10/09/2020
দেখে লজ্জা পায়, ভাবি কিভাবে সফটওয়্যার কোম্পানি গুলো মাসিক ৫০০ টাকায়, এক্কালিন ৫০০০ টাকায় সফটওয়্যার বিক্রি করে! কাদের তত্তাবধানে সফটওয়্যার মার্কেট কে একটা সস্তা প... বাজারে নামিয়ে দিয়েছে, আর আমাদের সফটওয়্যার মার্কেটের কর্নধাররা কোম্পানি গুলোকে রক্ষা করার কোন পদক্ষেপ নিচ্ছেননা? সাথে বাহিরের বিদেশি কোম্পানি গুলো দেশের টাকা হাতিয়ে নিচ্ছে। আমাদের দেশের ইঞ্জিনিয়ারদের কাজের মান এত্তো খারাপ না যে কোম্পানি গুলো ৫০০০ টাকায় সফটওয়্যার বিক্রি করতে বাধ্য হচ্ছে! ওই সব কোম্পানি গুলোই বা কেন এতো সস্তায় বিক্রি করছে!
ব্যবহারের একটা মোবাইল ও মানুষ ৫০/৮০ হাজার টাকায় কিনে আজকাল, সেখানে সফটওয়্যার এর ক্রেতা কোম্পানির মালিকগন তাদের লক্ষ / কোটি টাকার ব্যবসার হিসাবের জন্য দেশের সফটওয়্যার সন্মানিত ন্যায্য মুল্যে কিনে দেশের ও নিজের কাজকে বেগবান করতে এগিয়ে আসা উচিত।
সফটওয়্যার কোম্পানি গুলো সস্তার বিক্রি বন্ধ করে গুনগত মান বজায় রেখে, ইঞ্জিনিয়ার দের মুল্যায়ন সহ কোম্পানি রক্ষায় এখুনি পদক্ষেপ নেয়া উচিত।
নয়তো ব্যাঙেরছাতা মতন কোম্পানি হবে আর মানহীন সফটওয়্যার বেচে দু /এক বছর পর তা বন্ধ হয়ে যাবে!