Bangladesh Computer Council - BCC

Bangladesh Computer Council - BCC This page is created to connect with the ICT related people and to give update about latest training programs and job facilities.

Bangladesh Computer Council (BCC) is a statutory body under the Ministry of Posts, Telecommunications and Information Technology, Government of Bangladesh (GOB). It was established by Act No IX of 1990 passed by the Parliament. The main activities are (not limited to) encouraging and providing support for ICT related activities, formulating national ICT strategy and policy, creating standards and

specifications of ICT tools for government organizations according to their necessity, working for human resource development in ICT sector. It has also established National Data Center for hosting all the government websites, e-mail services and web applications. It is the only TIER – 3 certified Government Data Center in Bangladesh. In the near future, it will act as the only Gateway to access internet services for all of the government organizations. BCC is continuing ICT infrastructure development of government through several development projects/programs to facilitate access to government services from root level. In this vision, BCC has organized workshops, seminars, training on subjects related to ICT and has established throughout the country UISC (Union Information and Service Center).

সংবাদ বিজ্ঞপ্তিকোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রীঢাকা, ১ আগস্ট ২০২৬: আমাদের লক্ষ্য এমন একটি ...
02/08/2026

সংবাদ বিজ্ঞপ্তি
কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী
ঢাকা, ১ আগস্ট ২০২৬:
আমাদের লক্ষ্য এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না। প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে দেশের প্রতিটি নাগরিক উন্নয়ন ও অগ্রযাত্রার সমান অংশীদার হবে।”
আজ রাজধানীর গ্রীন রোডে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে অনুষ্ঠিত “যুব প্রতিবন্ধীদের জন্য জাতীয় আইটি প্রতিযোগিতা ২০২৬”-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “প্রতিবন্ধিতা কোনো সীমাবদ্ধতা নয়। সঠিক সুযোগ, প্রশিক্ষণ ও প্রযুক্তির মাধ্যমে প্রতিবন্ধী তরুণ-তরুণীরাও দেশের ডিজিটাল রূপান্তর এবং উন্নয়নের সমান অংশীদার হতে পারে। তাই সরকার তাদের ডিজিটাল দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তিগত ক্ষমতায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।”
ফকির মাহবুব আনাম বলেন, “ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার এমন একটি প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে, যেখানে সমাজের কোনো শ্রেণির মানুষ পিছিয়ে থাকবে না। সবার জন্য প্রযুক্তির সমান সুযোগ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
মন্ত্রী আরও বলেন, “জাতীয় আইটি প্রতিযোগিতা প্রতিবন্ধী তরুণদের প্রতিভা বিকাশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। আমি বিশ্বাস করি, ভিয়েতনামে অনুষ্ঠিতব্য গ্লোবাল আইটি চ্যালেঞ্জে বাংলাদেশের প্রতিনিধিরা দেশের জন্য গৌরব বয়ে আনবে।”
সভাপতির বক্তব্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক নাহিদ সুলতানা মল্লিক বলেন, “যুব প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জাতীয় আইটি প্রতিযোগিতা কেবল একটি প্রতিযোগিতা নয়, বরং প্রতিবন্ধী তরুণদের মেধা, সৃজনশীলতা ও প্রযুক্তিগত সক্ষমতা বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। উপযুক্ত সুযোগ ও পৃষ্ঠপোষকতা পেলে তারাও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের জন্য সাফল্য ও গৌরব বয়ে আনতে সক্ষম। ভবিষ্যতে বিসিসি, সিএসআইডি এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতাকে আরও বৃহৎ পরিসরে আয়োজনের মাধ্যমে দেশের প্রতিবন্ধী তরুণদের তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, এটি যুব প্রতিবন্ধীদের জন্য জাতীয় আইটি প্রতিযোগিতার দশম আয়োজন। এবার প্রতিযোগিতার ৪টি ক্যাটাগরিতে (১) দৃষ্টি প্রতিবন্ধী-২১ জন (২) শারীরিক প্রতিবন্ধী-২৫ জন (৩) ডাক ও শ্রবণ প্রতিবন্ধী ১৫ জন এবং (৪) নিউরো ডেভোলপমেন্টাল ডিজঅর্ডার (এনডিডি)-০৯ জন সহ মোট ৭০ জন প্রতিযোগী অংশ গ্রহণ করেন। প্রত্যেক ক্যাটাগরি থেকে বিজয়ী প্রথম ৩ জনকে অর্থাৎ ৪ ক্যাটাগরিতে মোট ১২ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।
প্রতিযোগিতায় নির্বাচিত ৪টি ক্যাটাগরি যথাক্রমে দৃষ্টি প্রতিবন্ধী বিভাগে মো. শাকিল মিয়া, শারীরিক প্রতিবন্ধী বিভাগে শেখ ইয়ামিন আহসান, বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিভাগে নাহিন সিরাজ এবং নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার বিভাগে আরিয়ান ইসলাম জাতীয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে আগামী অক্টোবরে ভিয়েতনামে অনুষ্ঠিতব্য Global IT Competition for Youth with Disabilities ( GITC) গ্রহণের সুযোগ পান। মন্ত্রী সুযোগ পাওয়া চার প্রতিযোগীকে ব্যক্তিগতভাবে সহযোগিতা করবেন বলে জানান।
অনুষ্ঠানে সিএসআইডির নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া, চেয়ারপার্সন বোর্ড অব ট্রাস্টি, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক কে এম মুজিবুল হকসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী, তাদের অভিভাবক, বিসিসি ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাক্ষরিত/-
মুহম্মদ জসীম উদ্দিন
জনসংযোগ কর্মকর্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়
০১৫৫০১৫৩২৫১

