BDdomainhosting

BDdomainhosting Welcome to www.bddomainhosting.com facebook fan page. BDdomainhosting is the largest domain and host

21/07/2020

একাদশ শ্রেণীতে ভর্তির নিয়ম ২০২০ এইচ এস সি কলেজ ভর্তির তারিখ প্রকাশিত. একাদশে ভর্তি তারিখ ঘোষণা । hsc admission, hsc admission 2019, hsc admiss...

20/11/2016

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তৃতীয় শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ। গত বছরও বাংলাদেশ এ অঞ্চলের দেশগুলোর মধ্যে এই স্থানই দখল করেছিল। আজ প্রকাশিত বৈশ্বিক শান্তি সূচকে এ চিত্র উঠে এসেছে। অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিক অ্যান্ড পিস (আইইপি) এই সূচক প্রকাশ করেছে। গত বুধবার একই প্রতিষ...

11/11/2016

নির্বাচিত হতে না হতেই বিক্ষোভের মুখে পড়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের ‘বিস্ময়কর’ বিজয়ে ক্ষোভ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শহরে সহিংস বিক্ষোভ হয়েছে। নিউইয়র্ক, শিকাগোসহ অন্তত সাতটি বড় শহরে ট্রাম্পবিরোধী এই বিক্ষোভ হয়। এদিকে ট্রাম্পবিরোধী…

11/11/2016

জীবনে সফল হতে হলে বই পড়ার বিকল্প নেই। একজন সফল মানুষ প্রতিনিয়ত নতুন নতুন বই পড়ছেন, নতুন কিছু শিখছেন। নতুন নতুন তথ্য জানতে, সৃজনশীলতা বৃদ্ধিতে, ব্যক্তি এবং পেশাজীবনকে উন্নত করতে পড়ার চেয়ে ভালো কোন উপায় নেই। আর এই কারণে বিশ্বের সকল সফল মানুষরা নিয়মিত বই পড়ে থাকেন। আপনি যদি একজন সফল উদ্যেক্তা হতে চান,…

