Cyber Net Zone

Cyber Net Zone A computer service center, with internet cafe. some spare parts and accessories of computer are also available.

18/01/2022
আমি কিছু বাঙালির মৃত্যুদণ্ডের দাবি তুলতে চাইআমি কিছু বাঙালির মৃত্যুদণ্ডের দাবি তুলতে চাইআবার ভাবি মৃত্যুদন্ড বড্ড হালকা ...
22/08/2021

আমি কিছু বাঙালির মৃত্যুদণ্ডের দাবি তুলতে চাই
আমি কিছু বাঙালির মৃত্যুদণ্ডের দাবি তুলতে চাই
আবার ভাবি মৃত্যুদন্ড বড্ড হালকা শাস্তি হয়ে যায়।

না না না না না না রাজাও না
জানামতে কোনো নীতিও নাই
তাই রাজনীতির জমজমাট ব্যবসা চলে নির্দ্বিধায়
না না না না না না আপত্তি নাই
উপরে বসে ঈশ্বর আল্লাহ্‌ দেখছে তামাশা
নিচে তোরাই মোদের হর্তাকর্তা আর ভাগ্যবিধাতা
রক্তপিপাসু দানবের দল
রক্ত ফিনকি আর মায়ের অশ্রুজল
আদিকাল হতে বাংলায় বসতি
ইতিহাসে ঘুর ঘুর ঘুর ঘুর ঘুর ঘুর ঘুর ঘুর ঘুর ঘুর করে ঘুরে এসেছে
শুধু এক পুনরাবৃত্তি।

আর তাই
আর তাই
আমি কিছু বাঙালির মৃত্যুদণ্ডের দাবি তুলতে চাই
আবার ভাবি মৃত্যুদন্ড বড্ড হালকা শাস্তি হয়ে যায়।

শেখাবে অনেক কিছু
পায়ের রগ কাটা, হুমকি দেয়া, বোমা ছোড়া
আর ভচাত করে পেটের ভুড়ি সব নামিয়ে ফেলতে
সব কিছু দেওয়ার আশ্বাস দেবে,
দেবে না শুধু শিক্ষা, চাকরি আর শান্তিতে বসবাস করতে।
ক্ষমতা নামের শিল্প কারখানায় তৈরী হচ্ছে এক বিশাল ইন্দ্রজাল
আর তুই তাতে শিক্ষিত মূর্খ বিনে পয়সায় কেনা টাটকা কাঁচামাল (হাহ্‌ হা)
আর জানতে পারবো তোর মৃত্যুর খবর পত্রিকাতে পরদিন
আর জানতে পারবো তোর মৃত্যুর খবর পত্রিকাতে পরদিন
হরতাল, ছুট্টি, লাগাও ফুর্তি কেবল টিভিতে শ্রীদেবী নাচবে
ধিনাক নাতিন তিন, ধিনাক নাতিন তিন, ধিনাক নাতিন তিন।

তোর নেতা নেত্রী এসে চুক চুক চুক চুক চুক চুক চুক চুক চুক করে চুম্বন দেবে
তোর এতীম সন্তানকে,
ওদের “বীর শহীদ একনিষ্ঠ কর্মী” বলে দশটি হাজার টাকা সঁপে দেবে
তোর ষোড়শী বিধবাকে
পচবি তুই কোন কবরস্থানে
নতুবা গলবি চিতার আগুনে
আর বছর ঘুরতে না ঘুরতে
তুই হারিয়ে যাবি
ইতিহাসের কোনো ডাস্টবিনে।

খুব ভাগ্যবান হলে অবশ্য
একটি স্মৃতিসৌধও হতে পারে তোর নামে
সেথায় কুকুর পা তুলে পেচ্ছাবের পিচকারী ছুড়বে পথ হারানোর ভয়ে
আর তোর নেতা নেত্রী বাহ্‌ বাহ্‌ বাহ্‌
আর সালাম কুড়াবেন তোর কঙ্কালের উপরে দাঁড়িয়ে।

ইতিহাসের একটা সময় ছিল যখন বাঙালি ছিল জাতি
আজ বাঙালি নেহায়েতই এক রাজনৈতিক উপাধি
আর বাঙালির আনন্দ উৎসবের মাস ‘ফেব্রুয়ারি’।

