24/07/2020
*******2 no**********
#কওমি_,মাদরাসা_ম্যানেজমেন্ট_সফটওয়্যার
[ পোস্টটি যথেষ্ট বড় তথাপিও অনুগ্রহপূর্বক একটু সময় নিয়ে পড়ার সবিনয় অনুরোধ থাকলো ]
আসসালামু আলাইকুম! তরুণ কওমিয়ানগণ আপনারা সবাই কেমন আছেন?
আশা করি রবের মেহেরবানিতে সবাই ভাল আছেন, সর্বদাই ভাল থাকুন সেই কামনা।
আমি মোঃ আল আমিন, আলহামদুলিল্লাহ!আমি ২০১৫ সালে মিরপুরস্থ "জামিয়া আরাবিয়া খাদিমুল ইসলাম" থেকে দাওরা ফারেগ হই এবং ২০১৬ ইফতা সম্পন্ন করি।
শিক্ষা জীবন থেকেই আমার অনলাইন এবং টেকনোলজির প্রতি গভীর আগ্রহ আর সেই অদম্য আগ্রহ থেকেই অনলাইন এবং টেকনোলজি সাইটে বেশকিছু নলেজ অর্জন করেছিলাম যার ফলশ্রুতিতে ফারেগান্তে ২০১৭ সালেই একটি মহৎ উদ্দেশ্য বাস্তবায়নের পরিপ্রেক্ষিতে জব নেই একটি সফটওয়্যার কোম্পানিতে।
সেই মহৎ উদ্দেশ্যটি হলো-
ছাত্রজীবনের শেষের দিকে এসে অনলাইনের প্রতি অদম্য স্পৃহা এবং বেশকিছু জ্ঞানার্জনের ভিত্তিতে প্রচন্ডভাবে উপলদ্ধি করতে পারলাম যে, আমাদের কওমি মাদরাসা প্রতিষ্ঠান এবং ছাত্রসমাজ অধুনা সময়ের উপকরণগুলোর (অনলাইন ইসলামী টিভি, রেডিও, সংবাদপত্র, প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট, প্রয়োজনীয় বিভিন্ন সফটওয়ার ইত্যাদি) সাথে খুব একটা সংযুক্ত নেই এবং সংযুক্তির ব্যাপারে তেমন কোন স্পৃহাও নেই, অথচ আমরা কওমিয়ানরা সর্বদাই স্লোগান দিয়ে আসছি ইসলামই সর্বাধুনিক এবং আমাদের শিক্ষাই সর্বাধুনিক(!)
কিন্তু একবারও কি আমরা গভীরভাবে উপলদ্ধি করে দেখেছি যে, আমাদের স্লোগান আমাদের বাহ্যিক এবং আভ্যন্তরীণ কর্মের সাথে কতটুকু মিলে?
আমি তো মনে করি "আধুনিকতার" মর্ম হলো- "যে কর্মটি সম্পাদনান্তে তার স্বচ্ছতা এবং জবাবদিহিতার সুযোগ থাকে সেটাই আধুনিক এবং সর্বাধুনিক"।
অতএব, অধুনা বিশ্বের এই আধুনিক যুগে ইসলামী শরীয়াহ্ আমাদের এটাই শিক্ষা দেয় যে, কোন বৈধ উদ্দেশ্য সাধনের নিমিত্ত বৈধ সীমানার মধ্যে থেকে অবশ্যই আমাদের আধুনিকতাকে গ্রহণ করতে হবে অন্যথায় আমরা ইসলামের শিক্ষা থেকে দূরে সরে যাব এবং ইসলামের শত্রুরা (ইয়াহুদী-খৃষ্টান) আধুনিক উপকরণগুলো ব্যবহার করে ক্রমশঃ মুসলিম জাতিকে বিভ্রান্ত করবে । আর এসবের (বিভ্রান্তের) ডজন ডজন প্রমাণ রয়েছে যেগুলো আমরা সকলেই জানি।
