Cyber Sheba

Cyber Sheba Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Cyber Sheba, Information Technology Company, Maghbazar, Dhaka.

প্রযুক্তি শিখুন, প্রযুক্তির সাথে থাকুন, জীবন সহজ করুন। যেকোন অনলাইন ও প্রযুক্তি বিষয়ক সমস্যার সহজ সমাধান পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে- https://cybersheba.com/

আদ-দ্বীন ফাউন্ডেশনের ক্যাশ বিভাগে নতুন নিয়োগ দিচ্ছেবাংলাদেশের সুপরিচিত অলাভজনক প্রতিষ্ঠান আদ-দ্বীন ফাউন্ডেশন দক্ষ ও অভিজ...
19/11/2025

আদ-দ্বীন ফাউন্ডেশনের ক্যাশ বিভাগে নতুন নিয়োগ দিচ্ছে

বাংলাদেশের সুপরিচিত অলাভজনক প্রতিষ্ঠান আদ-দ্বীন ফাউন্ডেশন দক্ষ ও অভিজ্ঞ জনবল নিয়োগে সম্প্রতি নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও মানবিক সহায়তা খাতে উল্লেখযোগ্য অবদান রেখে আসছে। এবার তারা ক্যাশ বিভাগে সিনিয়র অফিসার-ক্যাশ পদে নতুন কর্মী নিয়োগ দেবে। যারা আর্থিক ব্যবস্থাপনা, হিসাবরক্ষণ এবং ক্যাশ অপারেশনে দক্ষ, তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ হতে পারে।

নিচে এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তির মূল তথ্য এবং বিস্তারিত যোগ্যতার শর্তাবলি তুলে ধরা হলো, যা আবেদন করার আগে প্রার্থীদের অবশ্যই দেখে নেওয়া প্রয়োজন।

বিস্তারিত জানতে এখানেই ক্লিক করুনঃ https://cybersheba.com/আদ-দ্বীন-ফাউন্ডেশনের-ক্য/

অল্প টাকায় বাসা ভাড়া কোথায় পাওয়া যায়অল্প টাকায় বাসা খোঁজা বর্তমান সময়ে ঢাকায় বা আশপাশের জন্য এক কঠিন কাজ। প্রতিন...
18/11/2025

অল্প টাকায় বাসা ভাড়া কোথায় পাওয়া যায়

অল্প টাকায় বাসা খোঁজা বর্তমান সময়ে ঢাকায় বা আশপাশের জন্য এক কঠিন কাজ। প্রতিনিয়ত ভাড়া বাড়ছে, চাহিদা বেশি – ফলে অনেকেই তাদের বাজেটের মধ্যে উপযুক্ত বাসা খুঁজে পেতে হিমশিম খান। বিশেষ করে ছাত্র, নতুন পেশাজীবী, ছোট পরিবার বা ব্যাচেলরদের জন্য অল্প টাকায় বাসা ভাড়া পাওয়া একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

তবে চিন্তার কিছু নেই। এই আর্টিকেলে আমরা আলোচনা করব ঢাকার কোন কোন এলাকায় অল্প টাকায় বাসা ভাড়া পাওয়া যায়, কীভাবে আপনি অনলাইন কিংবা অফলাইন মাধ্যমে খোঁজ নিতে পারেন, মেস বা সাবলেট অপশন বিবেচনা করবেন কিনা এবং কীভাবে কিছু কৌশল মেনে চললে আপনি আপনার বাজেটের মধ্যেই একটি ভালো বাসা পেতে পারেন।

চলুন তাহলে জেনে নেওয়া যাক – অল্প টাকায় বাসা ভাড়া কোথায় পাওয়া যায় এবং আপনি কীভাবে শুরু করবেন বাসা খোঁজার যাত্রা।

অল্প টাকায় বাসা ভাড়ার জন্য ঢাকার কিছু এলাকা
অল্প টাকায় বাসা ভাড়ার জন্য ঢাকার কিছু কিছু এলাকা রয়েছে যেখানে তুলনামূলকভাবে অল্প টাকায় বাসা ভাড়া পাওয়া যায়। নিচে এমন কিছু এলাকার বিস্তারিত তুলে ধরা হলোঃ

