Kalantor Communication Ltd

Kalantor Communication Ltd Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kalantor Communication Ltd, 45 Gulshan Avenue, Navana Tower, Dhaka.

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এস.এম.মঞ্জুরুল হান্নান খান এর...
27/06/2018

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এস.এম.মঞ্জুরুল হান্নান খান এর সংবর্ধনা।
ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের কুতিকুড়া কড়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেশের বিশিষ্ঠ পরিবেশবিজ্ঞানী ড.এস.এম. মঞ্জুরুল হান্নান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযুদ্ধা কবিরুল ইসলাম বেগ, পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব আবদুল্লাহ খান রিপন, ময়মনসিংহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকতা (উপসচিব) কবি ও কথা শিল্পী এ এইচ. এম. লোকমান, হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার, বিশিষ্ঠ সমাজ সেবক ও ব্যবসায়ী তানভীর আহম্মেদ বুলবুল, বিশিষ্ঠ ব্যবসায়ী কামরুজ্জামান কামরুল, ময়মনসিংহ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহমুদুল হাসান সায়েম, ইউপি চেয়ারম্যান ওয়ারেস উদ্দিন সুজন, সাইফুল ইসলাম, জিহাদ সিদ্দিকী ইরাদ, আওয়ামীলীগ নেতা সেলিম ফেরদৌস, অধ্যাপক মাহবুবুর রহমান, আসপাড়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন মো: আবদুর রশিদ, ডিপিডিসির প্রকৌশলী আবদুল আলিম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অবহেলিত গারো পাহাড়ের পাদদেশ হালুয়াঘাট উপজেলার উন্নয়নে ড. এস.এম মনজুরুল হান্নান খানের অবদান মনে রাখার মত। একই সাথে তিনি বিশ্বে পরিবেশ ও জলবায়ু পরিবর্তনে কাজ করে বাসযোগ্য পৃথিবী গঠনেও অবদান রাখছেন। এ জন্য ধারা ইউনিয়নবাসী গর্বিত। আলোচনার পরপরই পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এতে সংগীত পরিবেশন করেন ক্লোজআপ তারকা নোলক ও বিউটি।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ড. এস.এম. মঞ্জুরুল হান্নান খানকে সংবর্ধনা প্রদান করা হয়। হালুয়াঘাটের সর্বস্তরের জনগণের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গন এক মিলন মেলায় পরিণত হয়। ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এই মাটিতে জন্ম আমার তাই মাটির .ঋণ শোধ করার সুযোগ চাই। হাভার্ড বিশ্ববিদ্যালয় থেকে অধ্যায়ন করা এই মানুষটি তার জন্মভ‚মির কথা তুলে ধরেন। এছাড়াও তিনি বলেন হালুয়াঘাট বাসীর জন্য তার দরজা সবসময় খোলা যে কোন সময় তার সহযোগীতা অব্যহত থাকবে। তিনি ইতোমধ্যে শিক্ষানুরাগী হিসেবে নিবেদিত ভাবে কাজ করে চলেছেন। তিনি সম্পূর্ণ নিজ উদ্যোগে কুতিকুড়ায় বিজনেজ ম্যানেজমেন্ট ও টেকনোলজি কলেজ প্রতিষ্ঠা করেছেন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন কালান্তর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাংবাদিক শরীফ তালুকদার। এছাড়াও অনুষ্ঠানে দর্শক সমাগম ছিল চোখে পড়ার মত। অনুষ্ঠানে ছাত্র/ছাত্রী শিক্ষক অবিভাকদের পদচারণায় মুখরিত ছিল।

বিটিভিতে ম্যাগাজিন অনুষ্ঠান কালান্তর আগামী ৬ই জুন বুধবার বিকাল 3.30 মিনিটে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে তথ্য ও বিনোদন...
31/05/2018

বিটিভিতে ম্যাগাজিন অনুষ্ঠান কালান্তর
আগামী ৬ই জুন বুধবার বিকাল 3.30 মিনিটে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে তথ্য ও বিনোদনমুলক ম্যাগাজিন অনুষ্ঠান কালান্তর। অনুষ্ঠানটি গ্রন্থনা, পরিকল্পনা উপস্থাপনা করেছেন সাংবাদিক শরীফ তালুকদার। অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ. এইচ. এম মোস্তাফিজুর রহমান, বীরমুক্তিযোদ্ধা ১৯৭১ এর রূপগঞ্জ উপজেলা কমান্ডার আবদুল জব্বার খান পিনু। এতে সংগীত পরিবেশন করেন দেশের বিশিষ্ঠ সংগীত শিল্পী ইয়াসমীন মোশতারী, নুরজাহান আলীম ও ক্লোজআপ তারকা রাজিব।

বাংলাদেশ টেলিভিশনে তথ্য ও বিনোদন মূলক ম্যাগাজিন অনুষ্ঠান কালান্তর। অনুষ্ঠানটি গ্রন্থনা, পরিকল্পনা, ও উপস্থাপনা করেছেন সা...
03/05/2018

