Arena Multimedia Bangladesh

Arena Multimedia Bangladesh Arena Multimedia is the Animation, Web designing, Film Making, VFX & Multimedia education arm of Aptech Ltd. Computer Training School

Since 1996, All over the world Arena Animation has successfully trained more than 400,000 students through its career-oriented courses.

14/01/2023
30/09/2018

ভর্তি চলছে !! ভর্তি চলছে !!
বর্তমানে এডিএন এডুসার্ভিসেস লি: এর বিভিন্ন কোর্সে ভর্তি চলছে | ভর্তি চলবে ৭ অক্টোবর পর্যন্ত, এ সময়ের মধ্যে ভর্তি হলে পাবেন
২০% পর্যন্ত বিশেষ ছাড় !

এ সুযোগ সীমিত সময়ের জন্য।ক্লাস শুরু হবে ৮ অক্টোবর থেকে। তাই দেরি না করে আজই চলে আসুন। কোর্স সমূহ হচ্ছে :
1. Graphics Design
2. Animation
3. Film Production

http://corporatenews.com.bd/%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B6%E0%A6%A8-%E0%A6%93-%E0%A6%AD%E0%A6%BF...
11/09/2018

http://corporatenews.com.bd/%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B6%E0%A6%A8-%E0%A6%93-%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%93-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%95.html

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীদের অংশগ্রহণে এডিএন এডু সার্ভিস ও এরিনা মাল্টিমিডিয়ার আয়োজনে .....

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরিনা মাল্টিমিডিয়ার আয়োজনে “এনিমেশন ও ভিডিও প্রোডাকশন” র্শীষক ২-দিনব্যাপী কর্মশালা শেষ হলো আজঢাকা বি...
09/09/2018

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরিনা মাল্টিমিডিয়ার আয়োজনে “এনিমেশন ও ভিডিও প্রোডাকশন” র্শীষক ২-দিনব্যাপী কর্মশালা শেষ হলো আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীদের অংশগ্রহণে এডিএন এডু সার্ভিস ও এরিনা মাল্টিমিডিয়ার আয়োজনে “এনিমেশন ও ভিডিও প্রোডাকশন” র্শীষক ২-দিনব্যাপী কর্মশালা শেষ হলো আজ । চারুকলা অনুষদের ডিন প্রফেসর নিসার হোসেনের সভাপতিত্বে ৮ই সেপ্টেম্বর উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর(একাডেমিক) প্রফেসর ড. নাসরীন আহমেদ এবং বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সিটিও ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও এডিএন এডু সার্ভিসে এর ব্যবস্থাপনা পরিচালক তপন কান্তি সরকার।

উক্ত কর্মশালায় এরিনা মাল্টিমিডিয়ার সিনিয়র ট্রেনার দিনেশ কুমার যাদব এনিমেশন ও ভিডিও প্রোডাকশনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেছেন । উক্ত কর্মশালায় চারুকলা অনুষদের অধীনে ৮টি বিভাগের (ড্রয়িং এবং পেইন্টিং, গ্রাফিক ডিজাইন, প্রিন্ট মেইকিং, ওরিয়েন্টাল আর্ট, সিরামিক, এসকাল্পচার, ক্রাফ্ট, হিস্টী অব আর্ট বিভাগের) ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরিনা মাল্টিমিডিয়ার আয়োজনে “এনিমেশন ও ভিডিও প্রোডাকশন” র্শীষক ২-দিনব্যাপী কর্মশালা শুরুঢাকা বিশ্ববিদ...
08/09/2018