মিরপুর –মিরপুর ঢাকার উত্তর-পশ্চিম অংশে অবস্থিত একটি বৃহৎ আবাসিক এলাকা যেখানে অল্প টাকায় বাসা ভাড়া পাওয়া যায়। এখানে ছাত্র-ছাত্রী, চাকরিজীবী এবং মধ্যবিত্ত পরিবারের জন্য নানা ধরনের সাশ্রয়ী ফ্ল্যাট এবং মেস পাওয়া যায়।
ভাড়ার সীমাঃ ৮,০০০ – ২০,০০০ টাকা
সুবিধাঃ বাজার, স্কুল, কলেজ, হাসপাতাল ও উন্নত পরিবহন ব্যবস্থা
জনপ্রিয় ব্লকঃ সেকশন ১, ৬, ১০, ১১, ১২
যাত্রাবাড়ী –ঢাকার দক্ষিণ অংশে অবস্থিত যাত্রাবাড়ী এলাকাটি ট্রান্সপোর্ট হাব হিসেবেও পরিচিত। অল্প টাকায় বাসা ভাড়ার জন্য এটি আদর্শ একটি এলাকা।
ভাড়ার সীমাঃ ৮,০০০ – ২০,০০০ টাকা
সুবিধাঃ বাজার, স্কুল, কলেজ, হাসপাতাল ও উন্নত পরিবহন ব্যবস্থা
জনপ্রিয় ব্লকঃ সেকশন ১, ৬, ১০, ১১, ১২
খিলগাঁও –মিরপুর ঢাকার উত্তর-পশ্চিম অংশে অবস্থিত একটি বৃহৎ আবাসিক এলাকা। এখানে ছাত্র-ছাত্রী, চাকরিজীবী এবং মধ্যবিত্ত পরিবারের জন্য নানা ধরনের সাশ্রয়ী ফ্ল্যাট এবং মেস পাওয়া যায়।
ভাড়ার সীমাঃ ৮,০০০ – ২০,০০০ টাকা
সুবিধাঃ বাজার, স্কুল, কলেজ, হাসপাতাল ও উন্নত পরিবহন ব্যবস্থা
জনপ্রিয় ব্লকঃ সেকশন ১, ৬, ১০, ১১, ১২
পল্লবী –পল্লবী মিরপুরের একটি অংশ এবং উত্তরা-আশেপাশে অবস্থিত। এটি ঘনবসতিপূর্ণ হলেও ভাড়ার দিক থেকে এখনও সাশ্রয়ী।
ভাড়ার সীমাঃ ৮,০০০ – ১৬,০০০ টাকা
সুবিধাঃ মেট্রোরেল, বাজার, স্কুল এবং হসপিটাল
মেসের প্রচুর অপশন পাওয়া যায়
হাজারীবাগ –হাজারীবাগ ঢাকার পুরান অংশের কাছাকাছি এবং বেশ পুরনো একটি এলাকা হলেও এখানেও অল্প টাকায় বাসা ভাড়া পাওয়া সম্ভাব। তবে রাস্তাঘাট কিছুটা সংকীর্ণ।
ভাড়ার সীমাঃ ৬,০০০ – ১৪,০০০ টাকা
সুবিধাঃ লেদার ফ্যাক্টরি, স্থানীয় বাজার, পুরান ঢাকার নিকটে
উপযুক্তঃ নিম্ন আয়ের লোকজন ও ছাত্রী/ছাত্রদের জন্য
এই এলাকাগুলোতে সাশ্রয়ী ভাড়ায় থাকার পাশাপাশি নাগরিক সুযোগ-সুবিধা পাওয়া যায়, যা মধ্যবিত্ত ও চাকরিজীবীদের জন্য অনেকটাই উপযুক্ত করে তোলে।

বিস্তারিত জানতে এখানেই ক্লিক করুনঃ https://cybersheba.com/অল্প-টাকায়-বাসা-ভাড়া-কো/

অনলাইন থেকে আয় করার বিভিন্ন উপায়অনলাইন থেকে আয় এখন একটা হট-টপিকে পরিণত হয়েছে। বর্তমান যুগে ইন্টারনেট আমাদের জীবনের প্রতি...
14/10/2025

অনলাইন থেকে আয় করার বিভিন্ন উপায়

অনলাইন থেকে আয় এখন একটা হট-টপিকে পরিণত হয়েছে। বর্তমান যুগে ইন্টারনেট আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলেছে। শুধু তথ্য সংগ্রহ নয়, ইন্টারনেট এখন আয়ের মাধ্যম হিসেবেও ব্যবহৃত হচ্ছে। অনলাইন থেকে আয় করার বিভিন্ন উপায় রয়েছে যা আপনাকে আর্থিক স্বাধীনতা ও সময়ের স্বাধীনতা দিতে পারে। এই ব্লগে আমরা অনলাইন থেকে আয় করার কয়েকটি প্রধান উপায় নিয়ে আলোচনা করব।

