Mps Zone Bd

Mps Zone Bd One can't help everyone, but everyone can help someone

Founded in 1993,Dishang Group is a large comprehensive and diversified group of companies that traces back to the Weihai Textile Group Import & Export Co.,Ltd.Taking import & export as the core area,Dishang Group has extended the business scope to over 10 areas,for instance,,garment trading, garment manufacturing,domestic sales and overseas brand agency,overseas investment,shipping agency,real estate,financial guarantee,tax-free warehouse, auction house, etc.

 #ভাগ্যবান  সেন্টমার্টিনে গণির জালে আবারো লাখ টাকার পোয়া।২০১৮ সালের ১৪ নভেম্বর গণি ৩৪ কেজি ওজনের ১টি পোয়া মাছ বিক্রি করে...
09/11/2022

#ভাগ্যবান
সেন্টমার্টিনে গণির জালে আবারো লাখ টাকার পোয়া।

২০১৮ সালের ১৪ নভেম্বর গণি ৩৪ কেজি ওজনের ১টি পোয়া মাছ বিক্রি করেছিলো ১০ লাখ টাকায়।

২০২০ এর নভেম্বর মাসে এসে গণি আবারো পোয়া মাছ পাইলে সেটি বিক্রি করেছিলো ৬ লাখ টাকায়।

আবারো নভেম্বর মাসে জোড়া পোয়া মাছ ধরলো সেন্টমার্টিনের জেলে গণি। ৮ নভেম্বর ২০২২ ইং মঙ্গলবার রাতে পেয়ে গেলো ২ টি বড় পোয়া মাছ।

দাম হাঁকা হাঁকি চলছে....

৩ লাখ টাকা উঠেছে মাছ ২ টির দাম। আরো বাড়তে পারে...

04/11/2022

সক্রেটিস বলেছিলেন শিক্ষক আসলে তাঁর শিক্ষার্থীকে কিছু শেখাতে পারেন না। কারণ শিক্ষার্থী সব আগে থেকেই জানে। সে শুধু জানে না যে সে জানে। শিক্ষকের কাজ হচ্ছে সে যে আসলে জানে, সেটা তাকে জানিয়ে দেওয়া।

বিজ্ঞান ও প্রযুক্তি  বুর্জ খলিফাকে ছাড়িয়ে যাবে জাপানের ‘স্কাই মাইল টাওয়ার’ যে আকাশচুম্বী অট্টালিকা!উচ্চতার দিক থেকে 'স্ক...
13/10/2022

বিজ্ঞান ও প্রযুক্তি বুর্জ খলিফাকে ছাড়িয়ে যাবে জাপানের ‘স্কাই মাইল টাওয়ার’ যে আকাশচুম্বী অট্টালিকা!

উচ্চতার দিক থেকে 'স্কাইল মাইল টাওয়ার' হবে দুবাইয়ের 'বুর্জ খলিফা'র দ্বিগুণ।
প্রযুক্তিগত উদ্ভাবন ক্ষমতা ও বিভিন্ন গ্যাজেট তৈরির জন্য ইতোমধ্যেই বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছে জাপান। কিন্তু খুব শীঘ্রই বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের জন্যও আলাদাভাবে উচ্চারিত হতে যাচ্ছে জাপানের নাম। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন, দুবাইয়ের ‘বুর্জ খলিফা’কেও ছাড়িয়ে যাবে জাপানের আকাশচুম্বী অট্টালিকা ‘স্কাই মাইল টাওয়ার’!

দুবাইয়ের বুর্জ খলিফা’র উচ্চতা ২৭১৬ ফুট (প্রায় অর্ধ-মাইল)। কিন্তু জাপান জানিয়েছে, তাদের নির্মাণাধীন স্কাই মাইল টাওয়ার এই উচ্চতাকেও টেক্কা দেবে! ২০৪৫ সালের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে স্কাই মাইল টাওয়ারের এবং এর উচ্চতা হবে প্রায় এক মাইল!