যাইহোক যখন আমি উক্ত ইস্যু নিয়ে গভীরভাবে উপলদ্ধি করছিলাম এবং ভাবনা শেষে কওমি মাদরাসার জন্য যুগোপযোগী কিছু একটা করার নিমিত্ত " কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার" তৈরির কথা চিন্তা করছিলাম ঠিক তখনই আমার কোম্পানীর ম্যানেজিং ডিরেক্টরের সাথে আমার পরিচয় ঘটলো তাঁর মসজিদে খতমে তারাবীহ্ পড়ানোর মারফতে।
আমি তখন স্যারকে অকপটে আমার মনের কথা সব খুলে বললাম।
বলার সাথে সাথেই আল্লাহর অশেষ রহমতে তিনি উক্ত সফটওয়্যারটি (কওমি মাদরাসা ম্যানেজমেন্ট) ডেভেলপ করার জন্য রাজী হয়ে গেলেন।
উল্লেখ্য যে, স্যার অত্যন্ত ধার্মিক এবং দানবীর এবং তিনি কওমিয়ানদের প্রচুর ভালবাসেন ও শ্রদ্ধা করেন।
আমি ২০১৭ সালে স্যারের কোম্পানিতে যোগদান করি এবং "কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার" টি ডেভেলপের জন্য আমার সম্পূর্ণ মেধা-শ্রম বিনিয়োগ করি এবং কওমি ঐতিহ্যের সাথে শতভাগ মিল রাখার চেষ্টা-তদবীর করে অবশেষে আল্লাহর অশেষ রহমতে এবং আমাদের স্যারের বদান্যতায় প্রায় সুদীর্ঘ ৩ বছর পরে গত ২০১৯ সালের শেষের দিকে একটি পূর্ণাঙ্গ "কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার" হিসাবে দাঁড় করাতে সক্ষম হই।
যদিও আমরা এখনো প্রোফেশনালী সফটওয়্যারটির মার্কেটিং শুরু করিনি তথাপিও আলহামদুলিল্লাহ! ইতোমধ্যেই আমাদের বেশ কয়েকটি কওমি মাদরাসা আমাদের ক্লাইন্ট হয়েছেন এবং তাঁরা যথেষ্ট স্যাটিসফ্যাকসনের সাথেই আমাদের সফটওয়্যারটি ব্যবহার করে যাচ্ছেন।
EduMax- Qawmi Management Software
🌹 সফটওয়্যারটির মূল বৈশিষ্টঃ
*********************************
🚩 মাদরাসার নাম, ঠিকানা, লোগো ইত্যাদি আবশ্যকীয় বিষয় দিয়ে মাদরাসা সেটআপের ব্যবস্থা।
🚩 নিরাপত্তা ব্যবস্থা সংরক্ষণ করে মাদরাসার উস্তাদ, খাদেম, ছাত্র এবং অভিভাবক অনলাইনে সফটওয়্যারটি ব্যবহার করতে সক্ষম হবেন।
📣সফটওয়্যারটির মাধ্যমে অনলাইনে নিম্ন বর্ণিত কার্যসমূহ সহজেই পরিচালনা করা সম্ভব-
➥ মাদরাসার মুহতামিম, নায়েবে মুহতামিম/জিম্মাদারী উস্তাদ কর্তৃক অনলাইনে ভর্তিযোগ্য শিক্ষার্থী মূল্যায়নের ব্যবস্থা।
➥ শিক্ষার্থীদের নেগরানীর জন্য মুহতামিম, নায়েবে মুহতামিম এবং জিম্মাদারী/দারুল ইক্বামার জন্য আলাদা আলাদা প্যানেল। উক্ত প্যানেল থেকে শিক্ষার্থীদের গতিবিধি পরখ করা এবং রেকর্ড করে রাখা যাবে৷
➥ প্রতিটি পরীক্ষার জন্য আলাদা আলাদা কিতাব নির্ধারণের ব্যবস্থা।
