Megaminds Technologies

Megaminds Technologies We’re a team of designers and coders working to create beautiful, user-friendly digital experience

Megaminds Learning এর Tech Talk এর সকল সিট গতকাল বুকিং হয়ে গিয়েছে। রেজিস্ট্রেশনকারী সকলকে (পেমেন্ট ভেরিফাই সাপেক্ষে) অনু...
29/10/2024

Megaminds Learning এর Tech Talk এর সকল সিট গতকাল বুকিং হয়ে গিয়েছে। রেজিস্ট্রেশনকারী সকলকে (পেমেন্ট ভেরিফাই সাপেক্ষে) অনুষ্ঠানসূচী, লোকেশন সহ কনফার্মেশন মেইল পাঠানো হয়েছে।

মেইলের inbox (/spam) চেক করে না পেলে আমাকে বা পেজে মেসেজ দিতে পারেন।

ইনশাআল্লাহ দেখা হবে শনিবারের প্রোগ্রামে।

(হলরুমের ক্যাপাসিটি ফুল হয়ে যাওয়ায় আর রেজিস্ট্রেশন নেয়া সম্ভব হচ্ছে না। প্রোগ্রামটি রেকর্ড করা হবে ইনশাআল্লাহ। যারা রেজিস্ট্রেশন করতে পারেন নি তাদের জন্যও যে কোনো উপায়ে ভিডিওটি অ্যাক্সেস করার সুযোগ থাকবে)

28/10/2024

MYGP অ্যাপের monthly active user এর সংখ্যা ২০ মিলিয়ন। ধরুন একটা অফার দেয়ার জন্য সকল ইউজারকে পুশ নোটিফিকেশন পাঠানো হলো। ২০ মিলিয়ন ইউজারের মাঝে যদি ১ মিলিয়ন ইউজার নোটিফিকেশনে ক্লিক করে সার্ভারের উপর কী পরিমান চাপ পড়বে? ১ মিলিয়ন না হোক, ১ লাখ ইউজার যদি at a time এ সার্ভারে হিট দেয় তাহলে সেই সার্ভারটা কেমন হতে হবে?

ফুডপান্ডা, পাঠাও, উবার, দারাজ, বিকাশ এরকম অ্যাপগুলোতে প্রচুর ট্রাফিক আসে। কয়েকদিন আগে বন্যার সময় আসসুন্নাহ ফাউন্ডেশনে ডোনেশন পাঠাতে হিউজ পরিমান প্রেশার পড়েছিল বিকাশের। ডোনেশন ফিচারটি লোড হতে সময় নিলেও অন্যান্য ফিচার স্মুথলি কাজ করত। সম্ভবত ডোনেশনের ফিচারটা একটা মাইক্রোসার্ভিসে হ্যান্ডেল হয়েছে। যাতে এটাকে স্কেল করা গেছে প্রয়োজন মত। অন্যান্য মাইক্রো সার্ভিসগুলো স্মুথ ছিল সম্ভবত এ কারণে যে সেগুলোর মাধ্যমে ডোনেশন প্রসেস হয় না।

High TPS এরকম সার্ভিসগুলো কিভাবে ডেভেলপ করতে হয়? ব্যাকেন্ডের কী কী কম্পোনেন্ট মিলে এরকম একটা সার্ভিস কাজ করে? কোন কোন ফ্যাক্টর মাথায় রাখতে হয় High TPS কোনো একটা সিসটেমকে ডিজাইন করার সময়? এ বিষয়গুলো নিয়ে Megaminds Learning এর Tech Talk সেশনে আলোচনা করবেন আবু তালেব সুমন ভাই।

10+ year experience নিয়ে সুমন ভাই টেকনিক্যাল লিড হিসাবে বর্তমানে আছেন Brain Station 23 তে। ব্রেইন স্টেশনের অগমেন্টেড রিসোর্স হিসাবে বিগত প্রায় ৪ বছর যাবত কাজ করছেন MYGP অ্যাপের ব্যাকেন্ডে। মাইজিপির অপটিমাইজেশন টিমে তিনি চমৎকার কিছু কাজ করেছেন। আশা করি সেশনে যারা অংশ নিবেন তারা সুমন ভাইয়ের অভিজ্ঞতা থেকে দারুন কিছু বিষয় শিখতে পারবেন।

আমাদের সিট সংখ্যা সীমিত। ইতমধ্যে প্রায় অর্ধেক সিট বুক হয়ে গেছে। আপনার সিটটি সিকিউর করতে আজই রেজিস্ট্রেশন করে ফেলুন। টেক সেশনের রেজিস্ট্রেশন ও বিস্তারিত জানতে কমেন্ট চেক করুন।

আলহামদুলিল্লাহ। Game Changer Training and Consulting Ltd ও Megaminds Learning এর উদ্যোগে গতকাল অনুষ্ঠিত হলো লিডারশিপ ও স...
06/10/2024