উচ্চাকাঙ্ক্ষী এ প্রজেক্টের পেছনে আছেন স্থপতি কোন পেডারসন ফক্স এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ফার্ম লেসলি ই. রবার্টসন এসোসিয়েটস। সবচেয়ে বড় কথা তারা শুধুমাত্র একটি কাঠামোর নকশাই করছেন না, বরং এই টাওয়ার হবে এমন একটি মিনি-সিটি (ছোটখাটো শহরের মতো) যা জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে পারবে।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে এবং ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের ফলে জাপান যে নাজুক অবস্থায় রয়েছে তা এখন সবারই জানা। ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় জাপান প্রায়ই ভূমিকম্প, সুনামি এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো ভয়াবহ দুর্যোগের সম্মুখীন হয়।

৫,৫৭৭ ফুট উচু স্কাই মাইল টাওয়ারকে টোকিও বে-তে একটি মিনি-সিটি হিসেবে গড়ে তোলা হবে। এ প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘নেক্সট টোকিও’।

সবচেয়ে উঁচু অট্টালিকার পাশাপাশি ‘নেক্সট টোকিও’তে থাকবে মনুষ্যনির্মিত, হেক্সাগন আকৃতির কিছু দ্বীপ, যেগুলো জাপানের রাজধানী টোকিওকে বন্যাপ্লাবিত হওয়া থেকে প্রতিরোধ করবে এবং সেখানে আশ্রয় নিতে পারবেন প্রায় ৫০০,০০০ মানুষ। স্পেসএক্স এর প্রতিষ্ঠাতা ইলন মাস্কের তৈরি উচ্চগতিসম্পন্ন ট্রানজিট সিস্টেম, হাইপারলুপের মাধ্যমে তাদেরকে সংযুক্ত করা যাবে বলে জানিয়েছে নিউইয়র্ক পোস্ট।

কিন্তু এখানেই শেষ নয়, নির্মাণাধীন স্কাই মাইল টাওয়ারে রয়েছে আরও অসংখ্য চমক! এ টাওয়ারে বসবাস করতে পারবেন ৫৫,০০০ মানুষ। গতানুগতিক পানির পাম্পের বদলে ভবনের সম্মুখভাগে বাইরের বায়ুমন্ডল থেকে পানি সংগ্রহ করে তা ফিল্টার করে সংরক্ষণ করা হবে এখানে।

আর্কিটেকচারাল ডাইজেস্ট আরও জানিয়েছে, স্কাই মাইল টাওয়ারে থাকবে মাল্টিলেভেল স্কাই লবি, যেখানে ভবনের বাসিন্দারা শপিং সেন্টার, রেস্টুরেন্ট, হোটেল, জিম, লাইব্রেরি ও হেলথ ক্লিনিকের সুবিধা পাবেন।

জলবায়ু সচেতনতাকে সঙ্গী করে গৃহীত ‘নেক্সট টোকিও ২০৪৫’ প্রজেক্ট এর মূল উদ্দেশ্য হলো একটি মেগা সিটি তৈরি করা, যেটি বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সক্ষম হবে।

এছাড়া, স্কাই মাইল টাওয়ারে থাকবে ক্যাবল-ফ্রি লিফট যেটি উল্লম্ব ও অনুভূমিকভাবে চলতে পারবে। ভবনের সামনে বাইরের দিকে শিল্প-কৃষি পরিচালনার জন্য জায়গা থাকবে এবং ছাদে বাগান করার সুযোগ থাকবে।

স্কাই মাইল টাওয়ারের নির্মাণ কাজ শেষ হওয়ার পর এর উচ্চতা হবে বুর্জ খলিফার দ্বিগুণ এবং প্যারিসের আইফেল টাওয়ারের পাঁচ গুণ বড়! সব মিলিয়ে ৪২১ তলা এই ভবনে বাস করতে পারবেন ৫৫,০০০ মানুষ। বলাই বাহুল্য, টোকিওবাসীর জন্য ভবিষ্যতে এক দুর্দান্ত অভিজ্ঞতা লাভের সুযোগ করে দিবে স্কাই মাইল টাওয়ার এবং আধুনিক-বিলাসী জীবনের আরাম-আয়েশের সব ব্যবস্থাই থাকবে এখানে!