বাংলাদেশ টেলিভিশনে তথ্য ও বিনোদন মূলক ম্যাগাজিন অনুষ্ঠান কালান্তর। অনুষ্ঠানটি গ্রন্থনা, পরিকল্পনা, ও উপস্থাপনা করেছেন সাংবাদিক শরীফ তালুকদার। এতে সংগীত পরিবেশন করেন প্রিয়াংকা গোপ, বিন্দিয়া খান ও ক্লোজআপ তারকা রাশেদ। নৃত্যে অংশগ্রহণ করেন চিত্রনায়িকা জিনিয়া। কাওয়ালী পর্বে অংশ গ্রহণ করেন ডা. এজাজ ও স্মৃতি। মুক্তিযুদ্ধ পর্বে অংশগ্রহন করেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন।

কালান্তর ফাউন্ডেশনের আয়োজনে বাংলা নববর্ষ-১৪২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কালান্তর ফাউন্ডেশনের নিজস্...
14/04/2018

কালান্তর ফাউন্ডেশনের আয়োজনে বাংলা নববর্ষ-১৪২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কালান্তর ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কালান্তর ফাউন্ডেশনের চেয়ারম্যান শরীফ তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তথ্য সচিব সমর চন্দ্র পাল, দৈনিক ইত্তেফাকের মফস্বল সম্পাদক আশরাফুল ইসলাম, ক্যানাডিয়ান ইউনিভার্সিটি বিজনেস ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান এস.এম আরিফুজ্জামান, দেশের বিশিষ্ঠ সঙ্গীত শিল্পী সালিমা উসমান শর্মি, মোহনা টেলিভিশনের সংবাদ পাঠক আবদুর রাজ্জাক, কালান্তর গ্রুপের জিএম হাবিব রাজা ও সাজু আলম।

বিটিভিতে কালান্তরবাংলাদেশ টেলিভিশনের নিজস্ব প্রয়োজনায় নির্মান করা হয়েছে তথ্য ও বিনোদন মুলক ম্যাগাজিন অনুষ্ঠান “কালান্তর”...
02/04/2018

বিটিভিতে কালান্তর
বাংলাদেশ টেলিভিশনের নিজস্ব প্রয়োজনায় নির্মান করা হয়েছে তথ্য ও বিনোদন মুলক ম্যাগাজিন অনুষ্ঠান “কালান্তর”। অনুষ্ঠানটি গ্রন্থনা, পরিকল্পনা ও উপস্থাপনা করেছেন সাংবাদিক শরীফ তালুকদার। এতে সংগীত পরিবেশন করেন রোমানা ইসলাম ও সাজিয়া সুলতানা পুতুল। নৃত্য পরিবেশন করেন সোহেল রহমান ও জেসমিন মৌসুমী। আলোচনা পর্বে অংশগ্রহন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. কনক কান্তি বড়ুয়া। অনুষ্ঠানটি আগামী ৪ এপ্রিল ২০১৮ বিকেল ৩.৩০ মিনিটে প্রচারিত হবে।

20/03/2018
Moments  of  Kalantor Communication Ltd
07/03/2018

Moments of Kalantor Communication Ltd

আজ ৭ মার্চ বিকেল ৩.৩০ মিনিটে বিটিভি তে প্রচারিত হবে তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান “কালান্তর”আজ ৭ মার্চ ২০১৮ বুধবা...
07/03/2018

আজ ৭ মার্চ বিকেল ৩.৩০ মিনিটে বিটিভি তে প্রচারিত হবে তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান “কালান্তর”

আজ ৭ মার্চ ২০১৮ বুধবার বিকেল ৩.৩০ মিনিটে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান “কালান্তর”। অনুষ্ঠানটি গ্রন্থনা, পরিকল্পনা ও উপস্থাপনা করেছেন সাংবাদিক শরীফ তালুকদার। এতে সংগীত পরিবেশন করেছেন নওশীন তাবাস্সুম স্মরন, ও নওরীন শরীফ। কবিরুল ইসলাম রতনের নৃত্যপরিচালনায় নৃত্য পরিবেশন করেন নৃত্যালোকের শিল্পীবৃন্দ। আলোচনায় অংশগ্রহন করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান ও বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান। প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহন করেন ফারুক আহমেদ, মনোয়ার হোসেন, মোহাম্মদ আলী, ইশরাত ইমা, মারজিয়া রহমান ও তাহমিনা শেখ, অংনুষ্ঠানের সাবিক তত্বাবধানে ছিলেন মো: আবুল কালাম আজাদ, ও শামসুর রহমান লিটন।

Kalantor Program Recording
05/03/2018

Kalantor Program Recording

Address

45 Gulshan Avenue, Navana Tower
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Kalantor Communication Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kalantor Communication Ltd:

Share