আলহামদুলিল্লাহ। Game Changer Training and Consulting Ltd ও Megaminds Learning এর উদ্যোগে গতকাল অনুষ্ঠিত হলো লিডারশিপ ও সফটস্কিলের উপর দিনব্যাপী ওয়ার্কশপ। ওয়ার্কশপ পরিচালনা করেন Shahriar Khan ও ইয়ারিস হোসাইন ভাই। প্রায় 40 জন অংশগ্রহনকারীদের মাঝে ছিলেন আইটি ইন্ডাস্ট্রির বিভিন্ন লিডারশিপ রোলে থাকা প্রফেশনালগণ।

মেগামাইন্ডসের পক্ষ থেকে আমি অর্গানাইজার হিসাবে থাকলেও চেষ্টা করেছি পুরো ওয়ার্কশপটিতে পার্টিসিপেট করার। লিডারশিপ, কমুনিকেশন, কোচিং ইত্যাদি বিষয়ে বেশ ভাল একটা ওভারভিউ পেয়েছি। শাহরিয়ার ভাইয়া বেশ কিছু টাস্ক দিয়েছেন যেন আমরা নিজ নিজ টিমে সেগুলো অ্যাপ্লাই করি। এর ফলে ইনশাআল্লাহ টিমের মাঝে পজেটিভ চেঞ্জ আসবে। আমি সত্যিই আগ্রহী গেম চেঞ্জারের থেকে one to one কোচিং ও মেন্টরিং পেতে। যা আমার ক্যারিয়ার এবং ব্যক্তি জীবনে সুন্দর একটা লাইফ লিড করতে হেল্প করবে।

ইনশাআল্লাহ আগামীতেও আমরা মেগামাইন্ড লার্নিংয়ের (https://learning.megaminds.technology) পক্ষ থেকে এরকম গুরুত্বপূর্ণ ওয়ার্কশপ আয়োজন করব।

01/10/2024

Ahmed Shamim Hasan Shaon ভাইয়ার মেসেজ থেকে নিচের অংশটি কোট করলাম:

"প্রায় ২ বছর আগে আমি লিঙ্কডইনে হঠাৎ একজন লিডারশীপ এবং টীম কোচের একটা ওয়েবিনারের পোস্ট দেখি। ফ্রি ওয়েবিনার তাই ঝটপট রেজিস্ট্রেশন করে ফেলি। ওয়েবিনারের কন্টেন্টটা বেশ ভালো লাগে এবং সেই ওয়েবিনার থেকে মেন্টর পরবর্তীতে একটা পেইড 1-to-1 মেন্টরশীপে জয়েন করার অফার দেন। সেসময় আমি ক্যারিয়ার রিলেটেড কিছু বিষয়ে কনফিউশনে ছিলাম তাই মেন্টরিংটা উপকারী হবে ভেবে আমি এনরোল করি। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সেটা ছিল আমার জন্য একটা চমৎকার টার্নিং পয়েন্ট। আমি সেই মেন্টরিং থেকে বুঝতে পারি আমার নিজের স্ট্রেংথ কোথায়, দূর্বলতা কোথায়, আমি ক্যারিয়ারে ভালো করতে চাইলে কিসে আমাকে ফোকাস করতে হবে - এরকম আরও বেশ কিছু জিনিস। Growth mindset বলতে কি বোঝায় এবং কিভাবে সেটাকে নিজের লাইফে এপ্লাই করতে হয় সেটাও আমি সেখান থেকেই শিখি। মজার ব্যাপার হচ্ছে এই Growth mindset নিয়ে পরবর্তীতে আমি আমার বই 'সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আলাপ' এ একটা আর্টিকেলও লিখেছি, যার সূচনা মূলত ছিল এই মেন্টরশীপ।

আমার সেই মেন্টর ছিলেন শাহরিয়ার খান ভাই। শাহরিয়ার ভাই একজন প্রফেশনাল এবং সার্টিফাইড লিডারশীপ ও টীম কোচ। তিনি দেশী, বিদেশী অনেকগুলো প্রতিষ্ঠানে দীর্ঘদিন এই বিষয়গুলোতে মেন্টরিং, কর্পোরেট ট্রেইনিং দিয়ে আসছেন। অন্য দশজন গতানুগতিক কর্পোরেট ট্রেইনার থেকে শাহরিয়ার ভাই একটু ভিন্ন। কারণ তিনি শুধু ক্যারিয়ারের পেছনে ছুটে সাফল্য পাওয়ার কথা বলেন না। বরং 'Total good life’ এর কনসেপ্ট কিভাবে ধারণ করা যায়, সেটা বলেন। (এই বিষয়ে আরও বিস্তারিত জানতে এই ছোট্ট ভিডিওটি দেখে নিতে পারেনঃ https://www.youtube.com/watch?v=O8d1FvxTuWQ&ab_channel=TotalGoodLife)