সূত্র: ই টি নাও

17/09/2022

বন ছেড়ে নগরে এসে কি পাইলি।

14/03/2021

কংগ্রেসের শুনানী নিয়ে গুগল-মাইক্রোসফটের ‘হাতাহাতি’ - স্থানীয় সংবাদমাধ্যমের ওপর বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রভাব নিয়ে শুনানী ডেকেছে মার্কিন কংগ্রেস। আর সেই শুনানীতে পারস্পরিক অবস্থান নিয়ে কংগ্রেসের বাইরে ‘হাতাহাতি’ শুরু হয়েছে গুগল এবং মাইক্রোসফটের মধ্যে।

14/03/2021

বঙ্গবন্ধুর জীবন-দর্শন নিয়ে ‘মুজিব ১০০’ অ্যাপ - জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন ও সংগ্রামী জীবনের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের মাঝে তুলে ধরতে ‘মুজিব ১০০’ অ্যাপ উদ্বোধন করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

14/03/2021

হোমপডে ইতি টেনে অ্যাপলের নজর হোমপড মিনিতে - বড় আকারের হোমপড আর তৈরি করবে না অ্যাপল। এর বদলে ছোট আকারের ‘হোমপড মিনি’ তৈরিতে মনোযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি এ ব্যাপারে নিশ্চিত করেছে তারা।

14/03/2021

ইনকগনিটো মোড ট্র্যাক: মামলার মুখে গুগল - ইনকগনিটো মোডে ট্র্যাক করায় মামলার সম্মুখীন হচ্ছে গুগল। মামলা এড়ানোর আর কোনো পথ খোলা নেই সার্চ জায়ান্ট খ্যাত প্রতিষ্ঠানটির হাতে।

13/03/2021

রেকর্ড ৬০ হাজার ডলারে বিটকয়েন - বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের মূল্য রেকর্ড ৬০ হাজার ডলারে ছাড়িয়েছে।

13/03/2021

এনএফটি কী? কেন-ই বা এর এতো দাম? - ক্রিস্টির নিলাম ঘরে সম্প্রতি ছয় কোটি ৯০ লাখ ডলারে বিক্রি হয়েছে ‘ডিজিটাল-অনলি’ একটি শিল্পকর্ম। নিলামে বিজয়ী ব্যক্তি কিন্তু কোনো ভাস্কর্য, চিত্রকর্ম বা প্রিন্ট পাবেন না হাতে, শুধু এনএফটি হিসেবে পরিচিত একটি অভিনব ডিজিটাল টোকেন পাবেন।

13/03/2021

টুইট প্রশ্নে মাস্কের বিরুদ্ধে শেয়ারধারী আদালতে - টেসলা প্রধান নির্বাহী ইলন মাস্কের নামে মামলা ঠুকে দিয়েছেন এক শেয়ারধারী। তার অভিযোগ, ২০১৮ সালে ‘ইউ.এস. সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের’ সঙ্গে টুইটার ব্যবহার নিয়ে মাস্ক যে সমোঝোতায় এসেছিলেন তা আর মানছেন না তিনি।

13/03/2021

পাঁচ চীনা প্রতিষ্ঠান মার্কিন ‘রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি’ - মার্কিন ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) পাঁচ চীনা প্রতিষ্ঠানকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছে। মার্কিন নেটওয়ার্কগুলো সুরক্ষার লক্ষ্যে ২০১৯ সালে তৈরি করা এক আইনের আওতায় প্রতিষ্ঠানগুলাকে চিহ্নিত করেছে এফসিসি।

Address

162/7, Muradpur
Dhaka
1204

Alerts

Be the first to know and let us send you an email when Mps Zone Bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share