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরিনা মাল্টিমিডিয়ার আয়োজনে “এনিমেশন ও ভিডিও প্রোডাকশন” র্শীষক ২-দিনব্যাপী কর্মশালা শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীদের অংশগ্রহণে এডিএন এডু সার্ভিস ও এরিনা মাল্টিমিডিয়ার আয়োজনে “এনিমেশন ও ভিডিও প্রোডাকশন” র্শীষক ২-দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। চারুকলা অনুষদের ডিন প্রফেসর নিসার হোসেনের সভাপতিত্বে ৮ই সেপ্টেম্বর উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর(একাডেমিক) প্রফেসর ড. নাসরীন আহমেদ এবং বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সিটিও ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও এডিএন এডু সার্ভিসে এর ব্যবস্থাপনা পরিচালক তপন কান্তি সরকার।
স্বাগত বক্তব্যে সিটিও ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও এডিএন এডু সার্ভিসে এর ব্যবস্থাপনা পরিচালক তপন কান্তি সরকার বলেন, আমাদের তরুন প্রজন্ম অনেক মেধাবী। কিন্তু তারা সঠিক দিক নির্দেশনার অভাবে তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। তারা হয়ত একাডেমিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে কিন্তু যদি এর সাথে সাথে তাদের কিছু ব্যবহারিক জ্ঞান থাকে তাহলে তারা অনেক দুর এগিয়ে যেতে পারবে।
আপনার জানেন, এনিমেশন, ফ্লিম ম্যাকিং, ভিডিও প্রোডাকশন হচ্ছে একটি বিশাল ক্ষেত্র এবং এই সেক্টরে অনেক কাজের সুযোগ আছে। এই বিষয়গুলো চিন্তা করে আমরা এডিএন এডু সার্ভিস গ্রাফিক্স, এনিমেশন ও ফ্লিম ম্যাকিং ট্রেনিং এর স্বীকৃত প্রতিষ্ঠান এরিনা মাল্ডিমিডিয়াকে বাংলাদেশে নিয়ে এসেছি। এরিনা মাল্ডিমিডিয়া বিগত ৩২ বছর ধরে পৃথিবীর ৪০ টারও বেশী দেশে সুনামের সাথে কাজ করছে। ইন্ডাষ্টিার চাহিদার কথা মাথায় রেখে এরিনা মাল্টিমিডিয়া বাংলাদেশে এডিএন এডু সার্ভিসের মাধ্যমে বিভিন্ন কোর্স চালু করেছে। আজকের এই ২দিনব্যাপী এনিমেশন ও ভিডিও প্রোডাকশনের উপর কর্মশালা মুলত শিক্ষার্থীদের জন্য একটি ক্যরিয়ার গাইডলাইন হিসাবে কাজ করবে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সকলকে এই ধরনের আয়োজনের অনুমতি দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নাসরীন আহমেদ (একাডেমিক) চারুকলা অনুষদ ও এডিএন এডু সার্ভিসকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি আশাকরি এই ধরনের কর্মশালা আমাদের শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে সাহায্য করবে। তিনি বর্তমান সময়ের টিভি চ্যানেলগুলোর প্রযুক্তি ব্যবহারের বিষয়ে বলেন, টেলিভিশনের খবরের সময় বিভিন্ন ডিজাইন ও এনিমেশন ব্যবহার হচ্ছে তা দর্শক নন্দিত হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, এডিএন এডু সার্ভিস ও এরিনা মাল্টিমিডিয়ার মত প্রতিষ্ঠানগুলো যদি এগিয়ে আসে তাহলে আমাদের শিক্ষার্থীতারও এই সব কাজের সাথে যুক্ত হতে পারবে। পরিশেষে তিনি প্রযুক্তি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ভাল মানুষ হওয়ার আহবান জানান।
স্ভাপতির বক্তব্যে চারুকলা অনুষদের ডিন প্রফেসর নিসার হোসেন আশা প্রকাশ করেন শিক্ষার্থীদের একাডেমিক পড়াশুনার পাশাপাশি ইন্ড্রাষ্টির চাহিদা সর্ম্পকে জানার প্রয়োজনীয়তা আছে যাতে করে তারা নিজেদেরকে তৈরী করতে পারে। আমি আশাকরি এই কর্মশালার মাধ্যমে ”এনিমেশন ও ভিডিও প্রোডাকশন” সম্পর্কে আমাদের শিক্ষার্থীরা জানতে পারবে। এই আয়োজনে সহযোগীতার জন্য তিনি এডিএন এডু সার্ভিস ও এরিনা মাল্টিমিডিয়াকে ধন্যবাদ জানান।

উক্ত কর্মশালায় এরিনা মাল্টিমিডিয়ার সিনিয়র ট্রেনার দিনেশ কুমার যাদব এনিমেশন ও ভিডিও প্রোডাকশনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করছেন। উক্ত কর্মশালায় চারুকলা অনুষদের অধীনে ৮টি বিভাগের (ড্রয়িং এবং পেইন্টিং, গ্রাফিক ডিজাইন, প্রিন্ট মেইকিং, ওরিয়েন্টাল আর্ট, সিরামিক, এসকাল্পচার, ক্রাফ্ট, হিস্টী অব আর্ট বিভাগের) ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।

Address

Malancha Green, House # 58, Road #3/A, Dhanmondi
Dhaka
1205

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+88029635200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arena Multimedia Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share