনি ইন্টারনেটে সম্পূর্ণ সুরক্ষিত থাকতে পারেন।

গোপন তথ্য প্রদান না করা
ইন্টারনেটে আপনার সুরক্ষিত থাকতে হলে আপনার গোপন তথ্যসমূহ সুরক্ষিত রাখতে হবে, যেমনঃ পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডের তথ্য ইত্যাদি। এসব তথ্য শুধু বিশ্বস্ত ওয়েবসাইট সমূহে প্রদান করা যাবে, যেমনঃ ফেসবুক, টুইটার এছাড়াও যেসব ওয়েবসাইট HTTPS (Hyper Text Transfer Protocol Secure) প্রোটকল ব্যবহার করে সেসব ওয়েবসাইটে।

অজানা কোনো লিঙ্কে প্রবেশ না করা
ইন্টারনেটে সুরক্ষিত থাকতে হলে কোনো ধরনের অজানা লিঙ্কে প্রবেশ করা যাবে না। এসব অজানা লিঙ্ক আপনার অনেক গোপন তথ্য চুরি করে নিতে পারে এমনকি আপনার তথ্য খারাপ কাজে ব্যবহার করে আপনার জন্য বিপদ বয়ে আনতে পারে।

নিয়মিত ব্রাউজিং ইতিহাস পরিষ্কার করা
ইন্টারনেটে সুরক্ষিত থাকতে হলে আপনাকে নিয়মিত ব্রাউজারের ইতিহাস পরিষ্কার করতে হবে। কারণ অনেক ওয়েবসাইট আপনার আপনার ব্রাউজারের ইতিহাসের মাধ্যমে আপনার পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডের তথ্য ইত্যাদি চুরি করে নিতে পারে এতে আপনি অনেকভাবে বিভ্রান্তির মুখে পড়তে পারেন।

লগ আউট করা
ইন্টারনেটে সুরক্ষিত থাকতে হলে কোনো ওয়েবসাইট ব্যবহার করার পর লগ আউট করে ওয়েবসাইটটি থেকে বের হয়ে আসতে হবে। এতে আপনার একাউন্টটি একদম সুরক্ষিত থাকবে আর আপনি বিভ্রান্তি থেকে মুক্তি পাবেন।

More information : https://goo.gl/Y9R5nc

We are looking for PSD & Front End DesignerIf you have this skill please check the link and submit your cv .Thank you
26/01/2018

We are looking for PSD & Front End Designer
If you have this skill please check the link and submit your cv .
Thank you

Vacancy 4 Job Context We are located in Estern Hosuing Pallabi Mirpur 11.5 . We are looking for candidates around this place for easy communicatio...

Address

H-D/31, Block-D, Eastern Housing , Pallabi , Mirpur
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when As It World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category