আমরা যারা টেকনোলজি লাইনে আছি, তাঁরা 'হার্ড স্কিল' বা ল্যাঙ্গুয়েজ, ফ্রেমওয়ার্ক, টুলস ইত্যাদি খটোমটো জিনিস বেশী বেশী শিখলেই টেক ইন্ডাস্ট্রিতে ভালো করা যাবে বলে ধারণা করি। কিন্তু ক্যারিয়ারে কোনো না কোনো সময়ে গিয়ে ফীল করি যে আসলে 'সফট স্কিলস' বিশেষ করে 'কমিউনিকেশন', 'লিডারশীপ', 'ক্রিটিক্যাল থিঙ্কিং', 'পিপল ম্যানেজমেন্ট' ইত্যাদি বিষয়ে দূর্বলতার কারণে আমরা পিছিয়ে আছি বা কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারছি না।

কিন্তু কোথা থেকে, কিভাবে এগুলো শেখা যায়?

এই প্রশ্ন আমাদের অনেকের। আমার ধারণা আপনারও!

ঠিক এ কারণেই আমি শাহরিয়ার ভাইকে অনুরোধ করেছি আমাদের টেক/আইটি প্রফেশনালদের জন্য এই রিলেটেড ওয়ার্কশপ অফার করার জন্য। যদিও শাহরিয়ার ভাই সাধারণত কর্পোরেট লিডার বা ম্যানেজমেন্ট ট্রেনিং অফার করে থাকেন। কিন্তু আপনারা অনেকেই এই ধরনের ওয়ার্কশপের ব্যাপারে আগ্রহী জেনে উনি রাজি হয়েছেন।"

---
ওয়ার্কশপের সংক্ষিপ্ত তথ্যঃ

Reboot and Rise: Soft Skills for Tech Professionals

Facilitators - Shahriar Khan and Yassir Husain
Outline: https://tinyurl.com/mtphvety
Time and Date: 5 October, 2024 (10 AM - 6 PM)
Place: MEC Conference room, 965 Begum rokeya avenue, Shewrapara bus stand, Dhaka 1216 (https://maps.app.goo.gl/DLitB6a8o9jEC2kv8)

(Lunch, snacks and tea/coffee will be provided by us)

এই ওয়ার্কশপের রেগুলার ফী 8,000/-, তবে প্রথম ব্যাচ হিসেবে ৫০% ডিস্কাউন্টে ফী 4,000/-

ওয়ার্কশপের সিট সংখ্যা 40, ইতমধ্যেই ইন্টারনাল যোগাযোগের মাধ্যমে 30+ সিট ফিলাপ হয়ে গিয়েছে। আর অল্প কয়েকটা সিট ফাঁকা আছে। কেউ আগ্রহী হলে জয়েন করতে পারেন। পার্টিসিপেন্ট লিস্টে রয়েছেন bKash এর একজন VP of Engineering, একাধিক কোম্পানির CTO, ব্রেইন স্টেশনের ৩-৪ জন টেক লিড সহ বিভিন্ন কোম্পানির প্রোফেশনালগণ।

যেহেতু খুব অল্প কয়েকটা সিট ফাঁকা রয়েছে তাই রেজিস্ট্রেশন প্রসেসটা পাবলিকলি শেয়ার করছি না। আগ্রহী হলে আমাকে ইনবক্স করতে পারেন। পেমেন্টের ডিটেলস ও রেজিস্ট্রেশন ফরম শেয়ার করব ইনশাআল্লাহ।

12/07/2024

Megaminds Learning প্ল্যাটফর্মে Android Dynamic Feature Delivery কোর্সটিতে চলছে ১০০% ডিসকাউন্ট!

কুপন কোড: DYNDEL100
(১ম ৫০ জন এই ডিসকাউন্ট পাবেন)

Android Dynamic Feature Delivery কোর্স লিংক:
https://learning.megaminds.technology/courses/android-dynamic-feature-delivery/details

অ্যান্ড্রয়েডের অন্যান্য কোর্সগুলো দেখতে পারেন:

Android MVP Architecture:
https://learning.megaminds.technology/courses/android-mvp-architecture/details

Android MVVM Architecture:
https://learning.megaminds.technology/courses/android-mvvm-architecture/details

Android Dependency Injection with Hilt:
https://learning.megaminds.technology/courses/android-dependency-injection-with-hilt/details

Android Dependency Injection with HiltMegaminds Learning এর নতুন কোর্স!আলহামদুলিল্লাহ, অবশেষে কোর্সটি শেষ করতে পারলাম। এ...
13/05/2024

Android Dependency Injection with Hilt
Megaminds Learning এর নতুন কোর্স!

