Topu agro tech

Topu agro tech Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Topu agro tech, Dhaka.

ছোটো বেলা দেখতাম নির্দিষ্ট কোম্পানি এর লোক এসে নারকেল গাছ বিক্রি করছে 100 টাকা করে , সেইসময় সেটা অনেক দাম। কোম্পানির লো...
30/09/2021

ছোটো বেলা দেখতাম নির্দিষ্ট কোম্পানি এর লোক এসে নারকেল গাছ বিক্রি করছে 100 টাকা করে , সেইসময় সেটা অনেক দাম। কোম্পানির লোক প্যান্ট শার্ট পড়ে স্যুটেড-বুটেড হয়ে নিজে হাতে নারকেল গাছ লাগিয়ে দিয়ে যেত, আমরাও আনন্দে বছরখানেক তারপর বছর তিনেক তারপর বছর পাঁচেক তারপর বছর দশেক অপেক্ষা করে প্যান্ট জুতা পরা লোকটা কে মনে মনে গালমন্দ দিয়ে নারকেল গাছ কেটে ফেলি ।সেদিন মনে হয়েছিল প্যান্ট শার্ট পরা কোন রিপ্রেজেনটেটিভের দেওয়া কৃষি পরামর্শ আসলে কৃষকের স্বার্থের নয়।
দোষটা ভিয়েতনামী নারকেলের নয় , দোষ টা যে নারকেল গাচ সাপ্লাই করেছিল তার । সে ভিয়েতনামি এফ ওয়ান নারকেলের বীজ থেকে সারা বানিয়ে মাদার গাছের ছবি দেখিয়ে বিক্রি করেছে ফলে সেখান থেকে ফল আসবে না স্বাভাবিক ।
সংগ্রহীত ছবি ।
ভিয়েতনামি নারিকেল গাছ ১০৭ টি কেটে ফেললেন স্বর্ণপদক প্রাপ্ত সারা বাংলাদেশের পরিচিত একজন সফল উদ্যোক্তা ও গবেষক নাটোরের Salim Reza ভাই। এমন একজন উদ্যোক্তা যেখানে ব্যর্থ সেখানে আর কেউ সফল হতে পারবে বলে মনে হয় না।
এই জাতের চারা বাংলাদেশে এনে হাজার হাজার হেক্টর জমি নষ্ট হয়েছে । গরিব কৃষকের কষ্টে অর্জিত টাকা নষ্ট হয়েছে । কে দিবে এই ক্ষতিপূরণ ? যারা এমন জাত বাংলাদেশে এনে নিজের পকেট ভারী করেছে।
এসকল জাতের প্রচারণা চালিয়ে যারা ইউটিউব চ্যানেল টিভি চ্যানেল গরম করে ফায়দা লুটেছে এদের কি শাস্তি হওয়া উচিত বলে আপনি মনে করেন ?
সবার কাছে অনুরোধ এই তথ্য ছড়িয়ে দিন সারা বাংলাদেশে। নতুন করে আর এই জাতের একটি চারা যাতে কেউ রোপন না করে এবং বিদেশ থেকে যাতে আর একটি চারা আমদানি করা না হয়।
আজ এমন দৃশ্য দেখে চোখের জল এসে গেল । কৃষকের এমন ক্ষতি কেন করা হলো প্রচারণা চালিয়ে ?
কৃষি প্রতারকের বিচার কি বাংলার মাটিতে হবে না ?

সৌজন্যে - চিন্ময় দাস ( ফিয়াম)

05/08/2021
★ ট্রেডমিলের আবিস্কারক - মাত্র 54 বছর বয়সে মারা যান।।★ জিমন্যাষ্টিকের আবিস্কারক বেঁচে ছিলেন,, মাত্র 57 বছর।।★ ওয়ার্ল্ড ব...
02/07/2021

