ICT Hub

ICT Hub “ICT Hub” is an information technology start-up company based in Dhaka, Bangladesh. We believe in the best quality services.

Team ICT Hub believes in only sourcing ethically crafting great software and IT solutions to our customers at a fair price. ICT Hub is mainly focusing on Web App, Mobile App, and Digital Marketing solutions. We do also provide Web Research, Data Analysis solutions. We always try to go the extra mile to create complete accomplishment for our customers. Team ICT Hub powered by passionate and talented Computer Science graduates and the latest technologies.

ICT Hub - Innovate your world of technology."Wish You Happy New Year 2021,We Will Do Better This Year."
31/12/2020

ICT Hub - Innovate your world of technology.
"Wish You Happy New Year 2021,
We Will Do Better This Year."

" Eid Mubarak "- ICT Hub Family
31/07/2020

" Eid Mubarak "
- ICT Hub Family

How to protect your data from viruses.
24/07/2020

How to protect your data from viruses.

Nowadays data is the most valuable thing, so why you don't protect your data from viruses, In this video we try to provide some must have knowledge that ever...

Prevent your data from viruses.
24/07/2020

Prevent your data from viruses.

এন্ড্রয়েড সংস্করণ যখন খাবারের নাম
15/01/2019

এন্ড্রয়েড সংস্করণ যখন খাবারের নাম

মহান বিজয় দিবস উপলক্ষে আইসিটি হাব বিডি এর পক্ষ থেকে  সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন । আজ বাঙালি জাতির ইতিহাসের এক অ...
15/12/2018

মহান বিজয় দিবস উপলক্ষে আইসিটি হাব বিডি এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন । আজ বাঙালি জাতির ইতিহাসের এক অনন্য গৌরবময় দিন। যাদের আত্মত্যাগের বিনিময়ে লাল সবুজের বিজয় অর্জিত হয়েছ সেই সব বীর শহীদদের কে অসীম শ্রদ্ধা ভরে স্মরণ করছি।

Coming soon Theme Buzz
12/10/2018

Coming soon Theme Buzz

Something big is coming soon ..... 🙂
ICT Hub new project
.net

শিশুদের ইন্টারনেট আসক্তি, সময় থাকতেই সচেতন হোনআপনার সন্তানকে নিয়ে আপনি গর্বিত। কারণ সে ভালো রেজাল্ট করে, বাহিরে বাজে আড্...
12/10/2018

শিশুদের ইন্টারনেট আসক্তি, সময় থাকতেই সচেতন হোন

আপনার সন্তানকে নিয়ে আপনি গর্বিত। কারণ সে ভালো রেজাল্ট করে, বাহিরে বাজে আড্ডা দিয়ে বেড়ায় না, বাজে কথা বলে না, ভদ্র হিসেবে পরিচিত সুধীমহলে। তার একটাই নেশা, তা হলো ইন্টারনেট সার্ফিং করা। এটা আর এমন কী! সময়টাই এমন যে ইন্টারনেট ছাড়া চলতে গেলে পিছিয়ে পড়তে হবে। তাই এক-আধটু ইন্টারনেট আসক্তি থাকলে কী এমন ক্ষতি! আপাতদৃষ্টিতে নিরীহ, নির্ঝঞ্ঝাট এই নেশায় ক্ষতির পরিমাণ কিন্তু
একেবারে কম নয়। তাই সময় থাকতেই সচেতন হোন এই ভয়াল নেশা থেকে আপনার শিশুকে রক্ষা করতে।


নীচের লক্ষণগুলো প্রকাশ পেলে ধরে নিতে পারেন যে আপনার সন্তান ইন্টারনেটে আসক্ত হয়ে পড়েছে।
১। অনলাইনে বসলে সময়ের জ্ঞান থাকে না।
২। নেটে বসার জন্যে ঘুম বিসর্জন দেয়।
৩। অনলাইনে থাকাকালীন সময়ে কোন কাজ করতে বললে ক্ষেপে যায়।
৪। নেটে বসতে না দিলে ক্ষিপ্ত হয়।
৫। হোমওয়ার্কের বদলে নেটে বসাকে গুরুত্ব দেয়।
৬। বন্ধু-বান্ধব, এবং আত্মীয়-স্বজনের সাথে দূরত্ব সৃষ্টি হয়।
৭। বাড়তি সময় নেটে কাটানোর ব্যাপারে মিথ্যে বলে।
৮। নতুন নতুন অনলাইন বন্ধু তৈরি হয়।
৯। পুরোনো শখগুলোর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে।
১০। দিনে অনেক বার ই-মেইল চেক করে।
এই আসক্তির পরিণাম- নেটে আসক্ত শিশু শারীরিক পরিশ্রম থেকে দূরে সরে থাকে। আর এর সাথে যদি ফাস্টফুড খাবার কুঅভ্যাস যুক্ত হয়, তাহলে শিশু স্থুলতায় ভুগতে পারে। এমন কী আক্রান্ত হতে পারে ডায়াবেটিসে।
অতিরিক্ত ইন্টারনেট আসক্তি এডিএইচডি (অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসর্ডার) নামক মানসিক রোগের সৃষ্টি করে। এই রোগে আক্রান্ত শিশু নির্দিষ্ট কোনো কাজে পূর্ণ মনোযোগ প্রদান করতে পারে না। যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশান-এর মতে চার থেকে সতেরো বছর বয়েসী অন্তত ৬০ লক্ষ শিশু-কিশোর বর্তমানে এডিএইচডি-তে আক্রান্ত। আক্রান্ত শিশুরা খিটখিটে মেজাজের হয়, মিথ্যে কথা বলে, এবং সবার সাথে অহেতুক তর্কে লিপ্ত হয়। এছাড়া স্কুলের রেজাল্ট দিনদিন খারাপ হতে থাকে।



