23/07/2025
অপূর্ব লোকেশন, বায়ুদূষণ মুক্ত, শব্দ দূষণ মুক্ত, নিরিবিলি শান্ত পরিবেশ, চারিদিকে খোলামেলা, প্রাকৃতিক হাওয়া বাতাস সবসময়ই খেলা করবে কারন অদুরেই পূণর্ভবা নদী, অত্যন্ত স্বাস্থ্যকর পরিবেশে আমরা আয়োজন করেছি আপনার স্বপ্নের বাসস্থান।
সুইহারি, রামনগর (হীরাহার) মদীনা মসজিদের অদুরে, দিনাজপুর সদর, দিনাজপুর।
আসলেই অবিশ্যাস্য, মাত্র ১৭,৫০,০০০/- টাকায় দিনাজপুরে ফ্ল্যাট, অবিশ্যাস্য নয় কি?
৭০০ স্কয়ারফিট ফ্ল্যাট মোট দাম ১৭,৫০,০০০/- সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র। ৪ লক্ষ টাকা বুকিং, বাকী টাকা ৩৬/৪৮ কিস্তিতে পরিশোধ করতে পারবেন।
৮০০ স্কয়ারফিট ফ্ল্যাট মোট দাম ২০,০০,০০০/- বিশ লক্ষ টাকা মাত্র। ৫ লক্ষ টাকা বুকিং, বাকী টাকা ৩৬/৪৮ কিস্তিতে পরিশোধ করতে পারবেন। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বুকিং চলছে।
কিস্তি পরিশোধের সঙ্গে সঙ্গে ফ্ল্যাট হস্তন্তর করিতে আমরা বাধ্য থাকিব।
এককালীন নগদে ফ্ল্যাট ক্রয় করিলে বিশেষ মূল্য ছাড় এবং মূল্য পরিশোধের ৬ মাসের মধ্যে ফ্ল্যাট হস্তান্তর করা হবে।
৩৬/৪৮ কিস্তির মধ্যে ৬ কিস্তি বাকী থাকতেই ফ্ল্যাট হস্তান্তর করা হবে। কিস্তি পরিশোধের পর ফ্ল্যাট রেজিস্ট্রেশন করা হবে।
ফ্ল্যাট নির্মাণ ও আনুসাঙ্গিক কাজের বিবরণঃ
১। বিল্ডিংটি ৭তলা বিশিষ্ট হবে। লিফট থাকবে।
২। আর সিসি ঢালাই ১ম শ্রেণীর ইট দিয়ে, বিএসআরএম অথবা সমমানের রড ব্যবহার করা হবে।
৩। ঘরের দেওয়াল ৫” ইঞ্চি ১ম শ্রেণী ইট দিয়ে করা হবে।
৪। মেঝেতে ১২” বাই ১২” হোমোজিনিয়াস টাইলস দেওয়া হবে।
৫। জানালা থাই ও ৫ এম এম কাঁচ দ্বারা করা হবে। দরজার পাল্লা মেহগনি কাঠের হবে। চৌকাঠ জাম/মেহগনি দিয়ে করা হবে।
৬। বিল্ডিং এর বাইরে ওয়েদার কোট আর ভিতরে ডিস্টেম্পার করা হবে।
৭। জানালার গ্রীল ১০ মিঃ মিঃ স্কয়ার বার দেওয়া হবে।
৮। বৈদ্যুতিক লাইন কনসিল হবে, ফিটিং ববি সুইজ সকেট হবে। বিদ্যুৎ সংযোগ ক্রেতা নিজে করবেন।
৯। বাথরুমে প্যান দেওয়া ও অন্যান্য ফিটিং মাঝাড়ি মানের হবে।
১০। ঘরের প্লাস্টার প্লেন হবে, কোন ডিজাইন হবে না।
১১। ঘরের ভিতরে এলইডি বাল্ব ও টিউবলাইট দেওয়া হবে। ফ্যান দেওয়া হবে না।
১২। বাথরুমে গিজারের লাইন থাকবে, গিজার থাকবে না।
১৩। রুফ টপে কমিউনিটি সেন্টার থাকবে।
বিল্ডিং এর সুযোগ সুবিধাঃ
১। প্রতি ফ্ল্যাটের জমির অংশ হিসাবে জমি ও ফ্ল্যাট সাব কবলা রেজিস্ট্রি করে দেওয়া হবে।
২। অত্যাধুনিক ডিজিটাল লিফট থাকবে।
৩। সার্বক্ষণিক নিজস্ব পানির পাম্প দ্বারা পানি সরবরাহ করা হবে।
৪। সার্বক্ষণিক সিসি টিভি দ্বারা নিরাপত্তা ব্যবস্থা।
৫। সার্বক্ষণিক সিকিউরিটি গার্ড দ্বারা নিরাপত্তা ব্যবস্থা।
৬। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্বপ্রকার বৈধ কাগজপত্র দিয়ে আমরা কাজে নেমেছি।
৭। দক্ষ প্রকৌশলী দিয়ে দৃষ্টিনন্দন ডিজাইন ও বিল্ডিং দীর্ঘস্থায়ী ও মজবুত করে বানানো হচ্ছে।
৮। রুফটপে ফ্ল্যাটে বসবাসকারীদের আগত মেহমানদের রাত্রী যাপনের জন্য ডরমেটরী করা হবে। এবং মেহমানদের আপ্যায়নের জন্য কিচেন, ডাইনিং, ড্রইং রুম করা হবে।