★ ট্রেডমিলের আবিস্কারক - মাত্র 54 বছর বয়সে মারা যান।।

★ জিমন্যাষ্টিকের আবিস্কারক বেঁচে ছিলেন,, মাত্র 57 বছর।।

★ ওয়ার্ল্ড বডিবিল্ডিং চ্যাম্পিয়ন,, মাত্র 41 বছর বয়সে মৃত্যু বরণ করেন।।

★ বিশ্ববিখ্যাত ফুটবলার মারাডোনা চলে গেলেন,, মাত্র 60 বছর বয়সে।।

★★অথচ★★

★ KFC প্রতিষ্ঠাতা 94 বছর আয়ু নিয়ে পৃথিবীতে বিচরণ করেছেন।।

★ নিউটেলা ব্রান্ডের প্রতিষ্ঠাতা,, 88 বছর বেঁচে ছিলেন।।

★ সিগারেট প্রস্ততকারক "উইনষ্টন" বেঁচে ছিলেন,, 102 বছর।।

★ আফিম আবিস্কারক বেঁচে ছিলেন,, 116 বছর।।

★ হেনেসির বিশ্ববিখ্যাত ব্রান্ডের আবিস্কারক 98 বছর বয়সে মারা গেলেন।।

★ MDH মশলার প্রস্ততকারক,, বেঁচে ছিলেন 97 বছর।।

★★ তাহলে ★★

কোন যুক্তিতে ডাক্তারটা বলছেন যে,, ব্যায়াম করলে,, খেলাধুলা করলে,, এ্যথলিট হলে,, মানুষের আয়ু বাড়ে ??

খরগোশ সবসময় দৌড়ঝাঁপ করেও,, মাত্র
2 বছর বেঁচে থাকে।। ওদিকে,, কচ্ছপ কোনো দৌড়ঝাঁপ না করে,, অধিক সময় ঘুমিয়েও,, 400 বছর আয়ু পেয়ে থাকে।।

অতএব,, চিন্তা করবেন না।। এই লকডাউন টাইমে,, বেশী করে খাওয়া দাওয়া করুন।। আরাম করুন,, যতো ইচ্ছে ঘুমিয়ে নিন।।

নো প্রবলেম !!

😀😀😀

 #কীট_বিতাড়ক_নীম_রসায়ন আপনার গাছে আক্রমন কারী কীট পতঙ্গের মধ্যে প্রায় 98% নীমের একটা স্পেশাল কম্পাউন্ডের কারণে নিজেদে...
19/06/2021

#কীট_বিতাড়ক_নীম_রসায়ন

আপনার গাছে আক্রমন কারী কীট পতঙ্গের মধ্যে প্রায় 98% নীমের একটা স্পেশাল কম্পাউন্ডের কারণে নিজেদের প্রজনন ক্ষমতা হারায়, তাই নীম ঠিক কীটনাশক নয় কীট বিতাড়ক। কীট পতঙ্গ তাদের প্রজনন করতে না পারলে আপনার গাছে আক্রমন করবেই না।

বাজারে আপনি নীম তেল পাবেন বটে কিন্তু 15000 পিপিএমের নীচে নীম তেল খুব একটা কার্যকরী নয়, আর এই কনসেনট্রেশনে নীম তেল আমি নিজে খুঁজেও পাইনি। কিন্তু উপায় একটা আছে এবং বছরের ঠিক এই সময়েই আপনি এটা বানাতে পারবেন।

পদ্ধতি:- নীচের ছবিতে দ্রষ্টব্য এই পাকা বা প্রায় পাকা বা পুষ্ট হয়ে যাওয়া কিন্তু কাঁচা নীম ফল গাছের গোড়া থেকে কুড়িয়ে বা পেড়ে নিন 3 কেজি, এরপর এটাকে মিক্সিতে বা হামানদিস্তায় পেশাই করে নিন। এই পেশাই করা নীম ফলের সাথে মেশান এক কেজি আখ/খেজুর/তাল/ভেলী গুড় আর 10 লিটার পরিস্কার জল। এটাকে রাখুন মিনিমাম পনের লিটারের একটা পরিস্কার প্লাস্টিকের ড্রামে এয়ারটাইট করে রেখে দিন 3 মাস। প্রথম দিকে ড্রামের ভেতরে গ্যাস জমা হবে, মাঝেমধ্যে হালকা করে ড্রামের চাপাটা একটু লুজ করে গ্যাসটা বের করে আবার টাইট করে দিন, বাইরে থেকে অক্সিজেন যেন ভেতরে না ঢুকে যায় এটার খেয়াল রাখবেন একটু। ড্রাম হিসেবে মার্কেট থেকে সর্ষের তেলের পনের লিটারের খালি কনটেইনার কিনে নিতে পারেন। তিন মাস পর এটাকে ছেঁকে নিয়ে আবার এয়ারটাইট করে রেখে দিন। 10-12 বছর এটা ঠিক থাকবে।