সম্প্রতি একটি প্রতারক চক্র বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)-এর পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন)-এর নাম ব্যবহার করে ভুয়া ...
21/07/2026

সম্প্রতি একটি প্রতারক চক্র বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)-এর পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন)-এর নাম ব্যবহার করে ভুয়া প্রশিক্ষণ-সংক্রান্ত চিঠি, নোটিশ ও অন্যান্য জাল কাগজপত্র প্রচার করছে। এসব ভুয়া চিঠির মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে প্রশিক্ষণে অংশগ্রহণের প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের অপচেষ্টা চালানো হচ্ছে।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) সর্বসাধারণকে এ ধরনের প্রতারণা সম্পর্কে সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছে।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, বিসিসির নামে পরিচালিত সব প্রশিক্ষণ কার্যক্রম ও সংশ্লিষ্ট আর্থিক লেনদেন নির্ধারিত ও অনুমোদিত প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করা হয়। কোনো অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ লেনদেনের দায় বিসিসি বহন করবে না।

-পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন), বিসিসি।

21/07/2026
16/07/2026

“e-GP System Training for Procuring Entity (PE) Users” (Batch-01) কোর্সের শুভ উদ্বোধন

সরকারি ক্রয় কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)-এর বাংলাদেশ-কোরিয়া ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (বিকেআইআইসিটি)-এর আয়োজনে “e-GP System Training for Procuring Entity (PE) Users” (Batch-01) প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস. এম. মঈন উদ্দীন আহম্মেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব), বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব নাহিদ সুলতানা মল্লিক, অতিরিক্ত সচিব ও নির্বাহী পরিচালক, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)।

💻 বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ক্রয় কার্যক্রমে সম্পৃক্ত কর্মকর্তারা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা e-GP সিস্টেমের কার্যকর ব্যবহার, ই-টেন্ডারিং প্রক্রিয়া এবং ডিজিটাল সরকারি ক্রয় ব্যবস্থাপনা বিষয়ে প্রয়োজনীয় তাত্ত্বিক ও ব্যবহারিক দক্ষতা অর্জন করবেন।

🌐 প্রযুক্তিনির্ভর সরকারি সেবা নিশ্চিত করতে এবং সরকারি ক্রয় ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করে তুলতে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

14/07/2026

Admission Notice of Bangladesh Korea Institute of Information & Communication Technology-BKIICT

This page is created to connect with the ICT related people and to give update about latest training programs and job facilities.