➥ মাদরাসার স্বীকৃত গ্রেড তথা- মুমতাজ, জায়্যিদ জিদ্দান, জিদ্দান ইত্যাদি অনুযায়ী মার্কশীট, টেব্যুলেশন শীট, মেধা তালিকা ইত্যাদি তৈরির ব্যবস্থা।
➥ মি’আরী, গাইরে মি’আরী কিতাব নির্ধারণের ব্যবস্থা এবং তদানুযায়ী টেব্যুলেশন, মার্কশীট তৈরী।
➥ অনলাইন এবং অফলাইন ভর্তি ।
➥ জামাতের পাঠ্যপুস্তক সেটআপ এবং সকল পাঠ্যপুস্তকের তালিকা প্রিন্ট করার ব্যবস্থা।
➥ মাদরাসার নির্ধারিত ফরমেটে আরবি/ইংরেজিতে ডিজিটাল হাজিরা নিবন্ধন ও সংরক্ষণ এবং দৈনিক/মাসিক/বাৎসরিক হাজিরি রিপোর্ট প্রস্তুত করণ এবং যাদের উপস্থিতি সবচেয়ে বেশি তাদের নির্ণয়পূর্বক পুরস্কৃত করার ব্যবস্থা।
➥ আরবি/ইংরেজি/বাংলা ভাষায় জামাতের রুটিন সেটআপ ও প্রয়োজনে প্রিন্টি করে তালীমাত/দফতরে টাঙিয়ে রাখার ব্যবস্থা ।
➥ পরীক্ষার ফলাফল অনলাইনে এবং অফলাইনে গার্ডিয়ানের মোবাইল মারফত প্রকাশ। যেমন- "অভিনন্দন! মোঃ আব্দুল্লাহ ১ম সাময়িক পরীক্ষায় মুমতাজ/জিপিএ-৫ পেয়ে পাশ করেছে"।
➥ খাত ভিত্তিক অনলাইনে শিক্ষার্থীর ফি কালেকশন অর্থাৎ ফি উত্তোলনকারী তার মোবাইল দিয়েই খাত ভিত্তিক শিক্ষার্থীর ফি কালেকশন করতে পারবে।
➥ ফি মনিটরিং।
➥ খাত ভিত্তিক ফি চার্জ সংরক্ষণ।
➥ ফি এবং চার্জ ওয়েভার/মওকুফ করা অর্থাৎ কওমি মাদরাসায় ভর্তির সময় লক্ষ্য করা যায় যে, অনেক শিক্ষার্থীই ভর্তি এবং ভোর্ডিং চার্জ নির্ধারিত চার্জের অনেক কম দেয় তখন কম দেয়ার কারণটি (যাকাত প্রাপ্ত শিক্ষার্থী, এতিম, অসহায়, মেধাবী ইত্যাদি) নির্ণয়পূর্বক উক্ত শিক্ষার্থীর একাউন্টে গিয়ে ওয়েভার/ছাড় দিয়ে দিতে পারবে এবং বছরান্তে কোন জামাতে কোন কোন শিক্ষার্থীকে কত টাকা ছাড় দেয়া হয়েছে এবং কোন খাতে হয়েছে ইত্যাদি স্ববিস্তার রিপোর্ট বের করা যাবে।
➥ মোবাইল ব্যাংকিং (বিকাশ/রকেট/নগদ)-এর মাধ্যমে ফি জমাদান অর্থাৎ মাদরাসার যদি কোন একটি মোবাইল ব্যাংকিং-এ মার্চেন্ট একাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে অভিভাবক/শিক্ষার্থীরা খুব সহজেই যেকোন জায়গা থেকেই তার বকেয়া পরিশোধ করতে পারবে।
➥ বকেয়া ফি-এর তালিকা প্রস্তুত করণ।
➥ শিক্ষার্থীর বকেয়া অর্থের পরিমাণ স্বয়ংক্রিয়ভাবে প্রতি মাসের নির্দিষ্ট একটি সময়ে অভিভাবকের মোবাইলে SMS মাধ্যমে প্রেরণ করা হবে।
➥ বছরান্তে এক ক্লিকে পুরাতন শিক্ষার্থীদের প্রমোশন/পরবর্তী জামাতে ভর্তির ব্যবস্থা।
🚩পরীক্ষা সংক্রান্ত দ্রুত সম্পন্ন কার্যাবলি -