প্রয়োগ:- প্রতি লিটার জলে 2 মিলি করে এই রসায়ন মিশিয়ে গাছ বেরোনোর পর থেকে 7-15 দিন পরপর স্প্রে করুন, আর কীট পতঙ্গ নিয়ে নিশ্চিন্তে থাকুন। যেকোনো চাষের জন্য এটি ব্যবহার করুন নিশ্চিন্তে, সেটা আপনার জমিতেই হোক বা টবে।

ধন্যবাদ 🙏।

#আত্মনির্ভর_চাষী
Collected information

আজ ২রা ফাল্গুন।চলছে মশলা শুকোনোর চতুর্থ দিন।রোদ এখনো মিষ্টি।অদ্ভুত সুন্দর সময় পার করছি। কাঁঠালগাছে ঘুঘু টানা ডেকে যাচ্ছে...
15/02/2021

আজ ২রা ফাল্গুন।
চলছে মশলা শুকোনোর চতুর্থ দিন।
রোদ এখনো মিষ্টি।
অদ্ভুত সুন্দর সময় পার করছি।
কাঁঠালগাছে ঘুঘু টানা ডেকে যাচ্ছে। আমের বোলে ছেয়ে গেছে ছাদের পাশের গাছটা। আরেকপাশে টক মিষ্টি দেশী বরোইয়ের গাছে টুনটুনি চড়ুইয়ের আনাগোনা। গোশালিক, ভাত শালিকেরা বিশ্রাম নিতে বসছে কার্নিশে। মোরগ গলা ফুলিয়ে ডাকছে তার সঙ্গীকে। কার্নিশে মৌমাছির চাক, ওরা পরাগরেনু নিয়ে ছোটাছুটি করছে। কালো ভ্রমর ভো ভো করে ভয় দেখাচ্ছে। নারিকেল গাছ থেকে যে দাঁড়কাক ডাকছে, তা মোটেও কর্কশ নয়। কিছু দূরে বাঁশঝাড়ে কানাকুয়া ওক ওক করে ডাকছে। হটাৎ বাতাসে সর সর করে কেঁপে উঠছে গাছের পাতা। প্রকৃতির এত শত আয়োজন উপভোগ করতে করতে মশলা শুকোচ্ছি, যোগ করছি, বই পড়ছি। জীবন আনন্দময়। জগতের আনন্দযজ্ঞে স্বাগতম সবাইকে.......
স্বাগতম Sonjiboni Krishi সঞ্জীবনী কৃষি Sonjiboni Krishi 'র নিরাপদ খাবারের জগতে!!

সালমান খান আজ:- চাষবাস, চাষিদের নিয়ে কিছু  মন্তব্য করেছেন, 🙃🙃, নিজের হাতে ধান রোপণের ছবি দিয়েছেন 😱😱😱, কৃষকরা যে কতটা ক...
19/07/2020

সালমান খান আজ:- চাষবাস, চাষিদের নিয়ে কিছু মন্তব্য করেছেন, 🙃🙃, নিজের হাতে ধান রোপণের ছবি দিয়েছেন 😱😱😱, কৃষকরা যে কতটা কষ্ট সহ্য করে ফসল ফলান, তা এবার বুঝতে পারছেন বলেও মন্তব্য করেন সলমন,

Respect to all the farmers . .
17/07/2020

Respect to all the farmers . .

Daane daane pe likha hota hai khane wale Ka naam... jai jawan ! jai kissan !
11/07/2020

Daane daane pe likha hota hai khane wale Ka naam... jai jawan ! jai kissan !