কীভাবে এই আসক্তি থেকে শিশুকে ফিরিয়ে আনা যায়?
বাবা-মার সাথে দূরত্বের কারণে সন্তান ইন্টারনেটের প্রতি আসক্ত হয়ে পড়তে পারে। তাই তাকে সময় দিতে হবে। নৈতিক শিক্ষার কোন বিকল্প নেই। তাকে নীতিবান মানুষ হিসেবে গড়ে তুলতে পারলে ওয়েব দুনিয়ার অশুভ দিকগুলো থেকে সে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে। এছাড়া অভিভাবকদের কিছু টেকি জ্ঞান প্রয়োগ করার প্রয়োজনীয়তাও আছে। লক্ষ্য রাখতে হবে সন্তান কোন কোন ওয়েবসাইটে গমন করছে। নিয়মিত ব্রাউজারের হিস্টোরি চেক করা উচিত। বিভিন্ন ফিল্টারিং সফটওয়্যার, যেমন ফায়ারওয়াল ব্যবহার করা যেতে পারে। এর ফলে সন্তান অবৈধ ওয়েবসাইটে গমন করতে পারবে না।

কম্পিউটারটি ঘরের এক কোণায় না রেখে সবাই দেখতে পায় এমন জায়গায় রাখা উচিৎ। অনেক অভিভাবক আছেন, যারা ইন্টারনেট আসক্তির লক্ষ্যগুলো খেয়াল করলে অত্যন্ত রাগান্বিত হন, এবং সন্তানকে পুরোপুরি ভাবে ইন্টারনেট ডিভাইসগুলো থেকে দূরে রাখেন। এর ফল শুভ হয় না। আসক্ত শিশুর মধ্যে নানারকম উইথড্রয়াল সিম্পটম দেখা যেতে পারে। তাই সন্তানের সাথে কথা বলে তার দৈনিক ইন্টারনেট ব্যবহারের সময়সীমা নির্ধারণ করে দিতে পারেন। মনে রাখতে হবে, রাগ দিয়ে কোন সমস্যার সমাধান হয় না। আদর, ধৈর্য এবং যুক্তির সাহায্যে সন্তানকে বোঝালে তবেই ভালো ফলাফল আসতে পারে।



এই সমস্যার সমাধানে অন্যরকম বিজ্ঞানবাক্স
অন্যরকম বিজ্ঞানবাক্সের এক্সপেরিমেন্ট গুলো শিশুর মেধা বিকাশে সহায়ক হবে, এবং বিজ্ঞান বুঝে পড়তে সাহায্য করবে। এখানে খেলা আর শেখা, আনন্দ আর প্রাপ্তি মিলে মিশে একাকার হয়ে যায়! আলোর ঝলক, তড়িৎ তান্ডব, চুম্বকের চমক, রসায়ন রহস্য ও অদ্ভুত মাপজোখের প্রায় দেড় শতাধিক এক্সপেরিমেন্টের কোনটা নিছক বিনোদন দেবে, কোনটায় রয়েছে অনেক উত্তেজনা, আবার কোনটায় আছে অপার বিস্ময়!