✅ সীট প্ল্যান প্রস্তুত।
✅ প্রবেশ পত্র তৈরি।
✅ মার্কিং এবং গ্রেডিং সিস্টেমে ফলাফল প্রসেস।
✅ টেব্যুলেশন শীট এবং মার্কশীট প্রস্তুত।
✅ প্রতি পরীক্ষা শেষে ফলাফল কার্ড তৈরি।
✅ বার্ষিক পরীক্ষা শেষে সকল পরীক্ষার সমন্বয়ে ফলাফল কার্ড প্রস্তুত।
🚩 সফটওয়্যারে জামাত এবং কিতাব ভিত্তিক মার্ক সংক্রান্ত সুবিধা সমূহ-
➡ উস্তাদ কর্তৃক রুটিনে থাকা তাঁর নির্ধারিত জামাত ও কিতাবের মার্ক মোবাইল/ল্যাপটপে ইনপুট করার ব্যবস্থা।
➡ দফতর/তালীমাত কর্তৃক জামাত ভিত্তিক সকল কিতাবে একইসাথে সকল কিতাবে মার্ক ইনপুট করার ব্যবস্থা।
➡ উস্তাদ/তালীমাত/দফতর কর্তৃক সকল জামাতের সকল কিতাবে মার্ক ইনপুটের পরে মার্ক প্রোসেস করে চূড়ান্তভাবে প্রোসের পূর্বে ভুলভ্রান্তি ঠিক করার ব্যবস্থা।
➡ ফলাফলে সংঘটিত কোন ভুলভ্রান্তি ঠিকঠাকের পরে চূড়ান্তভাবে রেজাল্ট প্রোসেস করা মাত্রই অনলাইন এবং গার্ডিয়ানদের মোবাইলে ফলাফল প্রকাশ হয়ে যাবে।
➡ চূড়ান্তভাবে ফলাফল প্রকাশের পরেও যদি কোন ভুলভ্রান্তি ধরা পড়ে সেক্ষেত্রে পুনরায় মুহূর্তের মধ্যেই নির্ঝঞ্ঝাটে সেগুলো ঠিক করার সহজ ব্যবস্থা।
➡ মাদরাসার ওয়েবসাইট থেকে শিক্ষার্থীর রোল /আইডি নং দিয়ে ফলাফল (মার্কশীট) বের করার ব্যবস্থা।
🚩 সফটওয়্যারে বেফাকুল মাদারিসিল আরাবিয়্যা শিক্ষা বোর্ড অনুযায়ী অথবা প্রতিষ্ঠানের নীতিমালার আঙ্গিকে নিম্নোক্ত ভাবে কিতাব/সাবজেক্ট সেটআপের ব্যবস্থা -
✔ আবশ্যিক
✔মৌখিক
✔ অতিরিক্ত
✔ যেসব কিতাবের দরস হয়না কিন্তু পরীক্ষা হয় সেগুলোর বিবরণ
*** উল্লিখিত কিতাব/সাবজেক্ট মোতাবেক টেব্যুলেশন শীট, মার্কশীট এবং রেজাল্ট কার্ড তৈরির ব্যবস্থা ।
🚩 জামাত ও কিতাব ভিত্তিক পূর্ণ মার্ক, পাশ মার্ক এবং রাসিব/ফেইল মার্ক এলোকেশনের ব্যবস্থা আছে সেই সাথে মার্কিং (596, 800, 1000, 489) এবং গ্রেডিং (A+, A, A-, B) সেটআপের ব্যবস্থা ।
🌹 ৩১৩ বদরী কাফেলাঃ
আমরা জানি, কওমি মাদরাসা সম্পূর্ণ জাতির ফান্ড দ্বারা পরিচালিত হয় এবং জাতি থেকে যে ফান্ড আসে তার বড় একটি মাধ্যমের নাম হলো "৩১৩ বদরী কাফেলা" এটা অধিকাংশ মাদরাসাতেই আছে এবং এর মাধ্যমে তাদের অর্থনৈতিক দিকটা বেশ পরিপুষ্ট হয় সুতরাং আমরা উক্ত ৩১৩ বদরি কাফেলাকে আরো সহজতর এবং পরিচ্ছন্ন করার লক্ষ্যে তৈরি করেছি "৩১৩ অনলাইন বদরী কাফেলা" নামক একটি সফটওয়্যার, সফটওয়্যারটি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক এতে ৩১৩ বদরী কাফেলা আঞ্জাম দেয়ার সুব্যবস্থাপনা রয়েছে এবং নিম্নোক্ত সুবিধাসমূহ পাওয়া যাবে-
