Bhaderganj Coaching Center & Training Institute

Bhaderganj Coaching Center & Training Institute "ব্যাবসায়িক মনোভাব নয়, প্রকৃত শিক্ষা দান'ই আমাদের উদ্দেশ্য। For that purpose, the journey of the Bhaderganj Coaching Center and Training Institute has started.

The best way to keep pace with modernity is to acquire real technical education and proper knowledge. We firmly believe in building modern education and self-educated people of Bhaderganj or Shariatpur.

৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীর(স্কুল) পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে শিক্ষার্থীদের মূল্যায়নের লক্ষ্যে ২য় সপ্তাহের এসাইনমেন্টের ব...
05/11/2020

৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীর(স্কুল) পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে শিক্ষার্থীদের মূল্যায়নের লক্ষ্যে ২য় সপ্তাহের এসাইনমেন্টের বিষয়বস্তু... সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে এবং মাউশি'র ওয়েব সাইটেও পাওয়া যাবে
এছাড়া নিচের লিংকেও পাওয়া যাবে.

 #অ্যাসাইনমেন্ট_লেখার_নিয়মাবলি #------------------------------------------------------------------------প্রিয় শিক্ষার্থী...
02/11/2020

#অ্যাসাইনমেন্ট_লেখার_নিয়মাবলি #
------------------------------------------------------------------------
প্রিয় শিক্ষার্থীরা!
তোমরা কিভাবে অ্যাসাইনমেন্ট (নির্ধারিত কাজ) লেখা শুরু করবে ? এসো জেনে নেই -

★শিক্ষামন্ত্রণালয় কর্তৃক প্রণীত নীতিমালা এবং সিলেবাসের আলোকে প্রত্যেক বিষয়ের উপর সংশ্লিষ্ট শিক্ষক তোমাদের নির্ধারিত যেকোন একটি বা দুইটি বিষয়ের নিয়ে অ্যাসাইনমেন্ট/কাজ করতে দিবেন।

★সাধারণত শিক্ষকগণ তোমাদের পাঠ্য বই থেকে অ্যাসাইনমেন্ট/কাজ দিবেন; যা তোমরা পাঠ্য বইয়ের সাম্প্রতিক প্রকাশিত সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী বিভিন্ন অধ্যায় বা টপিক পড়লে সহজেই তা করতে পারবে।

এক্ষেত্রে নিন্মোক্ত তথ্য উৎস ব্যবহার করা যেতে পারে-

★পাঠ্যপুস্তক(সাম্প্রতিক প্রকাশিত সিলেবাস অনুযায়ী)

★সংশ্লিষ্ট বিষয়ের সহায়ক বই;

★পত্র-পত্রিকা, সাময়িকী, জার্নাল;

★শিক্ষক মনোনিত বই (যদি মনে করেন);

★ইন্টারনেট (গুগল সার্চ, উইকিপিডিয়া, বাংলাপিডিয়া)

★সংশ্লিষ্ট শিক্ষকের নোট/গাইড লাইন এবং সংসদ
টিভির ক্লাস লেকচার;

★বিভিন্ন স্কুল/মাদরাসা প্রচারিত অনলাইন ক্লাস।

♦অ্যাসাইনমেন্ট লেখার ধরন:

বিষয়: বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
শিরোনাম: আর্থ-সামাজিক উন্নয়নে নারীদের অবদান
ব্যাখ্যা কর।
শ্রেণি: নবম -দশম।

মনে রাখবে-
তোমার অ্যাসাইনমেন্ট হবে উচ্চতর দক্ষতামুলক ; যা পাঠ্যপুস্তকের তথ্য-উপাত্ত আর তোমার পারিপার্শ্বিক বাস্তবতার নিরিখে লেখতে হবে।

*ভূমিকা;
* আর্থ-সামাজিক উন্নয়নের সূচক ;
*বর্ণনা/সংজ্ঞার্থ,
* ব্যাখ্যা-বিশ্লেষণ,
*আর্থ -সামাজিক উন্নয়নে নারীদের অবদান ;
*উদাহরণ / উন্নত বিশ্বের তুলনা ;
* সমস্যা/প্রতিবন্ধকতা;
*সমাধানের উপায়;
*প্রশাসনের ভূমিকা;
* বিদ্যালয়ের ভূমিকা;
* সুপারিশ/মতামত ;
*উপসংহার।