27/05/2015

যে সহজ (১০ দশটি) আযকার যিকির প্রতিদিন করলে মৃত্যুর পর জান্নাত ।
(১) প্রতিদিন ১০০ বার সুবহান আল্লাহ্ পাঠ করলে ১০০০ সাওয়াব লিখা হয় এবং ১০০০ গুনাহ মাফ করা হয়।[সহীহ মুসলিম-৪/২০৭৩]
(২) 'আলহামদুলিল্লাহ' মীযানের পাল্লাকে ভারী করে দেয় এবং সর্বোত্তম দোআ’। [তিরমিযী-৫/৪৬২,ইবনে মাযাহ-২/১২৪৯,হাকিম-১/৫০৩,সহীহ আল জামে’-১/৩৬২]
(৩) 'লা ইলাহা ইল্লাল্লাহ' সর্বোত্তম যিকর। [তিরমিযী-৫/৪৬২,ইবনে মাযাহ-২/১২৪৯,হাকিম-১/৫০৩,সহীহ আল জামে’-১/৩৬২]
(৪) 'সুবহান আল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর' এই কালিমাগুলি আল্লাহর নিকট অধিক প্রিয় এবং নবী (সঃ) বলেনঃ পৃথিবীর সমস্ত জিনিসের চইতে আমার নিকট অধিক প্রিয়। [ সহীহ মুসলিম -৩/১৬৮৫, ৪/২০৭২]
(৫) যে ব্যক্তি 'সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী' প্রতিদিন ১০০ বার পাঠ করবে সমুদ্রের ফেনা পরিমান (সগীরা) গুনাহ থাকলে ও তাকে মাফ করে দেওয়া হবে। [সহীহ আল-বুখারী-৭/১৬৮,সহীহ মুসলিম-৪/২০৭১]
(৬) নবী (সঃ) বলেনঃ 'সুবহানাল্লাহি ওয়াবি হামদিহী সুবহানাল্লিল আযীম' এই কালীমাগুলি জিহ্বায় উচ্চারনে সহজ , মীযানের পাল্লায় ভারী ,দয়াময় আল্লাহর নিকট প্রিয় । [সহিহ আল- বুখারী-৭/১৬৮,সহীহ মুসলিম-৪/২০৭২]
(৭) যে ব্যক্তি 'সুবহানাল্লাহিল আযীমি ওয়াবি হামদিহী' পাঠ করবে প্রতিবারে তার জন্য জান্নাতে একটি করে (জান্নাতী) খেজুর গাছ রোপন করা হবে । [আত-তিরমিযী-৫/৫১১,আল-হাকীম-১/৫০১, সহীহ আল-জামে’-৫/৫৩১, সহীহ আত-তিরমিজী-৩/১৬০]
(৮) নবী (সঃ) বলেনঃ 'লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ' হচ্ছে জান্নাতের গুপ্তধন সমুহের মধ্যে একটি গুপ্তধন। [ সহীহ আল-বুখারী -১১/২১৩, সহীহ মুসলিম-৪/২০৭৬]
(৯) নবী (সঃ) বলেনঃ 'সুবহান আল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর ওয়ালা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ' এই কালীমাগুলি হচ্ছে “অবশিষ্ট নেকআ’মল সমুহ” । [ আহমাদ (সহীহ)-৫১৩, মাজমাউজ জাওয়াঈদ-১/২৯৭ ]
(১০) নবী (সঃ) বলেনঃ যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ পাঠ করবে আল্লাহ তাআ’লা তার প্রতি দশ বার রহমত বরষন করবেন- "আল্লাহুম্মা সাল্লি ’আলা মুহাম্মাদিঁওয়া ’আলা আলি মুহাম্মাদিন্ কামা সাল্লায়তা ’আলা ইব্রাহীমা ওয়া ’আলা ’আলি ইব্রাহীমা ইন্নাকা হামীদুম মাজিদ আল্লাহুম্মা বারিক ’আলা মুহাম্মাদিঁওয়া ’আলা আলি মুহাম্মাদিন্ কামা বারাকতা ’আলা ইব্রাহীমা ওয়া ’আলা ’আলি ইব্রাহীমা ইন্নাকা হামীদুম মাজিদ এবং তিনি (সঃ) আরো বলেনঃ যে ব্যক্তি আমার প্রতি সকালে দশবার এবং বিকেলে দশবার দুরুদ পাঠ করবে সে ব্যক্তি কিয়ামতের দিন আমার শাফায়াত পাবে ।" - [তাবারানী, মাজময়াউজ জাওয়াঈদ-১০/১২০, সহীহ আত-তারগীব ওয়াত তারহীব-১/২৭৩]
(পোস্ট টি শেয়ার করে অন্যকে জানাতে পারেন)