আলহামদুলিল্লাহ, অবশেষে কোর্সটি শেষ করতে পারলাম। এই কোর্সের প্রথম ভিডিওটি রেকর্ড করেছিলাম প্রায় ৭ মাস আগে। আউটলাইট তৈরি ও পরিকল্পনা শুরু করি আরো আগে থেকে। কয়েকবার বেশ কিছু ভিডিও ডিলেট করে নতুন করে রেকর্ড করতে হয়েছে পছন্দ না হওয়ায়। নানা প্রায়োরিটির কারণেও দেরি হয়েছে অনেক। আশা করি বাংলা ভাষাভাষী অ্যান্ড্রয়েড ডেভেলপারদের এই কোর্সটি কাজে লাগবে ইনশাআল্লাহ।

কোর্স কিনে যদি মনে হয় এটি মানসম্পন্ন নয়। কিংবা আপনার উপযোগি নয়। টাকাটা গচ্চা গেল। তাহলে কোনো চিন্তা নাই। পারচেজের ১ মাসের মাঝে আমার সাথে পারসোনাল্যি যোগাযোগ করলে ইনশাআল্লাহ রিফান্ড করে দিব।

কোর্সের লিংক: https://tinyurl.com/android-hilt

17/01/2024

সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে ইন্টারভিউতে সাধারনত বিভিন্ন কনসেপ্টের বই থেকে নেয়া "সংজ্ঞা" জানতে চাওয়া হয় না। আমি প্রায়ই জিজ্ঞাসা করি "আপনার প্রোজেক্টে Polymorphism কোথায় ইউজ হয়েছে?" তিনি অ্যাসাইনমেন্ট প্রোজেক্টে পলিমরফিজম ইউজ করেছেন। হয়ত সচেতন ভাবে করেছেন। কিন্তু অনেক সময়ই দেখা যায় প্রোজেক্ট থেকে এই পয়েন্টগুলো ক্যান্ডিডেটরা দেখাতে পারেন না।

পলিমরফিজমের কথা বললেই কি উদাহরণ দিতে হবে "একজন ব্যক্তি কারো বাবা, কারো ছেলে, কারোর অফিসের বস..."? এর বাইরে কি প্রোজেক্ট থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারসুলভ উত্তর দিতে পারি না? হয়ত এভাবে অনেকেই চিন্তা করেন না। এরকম কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য আমরা OOP+SOLID principal এর উপর একটি কোর্স নিয়েছিলাম। যে কোনো প্ল্যাটফর্মের ডেভেলপারদের জন্য আশা করি কোর্সটি উপকারি হবে।
OOP Course লিংক: http://tinyurl.com/megaminds-oop

একই ভাবে আমরা Android এ MVVM ইউজ করি। কিন্তু MVP ইউজ না করে কেন MVVM ইউজ করি? মূল কারণ কী? গুগলের রিকমেন্ডেশনের কারণে কিন্তু আমরা এটা ইউজ করি না। বরং কী কারণে গুগল রিকমেন্ড করে এটা ইন্টারভিউতে জানতে চাওয়া হয়। MVVM এর ইমপ্লিমেন্টেশন এবং এর পিছনের কথাগুলো সম্পর্কে আমাদের অপর একটি কোর্স পাওয়া যাবে মেগামাইন্ডস লার্নিং প্ল্যাটফর্মে।
Android MVVM Course: http://tinyurl.com/megaminds-mvvm

ইনশাআল্লাহ কোর্সগুলো উপকারি হবে।

ওয়েব ডেভেলপমেন্ট শেখা, প্র্যাক্টিস করার জন্য নিজের একটি ডোমেইন ও হোস্টিং থাকা খুবই দরকারি! এছাড়াও আপনার ব্যবসায় প্রতিষ্ঠ...
03/11/2023

ওয়েব ডেভেলপমেন্ট শেখা, প্র্যাক্টিস করার জন্য নিজের একটি ডোমেইন ও হোস্টিং থাকা খুবই দরকারি! এছাড়াও আপনার ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য বা ক্লায়েন্টের জন্যও ডোমেইন+হোস্টিং প্রয়োজন হতে পারে।

সুলভ মূল্যে ডোমেইন ও ওয়েব হোস্টিং নিতে পারেন Megaminds Technologies থেকে।

আমাদের রয়েছে চারটি শেয়ার্ড হোস্টিং প্যাকেজ! যে কোনো প্রয়োজনে ইনবক্স করতে পারেন আমাদের পেজে। ধন্যবাদ।

26/09/2023

প্রকাশিত হলো Android MVVM আর্কিটেকচারের উপর শর্ট কোর্স!
লিংক: https://tinyurl.com/mvvm-course

Address

Mirpur 1
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Megaminds Technologies posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Megaminds Technologies:

Share