04/11/2024
আমার Upwork এর গল্পঃ এবং কিছু টিপস‼️
আমার ৩ মাস ১০ দিনের UPWORK এ জার্নি:
- ১ম মাসে নতুন হিসেবে ৭টা প্রজেক্ট পাওয়া
- ২য় মাসেও স্মুথলি বড় প্রজেক্ট পাওয়া
- রিমোট জব পাওয়া (২টি রিমোট জব)
- অল্পকিছু ভুলের কারণে বড় প্রজেক্টগুলো চলে যাওয়া + রিভিউ ৩.৪ স্ট্যার হওয়ায়
- ৩য় নাম্বার মাসে আবার ৭০-৮০ টি এপ্লাই করেও কাজ না পাওয়া
- ভুল থেকে ব্যাপক ভাবে শিক্ষা নেয়া এবং তা ইমপ্লিমেন্ট করা
- তারপর টপ রেটেড
- আবার কিছু ব্যাপার গুছিয়ে নিয়ে কাজ করা
- আবার গত ৮দিনে ৪ টি কাজ পেলাম
- ১৫ দিনে ৭ টি জব আনার ইচ্ছে ছিল, যেখানে ৪টি বড় প্রজেক্ট এবং ৩ টি মিডিয়াম প্রজেক্ট থাকবে। ৪টি তো পেলাম, আশা করছি আগামী সপ্তাহের মাঝে সেটি ও হয়ে যাবে।
সব ব্যাপার থেকে এটা বুঝলাম, UPWORK এ কেউ ভালো করতে চাইলে সিরিয়াসলি ই নিতে হবে। খুবই বেশিই সিরিয়াসলি নিতে হবে।
আমি আমার দেশীয় মার্কেটিং এজেন্সী আপাদত বন্ধ রেখেছি জাস্ট Upwork গ্র করার জন্য। যেখান থেকে ৬ ডিজিট অনায়াসে আসতো, সেটা বন্ধ রাখার রিজন একটাই - যেন Upwork এ কোন ইম্প্যাক্ট না পরে। Upwork কে সিরিয়াসলি নিতে হবে
🔥নতুনদের জন্য টিপস:(টিপস ঠিক না, আমি নিজে আরেকটি নতুন প্রফাইল নিয়ে কাজ শুরু করলে ইভাবেই করতাম)
🔰মাইন্ডসেট ঠিক করুন: কাজ আসলে আসবে, না আসলে নাই। এমন না। কাজ আসবেই, কাজ আনবোই। কাজ আগামী ১মাসের মাঝেই আনবো [এটাই সব]
🔰ইনভেস্ট করুন: সময় ইনভেস্ট করুন, অর্থ ইনভেস্ট করুন, কানেক্ট ইনভেস্ট করুন। অন্তত ২০০টি জবে এপ্লাই করতে পারবেন এমন ভাবে রেডি হয়ে মাঠে নামেন। এখন কথা আসতে পারে: ভাই আমার তো অনেক অভাব, কিভাবে ইনভেস্ট করবো। ভাই ব্যাপারটা হচ্ছে: আপনার একটা ২০ হাজার টাকার বেতনের চাকরি আসলে ঠিকই ১-২ লাখ টাকা বের হবে। এখানে কেন বের হবে না? আমি বলবো মোবাইল বিক্রি করে হলেও চেষ্টা করুন। এখানে কোটি টাকা উপার্জনের ব্যবস্থা আছে। ভালো কিছু হবেই ইনশাআল্লাহ।[ইনভেস্ট মানেই খারাপ এমন যতদিন আপনি ভাববেন আপনি পিছিয়ে যাবেন, ১হাজার টাকা ইনভেস্ট করে লস করে জ্ঞান টা আপনি অর্জন করবেন।হাজার হাজার কোর্স, ভিডিও দেখেও সেই জ্ঞান আসবে না]
🔰টার্গেট রাখুন প্রথম ২-৩ টা কাজ করবেন প্রফাইলের রিভিউ টা নেয়ার জন্য। বাজার মূল্যের থেকে ৫০-৬০% কমে করে দেন দরকার হলে। তবে একটা জিনিষ খেয়াল রাখবেন - আপনি কাজটি খুবই ভালো ভাবে ডেলিভারি দিতে পারবেন, এমন কাজের জন্যই এপ্লাই করুন
🔰প্রোফাইলটি সুন্দর করে সাজাতে হবে: আপনার প্রফাইল অবাঞ্ছিত কথা বলার দরকার নেই। কি কি কাজ পারেন, মেনসন করেন।