ঘৃণ্য রাজাকারের পোস্টার, স্টিকার আর ধিক্কার
সবই শোভা পায় এই ‘একুশের আনন্দ মেলায়’
পাশাপাশি ইমরান খান আর পিয়ারা পাকিস্তানের ক্রিকেটারের পোস্টারও ঝোলে
দোকানে দোকানে
‘প্রগতিশীল বাঙালি’ দু’রাত ঘুমাতে পারেনি
পাকিস্তানের ক্রিকেটারের ব্যর্থতা চিন্তা করতে করতে
অথচ খবর রাখেনা তার দু’লক্ষ মা বোন
আজও আটক আছে
পাকিস্তানেরই কত পতিতালয়ে
সেথায় একাত্তরের ঘাতকের সন্তানাদি
আজও নির্মম ধর্ষণ চালায়
পরাজয়ের প্রতিশোধ হিসাবে
আর তুই শালা আঙুল চোষা বাংলাদেশি
দে হাত তালি ‘বাউন্ডারি বাউন্ডারি’ আর ‘ছক্কা ছক্কা’ বলে।

কোথায় তোমরা নারীবাদী পক্ষ কোথায় তুমি তসলিমা?
কোথায় আমার দুই দেশনেত্রী খালেদা আর হাসিনা?

আপনারা কি খোঁজ নেবেন এসব গুরুতর অভিযোগের
নাকি শুধু রাজনীতি করবেন নিজেদেরই আত্মপ্রচার আর আত্মপ্রসাদের
নাকি আখ্যা দেবেন কেবল আমায়
‘উন্মাদ’, অবাঞ্চিত, নতুবা ‘রাষ্ট্রদ্রোহী’ বলে
শুধু বলি “আমার দু’লক্ষ মা বোনের মুক্তির দাবিতে
আমি যে প্রস্তুত, আমি প্রস্তুত, আমি প্রস্তুত, ফাঁসির কাষ্ঠে ঝুলতে”।

আর যদি নীরব থাকেন জেনে নেবো এই মৌনতা
আপনাদেরই সম্মতির লক্ষণ আর বলবো,
শুধু উপহাস করে বলবো,
আমি আমার নিজের মৃত্যুদণ্ডের দাবি তুলতে চাই
আমি আমার নিজের মৃত্যুদণ্ডের দাবি তুলতে চাই
আমি আমার নিজের মৃত্যুদণ্ডের দাবি তুলতে চাই
আমি আমার নিজের মৃত্যুদণ্ডের দাবি তুলতে চাই
আমি আমার নিজের মৃত্যুদণ্ডের দাবি তুলতে চাই
আমি আমার নিজের মৃত্যুদণ্ডের দাবি তুলতে চাই
আমি আমার নিজের মৃত্যুদণ্ডের দাবি তুলতে চাই
আমি আমার নিজের মৃত্যুদণ্ডের দাবি তুলতে চাই
আবার ভাবি নিজের বেলাও এ বড্ড হালকা শাস্তি হয়ে যায়।

————
মাকসুদুল হক/ মাকসুদ

আমি কিছু বাঙালির মৃত্যুদণ্ডের দাবি তুলতে চাইআমি কিছু বাঙালির মৃত্যুদণ্ডের দাবি তুলতে চাইআবার ভাবি মৃত্যুদন্ড ব...

Lets see the universeচলো বিশ্বব্রহ্মাণ্ড দেখি
20/08/2021

Lets see the universe
চলো বিশ্বব্রহ্মাণ্ড দেখি

An interactive 3D visualization of the stellar neighborhood, including over 100,000 nearby stars. Created for the Google Chrome web browser.

How to turn on Sterio Mix System Default on Win 11
11/07/2021

How to turn on Sterio Mix System Default on Win 11

27/11/2020

এই গান টা একটা মোবাইল এ ছেড়ে সবাই মিলে গাইতে পাড়ার জন্যই এই উদ্যোগ আমরা অনেকেই লিরিক্স ভুলে যাই। এই ভিডিও ছেড়ে .....

24/11/2020

জানালার বাহিরে দেখি কত রঙ কত উৎসব পর্দার আড়ালে থেকে দেখি আমি সব আসতেও চাইনা আমি বাহিরে মাঝে সবার নিজেকেও ভাবিনা আ...

10/03/2020

কম্পিউটার সার্ভিসিং সার্ভিস
আপনি কি আপনার বাসা-বাড়ির বা অফিসের কম্পিউটার এ সমস্যা? সার্ভিসিং করানোর জন্য দক্ষ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য ব্যক্তি বা প্রতিষ্ঠান পাচ্ছেন না?

