EASY DOMAIN HOST

EASY DOMAIN HOST EASY DOMAIN HOST is a Domain Hosting Provider that help you to build your website and host it to tru

18/11/2022
Easy Domain Host  Hosting #99.99% uptime
17/11/2022

Easy Domain Host
Hosting
#99.99% uptime

  🆙www.easydomainhost.info✅CHECK DOMAIN AVAILABILITY✅FIND DOMAIN OWNER & INFORMATION✅FIND OUT DOMAIN EXPIRY
14/11/2022

🆙
www.easydomainhost.info
✅CHECK DOMAIN AVAILABILITY
✅FIND DOMAIN OWNER & INFORMATION
✅FIND OUT DOMAIN EXPIRY

Find, Search and Purchase the Domain Name you always wanted with ease. Type in your keywords into the search bar and let us do the rest.

  🆙✅CHECK DOMAIN AVAILABILITY✅FIND DOMAIN OWNER & INFORMATION✅FIND OUT DOMAIN EXPIRY💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🔍Domain Search🔍Domai...
14/11/2022

🆙

✅CHECK DOMAIN AVAILABILITY
✅FIND DOMAIN OWNER & INFORMATION
✅FIND OUT DOMAIN EXPIRY
💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
🔍Domain Search
🔍Domain Generator
🔍WHOIS Information

  Unlimited Account cPanel & WHMVisit /Choose => easydomainhost.com
13/11/2022

Unlimited Account cPanel & WHM

Visit /Choose => easydomainhost.com

12/11/2022



✅Reliable web hosting.
✅Hosting security.
✅24/7 network security.
✅Free SSL certificate.

  cPanel VPS License✅
09/11/2022

cPanel VPS License✅

Special Offer! info Domain Registration/Renewal/Transferprice for per year 200 BDTBIG Sale!10 Years Registration price o...
18/07/2022

Special Offer! info Domain
Registration/Renewal/Transfer
price for per year 200 BDT

BIG Sale!
10 Years Registration price only 1950 BDT

Visit: https://easydomainhost.com

08/01/2022

ডোমেইন ট্রান্সফার নিয়ে বিস্তারিত এই আর্টিকেলে বলার চেষ্টা করেছি, সবাইকে পড়ার অনুরোধ রইল।

নতুন ডোমেইন রেজিস্ট্রেশন করার ৬০ দিনের মধ্যে ট্রান্সফার করা যাবে না, রেজিস্ট্রেশন করার ৬০ দিন পর ট্রান্সফার করতে পারবেন।

ধরুনঃ A রেজিস্ট্রার কোম্পানি থেকে B রেজিস্ট্রার কোম্পানিতে ডোমেইন ট্রান্সফার করেছেন, এখন যদি B রেজিস্ট্রার কোম্পানি থেকে অন্য কোন রেজিস্ট্রার কোম্পানিতে ট্রান্সফার করতে চান, তাহলে B রেজিস্ট্রার কোম্পানিতে ডোমেইন ট্রান্সফার হয়ে আসার ৬০ দিনের মধ্যে ট্রান্সফার করতে পারবেন না।

কেননা রেজিস্ট্রার কোম্পানি পরিবর্তন ও ডোমেইনের হুইজ পরিবর্তন এর জন্য IRTP ট্রান্সফার লক ৬০ দিন থাকবে, ৬০ দিন পর আবার অন্য রেজিস্ট্রার কোম্পানিতে ট্রান্সফার করতে পারবেন।

নোটঃ যদি কোন সিরিয়াস ইস্যুর জন্য ৬০ দিনের আগে ট্রান্সফার করার প্রয়োজন হয়। তাহলে রেজিস্ট্রার কোম্পানির সাপোর্টে যোগাযোগ করলে, ৬০ দিনের আগেই IRTP ট্রান্সফার লক ডিজেবল করে ডোমেইন ট্রান্সফার এর জন্য রিলিজ করে দিতে পারে।

ডোমেইন এর মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে, ডোমেইন ট্রান্সফার করার জন্য ১৫ থেকে ৩০ দিন সময় পাওয়া যায়।রেজিস্ট্রার কোম্পানিগুলোর উপর এই সময় নির্ভর করে। যেমনঃ ডোমেইন এর মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর ট্রান্সফার করার জন্য কোন রেজিস্ট্রার কোম্পানি ১৫ দিন সময় দিবে, আবার কোন রেজিস্ট্রার কোম্পানি ৩০ দিন সময় দিবে।

ডোমেইন ট্রান্সফার করতে সাধারনত ডোমেইন রেজিস্ট্রেশন এর সম-পরিমান টাকা নেওয়া হয় এবং ডোমেইন ট্রান্সফারের পর ডোমেইনের বর্তমান মেয়াদ এর সাথে এক বছর সময় যুক্ত করে দেওয়া হয়।

নোটঃ ডোমেইন রেজিস্ট্রেশন করার জন্য যেমন অনেক কোম্পানি অফার দেয়। তেমন ডোমেইন ট্রান্সফারের জন্য অনেক রেজিস্ট্রার কোম্পানি অফার দেয়।

