19/03/2020
করোনাভাইরাসের মাধ্যমে সাইবার হ্যাকিং এর ঝুঁকি বাড়ছে !!
করোনাভাইরাসের কারণে সবাই আমরা উদগ্রীব । অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইন্টারনেটের কল্যাণে প্রতিনিয়ত আমরা যা জানার চেষ্টা করি ও একি সাথে শেয়ার করিঃ
১। করোনা ভাইরাসের লক্ষণ ও সাবধানে থাকার উপায়,
২। বিশ্বে করোনায় আক্রান্তের ও মৃতের সর্বশেষ জরিপ,
৩। করোনার প্রতিষেধক আবিষ্কার,
৪। বিভিন্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট,
৫। করোনায় বিশ্ব বাণিজ্যের অবস্থা ইত্যাদি।
আর আমাদের এই মানসিক অবস্থাকেই কাজে লাগিয়ে করোনাভাইরাসকে টুল হিসেবে ব্যাবহার করে হ্যাকাররা সোশাল ইঞ্জিনিয়ারিং এটাক করছে। যা করছে হ্যাকাররাঃ
১। করোনাভাইরাস সংক্রান্ত উপরে উল্লিখিত বিষয়ে বিভিন্ন চমকপ্রদ তথ্য দিয়ে আমাদের ব্যক্তিগত (জিমেইল/ইয়াহু/আউটলুক )বা অফিস ইমেইলে মেইল করছে, সাথে অনেক সময় এটাচমেন্ট থাকে। যেমনঃ Secret Weapon to Protect CORONA, Read latest death report on Covid-19, Corona virus and cure,
Control and prevention of Corona Virus- WHO report
মেইলের বডিতে অনেক তথ্য থাকে যা পড়ে আমরা আগ্রহী হই এবং আরও বিস্তারিত জানার জন্য ইমেইলের বডিতে থাকা লিঙ্ক এ ক্লিক করি বা এটাচমেন্ট ডাউনলোড করি, এরি সাথে আমাদের কম্পিউটারে ভাইরাস সক্রিও হয় আর হ্যাকাররা কম্পিউটারের নেটওয়ার্ক ও সিস্টেম এ ঢুকে পরে তথ্য চুরি করে ও সিস্টেম হ্যাক করে।
এছাড়াও তাদের লিঙ্কে গেলে এমন ওয়েবসাইট এর পেজ আসে যা দেখে সাধারনভাবে আমরা এটিকে আসল মনে করি আর আমাদের user name, password বা অন্যান্য personal info দিয়ে থাকি, আসলে এটি হ্যাকারদের Phishing site, আর এভাবেই ব্যাক্তিগত ফেইসবুক, ইমেইল, ব্যাংকের কার্ড ইত্যাদি তথ্য চুরি হয়ে তাদের সার্ভারে জমা হয় এবং আমরা বিপদে পরি।
২। ফেইসবুক, টুইটার বা ইমেইলে ভুয়া আইডি খুলে মিথ্যা তথ্য, ছবি প্রচার করে, আমাদের ইনবক্স করে আর আমরা অনেকসময় তা ডাউনলোড করি বা এগুলর সত্যতা যাচাই না করে শেয়ার করি , এতে কম্পিউটার ভাইরাস আক্রান্ত হয় আর সমাজে বিভ্রান্তি সৃষ্টি হয় যা হ্যাকাররা চায়।
আমাদের করনীয়ঃ
১। অপরিচিত কারও ইমেইল খুলবো না ও লিঙ্কে ক্লিক করবো না
২। এটাচমেন্ট ডাউনলোড করবো না
৩। ওয়েবসাইট এর url address spelling ভালমত খেয়াল করবো
যেমনঃ www.who.inl/emergencies/diseases/novel-coronavirus-2019/situation-reports (phishing site)
www.who.int/…/dise…/novel-coronavirus-2019/situation-reports (original site)
৪। করোনাভাইরাসের জন্য ফান্ড গ্রহন করা হচ্ছে এমন কোনও ফান্ডের বা লিঙ্ক এর ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে
৫। ফেইসবুক, টুইটার এর তথ্য আগে যাচাই করবো।
সর্বোপরি আমরা বেশি উদগ্রীব ও আতংকিত না হয়ে বরং সতর্কতার সাথে করোনাভাইরাসজনিত সার্বিক অবস্থা জানার চেষ্টা করি, প্রার্থনা করি এবং হ্যাকারদের সাইবার এটাক থেকে নিজেকে ও প্রতিষ্ঠানকে রক্ষা করি
তথ্য সুত্রঃ ইন্টারনেট অবলম্বনে
প্রচারেঃ ফেদার সল্যুশনস