Aide Host

Aide Host Aide Host is a hosting provide. Which provide Affordable, Cost-effective, Reliable, Quality and managed web hosting services.

29/01/2020
03/05/2019

ঘুর্নিঝড় ফনী অনেকটা দুর্বল হয়ে আজ সন্ধ্যা অনুমান ৬টার দিকে বাংলাদেশে প্রবেশ করার কথা। আপনারা আতংকিত না হয়ে ঘুর্নিঝড় চলাকালীন নিজেদের পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজ নিজ এলাকায় সতর্ক থাকুন। যাদের বাসস্থান কাঁচা, টিন বা খড়ের ছাউনী তারা পরিবারের সদস্যদেরকে নিয়ে ঘুর্নিঝড় চলাকালীন কোন সাইক্লোন শেল্টার/বিল্ডিং/দালানে আশ্রয়গ্রহণ করুন।

গাছগাছালি, বৈদ্যুতিক লাইন বা খুটির আশপাশে না থাকবেন না। ছিন্ন হওয়া কোন বৈদ্যুতিক লাইনে স্পর্শ করবেন না। আপনার ঘরের বৈদ্যুতিক লাইন/ডিস লাইন টিভি, ফ্রীজ, এসিসহ সকল বৈদ্যতিক ডিভাইসের সংযোগ বিচ্ছিন্ন রাখুন। ঘরের দরজা জানালা শক্ত করে বন্ধ রাখুন। আপনার ঘরের জানালা কাঁচের হলে তার থেকে দুরে থাকার চেষ্টা করুন।

সকল ধরনের যানবাহন বিশেষ করে রিক্সা, অটোরিকশা, অপেক্ষাকৃত ছোট গাড়ী কোন অবস্থাতেই ঝড়ের সময় রাস্তায় বের করবেন না এবং কোন যাত্রী এসকল গাড়ীতে উঠবেন না, রাস্তায় বের হবেন না।

সর্বোপরি মহান আল্লাহ তায়ালাকে বেশী বেশী স্মরন করুন। কোন দুর্ঘটনার খবর পেলে সাথে সাথে স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনকে অবহিত করুন।

মহান রাব্বুল আলামিন আমাদের নিরাপদ রাখুন। সুস্থ রাখুন। আমীন।

02/05/2019

হোস্টিং কয়েক ধরনের হতে পারে
১.বিনামূল্যে হোস্টিং করা (Free hosting)

ছোটখাট ব্যাক্তিগত ওয়েব সাইটের জন্য এই হোস্টিং ব্যাবহার করা হয়ে থাকে।Bandwidth/Monthly Traffic খুব কম থাকে।নিরাপত্তা শক্ত হয়না। কোন ডোমেইন নামও পাবেননা।


২. শেয়ারড হোস্টিং (Shared Hosting)

এই হোস্টিং সবচেয়ে জনপ্রিয় এবং প্রচলিত। আমরা যে হোস্টিংগুলো ব্যাবহার করছি বা সাধারনত হোস্টিং প্রোভাইডাররা যে হোস্টিং অফার করে থাকে তা সবই শেয়ারড হোস্টিং। প্রফেশনাল বা কোন বড় সাইটের একটা স্বয়ংসম্পূর্ন সার্ভারের নির্দিষ্ট পরিমান সার্ভিস দরকার। এই সমস্ত সুবিধা নিজস্ব সার্ভারে নিয়ে আসতে গেলে বেশ ব্যায়বহুল হয়ে যায়। এদের জন্য Shared Hosting উপযুক্ত। এই সার্ভারের নিরাপত্তা কম থাকে কারন এখানে একসাথে অনেক Client এর সাইট(১০ থেকে শুরু করে আরও বেশি) একসাথে থাকে। এছাড়া আনলিমিটেড ডেটাবেস, ইমেইল, ব্যান্ডওয়াইডথ এসব পাবেননা, সব সীমিত। খুব ভাল হোস্টিং প্রোভাইডারের কাছে হোস্টিং করালে শেয়ারড হোস্টিং প্যাকেজে সর্বোচ্চ নিচের সুবিধা গুলি পেতে পারেন

-- ১০০% আপটাইম

-- আনলিমিটেড ডিস্ক স্পেস (আসলে ১ লক্ষ ফাইল পার হলে আর আপলোড করতে দেয়না)

-- আনলিমিটেড ব্যান্ডওয়াইডথ

-- আনলিমিটেড ডেটাবেস

-- ফ্রি cPanel

-- নিজের ডোমেইনের জন্য কোন ডেডিকেটেড আইপি পাবেন না, কোন সফটওয়্যার ইনস্টল দিতে পারবেন না (সার্ভারে) এছাড়া আরো সীমাবদ্ধতা আছে।

৩. ডেডিকেটেড হোস্টিং (Dedicated Hosting)