তাহলে যোগাযোগ করুন “সাইবার নেট জোন” এর সাথে। সাইবার নেট জোন নিয়ে এসেছে “হোম কম্পিউটার সার্ভিসিং” সার্ভিস। কল করুন “সাইবার নেট জোন” এ এবং দক্ষ টেকনিশিয়ান পৌছে যাবে আপনার বাসা বা প্রতিষ্ঠানে।

বিস্তারিত জানতে অনুগ্রহ করে কল করুনঃ 01538866548, 01978866548, 01960053029

Facebook: https://www.facebook.com/cybernetzonebd/

A computer service center, with internet cafe.
some spare parts and accessories of computer are also available.

কম্পিউটার কে গতিশীল রাখতে করণীয় টিপস৯)আপনি যদি উইন্ডোজ ভিস্তা (Windows Vista) কিংবা এর পরের কোন উইন্ডোজ ভার্সন ব্যবহার ...
26/12/2019

কম্পিউটার কে গতিশীল রাখতে করণীয় টিপস

৯)
আপনি যদি উইন্ডোজ ভিস্তা (Windows Vista) কিংবা এর পরের কোন উইন্ডোজ ভার্সন ব্যবহার করে থাকেন তাহলে আপনি ReadyBoost নামের বিল্ট-ইন ফাংশন ব্যবহার করে কম্পিউটারের গতি তথা স্পিড বাড়িয়ে নিতে পারেন। এ ফাংশন কম্পিউটারে সামান্য বাড়তি কিছু মেমরি দেয়ার জন্য একটি এক্সটার্নাল ফ্ল্যাশড্রাইভ ব্যবহারের সুযোগ দেবে। এটি সিস্টেমের র‌্যাম জন্য টার্বো চার্জার হিসেবে কাজ করে। তবে এ প্রক্রিয়ার কার্যকারিতার ব্যাপারে এখনও বেশ সংশয় রয়েছে। এবং র‌্যাম যদি সীমিত হয়, তাহলেই শুধু বিবেচনা করা যেতে পারে। উইন্ডোজ রেডিবুস্টে কাজ করতে চাইলে নিচে বর্ণিত ধাপগুলো অনুসরণ করুনঃ

ধাপ-১ঃ একটি ফ্ল্যাশ মেমরি ডিভাইসে প্লাগিন করুন। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী কমপক্ষে মাঝারি আকারের (২ গিগাবাইট) ইউএসবি ব্যবহার করা করতে হবে।
ধাপ-২ঃ আপনি এই ড্রাইভে কী করতে চান তা জানতে একটি Autoplay ডায়ালগ বক্স ডিসপ্লে হবে। এবার ‘Speed up my system using windows Readyboost’ অপশন সিলেক্ট করুন। এর ফলে আরেকটি উইন্ডো ওপেন হবে, যেখানে আপনি সিলেক্ট করতে পারবেন বুস্টিংয়ের জন্য ডিভাইসে যে পরিমাণ স্পেস অ্যালোকেট হবে তার পরিমাণ।
ধাপ-৩ঃ মাইক্রোসফট রিকোমেন্ট করে, যতটুকু র‌্যাম আছে ইউএসবি যেন তার নূন্যতম স্পেস ব্যবহার করে।
ধাপ-৪ঃ আপনার ড্রাইভের কাংক্ষিত পরিমাণ সিলেক্ট করে সেটিংকে নিশ্চিত করলে বক্স বন্ধ হয়ে যাবে এবং আপনার কমপিউটার স্বয়ংক্রিয়ভাবে ডিটেক্ট হবে ও ড্রাইভকে ব্যবহার করবে যখন প্লাগইন করা হবে।

পুনশ্চঃ শুধুমাত্র যদি আপনার র‌্যাম কম থেকে থাকে, তাহলেই কেবল এই পদ্ধতি অনুসরণ করে দেখতে পারেন।

22/12/2019

কম্পিউটার কে গতিশীল রাখতে করণীয় টিপস

৫)
Ctrl + Alt + Delete চেপে বা টাস্কবারে মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Task Manager খুলুন।তারপর Processes-এ ক্লিক করুন। অনেকগুলো প্রোগ্রাম-এর তালিকা দেখতে পাবেন। এর মধ্যে বর্তমানে যে প্রোগ্রামগুলো কাজে লাগছে না সেগুলো নির্বাচন করে End Process-এ ক্লিক করে বন্ধ করে দেন। যদি ভুল করে কোনো প্রোগ্রাম বন্ধ করে দেন এবং এতে যদি অপারেটিং সিস্টেম এর কোন সমস্যা হয় তাহলে কম্পিউটার রিস্টার্ট করুন।

৬)
প্রতি সপ্তাহ একবার আপনার hard drive Defragment এবং disk cleanup করুন।
Windows 7:
1. click start – all programs – accessories – system utility – Defragment drive utility
2. click start – all programs – accessories – disk cleanup
Windows 10:
1. click start -> type "defragment and optimize drives"
2. click start -> type "disk cleanup"

