বাংলাদেশের প্রায় ২১ মিলিয়ন মানুষ যাতায়তের মাধ্যম হিসেবে বাস ব্যবহার করে। যাদের অধিকাংশই মধ্যবিত্ত,নিন্ম মধ্যবিত্ত ও একদম নিন্মবিত্তের মানুষ। স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমরা এগিয়েছি অনেকটাই। সময়ের প্রয়োজনে চলাচল কে সহজ করতে এসেছে বিভিন্ন রাইড শেয়ারিং সার্ভিস,আসছে স্বপ্নের মেট্রোরেল। কিন্তু বাসে চলাচল করা বিশাল যাত্রীগোষ্ঠীর যাতায়ত কে সহজ করার লক্ষ্যে তেমন কোন পদক্ষেপ নেয়া সম্ভব হ
য়নি। তাই নতুন এক দিগন্তের সূচনা করতে পথে নেমেছে বাস ট্র্যাকার বিডি। আমরা বিশ্বাস করি বাসে যাতায়ত করা এই বিশাল সংখ্যার যাত্রী ও তাদের সেবা প্রদান করা শ্রমিক ও চালকদের আধুনিকায়ন না করে পরিপূর্ণ ডিজিটাল বা স্মার্ট যোগাযোগ পদ্ধতি সম্ভব নয়,সম্ভব নয় বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে অন্যতম ট্র্যাফিক সমস্যার নিরসন। রাস্তায় দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে নষ্ট হওয়া কর্ম ঘণ্টা,প্রাণশক্তি ও সময়ের অপচয় রোধে বাস ট্র্যাকার একটি যুগান্তকারী সমাধান। বাসের চালকদের যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী নেয়ার প্রবণতা, দীর্ঘ সময় বাস স্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ পয়েন্টে যাত্রীর আশায় দাঁড়িয়ে থাকা যানজটের অন্যতম কারণ,যা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেই বাস ট্র্যাকার বিডির পথচলা শুরু। রাস্তায় অপেক্ষমান বাস ও যাত্রী দুটিই যানজট সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করে।বাস ট্র্যাকার বিডি এই সমস্যার দারুণ এক সহজ সমাধান নিয়ে এসেছে। ডিজিটাল বাংলাদেশ কে আর একটু এগিয়ে নিতে,এগিয়ে যেতে হবে আমাদের।
আমাদের মেধা,সময়ের সমন্বয় ও ডিজিটাল বাংলাদেশের রোড প্ল্যানের মাঝে সবচেয়ে বড় বাঁধা যানজট,নিরাপদ সড়ক,নারী নিরাপত্তা। এই সবগুলো বাঁধা অতিক্রম করতে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছি। একটি এপ্লিকেশন,একটি মাধ্যম,কিন্তু এতে আমরা যোগ করেছি অনেকগুলো গুরুত্বপূর্ণ সেবা। আমরা এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে প্রতিটা মানুষ নিজেকে আধুনিক প্রযুক্তির ব্যবহারে অভ্যস্ত ও এর সুফল ভোগ করার যোগ্য করে গড়ে তুলবে। যাত্রী ও চালক কে একই সুতোয় গেঁথে দুই পক্ষ কে লাভবান অবস্থানে নিয়ে যেতে বাস ট্র্যাকার বিডি অসংখ্য মাধ্যম ও যুক্তিযুক্ত উপায় নিয়ে কাজ করছে। আমরা বিশ্বাস করি আপনি সঠিক সময়ে সঠিক গন্তব্যে পোঁছাতে পারলেই বাংলাদেশ ও পৌঁছে যাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে। কারণ আমি,আপনি আর আমরাই বাংলাদেশ। চালক ও যাত্রীর ব্যবধান দূর করে,ট্র্যাফিক আইনের প্রচার,ব্যবহার ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডিজিটাল এই মাধ্যম ‘’বাস ট্র্যাকার বিডি’’ বদলে দেবে রাজধানী সহ বাংলাদেশের রাস্তার চিত্র,বাংলাদেশের ট্র্যাফিক ও সড়ক ব্যবস্থাপনা বিশ্বের দরবারে সৃষ্টি করবে নতুন উদাহরণ।
বাস ট্যাকার বিডি - এপ এক,সমাধান অনেক।