এই হোস্টিং এর জন্য ডেডিকেটেড সার্ভার প্রয়োজন। এটা অনেক ব্যায়বহুল। যদি আপনার ওয়েবসাইট অনেক অনেক বড় হয় এবং শক্ত নিরাপত্তা দরকার তখন এই হোস্টিং করা চলে। এখানে আপনি আপনার খরচ পরিমান হার্ডওয়্যার পাবেন। যত ব্যাস্ত সাইট হবে তত বেশি পাওয়ারফুল হার্ডওয়্যার লাগবে। এই হোস্টিং ২ প্রকার

Managed Hosting: হোস্টিং প্রোভাইডাররাই সব করে দেবে যেমন নিরাপত্তা, সার্ভার সেটাপ, নেটওয়ার্ক কনফিগার, কোন সফটওয়ার ইনস্টল দেয়া ইত্যাদি এজন্য তাদেরকে নির্দিষ্ট পরিমান টাকা দিতে হবে।

Unmanaged Hosting: আপনি যদি Server administrator হন অর্থ্যাৎ আপনি যদি নিজেই আপনার এই ওয়েব সার্ভারের সকল কাজ করে নিতে পারেন তাহলে এটা হবে Unmanaged Hosting. এতে আপনার অনেক অর্থ সেভ হবে। সার্ভার ম্যানেজ করা শেখা যায়। ওয়েবে হাজারটা টিউটোরিয়াল আছে ইচ্ছে করলে শিখে নিজের কাজ নিজেই চালাতে পারেন।

একটা ডেডিকেটেড হোস্টিং প্যাকেজের বর্ননা এবং উদাহরন

Intel Xeon Quad Core 2.5GHz (8 threads) : ৮ কোরের প্রসেসর ২.৫ গিগাহার্জ ক্লক রেট।

500 Mbps Uplink : ৫০০ মেগাবিট ডেটা সেকেন্ডে ট্রান্সফার করতে পারবে।

8 GB Ram : RAM ৮ জিবি

1,000 GB RAID-1 Drives : ১০০০ জিবি হার্ডডিস্ক RAID 1 প্রটেকশন

20 TB Bandwidth : ২০ টেরাবাইট অর্থ্যাৎ ২০,০০০ জিবি মাসিক ব্যান্ডওয়াইডথ (বা এই পরিমান ডেটা ট্রান্সফার করতে পারবেন)

4 Dedicated IPs : ৪ টা ডেডিকেটেড আইপি

WHM, cPanel ফ্রি পাবেন, আনলিমিটেড ডেটাবেস তৈরী করতে পারবেন এবং আরো অনেক সুবিধা পাবেন।

এরুপ একটি হোস্টিং প্যাকেজ কিনতে মাসে প্রায় ১০ হাজার টাকার মত লাগবে।

৪. ভিপিএস বা VPS (Vertual Private Server) হোস্টিং

শেয়ারড আর ডেডিকেটেড হোস্টিং এর মাঝামাঝি হল ভিপিএস হোস্টিং। ডেডিকেটেড সার্ভারে সব হার্ডওয়্যার রিসোর্স একা আপনাকে দিয়ে দিবে এবং আপনার সাইট একটি সার্ভারে থাকবে। আর শেয়ারড হোস্টিং এ আপনার সাইটের সাথে থাকবে আরো হাজারটা সাইট। বিস্তারিত উপরেই আছে। ভিপিএস হোস্টিং এ সাধারনত একটা ডেডিকেটেড সার্ভার কয়েকজনকে ভাগ করে দেয়। যেমন ১৬ জিবি র‍্যামের একটা সার্ভার আপনাকে দিল ৪ জিবি এবং বাকিগুলি আরো ৩ জনকে দিল এভাবে সব রিসোর্স ভাগ/সীমাবদ্ধ করে দেয়। ডেডিকেটেড সার্ভারের মতই মোটামুটি নিজের মত যেকোন সফটওয়্যার ইনস্টল দেয়া যায়। সাধারনত তখন এরুপ হোস্টিং প্যাকেজ নিবেন যখন একটা ডেডিকেটেড সার্ভারের সব রিসোর্স আপনার লাগবেনা, তাহলে কাজও হল কিছু অর্থ সেভ হল।

অ আ ক 🖤❤🖤 ই খ গ। আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবষ। এই দিন যারা আমার,আমাদের মাতৃভাষা বাংলার জন্য জীবন উৎসর্গ...
21/02/2019

অ আ ক 🖤❤🖤 ই খ গ। আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবষ। এই দিন যারা আমার,আমাদের মাতৃভাষা বাংলার জন্য জীবন উৎসর্গ করেছেন তাদের জন্য রইল শ্রদ্ধা ও দোয়া।

Address

Uttara
Dhaka
1230

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801981 278 431

Alerts

Be the first to know and let us send you an email when Aide Host posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share