MAirala :v :P :v :D
23/05/2015

MAirala :v :P :v :D

23/05/2015

এসি ছাড়াই গরম তাড়ানোর ১৪ টিপস
১. বেছে নিন ‘সুতি’
সাটিন, সিল্ক বা পলিয়েস্টারের বেডশিট শীতের রাতের জন্য তুলে রাখুন। পাতলা সুতি চাদর দিয়ে সহজে বাতাস চলাচল করতে পারে। আরামদায়ক ঘুমের জন্য অবশ্যই বিছানায় পাতলা সুতি চাদর ব্যবহার করুন।
২. ফ্রিজ বার্ন
বিছানোর কিছুক্ষণ আগে বিছানার চাদরটি একটি প্লাস্টিক ব্যাগে ভরে কয়েক মিনিটের জন্য ফ্রিজ বা ফ্রিজারে রেখে দিন। এই পদ্ধতি আপনাকে সারারাত ঠাণ্ডা অনুভূতি দেবে না, চমৎকার ঠাণ্ডা অনুভূতি নিয়ে ঘুমুতে চাইলে এই পদ্ধতি অনুসরণ করেত পারেন।
৩. হট ওয়াটার ব্যাগ
একটু ক্রিয়েটিভ হোন। বাসায় হট ওয়াটার ব্যাগ থাকলে সেটাকে ভরে ফেলুন বরফ ঠাণ্ডা পানি দিয়ে আর ঘুমুনোর সময় বিছানায় এটাকে ব্যবহার করুন ‘আইস প্যাক’ হিসেবে।
৪. টেবিল ফ্যান
সিলিং ফ্যান থাকায় টেবিল ফ্যানটিকে ফেলে রেখেছেন? টেবিল ফ্যানটিকে জানালার দিকে মুখ করে চালিয়ে দিন। এতে ঘরের গরম বাতাস সহজে বেরিয়ে যেতে পারবে আর ঘরকে রাখবে ঠাণ্ডা।
৫. হয়ে যেতে পারেন মিশরিয়
না, মিশরিয় হয়ে যেতে বলছি না। গরম তাড়ানোর মিশরিয় এই পদ্ধতি কিন্তু হাজার বছরের পুরোনো। একটি সুতি চাদর বা গামছা ঠাণ্ডা পানিতে ভিজিয়ে, পানি ঝড়িয়ে গায়ের ওপর জড়িয়ে রাখতে পরেন। তবে, ভেজা চাদরের নিচে একটি শুকনো চাদর দিলে শরীর ভিজে যাবে না।
৬. ওল্ড স্কুল
একটি অগভীর পাত্র বরফে ভর্তি করে টেবিল ফ্যানের সামনে রাখুন। দেখুন মুহুর্তেই ঠাণ্ডা প্রশান্তিতে ভরে যাবে আপনার চারপাশ।
৭. পালস পয়েন্ট ব্যবহার করুন
খুব দ্রুত শরীর ঠাণ্ডা করেত চান? ব্যবহার করুন আপনার শরীরের পালস পয়েন্টগুলো। হাতের কব্জি, কনুই, ঘাড়, কুঁচকি, গোড়ালি আর হাঁটুতে কিছুক্ষণ আইস প্যাক ধরে রাখুন। ব্যস্, মূহুর্তেই ঠাণ্ডা।
৮. আপনার ভেতরের টারজানকে প্রকাশ করুন
খুব বেশি গরম লাগছে? ঘুমানোর জন্য ব্যবহার করতে পারেন হ্যামক বা সাধারন কট। এগুলো খোলামেলা হওয়ায় অনেক বেশি বাতাস চলাচল করতে পারে।
৯. ট্যাংক ভরে নিন
ঘুমের সময় নড়চড়া আর ঘামের কারণে শরীর থেকে অনেক পানি বের হয়ে যায়। এজন্য এক গ্লাস পানি পান করে ঘুমাতে যান। এতে আপনার শরীর পানিশূণ্য হয়ে পড়বে না। তবে, এক গ্লাসের বেশি পানি না পান করাই ভালো।
১০. ঠাণ্ডা শাওয়ার
শরীর থেকে উত্তাপ আর ঘামের আঠালো অনুভূতি দূর করতে একটা শাওয়ার খুব কাজের। এটি শরীরের মূল তাপমাত্রা কমিয়ে দিয়ে শরীরকে ঠাণ্ডা রাখতে সাহায্য করে।
১১. একটু নিচে নামুন
গরম বাতাস সবসময় উপরের দিকে উঠে যায়। এজন্য অপেক্ষাকৃত নিচু বিছানা ব্যবহার করুন। নয়তো, ফ্লোরেই করে নিতে পারেন আপনার ঘুমুনোর আয়োজন।
১২. অন্ধকারকে কাজে লাগান
যে কোনো ধরনের বাতি থেকে তাপ সৃষ্টি হয়। ঘরকে ঠাণ্ডা রাখতে বাতি বন্ধ করে রাখতে পারেন। এমনকি, তাপ সৃষ্টি করে এমন সব বৈদ্যুতিক গৃহস্থালী সামগ্রী বা গেজেট ব্যবহার থেকে বিরত থাকলেও ঘর ঠাণ্ডা রাখা যায়।
১৩. ভেঁজা চাদর
খোলা জানালায় একটি ভেঁজা চাদর ঝুলিয়ে দিন। মূহুর্তেই বাইরের বাতাস ঘরে ঢুকে ঘরের তাপমাত্রা কমিয়ে দেবে।
১৪. এক বালতি পানি
বিছানার কাছে বালতিতে পানি রাখতে পারেন। খুব বেশি গরম লাগলে, বালতির পানিতে কিছুক্ষণ পা ডুবিয়ে রাখুন। পায়ের গোড়ালিতে ঠাণ্ডা অনুভূতি আপনার শরীরকেও ঠাণ্ডা করে দেবে।
অনেক কিছু প্রয়োগ করেও গরম তাড়াতে না পারলে আশ্রয় নিন খোলা ছাদে নয়তো বারান্দায়। আপনার গরমকে একেবারে তাড়াতে প্রকৃতির চেয়ে কার্যকর কিছু আছে কি??
From @ Abdullah Al Mamun Rigun