♦অ্যাসাইনমেন্ট-এর রূপরেখা-
অ্যাসাইনমেন্টের রূপরেখার সর্বজন স্বীকৃত কোনাে কাঠামাে নেই। তোমার প্রতিষ্ঠানে অ্যাসাইনমেন্টের জন্য যদি নির্দিষ্ট কোনাে রূপরেখা থাকে তা অবশ্যই মেনে চলতে হবে। তবে সাধারণভাবে যে বিষয়গুলাে বিবেচনায় লিখতে হবে তা হলো-

★ভূমিকা :
এখানে সমস্যার একটি সুস্পষ্ট বর্ণনা থাকবে। অ্যাসাইনমেন্টে ব্যবহৃত শব্দ ও পদগুলাের সংজ্ঞা থাকবে এবং সমস্যা বা অ্যাসাইনমেন্টের সীমাবব্ধতা এখানে লিখতে হবে। তাৎপর্য ও পটভূমি এর মধ্যে থাকবে।এখানে আনুষঙ্গিক বই পত্রের পর্যালােচনা থাকতে পারে, সমস্যা বা বিষয়টির পরিধি বর্ণিত হতে পারে। ভূমিকায় পুরাে অ্যাসাইনমেন্ট সম্পর্কিত মােটামুটি একটি ধারনা থাকবে।

★মূল অংশ:
এই অংশে যুক্তিতর্কের মাধ্যমে বিষয়টির উত্তরণ ঘটবে। ভূমিকায় বর্ণিত সমস্যাটির প্রগতিশীল সমাধানের জন্য এখানে বিস্তারিত লেখা হয়। পুরাে অ্যাসাইনমেন্টের মূল অংশ এখানে উপস্থাপিত হবে।এই অংশটিকে সচল রাখার জন্য কোনাে অপ্রাসঙ্গিক বিষয়ে হারিয়ে গেলে চলবে না।

★উপসংহার :
এখানে পর্যবেক্ষণ, গবেষণা নির্বাচিত বিষয়টির ফলাফল উপস্থাপন করবে।এতে সমস্যার সমাধান ও সমস্যার সমাধানের পথনির্দেশ থাকতে পারে, সাথে সাথে সুপারিশও থাকবে।

♦অ্যাসাইনমেন্ট-এর কভার পৃষ্ঠা কেমন হবে :

অ্যাসাইনমেন্ট-এর জন্য শিরােনাম পৃষ্ঠা গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে নিম্নোক্তভাবে লিখতে হবে-

★ বিষয়ের নাম:
★কোর্সের নাম / কাজ :
★বিদ্যালয়/প্রতিষ্ঠানের নাম;
★জমাদানের তারিখ :
★বিষয় শিক্ষকের নাম :
★শিক্ষার্থীর নাম :
শ্রেণি :-----------------রোল :-----------------বিভাগ:---------

★শিরোনাম পৃষ্টার পর ২য় পৃষ্টায় সূচিপত্র লিখবে।
★ প্রত্যেক প়ষ্টার এক পার্শ্বে লিখতে হবে!

♦অ্যাসাইনমেন্টের প্রয়ােজনীয় কিছু বিষয় :

*শিরােনাম পৃষ্ঠার পর বিস্তারিত সূচিপত্র দিয়ে পরবর্তী প়ষ্টায় নাম্বার দিবে!