গুগল পিক্সেল ৩ আসছে বড় স্ক্রিন ও উন্নত ক্যামেরা নিয়েনজিরবিহীন সংখ্যক লিকের পর আজ নিউইয়র্কে এক ইভেন্টে নতুন দুটি পিক্সেল ...
11/10/2018

গুগল পিক্সেল ৩ আসছে বড় স্ক্রিন ও উন্নত ক্যামেরা নিয়ে

নজিরবিহীন সংখ্যক লিকের পর আজ নিউইয়র্কে এক ইভেন্টে নতুন দুটি পিক্সেল ৩ স্মার্টফোন প্রকাশ করল গুগল। এগুলো হচ্ছে পিক্সেল ৩ এবং পিক্সেল ৩ এক্সএল। কয়েক মাস ধরে অগণিত ছবি ও তথ্য ফাঁস হয়ে এসেছে পিক্সেল ৩ ও এর বড় সংস্করণ পিক্সেল ৩ এক্সএল এর। এমনকি, হংকংয়ে একজন তো গত সপ্তাহে বিক্রির জন্যই অফার করেছে পিক্সেল ৩ ফোন! সাপ্লাই চেইনের প্রয়োজনে কিছু ডিভাইস গুগল আগেই বিভিন্ন পার্টির কাছে পাঠিয়ে দিয়েছে। আর সেখান থেকে কিছু বেহাত হয়েছে আরকি। যাইহোক, চলুন দেখে নিই কী নিয়ে আসছে গুগল পিক্সেল ৩ এবং পিক্সেল ৩ এক্সএল।
গুগল পিক্সেল ৩ স্মার্টফোনে থাকছে ৫.৫ ইঞ্চি ওএলইডি স্ক্রিন (৪৪৩ পিপিআই, ১৮:৯) ও নচ। পিক্সেল ৩ এক্সএলে পাবেন নচ সহ ওএলইডি ৬.৩ ইঞ্চি স্ক্রিন (৫২৩ পিপিআই, ১৮.৫:৯)। উভয় ফোনেই গত বছরের মডেলের চেয়ে বড় স্ক্রিন দিয়েছে গুগল। এগুলো কর্নিং গরিলা গ্লাস ৫ দ্বারা সুরক্ষিত থাকবে। আরও পাচ্ছেন এইচডিআর সাপোর্ট।
এবছর গুগল তাদের পিক্সেল ফোনের মূল ক্যামেরায় ১২.২ মেগাপিক্সেল ‘ডুয়ালপিক্সেল’ সিঙ্গেল লেন্স রেখেছে। ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে পিক্সেল ৩ এবং পিক্সেল ৩ এক্সএল উভয়ই দুটি করে লেন্স নিয়ে আসছে। একটু চমকপ্রদ বটে, তাইনা?

এবারের পিক্সেল ফোনে ডুয়াল ফ্রন্ট ক্যামেরার রহস্য হচ্ছে, এদের একটি আপনাকে ওয়াইড অ্যাঙ্গেল ভিউ দেবে, যাতে আপনি আরও বেশি লোকজন নিয়ে সেলফি তুলতে পারেন। আর রেগুলার লেন্সটি তো থাকছেই। উভয় ফ্রন্ট ক্যামেরাই ৮ মেগাপিক্সেল। সুতরাং এবার সেলফি হবে আরও বেশি বেশি :)
গতবছর পিক্সেল ২ ফোন তার ক্যামেরা দিয়ে বাজিমাত করেছিল। এটি স্মার্টফোনের সবচেয়ে ভালো ক্যামেরার খেতাব পেয়েছিল। এবারও গুগল নতুন পিক্সেল ৩ ফোনগুলোর ক্যামেরার ব্যাপারে বেশ আশাবাদী, কারণ এবার পিক্সেল ক্যামেরায় যুক্ত হচ্ছে এআই।

পিক্সেল ৩ ফোনদুটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর ব্যবহৃত হয়েছে। থাকছে ৪জিবি র‍্যাম। স্টোরেজ অপশন হিসেবে পাবেন ৬৪জিবি ও ১২৮জিবি ভ্যারিয়েশন। পাওয়ার সোর্স হিসেবে রয়েছে ২৯১৫ এমএএইচ ব্যাটারি। এগুলোতে কোনো ৩.৫ মিমি হেডফোন জ্যাক নেই। মেমোরি কার্ড স্লট কিংবা ডুয়াল সিম সুবিধাও থাকছেনা। আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

এছাড়া, এবারই প্রথম পিক্সেল ফোনে এসেছে ওয়্যারলেস চার্জিং ফিচার। গুগল নিজেই এজন্য ওয়্যারলেস চার্জার তৈরি করেছে।

গুগল পিক্সেল ৩ এবং পিক্সেল ৩ এক্সএল চলবে এন্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেমে। ডিভাইসগুলোতে থাকছেনা কোনো ক্যাপাসিটিভ ডেডিকেটেড নেভিগেশন বাটন। বরং এতে আসছে জেশ্চার কন্ট্রোল।
গুগল পিক্সেল ৩ এবং পিক্সেল ৩ এক্সএল তিনটি রঙে বাজারে আসবে। সাদা, কালো এবং হালকা গোলাপি। গুগল পিক্সেল ৩ এর প্রিঅর্ডার শুরু হয়ে গেছে। পিক্সেল ৩ এর দাম শুরু হচ্ছে ৭৯৯ ডলার থেকে এবং পিক্সেল ৩ এক্সএল এর দাম শুরু হচ্ছে ৮৯৯ ডলার থেকে। ১৮ অক্টোবর থেকে গ্রাহকরা হাতে পাবেন ডিভাইসগুলো।

Something big is coming soon ..... 🙂ICT Hub new project  .net
10/10/2018

Something big is coming soon ..... 🙂
ICT Hub new project
.net

ভিডিও কলের জন্য বিশেষ ডিভাইস আনলো ফেসবুক!বেশ কিছুদিন ধরেই একটা গুঞ্জন চলছিল, ফেসবুক কিছু একটা দেখাবে। কিন্তু ঠিক কী দেখা...
10/10/2018

ভিডিও কলের জন্য বিশেষ ডিভাইস আনলো ফেসবুক!