➥ ডোনারগণ মাদরাসার ওয়েব পেইজ থাকার ভিত্তিতে Donate Now/ 313 Bodri Qafela নামক সেকশনে গিয়ে নিজেই রেজিস্ট্রেশন করতে পারবেন এবং একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড পাবেন যার মাধ্যমে তিনি তার একাউন্টে লগইন করে ইন্সট্যান্ট মাদরাসার ব্যাংক একাউন্টে/মোবাইল ব্যাংকিংয়ের কোন একাউন্টে লাইভ ডোনেশন করতে পারবেন।
➥ কোন ডোনার যখন অনলাইনে নিজে নিজে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন তখন মাদরাসা কর্তৃপক্ষ সাথে সাথেই নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন এবং তাকে মনিটরিং করতে পারবেন।
➥ ডোনারের জন্য ড্যাশবোর্ড রয়েছে যেখান থেকে ডোনারগণ তাদের নিজেদের ব্যক্তিগত সকল তথ্য (নাম, ঠিকানা) এবং দানের পরিমাণ, দানের ধরণ (মাসিক/ত্রৈমাসিক, বাৎসরিক), খাতের বিবরণ (সাধারণ দান, সদকা, যাকাত), পেমেন্ট, বকেয়া ইত্যাদি অনেক তথ্য-উপাত্ত On Demand/তারিখ ভিত্তিক জানতে পারবেন।
➥ ডোনার এবং ডোনার সংগ্রহকারীর পরিচিতি যেমন- নাম, ঠিকানা, দানের ধরণ, দানের পরিমাণ ইত্যাদি সংরক্ষণের ব্যবস্থা।
➥ ডোনারের নিজস্ব একাউন্ট সংরক্ষণ এবং উক্ত একাউন্ট ব্যবহার করে ডোনার তার সকল তথ্য (পেমেন্ট, বকেয়া, দান খরচের খাত ইত্যাদি) প্রদর্শন এবং সংগ্রহ করতে সক্ষম ।
➥ ডোনারের দানকৃত অর্থ সঠিকভাবে সঠিক খাতে ব্যবহৃত হচ্ছে কিনা সেটাও মনিটরিং করা সম্ভব।
➥ সফটওয়্যারে ডোনার সংগ্রহকারীর হিসাবও সংরক্ষণ করা হয় উক্ত হিসাবে ডোনার কর্তৃক সংগ্রহিত ডোনার সংখ্যা, মোট দানের পরিমাণ এবং তার লভ্যাংশ নির্ণয়ের সুবিধা।
➥ সফটওয়্যারে ডোনার সংগ্রহকারীর দায়দেনা নির্ণয়েরও সুবিধা রয়েছে অর্থাৎ যেসব উস্তাদের মাধ্যমে ডোনার এসেছেন তাদের ইনআমের হিসাব-নিকাশ ও কত টাকা পাওনা এবং পেমেন্ট হয়েছে তার ফিরিস্তি পাওয়া যাবে।
⚑ ৩১৩ অনলাইন বদরী কাফেলা” সিস্টেমের মাধ্যমে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি এবং প্রিন্সিপ্যাল খুব সহজেই তাদের হিসাব নিকাশ স্বচ্ছভাবে করতে সক্ষম এবং সেই সাথে ডোনারগণও তাদের দানের অর্থ সঠিক ব্যবহারের নিশ্চয়তা পেতে সক্ষম হবেন এতে করে ডোনারগণ দান করতে আরো বেশি উৎসাহী হবেন ইনশাআল্লাহ!