*অ্যাসাইনমেন্ট-এর লেখা হবে অনেকটা গবেষণাধর্মী
তবে লেখার ভাষা গুরুগম্ভীর হবে না

★অ্যাসাইনমেন্ট লিখতে গবেষকের মন কিংবা অনুসন্ধিৎসু মনে লিখতে হবে। গ্রুপ স্টাডি করেও অ্যাসাইনমেন্ট লিখতে পারবে।

*শুধুমাত্র নম্বর পাবার জন্যই নয় বরং বাস্তবতা তুলে ধরে যথাসম্ভব সুন্দর উপস্থাপন করবে।

* শিক্ষকদের নির্দেশনা মেনে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে।

*তোমার অ্যাসানমেন্ট হতে পারে সৃজনশীলতার প্রকৃষ্ট।
দৃষ্টান্ত।

♦শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা:
১ নভেম্বর-২০২০ ইং তারিখ হতে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এর নির্দেশনা মােতাবেক, প্রত্যেক শিক্ষার্থীর জন্য বিষয় ভিত্তিক এসাইন্টমেন্টের মাধ্যমে মূল্যায়ন প্রক্রিয়া শুরু হবে। একমাস ব্যাপী মূল্যায়ন প্রক্রিয়া চলবে।

মূল্যায়ন পরীক্ষা (এসাইন্টমেন্ট) তৈরির জন্য যা আগে তৈরি করে রাখতে হবে এবং যা মনে রাখতে হবে, তা হলাে -

★A4 সাইজের কাগজের খাতা

★খাতার কভার পৃষ্ঠায় বিদ্যালয়ের নাম, নিজের নাম, শ্রেণি, শাখা, রােল নম্বর, বিষয়, তারিখ সাইন কলম দিয়ে সুন্দর করে লিখতে হবে।

★প্রতি বিষয়ের জন্য আলাদা আলাদা খাতা একই নিয়মে তৈরী করতে হবে।

★খাতায় কোন ভাবে লাল কালির কলম ব্যবহার করা যাবে না।

★সব গুলাে খাতা একই সাইজের হতে হবে।

★হাতের লেখা সুন্দর ও পরিস্কার পরিচ্ছন্ন হতে হবে।

★অন্য জনের থেকে দেখে এসাইন্টমেন্ট তৈরি করা যাবে না।

★নিজের অর্জিত জ্ঞানের মাধ্যমে এসাইন্টমেন্ট তৈরি করতে হবে যাতে তােমার শিখন ফল প্রতিফলিত হয়।

★শিক্ষকের দেয়া নির্ধারিত তারিখে লিখিত খাতা বিদ্যালয়ে জমা দিতে হবে।

★জমাদানের ব্যর্থতার জন্য কোন প্রকার সুপারিশ, অনুরােধ, আবেদনপত্র গ্রহন করা হবে না।
----------------------------------------------

05/05/2020

HSC ICT All Chapter Sheet. (এইচ.এস.সি আইসিটি সীট)

আল্লাহর অশেষ রহমতে এতো দিন পরে এই বই লেখা শেষ করেতে পারলাম, আশা করি সকলের উপকারে আসবে। এটা আমরা মোবাইলে পড়তে পারবো যদি কেউ চায় তবে প্রিন্ট করে ব্যবহার করতে পারবে ।

যারা Programming, HTML, Logic, Numbering System কে ভয় পায় তারা অবশ্যই এই PDF File Download করে এক বার হলেও পড়ে দেখবে।

আর প্রোগ্রামিং শেখার জন্য একটি গল্প পড়ে সকল প্রোগ্রাম লেখা যায় অবশ্যই সকলেই এই গল্প মনোযোগ সহকারে পড়বো ।

আর যারা এবার HSC Exam দিবে তাদের জন্য এই Sheet খুবই গুরত্বপূর্ণ । শুধু HSC Examines নয়, যারা 1st Yer তারাও এই sheet Complete করতে পারলে তবে আর কোন বই লাগবেনা।

তাই আমরা নিজেও Download করে নেব সাথে share করে দেবো যাতে সবাই Download করতে পারে ।

আমাদের গ্রুপে সকলের খুবই উপকারে আসবে।

আর কেউ যদি প্রিন্ট করা অর্থাৎ বই আকারে নিতে চাও তারা
খালিশপুর সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ রোড কনফিডেন্ট ফটোস্ট্যাটে (Confident Photostatted) Sajjad Sir ICT Sheet or Books বললেই দেবে ।

মূল্য মাত্রঃ ৯৫ টাকা।

আর যারা খুলনার বাইরে আছো তারা যদি পারো তবে অবশ্যই প্রিন্ট করে নিয়ো, যদি প্রিন্ট করে না পারলে আমার সাথে যোগাযোগ করতে পারো কুরিয়ারে পাঠিয়ে দেবো ।

বইয়ের মূল্যঃ ৯৫+ কুরিয়ার খরচ ।
Mob No: 01937-230066, 01674-075600.