 #চাষির  #ছেলে  #যখন  #বলিউড  #সুপারস্টারলকডাউনে চাষ করছেন, হাতে কোদাল নিয়ে মাটি কাটছেন উওর প্রদেশের ছোট গ্রাম  #বুধনা ...
26/06/2020

#চাষির #ছেলে #যখন #বলিউড #সুপারস্টার
লকডাউনে চাষ করছেন, হাতে কোদাল নিয়ে মাটি কাটছেন উওর প্রদেশের ছোট গ্রাম #বুধনা থেকে বলিউডের অন্যতম সুপারস্টার হয়ে ওঠা নওয়াজউদ্দীন সিদ্দিকী, তরুণ বয়সে মাঠে চাষ করতেন, যখন পর্যন্ত তিনি নেশানাল ড্রামা স্কুলে ভর্তি হননি, এটাই ছিল তাহার বাড়ির কাজ,

বাবা নবাবউদ্দীন সিদ্দিকী একজন সাধারণ চাষি, এতো নাম, খ্যাতি অর্জন তার পরেও কখনোই একজন সুপারস্টার অভিনেতা হিসেবে তিনি কোনদিন চাষবাস কে অস্বীকার করেন নি, বা ছোট পেশা হিসেবে তুলে ধরেন নি, :- কিছু লোক আছে দুদিন শহরে গিয়ে, বা সরকারি চাকরি করে ভাষণ দেয়, চাষ করে কি হবে ❓, Farming is a Business of losses,

সম্প্রতি লকডাউনে বাড়ি ফিরে তিনি চাষবাসের কাজে মন দিয়েছেন, এমন ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, এই ভিডিও অনুপ্রাণিত করুক আমাদের কে, বাংলার চাষবাস পেজের তরফ থেকে সকল চাষিদের জন্য এবং অভিনেতার জন্য শ্রদ্ধা ও ভালোবাসা🙏🙏🙏🙏

https://www.hindustantimes.com/bollywood/field-job-nawazuddin-finds-bliss-in-his-habit-of-farming/story-9PaVKV7rvobk2Iq76tBrLM.html

 #বীজ  #বপন  #করা  #উপযুক্ত  #সময়বাড়িতে বিভিন্ন সবজির বীজ লাগানোর সময় এটা, লাউ, কুমড়ো, শশা, চিচিঙ্গা, বিভিন্ন শাক-সব...
31/05/2020

#বীজ #বপন #করা #উপযুক্ত #সময়
বাড়িতে বিভিন্ন সবজির বীজ লাগানোর সময় এটা, লাউ, কুমড়ো, শশা, চিচিঙ্গা, বিভিন্ন শাক-সবজী বীজ বাড়ির উঠানে টবে, বস্তায় , জমিতে পুঁতে দিন, অনেক ভালো গাছ বের হবে

জ্যৈষ্ঠ মাসের তেরো- কুঁড়ি তারিখে বীজ পুহ্না বা বীজ বপন উপলক্ষে রহিন উৎসব উদযাপন করা হয়। কৃষকদের বিশ্বাস, রোহিনী নক্ষত্র সেই দিন পৃথিবীর নিকটবর্তী এসে পড়ায় ঐ দিন বীজ বপন করলে শস্য উৎপাদনে কোন বাঁধা থাকে না।

#রোহিনী #পরব
জঙ্গলমহলের কৃষিজীবি মানুষজনেরা রোহিনের মধ্যে দিয়ে জমিতে বীচ তলা বপন করে। এই সময় বৃষ্টি দেবতার পূজো অর্চনা করা হয়। যাতে আগামী দিনে বর্ষার মুরসুমে বৃষ্টির কোনও খামতি থাকে না সেই লক্ষে এই পূজো করা হয়। তাই বলা যায় জঙ্গলমহলের অত্যন্ত জনপ্রিয় লোক উত্‍সব রোহিনকে ঘিরে উত্‍সবের মেজাজ তৈরি হয়। প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের ১৩ তারিখে কৃষিজীবি মানুষেরা নানা ধরনের আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে জমিতে বীজতলা লাগানোর সুচনা করলেন। স্থান হিসেবে এই লোক উত্‍সবটি হল রহিন, রোহিনী, রহনি বা রহইন। এটি স্থানীয় ভাষা তাই স্থান হিসেবে উচ্চারনের তারতাম্য হলেও এর মূল কথাটি হল রোহিনী যা একটি নক্ষত্রের নাম । কৃষি কাজে নক্ষত্র, তিথির প্রভাব রয়েছে বলে বিশ্বাস করা হয়।