🌹 e-Jabeda: Accounting Software
✔ চার্ট অব একাউন্টস বা মাদরাসার সকল খাতের তালিকা প্রস্তুত
✔ বোর্ডিং- এর জন্য আলাদা সেকশন যেখানে বোর্ডিং এর সকল পণ্য এন্ট্রি করা যাবে এবং দৈনিক/সাপ্তাহিক/মাসিক ইত্যাদি যেকোন সিস্টেমে পণ্যভিত্তিক হিসাব রিপোর্ট নেয়া যাবে এবং এক মাসের সাথে আরেক মাসের কম্পেয়ার/তুলনা করা যাবে যে, গত মাসে কত খরচ গেল এবং এই মাসে কত।
✔ দৈনিক আয়-ব্যয় এন্ট্রি এবং যেকোন ধরনের রিপোর্ট যেমন- জেনারেল লেজার, ব্যালেন্স শীট, ট্রায়াল ব্যালেন্স, প্রোফিট লস ইত্যাদি সুবিধা মত নেয়া যাবে।
✔ মাদরাসার সকল ব্যাংক একাউন্ট যোগ করে ব্যাংকিং সকল হিসাব নিকাশ রাখা যাবে।
✔ হিসাব নিকাশ সংক্রান্ত কোন কাজই হাতে-কলমে করার কোন প্রয়োজন নেই।
✔ প্রতিদিনের ভাউচার প্রতিদিনই এন্ট্রি দেয়া।
✔ এছাড়াও আরো অনেক ফিচার রয়েছে।
দৃষ্টি আকর্ষণঃ
আমাদের রয়েছে Android App যার মাধ্যমে "কওমি ম্যানেজমেন্ট সফটওয়্যারটি" উস্তাদ/ছাত্র/অভিভাবক খুব সহজেই পরিচালনা করতে পারবেন ঠিক যেমন- ইমো, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক এপ।
প্লে-স্টোরে আমাদের এপটি EduMax নামে রয়েছে একান্ত এপটি পাওয়া না গেলে নিচের লিংক থেকে ডাউনলোড করে নিতে পারবেন।
কওমি ম্যানেজমেন্ট সফটওয়্যারটি শতভাগ Cloud Based Software অর্থাৎ সহজ কথায় এটা পরিচালনা করতে অবশ্যই ইন্টারনেট কানেকশন (মোবাইল ডাটা/ওয়াইফাই ইত্যাদি) লাগবে, কোনক্রমেই এটা অফলাইনে চালানো যাবেনা।
উল্লেখ্য যে, আধুনিক এই যুগে অফলাইনে কোন কিছুই কেউ রাখেনা তাহলে ডিজিটালাইজেশন/আধুনিকতার ছোয়া থেকে দূরে থাকা বাঞ্চনীয় হয়ে যাবে। এছাড়া হার্ডডিস্ক নষ্ট হয়ে গেলে অথবা পুড়ে গেলে সকল ডাটা আজীবনের জন্য নষ্ট হয়ে যাবে কিন্তু অনলাইন ব্যবহার করলে সকল ডাটা আজীবনের জন্য শতভাগ সিকিউরিটির সাথে অনলাইনেই ব্যাকআপ থাকবে কখনোই তা নষ্ট হবে না।
📢📢 সফটওয়্যারটি পরিচালনার জন্য অত্যাবশকীয়ভাবে যেসব বিষয়/উপকরণ প্রয়োজন হবে সেগুলো নিম্নরূপঃ-
১. একটি কম্পিউটার/ল্যাপটপ/পিসি/এন্ড্রোয়েড মোবাইল।
২. থ্রি-জি বা ফোর-জি গতির সচল ইন্টারনেট কানেকশন।
📢📢 কিছুটা প্রয়োজনীয় উপকরণ সমূহঃ
১. ডকুমেন্ট স্ক্যান করার জন্য একটি স্ক্যানার মেশিন (মার্কেট প্রাইস শুরু ৮/১০ হাজার থেকে।
২. একটি প্রিন্টার (মার্কেট প্রাইস শুরু ৮/১০ হাজার থেকে।)
৳৳৳ সফটওয়্যারটির মূল্য ৳৳৳
মূল্য সম্পর্কে জানার পূর্বে প্রাসঙ্গিক কিছু কথাঃ
একথা অনস্বীকার্য যে, কওমি মাদরাসা যেহেতু জাতির অনুদানে পরিচালিত হয় সেহেতু তাদের জন্য অতিরিক্ত ব্যয় অনেকাংশেই খুব কঠিন হয়ে পড়ে তাই সেদিকে লক্ষ্য করে আমরা এখন সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রিতে সার্ভিস দিচ্ছি যেখানে এই বৈশিষ্ট্যের একটি সফটওয়্যারের বর্তমান সফটওয়্যার বাজারে মাসিক মূল্য Per Student