সরাসরি ICT Sheet All Zip File Download করতে Click This Link: 10Mb

https://vk.com/doc229376396_442729395
or
https://drive.google.com/drive/folders/0BxjKy7YjRusndEs4UmRHUy1QcTA?usp=sharing

মোবাইল এ পড়ার জন্য প্রতিটি অধ্যায় শুধু PDF File Download করতে Click This Link:

HSC ICT Chapter 01 Download Link:1.12Mb

https://drive.google.com/file/d/0BxjKy7YjRusnTTY3UkVjZ0lWZlU/view?usp=sharing

HSC ICT Chapter 02 Download Link:1.15Mb

https://drive.google.com/file/d/0BxjKy7YjRusnT2RYNzYtbWduTkU/view?usp=sharing

HSC ICT Chapter 03 Download Link:1.68Mb

https://drive.google.com/file/d/0BxjKy7YjRusnc0RzbmNacy1LQms/view?usp=sharing

HSC ICT Chapter 04 Download Link:2.50Mb

https://drive.google.com/file/d/0BxjKy7YjRusnbFhuQ1BSd3Vzdm8/view?usp=sharing

HSC ICT Chapter 05 Download Link:2.25Mb

https://drive.google.com/file/d/0BxjKy7YjRusnRzhWNHVFM2ctLU0/view?usp=sharing

HSC ICT Chapter 06 Download Link:1.68Mb

https://drive.google.com/file/d/0BxjKy7YjRusnTmV6NXBqVHNzQVU/view?usp=sharing

পরবর্তী আরও নতুন কিছুর দিতে পারি তাঁর জন্য সকলের দোয়া কামনা করছি।

Join US Fan Page : https://www.facebook.com/groups/ICT.SajjadSir

30/04/2020

মূলদ ও অমূলদ সংখ্যাঃ

≫≫ মূলদ সংখ্যা (Rational number) :

যে সকল সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা দ্বারা ভগ্নাংশ গঠন করে (যেখানে a ও b স্বাভাবিক সংখ্যা) আকারে প্রকাশ করা যায়, সেই সকল সংখ্যাকে মূলদ সংখ্যা বলে।

≫≫ মূলদ সংখ্যা চেনার কিছু উপায়ঃ

∎ শূন্য, স্বাভাবিক সংখ্যা, প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশ সকলেই মূলদ সংখ্যা ।
∎ প্রত্যেক পূর্ণসংখ্যা একটি মূলদ সংখ্যা যেহেতু a=a/1
যেমন- ০, ১, ২, ৪, ৫, ১/১২, ৫/৩ ইত্যাদি মূলদ সংখ্যা ।
∎ যদি দশমিকের পরের ঘরগুলো সসীম হয় অর্থাৎ গণনা করা যায়, তবে সংখ্যাটি মূলদ । যেমন- ৫.৩৪৫, ২.৩৫ ইত্যাদি ।
∎ দশমিকের পরের ঘরগুলো যদি অসীম আকারে থাকে, তবে সংখ্যাটি মূলদ । যেমন- ৫.৩৩৩..
∎ সকল পৌণপৌনিক যুক্ত সংখ্যা মূলদ সংখ্যা ।

≫≫ অমূলদ সংখ্যা (Irrational number) :

∎ যে সকল সংখ্যাকে ,আকারে ভগ্নাংশরুপে প্রকাশ করা যায় না, সেগুলো অমূলদ সংখ্যা ।
∎ পূর্ণবর্গ নয় এমন যে কোন স্বাভাবিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা।
∎ দশমিকের পরের ঘরগুলো যদি ভিন্ন ভিন্ন আকারে অসীম হয়, তবে সংখ্যাটি অমূলদ । যেমন- ৫.৩৫৭৬…

