B Live

B Live Live your moment Live your moment with bLive....

Celebrating International Women’s Day 2017আজ সকাল ১০টায় ICT Division – BCC, Ministry of Posts, Telecommunications and In...
14/03/2017

Celebrating International Women’s Day 2017

আজ সকাল ১০টায় ICT Division – BCC, Ministry of Posts, Telecommunications and Information Technology Bangladesh Women in Technology (BWIT), Bangladesh Institute of ICT in Development (BIID) মিলে উজ্জাপন করবে আন্তির্জাতিক নারী দিবস ২০১৭।
সাথে উদ্ভোদন হবে Women ICT Frontier Initiative (WIFI) Bangladesh প্রোজেক্টের।

যারা যারা পারেন চলে আসবেন।

Date : 15 March 2017 (Wednesday); Time 10:30 am
Venue: Bangladesh Computer Council Auditorium, BCC Bhaban, Agargaon, Dhaka

এছাড়াও ফেসবুকেও লাইভ দেখা যাব BreakBite এর পেজে :)

29/09/2013

প্রথমে টেলিটক থ্রিজি নিয়ে আসলো তারপর রবি বললো আমরা এক ধাপ এগিয়ে ৩.৭৫জি নিয়ে আসবো তারপর পেয়ারটেলও বললো ওকে আমার ও সেরা কিছু নিয়ে্ আসবো ৩.৭৫জি দিবো যেখানে আপনি পাবেন আপটু ২১ এমবিপিএসএর স্পিড

চুপচাপ থেকে এতদিনে জিপি মুখ খুললো এবং বললো ""আমরা নিয়ে আসছি সবার সেরা মানে PRE-4G HSPA Plus যাকে বলা হয় ৩.৯জি আপটু ৬০ এমবিপিএস বা তারও বেশী ""

জিপি আসলেই সেরা

28/09/2013

আজ দেশে প্রথম থ্রিজি (৩.৫জি) চালু করছে রবি !!!

হঠাৎ করেই ইতিহাসে নাম লেখাতে যাচ্ছে রবি। থ্রিজির অনুমোদন পাওয়া সকল অপারেটরের মধ্যে রবি আজিয়াটাই বাংলাদেশে সর্ব প্রথম এ সেবা চালু করতে যাচ্ছে। আজ শনিবার রবির প্রধান কার্যালয় গুলশান-১ এ আনুষ্ঠানিকভাবে এ সেবা উদ্বোধন করবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। প্রথম পর্যায়ে রাজধানীর গুলশান ও চট্টগ্রামের শহরের একটি এলাকায় এ সেবা দেবে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আজ শনিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে থ্রিজি সেবা চালুর ঘোষণা দেবে তারা।

প্রথম পর্যায়ে রাজধানীর গুলশান ও চট্টগ্রামের শহরের একটি এলাকায় এ সেবা দেবে প্রতিষ্ঠানটি।

আর নামে থ্রিজি হলেও গ্রাহকরা রবির কাছ থেকে তার চেয়ে একটু বেশি পাবেন। থ্রিজি লাইসেন্স পাওয়ার পর এমনটিই জানিয়েছিলেন কোম্পানির শীর্ষ নির্বাহীরা।

রবির অফিসিয়াল সূত্রে জানা গেছে, থ্রিজি সেবা পেতে গ্রাহকদেরকে সিম পরিবর্তন করতে হবে না; মাইগ্রেটও করা লাগবে না। স্বয়ংক্রিয়ভাবে পাওয়া যাবে এ সেবা ।

এ সেবা পেতে গ্রাহকদের শুধু বিভিন্ন প্যাকেজ কিনলেই হবে। আর প্যাকেজের মূল্যও ঘোষণা করা হবে আজ শনিবারের সংবাদ সম্মেলনে।

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর থ্রিজি নিলামে রবি ৫ মেগাহার্টজ তরঙ্গ কিনে নেয় তার গ্রাহকদের থ্রিজি সেবা দিতে। প্রতিষ্ঠানটির সূত্রে জানা গেছে, ২১০০ মেগাহার্টজের তরঙ্গ ব্যবহার করে রবি ৩ দশমিক ৫ মাত্রার সেবা দেবে।

এ সেবা চালু করার আগে রবির প্রধান নির্বাহী মাইকেল ক্যুনার সাংবাদিকদের জানিয়েছিলেন, গ্রাহকদের বিশ্বমানের থ্রিজি সেবা দিতে বদ্ধপরিকর আজিয়াটা।

এ সেবা নিশ্চিত করতে ৬ কোটি ডলার (স্থানীয় মুদ্রায় প্রায় পাঁচশ কোটি টাকা) বিনিয়োগ করবে তারা।