প্রফাইল পিকচার টা দিবেন খুবই প্রফেশনাল এবং খুবই সুন্দর।যেন বায়ার দেখেই নিজের মেয়ের সাথে আপনার বিয়ে দিতে চায়😝
🔰কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট এবং ইংরেজি টা খুবই ভালোভাবে প্রাকটিস করুন: আপনি কত ভাল কাজ জানেন, তার চেয়েও গুরুত্বপূর্ণ এটি।আমি আবারো বলছি- এটি অনেক বেশি গুরুত্বপূর্ন।
ভালো কাজ জেনেও লাভ নেয় যদি না আপনি ভালোভাবে কমিউনিকেট করতে পারেন।(আমার অফিসে পুরো টিম নিয়ে ইংরেজি শিখি স্যার এর কাছে এখনো)
🔰রেগুলার মিনিমাম ৫-৬ টি এপ্লাই করুন(টানা ৩০ দিন কইরেন, তারপর আমার কথা মনে করে একটা ধন্যবাদ দিয়েন)
আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারব- যারা কাজ পায়না,কাজ পায়না করছি আমরা। তার ১৫০টি জব এপ্লাই করে এ কথা বলছি?
উত্তর: না।
মাসে ১৫০-১৮০ টি জব এপ্লাই করলে আপনি অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন
🔰বিচক্ষণ হতে হবে, প্রচুর এক্সপেরিমেন্ট করতে হবে: বিভিন্ন স্টাইলের কাভার লেটার লিখতে হবে। কোন কাভার লেটার বেশি ভিউ হচ্ছে, কোন কাভার লেটার থেকে রেসপন্স আসতেছে, এসব নোট করতে হবে। কোন টাইমে জব এপ্লাই করলে ভালো রেসপন্স আসে এসব লক্ষ্য রাখতে হবে।
এপ্লাই এর ক্ষেত্রে কিছু টিপস:
🔺শুধু ৪ কানেক্ট এর জবে এপ্লাই করুন
🔺নতুন বায়ার যারা, তাদের জবে এপ্লাই করুন(পুরান'রা একটু বেশি চালু।রিভিউ ছাড়া কাজে নিতে চায় না)
🔺ফিক্সড বাজেট ৩০$ থাকলে ১০$ এ করে দিন(শুধুমাত্র প্রথম ২-৩ টি কাজের জন্য)
🔺জবপোস্ট হওয়ার ১০ মিনিটের মাঝে এপ্লাই করার চেষ্টা করুন
🔺যে জব পোস্টে অলরেডি ইন্টারভিউ কাউকে নিচ্ছে এমন টা চাইলে এভয়েড করতে পারেন(অপশনাল)
🔺ইন্ডিয়া,পাকিস্থান, আফ্রিকা,ফিলিপাইন এর জব পোষ্ট গুলো এভয়েড করুন
🔺যে জবে কিছুটা চ্যালেঞ্জ থাকে, সেসব জব এভয়েড করুন(সেল বাড়াতে চাই, ট্রাফিক বাড়াতে চাই, Ranking এ এক নাম্বার নিয়ে আসতে চাই)
🔺আপনি যে সেক্টরের, সে সেক্টরের সবথেকে সহজ কাজটি খুঁজুন
🔺আপনার কাভার লেটারে কি ফরমেটে সাজিয়েছেন, এর চেয়েও গুরুত্বপূর্ণ আপনার টাইটেল বা প্রথম লাইনটি কেমন! আপনি কতটা কনফিডেন্ট আপনার কাভার লেটারের মাঝে তা তুলে ধরুন, সহজ ভাবে লিখুন, সহজ ভাবে বুঝান
আমি কনটেন্ট রাইটার না,হুট করে বলতে ইচ্ছে করলো তাই লিখলাম। কিছু না বুঝলে কমেন্টে প্রশ্ন করতে পারেন। আমি আমার জ্ঞান থেকে উত্তর করার চেষ্টা করবো।
আপনাকে দিয়েই হবে - জাষ্ট এটা একবার বিশ্বাস করা শুরু করুন‼️
আপনি সফল হবেন ইন শাহ আল্লাহ্