অনলাইন থেকে আয় বলতে কি বুঝো
অনলাইন থেকে আয় বলতে ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন মাধ্যম থেকে অর্থ উপার্জনকে বোঝায়। এটি ফ্রিল্যান্সিং, ব্লগিং, ইউটিউব ভিডিও তৈরি, অনলাইন টিউটরিং, ই-কমার্স, এফিলিয়েট মার্কেটিং ইত্যাদির মাধ্যমে হতে পারে। অনলাইনে আয়ের মাধ্যমে ঘরে বসে স্বাধীনভাবে কাজ করে আয় করা সম্ভব। এটি বর্তমান যুগে জনপ্রিয় ও কার্যকরী আয়ের মাধ্যম হিসেবে বিবেচিত।

১. ফ্রিল্যান্সিং
ফ্রিল্যান্সিং হলো স্বাধীনভাবে কাজ করা যেখানে আপনি আপনার দক্ষতা ও সময় বিক্রি করতে পারেন। আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারেন যেমন ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, কনটেন্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং ইত্যাদি। ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম যেমন Upwork, Freelancer, Fiverr ইত্যাদি সাইটে আপনার প্রোফাইল তৈরি করে কাজের জন্য বিড করতে পারেন।

২. ব্লগিং
ব্লগিং হলো এমন একটি মাধ্যম যেখানে আপনি নিজের ওয়েবসাইটে বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করতে পারেন। আপনি যদি ভালো লেখক হন এবং আপনার লেখা মানুষ পছন্দ করে, তাহলে আপনি গুগল এডসেন্স বা স্পন্সরশিপের মাধ্যমে আয় করতে পারেন। তবে এটি সময়সাপেক্ষ এবং ধৈর্য্যশীলতা প্রয়োজন।

৩. ইউটিউব
ইউটিউব বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। আপনি যদি ভিডিও তৈরি করতে পছন্দ করেন, তাহলে ইউটিউবে চ্যানেল খুলে ভিডিও আপলোড করতে পারেন। আপনার চ্যানেল যদি জনপ্রিয় হয়, তাহলে আপনি গুগল এডসেন্সের মাধ্যমে আয় করতে পারেন। এছাড়াও স্পন্সরশিপ ও প্রোডাক্ট রিভিউ থেকেও অনলাইন থেকে আয় করা সম্ভব।

বিস্তারিত জানতে এখানেই ক্লিক করুনঃ https://cybersheba.com/অনলাইন-থেকে-আয়-করার-উপায/

অল্প খরচে সংসার চালাবেন কিভাবেঅল্প খরচে সংসার চালাতে গিয়ে এখন সবাই হিমশিম খাচ্ছে। দুর্মূল্যের এই বাজারে কিভাবে অল্প খরচ...
13/10/2025

অল্প খরচে সংসার চালাবেন কিভাবে

অল্প খরচে সংসার চালাতে গিয়ে এখন সবাই হিমশিম খাচ্ছে। দুর্মূল্যের এই বাজারে কিভাবে অল্প খরচে সংসার চালানো যায় সেটা নিয়ে সবাই চিন্তায় আছে। যদি সঠিকভাবে পরিকল্পনা করা হয় তাহলে এটা অবশ্যই সম্ভব। তাই যারা অনেকদিন ধরে ভাবছেন কিভাবে অল্প খরচে সংসার চালাবেন তাদের জন্য আজকের এই পোস্টটি।

অল্প খরচে সংসার চালানোর উপায়
এজন্য প্রথমে আপনার মনের ভিতরে সংযমী ভাব আনতে হবে। সংসারের জন্য অল্প খরচ বা বেশি খরচ – দুটোই নির্ভর করে আমাদের মনের উপর। আপনি যদি বাজারে গিয়ে দরাজ দিলে বাজার করতে থাকেন, তাহলে আপনার খরচের পরিমাণ হু হু করে বেড়ে যাবে। কিন্তু তার পরিবর্তে কেনাকাটায় যদি একটু সংযমী হন, তাহলে আপনি অনেক অহেতুক খরচ থেকে বেঁচে যাবেন।এজন্য কখনো ক্ষুধা পেটে বাজারে যাবেন না। কারণ মানুষ যখন ক্ষুধার্ত থাকে, তখন সে অনেক অপ্রয়োজনীয় জিনিস কিনে থাকে। তাই বাজারে যাওয়ার আগে কিছু না কিছু খেয়ে পেট ভরে যাবেন। এছাড়া নিচে আরো কিছু উপায় বর্ণনা করা হলো, যেটার মাধ্যমে আপনি সংসারের খরচ কমাতে পারবেন।