আজ সেই ভয়াল কালরাত্রি ২৫ শে মার্চ। বাঙ্গলীর জীবনে এক দগ দগে ঘা । যে ঘা ইচ্ছে করলেও কোন দিন মুছে ফেলা যাবেনা । মানব ইতিহা...
26/03/2015

আজ সেই ভয়াল কালরাত্রি ২৫ শে মার্চ। বাঙ্গলীর জীবনে এক দগ দগে ঘা । যে ঘা ইচ্ছে করলেও কোন দিন মুছে ফেলা যাবেনা । মানব ইতিহাসের অন্যতম বর্বর গনহত্যার উদাহরণযোগ্য একটি দিন। “অপারেশন সার্চলাইট”, নিরস্ত্র বাঙালিদের গণহত্যার অপর নাম। শুন-শান নীরবতা, নিস্তব্ধ ঢাকা, হঠাৎ করেই যেন সব থমকে দাড়ালো। রাত ১১:৩০ টায় শুরু হয় পাকবাহিনীর বরর্বরচিত উন্মত্ততা। ঘুমন্ত নিরস্ত্র জনতার উপর পাকিস্তানী সামরিক বাহিনীর পৈশাচিক হত্যাযজ্ঞ। নির্বিচারে চলতে থাকে নারী, শিশু, পুরুষ, যুবক, বৃদ্ধ নিরীহ বাঙালী নিধন। এই নৃশংসতা যেন বুঝিয়ে ছিল ওদের মানবতার কোন অনুভূতি নেই, বিবেক বলে কোন কিছু নেই, ছিল শুধু বর্বর নিষ্ঠুরতা। তারা এদিন আগুন জ্বালিয়েছিল দাবানলের মতো বাঙালীর অস্তিত্ব ধ্বংসের নিমিত্তে।

রাত ১ টা, পরিকল্পনা অনুযায়ী পিলখানা, রাজারবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাঁখারী বাজারসহ সমগ্র ঢাকাতেই শুরু হয় প্রচণ্ড আক্রমণ। রাজারবাগে পুলিশের বাঙালি সদস্যরা প্রতিরোধ গড়ে তোলেন তাদের সামান্য অস্ত্রশস্ত্র দিয়েই। তবে ট্যাংক আর ভারী মেশিনগানের মুখে এ প্রতিরোধ বেশিক্ষণ টেকেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হল (বর্তমান সার্জেন্ট জহুরুল হক হল) এবং জগন্নাথ হলে কয়েকশ নিরীহ ছাত্রকে হত্যা করা হয় এবং বড় বড় গর্ত করে পুঁতে ফেলা হয় ওইসব লাশ। হত্যা করা হয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দার্শনিকদের। আগুন দেয়া হয় দৈনিক ইত্তেফাক, দৈনিক সংবাদ, সাপ্তাহিক গণবাংলা এবং দৈনিক পিপলের দপ্তরে।
ভোরের আলো উঁকি দেয়ার আগেই ঢাকা পরিণত হয় এক মৃত্যুপুরীতে, চারিদিকে শুধু লাশ আর লাশ, ভস্মীভূত বাড়ী-ঘর। এই কয়েক ঘন্টার হত্যাযজ্ঞে বাঙালী হত-বিহবল হয়ে পড়ে কেননা এতটা বর্বর মানুষ হতে পারে তা হয়ত এই শান্তি প্রিয় জাতির জানা ছিল না।

সূত্রঃ ইন্টারনেট

BDdomainhosting দিচ্ছে মাত্র ৫০০ টাকায় ১ জিবি Hosting ??!!!!?? তাও আবার ১ বছরের জন্য ... !!! বুঝে নিন আপনার প্যাকেজটি .....
05/11/2014

BDdomainhosting দিচ্ছে মাত্র ৫০০ টাকায় ১ জিবি Hosting ??!!!!??
তাও আবার ১ বছরের জন্য ... !!! বুঝে নিন আপনার প্যাকেজটি ... জলদি ... অফার শেষ হওয়ার আগেই ... বিস্তারিত 01919427963

Address

Dhanmondi
Dhaka
1209

Alerts

Be the first to know and let us send you an email when BDdomainhosting posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share