৭)
আপনার Hard Disk এ দুইটি Partition করুন এবং সেকেন্ড পার্টিশনে Install করুন সব Large Softwares (like Photoshop, Illustrator, 3DS Max etc.) [যদি আপনার C Drive এর জায়গা কম হয়ে থাকে] [যদি C Drive এ পর্যাপ্ত পরিমান জায়গা থাকে তবে এই স্টেপ এর প্রয়োজন নেই]। Windows এর জন্য আপনার C Drive যথাসম্ভব খালি রাখুন, যাতে Windows RAM full হওয়ার পর আপনার C Drive কে Virtual Memory হিসেবে use করতে পারে।

৮)
Virtual Memory সেট করাঃ
This PC > Properties > Advanced system settings এ ক্লিক করলে System Properties নামে একটি নতুন উইন্ডো আসবে। সেখান থেকে Advanced ট্যাব এ ক্লিক করুন। তারপর Performance সেকশন এর নীচে Settings এ ক্লিক করুন। Performance Options নামে আরেকটি নতুন উইন্ডো আসবে। সেখান থেকে আবার Advanced ট্যাব এ ক্লিক করুন। নীচে Change বাটনে ক্লিক করুন। দেখতে পাবেন "Automatically manage paging file size for all drives" এ টিক মার্ক দেওয়া আছে। সেটি আনচেক করুন। এরপর আপনার C: তে ক্লিক করুন। তারপর Custom size এ ক্লিক করুন। এখানে ২টি বক্স দেখতে পাবেন, Initial size (MB) & Maximum size (MB)।
যদি আপনার C Drive এ পর্যাপ্ত পরিমান জায়গা থাকে তবে
প্রথম বক্স এ আপনার র‍্যাম এর সাইজ অর্থাৎ ৮জিবি হলে ৮X১০২৪=৮১৯২ (অবশ্যই ইংরেজীতে অর্থাৎ 8192) লিখুন।
দ্বিতীয় বক্স এ আপনার র‍্যাম এর সাইজ এর দিগুন অর্থাৎ ৮জিবি হলে ৮X১০২৪X২=১৬৩৮৪ (অবশ্যই ইংরেজীতে অর্থাৎ 16384) লিখুন।
যদি আপনার C Drive এ পর্যাপ্ত পরিমান জায়গা না থাকে তবে
প্রথম বক্স এ আপনার র‍্যাম এর সাইজ এর অর্ধেক অর্থাৎ ৮জিবি হলে ৪X১০২৪=৪০৯৬ (অবশ্যই ইংরেজীতে অর্থাৎ 4096) লিখুন।
দ্বিতীয় বক্স এ আপনার র‍্যাম এর সাইজ এর দিগুন অর্থাৎ ৮জিবি হলে ৪X১০২৪X২=৮১৯২ (অবশ্যই ইংরেজীতে অর্থাৎ 8192) লিখুন।

এর পর OK দিয়ে বেরিয়ে আসুন। একটি কনফার্মেশন বক্স আসবে যার মানে হচ্ছে আপনি রিস্টার্ট না করা পর্যন্ত এই কাজটি কার্যকর হবে না।
রিস্টার্ট দিয়ে দেখুন, কম্পিউটার কিছুটা হলেও ফাস্ট হবে।

(চলবে)

কম্পিউটার কে গতিশীল রাখতে করণীয় টিপস৪) ১০০% ডিস্ক ইউজেস থেকে মুক্তি পেতে নীচের ভিডিওটি দেখতে পারেন। আমি ফলো করেছি এবং ভ...
22/12/2019

কম্পিউটার কে গতিশীল রাখতে করণীয় টিপস
৪) ১০০% ডিস্ক ইউজেস থেকে মুক্তি পেতে নীচের ভিডিওটি দেখতে পারেন। আমি ফলো করেছি এবং ভালো ফলাফল পেয়েছি।

► Best hard disk data recovery: http://bit.ly/2NdHjHF ► Read the article for instructions & other solutions: https://www.easytechstutorials.com/how-to-fix-10...

Address

House # 127/128, Block # Cha, Section # 2, Mirpur
Dhaka
1216

Opening Hours

Monday 11:00 - 20:00
Tuesday 11:00 - 20:00
Wednesday 11:00 - 20:00
Thursday 11:00 - 20:00
Friday 14:00 - 20:00
Saturday 11:00 - 20:00
Sunday 11:00 - 20:00

Alerts

Be the first to know and let us send you an email when Cyber Net Zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cyber Net Zone:

Share