07/02/2020
07/12/2019

মুক্তিযুদ্ধের প্রেরনায় উজ্জীবিত হউক প্রতিটি প্রজম্ম।

12/11/2019

পরমাণুর প্রধান মৌলিক কণিকা তিনটি যথা – ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ।

এছাড়াও পরমাণুতে কিছু আস্থায়ী মৌলিক কণিকা বিদ্যমান যথা মেসন, কোয়ার্ক,পজিট্রণ, বোসন ইত্যাদি।

ইলেকট্রনঃ- পরমাণুর তিনটি স্থায়ী কণিকার মধ্যে একটি হলো ইলেকট্রন যা ঋণাত্বক চার্জ যুক্ত । ১৮৯৭ সালে ক্যাথোড রশ্নি পরীক্ষার মাধ্যমে পরমাণুতে ইলেকট্রন আবিষ্কার করেন জে জে থমসন । ইলেকট্রনের আপেক্ষিক আধান -১। একটি ইলেকট্রনের ভর একটি প্রোটনের ভরের তুলনায় অতি নগন্য। একটি ইলেকট্রনের ভর ৯.১১×১০-২৮ গ্রাম । এর প্রকৃত আধান -১.৬০× ১০-১৯ কুলম্ব। ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে ।

প্রোটনঃ- প্রোটন পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করে । ১৯৮৬ সালে ইউগেন গোল্ডস্টেইন (Eugen Goldstein) এনোড রশ্নি পরীক্ষার মাধ্যমে পরমাণুতে ধনাত্বক আধান যুক্ত কণার অস্তিত্ব আবিষ্কার করেন। পরবর্তিতে ১৯১৭ সালে রাদারফোর্ড পরীক্ষার মাধ্যমে পরমাণুতে প্রোটন আবিষ্কার করেন । এই পরীক্ষার ফলাফল তিনি ১৯১৯ সালে প্রকাশিত করেন এবং পরবর্তিতে ১৯২০ সালে রাদারফোর্ড প্রোটোনের নামকরন করেন। এটি ধনাত্বক আধান বিশিষ্ট। একে P, P+ N+ দ্বারা প্রকাশ করা হয়। এর ভর একটি ইলেকট্রনের ভরের চেয়ে ১৮৪০ গুন বেশি। এর প্রকৃত ভর ১.৬৭×১০-২৪ গ্রাম। এর প্রকৃত আধান +১.৬০× ১০-১৯ কুলম্ব। কোনো মৌলের প্রোটন সংখ্যাকে ঐ মৌলের পারমাণবিক সংখ্যা বলে।

নিউট্রনঃ- নিউট্রন প্রোটনের সাথে পমাণুর নিউক্লিয়াসে অবস্থান করে । এর কোনো আধান নেই।
১৯৩২ সালে গামা রশ্নি পরীক্ষার মাধ্যমে জেমস চ্যাডউইক নিউট্রন (James Chadwick)
আবিষ্কার করেন । নিউট্রন আবিষ্কারের জন্য তিনি ১৯৩৫ সালে পদার্থে নোবেল পুরষ্কার অর্জন
করেন। এর ভর প্রায় প্রোটনের ভরের সমান। নিউট্রনের প্রকৃত ভর ১.৬৭৫×১০-২৪ গ্রাম। একই
মৌলে নিউট্রন সংখ্যারভিন্নতার কারনে আইসোটোপের সৃষ্টি হয়। নিউট্রনকে n, n0, N0 দ্বারা
প্রকাশ করা হয়।

Address

Bhaderganj, Shariatpur
Dhaka
8030

Opening Hours

Monday 06:00 - 13:00
14:00 - 22:00
Tuesday 06:00 - 13:00
14:00 - 22:00
Wednesday 06:00 - 13:00
14:00 - 22:00
Thursday 06:00 - 13:00
14:00 - 22:00
Saturday 06:00 - 13:00
14:00 - 22:00
Sunday 06:00 - 13:00
14:00 - 22:00

Telephone

01533888647

Alerts

Be the first to know and let us send you an email when Bhaderganj Coaching Center & Training Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bhaderganj Coaching Center & Training Institute:

Share