বেশ কিছুদিন ধরেই একটা গুঞ্জন চলছিল, ফেসবুক কিছু একটা দেখাবে। কিন্তু ঠিক কী দেখাবে তা কেউই নিশ্চিত করে বলতে পারছিলনা। মাঝখান থেকে বের হল ফেবুকের ৫ কোটি ব্যবহারকারীর একাউন্টে হ্যাকিং আক্রমণের খবর! যদিও আপাতদৃষ্টিতে মনে হচ্ছে ফেসবুক ক্যামব্রিজ অ্যানালাইটিকার মত এই ধকলও সামলে উঠেছে, তবে জিডিপিআর ও অন্যান্য আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়ত যেতে হবে কোম্পানিটিকে। বিশাল অংকের জরিমানাও হতে পারে। কিন্তু এই সবকিছুর মধ্যেই আজ হঠাত নতুন কিছু প্রকাশ করল ফেসবুক। কোনো অ্যাপ কিংবা অ্যালোগিরদম চেঞ্জ নয়, আজ এসেছে জ্বলজ্যান্ত নতুন দুটি হার্ডওয়্যার, যার নাম ‘পোর্টাল’।
না, কোনো অনলাইন নিউজ পোর্টাল নয়। এটা হচ্ছে ফেসবুকের নতুন ভিডিও কলিং ডিভাইস। ট্যাবলেট ঘরানার দুটি ডিজিটাল যোগাযোগ যন্ত্র প্রকাশ করেছে ফেসবুক, যার একটির নাম পোর্টাল, ও অপরটি পোর্টাল প্লাস (পোর্টাল+)।
এগুলো ইন্টারনেটে যুক্ত করে ও এতে আপনার ফেসবুক মেসেঞ্জার একাউন্ট লগইন করে অন্যান্য ফেসবুক মেসেঞ্জার ব্যবহারকারীর সাথে ভিডিও কল করতে পারবেন। এমনকি গ্রুপ কলিংও সম্ভব।

আগেই বলেছি, পোর্টালের মোট দুটি মডেল। এদের মধ্যে পোর্টাল হচ্ছে ডেস্ক ক্যালেন্ডারের মত দেখতে একটি ডিভাইস যাতে আছে ১০ ইঞ্চি সাইজের একটি টাচস্ক্রিন, ফ্রন্ট ক্যামেরা, মাইক্রোফোন ও স্পিকার। এর স্ক্রিন রেজ্যুলেশন ১২৮০ x ৮০০ পিক্সেল।

অপরদিকে পোর্টাল+ এ আছে ১৫ ইঞ্চি ১৯২০ x ১০৮০ পিক্সেল রেজ্যুলেশনের লম্বা একটি টাচস্ক্রিন। আরও আছে ক্যামেরা, মাইক্রোফোন ও স্পিকার।

উভয় ডিভাইসেই অ্যামাজন অ্যালেক্সা ভয়েস এসিস্ট্যান্ট বিল্ট-ইন আছে, ফলে আপনি ভয়েস কমান্ড দিয়ে অনেক কাজ করতে পারবেন। এর এআই ক্যামেরা ভিডিও কলে থাকা ব্যক্তির নড়াচড়া বুঝে সেই অনুযায়ী ফ্রেম অ্যাডজাস্ট করে নেয়। এছাড়া আরও আছে নয়েজ মিনিমাইজার ও মেসেঞ্জার ভিডিও ফিল্টার/স্টিকার ও ফ্রেম। বাড়তি অ্যাপও ইনস্টল করা যাবে এতে।

ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের জন্য portal.facebook.com সাইটে ফেসবুক পোর্টালের প্রি-অর্ডার শুরু হয়ে গেছে, যা নভেম্বরে পাওয়া যাবে। পোর্টালের দাম ১৯৯ ডলার, পোর্টাল+ এর দাম ৩৪৯ ডলার। দুটি একসাথে কিনলে ১০০ ডলার ডিসকাউন্ট।

Address

5/2, Road No. 2, Kallyanpur
Dhaka
1207

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Alerts

Be the first to know and let us send you an email when ICT Hub posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ICT Hub:

Share