পয়লা মাঘ থেকে এই অঞ্চলের কৃষি বর্ষের সুচনা হয়। অক্ষয় তৃতীয়ার দিন হয় "বীচ-পূন্যাহ" বা বীজ ছড়ানোর অনুষ্ঠানিক সুচনা হয়। আর রোহিনের দিন থেকে পুরোপুরি ভাবে বীজতলা তৈরির কাজ শুরু হয়। এই দিনটিকে অত্যন্ত শুভ, পবিত্র দিন বলে মনে করা হয়। এর আগে যারা বীজ ছড়াতে পারেননি তারা এই শুভ দিনে এই কাজটি সেরে ফেলেন। এই দিনটিতে বিশষ আচার অনুষ্ঠান পালন করেন কৃষিজীবি মানুষেরা।

লোক গবেষকদের মতো রোহিন দিনটি মূলত পালন করেন মাহাতো সম্প্রদায়ের মানুষজন। এই দিন সকালে এক জাতীয় লতা যা আষাড়ি ফল নামে পরিচিত তা খালি পেটে খান গৃহস্থ বাড়ির মানুষেরা। এটিকে রোহিন ফল বলা হয়। সকাল থেকে বাড়ি, ঘর দুয়ার গোবর দিয়ে লেপন করা হয়। গোবর গোলা জল দিয়ে ঘরের সামনে গন্ডি কাটা হয়। বিশ্বাস করা হয় এর ফলে শাপ খোপ, অপ দেবতা বড়িতে প্রবেশ করতে পারবেনা। বাড়ির মেয়েরা স্নান করে ভিজে কাপড়ে বাঁশের তৈরি একটি পাত্রে জমি থেকে মাটি তুলে নিয়ে আসে। একে বলা হয় রোহিন মাটি।

এই মাটি আনার সময় কথা বলা যাবেনা। খুবই পবিত্র মনে করা হয় এই মাটিকে। এই মাটি এনে বাড়ির তুলসি মঞ্চ, বাড়ির প্রত্যেকটি দরজায় দেওয়া হয়। বীজতলা বোনার জন্য ধানেও এই মাটি দেওয়া হয়। বিশ্বাস করা হয় বীজতলায় পোকা মাকড়ের উপদ্রপ কম হবে। এই দিনটিতে গ্রামীন দেব, দেবীর পুজা করা হয়। পায়রা, মোড়গ, ভেড়া বলি দেওয়া হয়। দুপুর বেলা বেশির ভাগ বাড়িতে মাংস ভাত হয়। রাতে রাতে মহুয়া ফল, ফুল আর চাল গুড়ি দিয়ে তৈরি পিঠে সকলে আনন্দের সাথে খান।

রোহিন উত্‍সবের আর একটি উল্লেখ্য যোগ্য অত্যন্ত আনন্দপূর্ন দিক হল ছোটদের নানা ধরনের মজাদার খেলা। যেমন "ছোলা বাঁদরির" বা রোহিন নাচ। ছোট ছোট ছেলেরা মুখে কালি ঝুলি মেখে, গায়ে ন্যাকড়া জড়িয়ে নকল দাড় গোফ লাগিয়ে অদ্ভুদভাবে সেজে ভাঙা টিন বাজিয়ে বাজিয়ে বিভিন্ন ঘরে ঘরে ঘুরে বেড়ায়া এবং আলু কলা চাল টাকা আদায় করে। রোহিন মাটি আনার সময় নানা মজাদার অঙ্গভঙ্গি করে হাসায় তারা। ছেলেদের রহিন নাচের মধ্যে মানভূমের বিখ্যাত ছোনাচের আদি রূপ রয়েছে। নাচের সময় ছেলেরা যে ছড়া বলে সেই ছড়া গুলিতে পৌরানিক, সামাজিক, কৃষিকাজ সহ বিভিন্ন বিষয় গুলি ধরা দেয়।

Deb Sajal Ghosh

Address

Dhaka
1205

Website

Alerts

Be the first to know and let us send you an email when Topu agro tech posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share