চলুন জেনে নিই ডোমেইন ট্রান্সফার করার নিয়মঃ
ডোমেইন ট্রান্সফার করার জন্য হুইজ প্রোটেকশন ডিজেবল বা এনেবেল করার কোন প্রয়োজন নেই।
প্রথমে ডোমেইন ম্যানেজ / কন্ট্রোল প্রবেশ করুন এবং ডোমেইনটি বর্তমান রেজিস্ট্রার থেকে আনলক করুন।
অথরাইজেশান কোড / ইপিপি কোড নিতে হবে, এটা আপনি ডোমেইন ম্যানেজ অপশন থেকে পাবেন।
নতুন রেজিস্ট্রার কোম্পানিতে ট্রান্সফ্রার অপশনে ডোমেইন নাম ও অথরাইজেশান কোড / ইপিপি কোড দিয়ে ট্রান্সফার শুরু করতে হবে এবং পেমেন্ট করতে হবে।
ডোমেইন এর হুইজ চেক করে দেখুন, ডোমেইনের স্ট্যাটাস যদি দেখেন পেন্ডিং ট্রান্সফার দেখাচ্ছে, তাহলে বুঝবেন ডোমেইন ট্রান্সফার কার্যক্রম শুরু হয়েছে এবং ডোমেইন রেজিসট্রান্টে দেওয়া ইমেইল এর ইনবক্স চেক করে, ডোমেইন ট্রান্সফার এর পরবর্তী দিকনির্দেশনা ফলো করুন।

প্রশ্ন, ডোমেইন ট্রান্সফার হওয়ার সময় আমার ওয়েব সাইট লাইভ থাকবে নাকি অফ থাকবে ?
উওরঃ আপনার ওয়েব সাইট লাইভ থাকবে। নোটঃ অনেক রেজিস্ট্রার কোম্পানি পোর্টালে ডোমেইন ট্রান্সফার ফিচারে নতুন করে সেম সার্ভার দেওয়া অপশন দিবে এবং বর্তমান নেম সার্ভার রাখার ও অপশন দিবে। আবার অনেক রেজিস্ট্রার কোম্পানি বর্তমান নেম সার্ভার অটোমেটিক নিয়ে নিবে।

প্রশ্ন, ডোমেইন ট্রান্সফার সম্পন্ন হতে কত সময় লাগে ?
উওরঃ এই সময়টি নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। কেননা রেজিস্ট্রার কোম্পানিগুলোর উপর এই সময় নির্ভর করে, রেজিস্ট্রার কোম্পানি ডোমেইন রিলিজ না করা পর্যন্ত ডোমেইন ট্রান্সফার সম্পন্ন হবে না।

ডোমেইন ট্রান্সফার এর রিলিজ হওয়ার সময় নিয়ে, আমার নিজের কিছু অভিজ্ঞতা শেয়ার করছিঃ

গোড্যাডি রেজিস্ট্রার কোম্পানি থেকে অন্য রেজিস্ট্রার কোম্পানিতে ডোমেইন ট্রান্সফার হতে ১৫ থেকে ৬০ মিনিট সময় লাগে। নোটঃ গোড্যাডির পোর্টালের পেন্ডিং ট্রান্সফার আউট অপশন থেকে একসেপ্ট করে দিতে হবে।

ইপিক রেজিস্ট্রার কোম্পানি থেকে অন্য রেজিস্ট্রার কোম্পানিতে ডোমেইন ট্রান্সফার হতে ১০ থেকে ৩০ মিনিট সময় লাগে। নোটঃ ট্রান্সফার ইমেইলটি অ্যাপ্রুভ করে দিতে হবে অথবা ইপিকের পোর্টালের ট্রান্সফার অপশন থেকে একসেপ্ট করে দিতে হবে।

ডায়নাডট রেজিস্ট্রার কোম্পানি থেকে অন্য রেজিস্ট্রার কোম্পানিতে ডোমেইন ট্রান্সফার হতে ১০ থেকে ৩০ মিনিট সময় লাগে। নোটঃ ট্রান্সফার ইমেইল থেকে আই অথরাইজ দিস ট্রানস্ফার করে দিতে হবে।

নেমচিপ রেজিস্ট্রার কোম্পানি থেকে অন্য রেজিস্ট্রার কোম্পানিতে ডোমেইন ট্রান্সফার হতে ১৫ থেকে ৩০ মিনিট সময় লাগে। নোটঃ ট্রান্সফার ইমেইল থেকে অ্যাপ্রুভ করে দিতে হবে।

নেমব্রাইট রেজিস্ট্রার কোম্পানি থেকে অন্য রেজিস্ট্রার কোম্পানিতে ডোমেইন ট্রান্সফার হতে ১৫ থেকে ৬০ মিনিট সময় লাগে। নোটঃ নেমব্রাইট পোর্টালের আউটবাউন্ড ট্রানস্ফার অপশন থেকে অ্যাপ্রুভ করে দিতে হবে।

নেমসিলো রেজিস্ট্রার কোম্পানি থেকে অন্য রেজিস্ট্রার কোম্পানিতে ডোমেইন ট্রান্সফার হতে ১৫ থেকে ৬০ মিনিট সময় লাগে। নোটঃ ট্রান্সফার ইমেইল থেকে অ্যাপ্রুভ করে দিতে হবে।

পাবলিক ডোমেইন রেজিস্ট্রি ( PDR ) রেজিস্ট্রার কোম্পানি থেকে অন্য রেজিস্ট্রার কোম্পানিতে ডোমেইন ট্রান্সফার হতে ৫ থেকে ৭ দিন সময় লাগে।

123 Reg রেজিস্ট্রার কোম্পানি থেকে অন্য রেজিস্ট্রার কোম্পানিতে ডোমেইন ট্রান্সফার হতে ৫ থেকে ৭ দিন সময় লাগে।নোটঃ ট্রান্সফার ইমেইল থেকে অ্যাপ্রুভ করে দিলে ১০ থেকে ৩০ মিনিটের ভিতর ট্রান্সফার হয়ে যাবে।

ডোমেইন ট্রান্সফার নিয়ে আপনাদের এমন কোন অভিজ্ঞতা থাকলে, কমেন্ট বক্সে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।

Address

Dhaka Cantonment
Dhaka
1206

Alerts

Be the first to know and let us send you an email when EASY DOMAIN HOST posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to EASY DOMAIN HOST:

Share