থ্রিজির জন্য প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করতে তারা নেটওয়ার্ক পার্টনার হিসেবে বেছে নিয়েছেন বিশ্বসেরা তিন প্রতিষ্ঠান এরিকসন, হুয়াওয়ে ও এমএসএনকে।

রবি সূত্র জানিয়েছে, ঢাকা ও চট্টগ্রামের কিছু নির্বাচিত এলাকা দিয়ে রবির থ্রিজি সেবা শুরু করে অক্টোবরেই কুমিল্লা ও সিলেটকে এ সেবার আওতায় আনার পরিকল্পনা করছে তারা।

আর ডিসেম্বর এ সেবা পৌঁছাবে সব বিভাগীয় শহরে। তবে সারাদেশে এ সেবা পৌঁছাতে আরও সময় লাগতে পারে।

28/09/2013

>>> একনজরে জেনে নিন 3G, 3.5G এবং 3.75G কি www.facebook.com/3Gnewsbd এই পেজ

Live your moment

22/09/2013

দুই হাজার টাকায় থ্রিজিমডেম ও চার হাজার টাকায় স্মার্টফোন দেবে গ্রামীণফোন
লিখেছেন, জাবেদ

বিভিন্ন মূল্যের চারটি প্যাকেজে থ্রিজি সেবা দেবে দেশের সবচেয়ে বড় সেলফোন অপারেটর গ্রামীণফোন। এই প্যাকেজে গ্রাহকদের দুই হাজার টাকার মধ্যে থ্রিজি মডেম ও চার হাজার ৫০০ টাকার মধ্যে স্মার্টফোন দেয়া হবে। গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার অ্যালান বনকে এ তথ্য জানিয়েছেন।

তিনি আরো জানান, সেবা চালুর পর থেকে ২০০৯ সালের পর থেকে বিক্রিত ইন্টারনেট মডেমও সরাসরি থ্রিজি সাপোর্ট করবে। বর্তমান সব গ্রাহকই মাত্র একটি এসএমএসের মাধ্যমে বিনামূল্যে টুজি থেকে থ্রিজিতে রূপান্তর হবে।

বানকে জানান, ঢাকার পাশাপাশি চট্টগ্রামকে গুরুত্বপূর্ণ বাজার হিসেবে বিবেচনা করে আগামী মাস থেকেই সেখানে থ্রিজি সেবা দেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে। আগামী ১০-১৫ অক্টোবরের মধ্যে চট্টগ্রামের আগ্রাবাদে এই সেবা চালু হবে। এরপর ১৪ নভেম্বর খুলশী, ২৪ ডিসেম্বর চট্টগ্রামের পাহাড়তলী, কক্সবাজার শহর, সমুদ্র সৈকত ও সেন্টমার্টিন দ্বীপ, ২৬ ডিসেম্বর কোতোয়ালি, ২৯ ডিসেম্বর হালিশহর, চট্টগ্রাম ইপিজেড, পতেঙ্গা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থ্রিজির আওতায় আসবে।

প্রসঙ্গত, এর আগেই এক সংবাদ সম্মেলনে গ্রামীণফোনের প্রধান নির্বাহী বিবকে সুদ জানিয়েছিলেন, ২০১৩ সালের ডিসেম্বরের মধ্যে দেশের সব বিভাগীয় শহর এবং ২০১৪ সালের মার্চের মধ্যে ৬৪ জেলার গ্রাহকরা এ সেবা পাবে।

18/09/2013

(প্রিয় টেক) বাংলাদেশে থ্রিজি সেবার মূল্য কেমন হতে পারে তা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। অধিক মূল্যে থ্রিজি সেবা চালু হতে পারে বলে একটি "অসমর্থিত খবর" দেশের বাতাসে উড়ছে। যদিও এখন পর্যন্ত কোন অপারেটর থ্রিজি মূল্য ঘোষণা করেনি। তবে গ্রামীণফোন বলছে তারা পার্শ্ববর্তী দেশ ভারত বা শ্রীলংকার দামেই থ্রিজি সেব...

17/09/2013

.......... কুমিল্লাবাসীর জন্য সুখবর ..........

"দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী ২২শে সেপ্টেম্বর টেলিটক ৩.৫জি যাত্রা শুরু করতে যাচ্ছে আপনাদের প্রিয় কুমিল্লায়। প্রাথমিক ভাবে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় এই সেবা পাওয়া যাবে। "

টেলিটক থ্রিজি- বাঁধ ভেঙ্গে দাও

Address

K/8, Basundhara Road
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when B Live posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to B Live:

Share