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারতথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগআইসিটি টাওয়ার, আগারগাঁও, ঢাকা ১২০৭www.ictd.gov.bd‘তারুণ্য, স...
11/07/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ
আইসিটি টাওয়ার, আগারগাঁও, ঢাকা ১২০৭
www.ictd.gov.bd

‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’
-শীর্ষক বিশেষ আয়োজনের পটভূমি
তারিখ ১৪ জুলাই ২০২৬
স্থান: নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ দেশে একটি শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই স্টার্টআপ ও উদ্যোক্তা ইকোসিস্টেম গড়ে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তরুণদের উদ্ভাবনী চিন্তাকে বাস্তব উদ্যোগে রূপ দেওয়া, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি, গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করা এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি নির্মাণের লক্ষ্যে বিভাগটি সমন্বিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। একই সঙ্গে প্রাথমিক আইডিয়া থেকে শুরু করে উদ্যোক্তা উন্নয়ন, অনুদান, মেন্টরিং, প্রশিক্ষণ, অর্থায়ন, বিনিয়োগ সংযোগ এবং ব্যবসা সম্প্রসারণ অর্থাৎ একজন উদ্যোক্তার পুরো যাত্রাপথে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার মাধ্যমে একটি সমন্বিত জাতীয় স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অন্যতম প্রধান অগ্রাধিকার।

এ ধারাবাহিক প্রয়াসকে আরও গতিশীল করা, সরকারি সহায়তা কার্যক্রমকে একীভূতভাবে উপস্থাপন করা এবং দেশের তরুণ, শিক্ষার্থী, গবেষক, উদ্ভাবক, নারী উদ্যোক্তা, বিনিয়োগকারী ও শিল্পখাতের অংশীজনদের মধ্যে একটি কার্যকর সংযোগ স্থাপন ও অনুপ্রেরণা সৃষ্টি করার লক্ষ্যে আয়োজন করা হচ্ছে “তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ” শীর্ষক বিশেষ অনুষ্ঠান। এ আয়োজনের মাধ্যমে একটি স্টার্টআপের সম্পূর্ণ যাত্রাপথ আইডিয়া থেকে প্রোটোটাইপ, উদ্যোক্তা উন্নয়ন, বিনিয়োগ, স্কেল-আপ এবং বৈশ্বিক বাজারে প্রবেশের সুযোগ একটি সমন্বিত কাঠামোর মাধ্যমে তুলে ধরা হচ্ছে।

অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণ হিসেবে উদ্বোধন করা হচ্ছে ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্লাটফর্ম’ যা উদ্যোক্তাদের জন্য একটি জাতীয় ডিজিটাল লঞ্চপ্যাড হিসেবে কাজ করবে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে একজন উদ্যোক্তা প্রয়োজনীয় তথ্য, সরকারি সহায়তা কর্মসূচি, আবেদন প্রক্রিয়া, প্রশিক্ষণ, মেন্টরিং, বিনিয়োগের সুযোগ, অংশীদার প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সেবাগুলো একটি একক ডিজিটাল প্ল্যাটফর্ম থেকেই সহজে জানতে ও গ্রহণ করতে পারবেন। এর মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রমে সমন্বয় বৃদ্ধি পাবে, সেবাপ্রাপ্তি সহজ হবে এবং একটি কার্যকর জাতীয় স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে উঠবে।

নতুন প্রজন্মের উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে তরুণ ও নারীর উদ্ভাবনী শক্তিকে অর্থনৈতিক প্রগতির মূলধারায় যুক্ত করা এখন জাতীয় অগ্রাধিকার। এরই ধারাবাহিকতায় দেশের প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তিগত রূপান্তরের লক্ষ্যে বর্তমান বাংলাদেশ সরকারের নির্বাচনী ইশতেহার ২০২৬-এ স্টার্টআপ ও উদ্যোক্তা উন্নয়নকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। ইতোমধ্যে, সম্ভাবনাময় উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড গঠন করা হয়েছে, যা উদ্ভাবনী উদ্যোগের অর্থায়ন ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

“তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ” শুধু একটি আয়োজনই নয়; এটি দেশের উদ্ভাবনী সম্ভাবনা, উদ্যোক্তাবান্ধব সরকারি সহায়তা, বিনিয়োগের সুযোগ এবং উদ্যোক্তা উন্নয়নের জাতীয় অঙ্গীকারকে একই মঞ্চে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

আসুন, উদ্ভাবনের সাহস নিয়ে এগিয়ে আসি। আজকের একটি আইডিয়াই হতে পারে আগামী দিনের বিশ্বমানের বাংলাদেশি প্রতিষ্ঠানের ভিত্তি।