পুরো সপ্তাহের বাজার একবারে করা
আপনি যদি আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য প্রতিদিন বাজারে যান, তাহলে সে ক্ষেত্রে খরচ বেশি হয়ে যাবে। এজন্য চেষ্টা করুন পুরো সপ্তাহের বাজার একবারে করার জন্য। তাই বাজারে যাওয়ার আগে একটা লিস্ট বা ফর্দ তৈরি করুন যে বাজারে গিয়ে আপনাকে কি কি কিনতে হবে। তারপর সেই অনুযায়ী সপ্তাহের বাজারে একবারে করে নিয়ে আসুন।

বিস্তারিত জানতে এখানেই ক্লিক করুনঃ https://cybersheba.com/অল্প-খরচে-সংসার/

কিভাবে অনলাইনে জমির খাজনা পরিশোধ ও রসিদ সংগ্রহ করবেনআগেকার দিনে লাইনে দাঁড়িয়ে জমির খাজনা দিতে হত। কিন্ত এখন অনলাইনে জমির...
13/10/2025

কিভাবে অনলাইনে জমির খাজনা পরিশোধ ও রসিদ সংগ্রহ করবেন
আগেকার দিনে লাইনে দাঁড়িয়ে জমির খাজনা দিতে হত। কিন্ত এখন অনলাইনে জমির খাজনা দেওয়া যায় খুব সহজে। যাদের নামে বাড়ি, জমি বা ফ্ল্যাট রয়েছে তাদের সবাইকে প্রতিবছর সংশ্লিষ্ট ভূমি অফিসে গিয়ে ভূমিকর বা খাজনা পরিশোধ করা বাধ্যতামূলক। তবে এখন থেকে জমির খাজনা অনলাইনে পরিশোধ করার জন্য আপনাকে আর দিনের পর দিন কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না।
ড. মোঃ জাহিদ, বাংলাদেশ ভূমিকর মন্ত্রণালয়ের মনিটরিং সেলের উপ-সচিব উল্লেখ করেছেন যে, আপনি এখন আপনার স্মার্টফোন ব্যবহার করে ঘরে বসেই সহজে অনলাইন প্ল্যাটফর্মে আপনার জমির খাজনা পরিশোধ করতে পারবেন। অনলাইনে খাজনা পরিশোধের পাশাপাশি আপনি একটি ডিজিটাল রসিদও পেয়ে যাবেন।
অনলাইনে জমির খাজনা পরিশোধ করার নিয়ম
অনলাইনে জমির খাজনা দেওয়ার নিয়ম জেনে তা পরিশোধ করতে হলে আপনাকে প্রথমে ভূমি উন্নয়ন কর পরিশোধের সরকারি ওয়েবসাইটে চলে আসতে হবে। সাইটে আসার ঠিকানা https://ldtax.gov.bd/ আপনি চাইলে মোবাইল বা কম্পিউটার উভয়ই ডিভাইস দিয়ে সাইটে আসতে পারবেন।ওয়েবসাইটে আসার পর আপনি প্রথম নাম্বারে নাগরিক কর্নার অপশনে ক্লিক করুন। অফিস লগিন হল খাজনা অফিসে কর্মকর্তাদের জন্য। উত্তরাধিকার ক্যালকুলেটর হল উত্তরাধিকারের হিসাব করার জন্য আর ১৬২২২ হল ভূমি বিষয়ক যেকোন তথ্য জেনে নেওয়ার জন্য। যাহোক, আমাদের আলোচনার বিষয় হল নাগরিক কর্ণার।
ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে ৩টি ধাপে অনলাইনে জমির খাজনা দেওয়ার নিয়ম জেনে পরিশোধ করতে হবে। যেটার প্রথম ধাপ হলো নাগরিক নিবন্ধন। প্রথমে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিয়ে নিবন্ধনের কাজ সম্পন্ন করতে হবে। আপনি একবার নিবন্ধন করলে পরিবর্তিতে আর কখনও নিবন্ধ করতে হবে না।
১ম ধাপঃ নাগরিক কর্নারে ক্লিক করার পর আপনাকে নাগরিক নিবন্ধন পেইজে নিয়ে আসা হবে। যেখানে মোবাইল নাম্বার দেওয়ার পর ক্যাপচা হিসাবে দুটি সংখ্যার যোগফল বসাতে হবে। নিচের চিত্রটি খেয়াল করুন।
বিস্তারিত জানতে এখানেই ক্লিক করুনঃ https://cybersheba.com/অনলাইনে-জমির-খাজনা-পরিশো/

