03/10/2013
Movie: Cloudy with a Chance of Meatballs-2
IMDb Rate: 6.7/10 (http://www.imdb.com/title/tt1985966/)
My Rating: 8.5/10
Review:
Cloudy with a Chance of Meatballs মুভির নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ফ্লিঞ্চ নামের বিজ্ঞানীর অসাধারন সেই আবিস্কারের কথা। যে কিনা এমন একটি মেশিন আবিস্কার করে যেটা সব ধরনের ফাস্ট ফুড বানাতে পারে। আকাশ থেকে বৃষ্টির মত পরা এসব ফাস্ট ফুড সবার খাবারের চাহিদা মিটালেও সেটি একসময় বিকট রুপ ধারণ করে। যা কিনা জন নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাড়ায়। এবং আমেরিকা সরকার অই রাজ্য কে নিষিদ্ধ করে দেয়। বাধ্য হয়ে ফ্লিঞ্চ কে মেশিন টি শাটডাউন করে দিতে হয়। এতো গেলো Cloudy with a Chance of Meatballs সিরিজের প্রথম মুভির গল্প।
গত মাসের ২৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে এটির দ্বিতীয় সিরিজ। বহুল প্রতীক্ষিত দ্বিতীয় সিরিজে দেখা যায় ফ্লিঞ্চ তার নতুন জবের জন্য The Live Corp Company তে যোগ দেয়। এখানে তার আইডল এবং পৃথিবীর বিখ্যাত বিজ্ঞানী চেস্টার ভি. সাথে কাজ করার সুযোগ মেলে। কিন্তু তার প্রথম কাজে চেস্টার ভি. সন্তুষ্ট হতে পারেনা। তাই তার আগের আবিস্কার সেই ফাস্ট ফুড তৈরি মেশিন কে চেস্টার ভি. তার আবিস্কারের কাজে লাগানোর জন্য ফ্লিঞ্চ কে অফার করে। ফ্লিঞ্চ রাজি হয়ে তার বন্ধুদের নিয়ে সেই নিষিদ্ধ রাজ্যে চলে যায়। মেশিন টি চেস্টার কে দেখাতে। এখানে এসে সবাই দেখতে পায় তৈরি খাবার গুলো সব জীবন্ত হয়ে আছে। বার্গার, কলা, শসা, স্ট্রবেরি সবাই জীবন্ত।
কেউ তেড়ে আসছে মারতে কেউ বা একটু দুস্টমি করার জন্য। কেউ বা মমতায় বাচ্চাদের আগলে রাখছে। এখানে এক অদ্ভুত পৃথিবীর সৃষ্টি হয়েছে। কিন্তু চেস্টার ভি. কি ফ্লিঞ্চ এর তৈরি মেশিন কি দেখতে চায় নাকি তার অন্য কোনো উদ্দেশ্য আছে? কারন জানতে হবে আপনাকে দেখতেই হবে অসাধারণ গ্রাফিক্যাল অ্যানিমেশান, তুমুল মজায় ভরপুর মুভি Cloudy with a Chance of Meatballs-2.
[আসলে আমি কখনো মুভি রিভিউ লেখিনি। এটি আমার লেখা প্রথম মুভি রিভিউ, তাই হয়তো অতটা গুছিয়ে লিখতে পারলাম না কেমন লিখলাম সেটিও জানাবেন আশা করি।]
Dowload (torrent) : http://extratorrent.com/torrent/3240071/Cloudy+With+A+Chance+Of+Meatballs+2+2013+CAM+XviD-Srkfan.html
Directed by Cody Cameron, Kris Pearn. With Bill Hader, Anna Faris, Will Forte, Neil Patrick Harris. Flint Lockwood now works at The Live Corp Company for his idol Chester V. But he's forced to leave his post when he learns that his most infamous machine is still operational and is churning out menac...