আপনার আইডিয়া বা উদ্যোগকে সফলতার পথে এগিয়ে নিতে ভিজিট করুন বাংলাদেশ সরকারের সমন্বিত ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’। আপনার উদ্যোক্তা যাত্রার পাশে আছে বাংলাদেশ সরকার।

07/07/2026

Strengthening Capacity for Digital Governance in Bangladesh

The meeting on “Capacity Development of Public Sector Employees under E-ffective Governance: Accelerating e-Government and Digital Public Services in Bangladesh” was successfully held today at the Bangladesh Computer Council (BCC) Conference Room, Agargaon.

We were privileged to welcome Ms. Nahid Sultana Mallik, Executive Director of Bangladesh Computer Council (BCC), as the Chief Guest. Her insightful address highlighted the importance of strengthening institutional capacity, fostering effective e-governance, and enhancing the delivery of citizen-centric digital public services to support Bangladesh’s ongoing digital transformation.

The meeting provided a valuable platform for constructive dialogue and collaboration among stakeholders, focusing on capacity development initiatives and the advancement of innovative digital governance practices.

We express our sincere appreciation to the distinguished representatives of the e-Governance Academy (e-GA) and the officials of Bangladesh Computer Council (BCC) for their active engagement, valuable contributions, and continued commitment to promoting effective governance and accelerating the digital transformation of public service delivery in Bangladesh.

Through strong partnerships and shared expertise, we look forward to advancing a more efficient, transparent, and inclusive digital government for the benefit of all citizens.

বিসিসির ইতিহাসে প্রথম নারী নির্বাহী পরিচালক হিসেবে নবযোগদানকৃত নির্বাহী পরিচালক জনাব নাহিদ সুলতানা মল্লিক (অতিরিক্ত সচিব...
07/07/2026

বিসিসির ইতিহাসে প্রথম নারী নির্বাহী পরিচালক হিসেবে নবযোগদানকৃত নির্বাহী পরিচালক জনাব নাহিদ সুলতানা মল্লিক (অতিরিক্ত সচিব) এর সাথে বিসিসির সকল কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত।

06/07/2026

📢 বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)
জুলাই–ডিসেম্বর ২০২৬ সেশনের প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রাকযোগ্যতা অনুযায়ী আবেদন করার জন্য আহ্বান জানানো হচ্ছে।

📝 ভর্তি পদ্ধতি
📸 প্রয়োজনীয় কাগজপত্র:
পাসপোর্ট সাইজের ছবি
সকল শিক্ষাগত যোগ্যতার সনদের স্ক্যান কপি

🌐 অনলাইন আবেদন:
বিসিসির ভর্তি পোর্টালে আবেদন ফরম পূরণ করতে হবে: আবেদন লিংক কমেন্টে দেওয়া আছে

💳 কোর্স ফি পরিশোধ:
যে কোনো ব্যাংক থেকে "বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল"-এর অনুকূলে পে-অর্ডার করতে হবে।
কোর্স শুরু হওয়ার পূর্বে বিসিসির BKIICT-এ জমা দিতে হবে।

✅ ভর্তি নিশ্চিতকরণ:
কোর্স ফি পরিশোধ এবং অন্যান্য প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে ভর্তি সম্পন্ন হবে।

👥 আসন সংখ্যা:
প্রতিটি কোর্সে ২০টি আসন।

⏳ ভর্তি নীতি:
"আগে আসলে আগে ভর্তি" (First Come, First Served) ভিত্তিতে ভর্তি করা হবে।

📞 যোগাযোগ
☎️ ফোন: ০২-৫৫০০৬৮২৪

📱 মোবাইল:
০১৭২৪-৩৩৫৪৫০
০১৬২৪-৮২৪৩৪৯
০১৭৩৮-০৮২৫২৯
০১৫১৬-৭৫৯৪৯৮
০১৭৬১২৬৪৬৬৩

📌 আসন সংখ্যা সীমিত হওয়ায় দ্রুত আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখুন।

26/06/2026

Address

E-14/X, BCC Bhaban, Agargaon
Dhaka
1207

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Computer Council - BCC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangladesh Computer Council - BCC:

Shortcuts

Share