/শিক্ষার্থী প্রতি ১৫ টাকা থেকে ২০ টাকা (এক কালীন নয়, যতদিন চলবে ততদিন দিতে হবে) কিন্তু আমরা আপাততঃ সফটওয়্যারটি বিনা মূল্যে দিচ্ছি কিন্তু শর্ত হলো যে, অবশ্যই একটি Concern Letter/জড়িত থাকার পত্রের মাধ্যমে চুক্তিবদ্ধ হতে হবে। অর্থাৎ যদি সফটওয়্যারটি কিছুদিন চালানোর পরে আপনাদের মনঃপুত হয় তাহলে সেক্ষেত্রে কোম্পানী এবং মাদরাসা প্রতিষ্ঠান উভয়ের সমঝোতার ভিত্তিতে সফটওয়্যারটির এমন একটি প্রাইস নির্ধারণ করা হবে যাতে মাদরাসা এবং কোম্পানির কেউই না ঠকে এবং বড় ধরণের ক্ষতির সম্মুখীন না হয়৷
উল্লেখ্য যে, সফটওয়্যারটি যেহেতু অনলাইন ভিত্তিক সেহেতু প্রতিমাসেই আমাদের এর পেছনে মোটামুটি একটা খরচ হয়৷
মোটকথা হলো আমাদের প্রাইসটি সম্পূর্ণ নির্ভর করে মাদরাসা প্রতিষ্ঠানের বিবেকপূর্ণ সিদ্ধান্তেরর উপর, আমরা কখনোই তাঁদের বিবেকপূর্ণ সিদ্ধান্তকে অবহেল করব না, ইনশাআল্লাহ! সেই ব্যাপারে নিশ্চয়তা প্রদান করছি।
****************************************
Demo-এর জন্য অনুগ্রহপূর্বক ভিজিট করুনঃ
Max ID: demo
User: admin
Password: 123456
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
সফটওয়্যারটি ফ্রি-তে নিতে এবং আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ
📱+8801799363475 (ইমো/হোয়াটসঅ্যাপ/ফেসবুক/কল)- [পার্সোনাল]
☎ +880248810576-(অফিস)
✉ [email protected]
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
🛠 সফটওয়্যারে আপনার মাদরাসা সেটআপের জন্য কি কি তথ্য প্রদান করতে হবে দেখতে/ডাউনলোড করতে ভিজিট করুনঃ
🛠 সফটওয়্যারটি আপনার মাদরাসায় সেটআপের জন্য অনলাইনেই আপনার মাদরাসার সকল তথ্য আমাদের কাছে পৌঁছাতে ভিজিট করুন-
💼 আমাদের EduMax এন্ড্রোয়েড এপটি ডাউনলোড করতে ভিজিট করুনঃ
×××××××××××××××××××××××××××××××
আমাদের অফিসঃ
Habro Systems Limited
𝘂𝘀𝗲 # 𝟲𝟬/𝗕, 𝟭𝘀𝘁 & 𝟲𝘁𝗵 𝗙𝗹𝗼𝗼𝗿, 𝗥𝗼𝗮𝗱: 𝟭𝟯𝟬, 𝗚𝘂𝗹𝘀𝗵𝗮𝗻-𝟬𝟭, 𝗗𝗵𝗮𝗸𝗮-𝟭𝟮𝟭𝟮
☎ +𝟴𝟴𝟬𝟮𝟰𝟴𝟴𝟭𝟬𝟱𝟳𝟲, 📱+8801799363475
✉ [email protected]
সংযুক্তিঃ
১. EduMax Software এর ৫টি কার্যকরী স্ক্রিনশট
২. EduMax Android App এর ৫ টি কার্যকরী স্ক্রিনশট
৩. e-Jabeda এর ৫ টি কার্যকরী স্ক্রিনশট
৪. Bodti Qafela এর ৫ টি কার্যকরী স্ক্রিনশট
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
(আপনার মূল্যবান সময় নষ্ট করে এতোক্ষণ ধৈর্যধারণ করে পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খাইরান ফিদ-দারাইন।)