কিভাবে অনলাইনে জমির খাজনা পরিশোধ ও রসিদ সংগ্রহ করবেনআগেকার দিনে লাইনে দাঁড়িয়ে জমির খাজনা দিতে হত। কিন্ত এখন অনলাইনে জমির...
13/10/2025

কিভাবে অনলাইনে জমির খাজনা পরিশোধ ও রসিদ সংগ্রহ করবেন
আগেকার দিনে লাইনে দাঁড়িয়ে জমির খাজনা দিতে হত। কিন্ত এখন অনলাইনে জমির খাজনা দেওয়া যায় খুব সহজে। যাদের নামে বাড়ি, জমি বা ফ্ল্যাট রয়েছে তাদের সবাইকে প্রতিবছর সংশ্লিষ্ট ভূমি অফিসে গিয়ে ভূমিকর বা খাজনা পরিশোধ করা বাধ্যতামূলক। তবে এখন থেকে জমির খাজনা অনলাইনে পরিশোধ করার জন্য আপনাকে আর দিনের পর দিন কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না।

ড. মোঃ জাহিদ, বাংলাদেশ ভূমিকর মন্ত্রণালয়ের মনিটরিং সেলের উপ-সচিব উল্লেখ করেছেন যে, আপনি এখন আপনার স্মার্টফোন ব্যবহার করে ঘরে বসেই সহজে অনলাইন প্ল্যাটফর্মে আপনার জমির খাজনা পরিশোধ করতে পারবেন। অনলাইনে খাজনা পরিশোধের পাশাপাশি আপনি একটি ডিজিটাল রসিদও পেয়ে যাবেন।

অনলাইনে জমির খাজনা পরিশোধ করার নিয়ম
অনলাইনে জমির খাজনা দেওয়ার নিয়ম জেনে তা পরিশোধ করতে হলে আপনাকে প্রথমে ভূমি উন্নয়ন কর পরিশোধের সরকারি ওয়েবসাইটে চলে আসতে হবে। সাইটে আসার ঠিকানা https://ldtax.gov.bd/ আপনি চাইলে মোবাইল বা কম্পিউটার উভয়ই ডিভাইস দিয়ে সাইটে আসতে পারবেন।ওয়েবসাইটে আসার পর আপনি প্রথম নাম্বারে নাগরিক কর্নার অপশনে ক্লিক করুন। অফিস লগিন হল খাজনা অফিসে কর্মকর্তাদের জন্য। উত্তরাধিকার ক্যালকুলেটর হল উত্তরাধিকারের হিসাব করার জন্য আর ১৬২২২ হল ভূমি বিষয়ক যেকোন তথ্য জেনে নেওয়ার জন্য। যাহোক, আমাদের আলোচনার বিষয় হল নাগরিক কর্ণার।

ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে ৩টি ধাপে অনলাইনে জমির খাজনা দেওয়ার নিয়ম জেনে পরিশোধ করতে হবে। যেটার প্রথম ধাপ হলো নাগরিক নিবন্ধন। প্রথমে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিয়ে নিবন্ধনের কাজ সম্পন্ন করতে হবে। আপনি একবার নিবন্ধন করলে পরিবর্তিতে আর কখনও নিবন্ধ করতে হবে না।

১ম ধাপঃ নাগরিক কর্নারে ক্লিক করার পর আপনাকে নাগরিক নিবন্ধন পেইজে নিয়ে আসা হবে। যেখানে মোবাইল নাম্বার দেওয়ার পর ক্যাপচা হিসাবে দুটি সংখ্যার যোগফল বসাতে হবে। নিচের চিত্রটি খেয়াল করুন।

বিস্তারিত জানতে এখানেই ক্লিক করুনঃ https://cybersheba.com/অনলাইনে-জমির-খাজনা-পরিশো/

স্বামীর মন জয় করবেন যেভাবেস্বামীর মন জয় করার জন্য স্ত্রী হিসেবে আপনাকে আহামরি কিছু করতে হবে না। স্বামী-স্ত্রীর সম্পর্ক...
29/09/2025

স্বামীর মন জয় করবেন যেভাবে

স্বামীর মন জয় করার জন্য স্ত্রী হিসেবে আপনাকে আহামরি কিছু করতে হবে না। স্বামী-স্ত্রীর সম্পর্ক খুবই স্পর্শকাতর। স্বামীর মন জয় করার জন্য প্রথমে তার পছন্দ-অপছন্দ বুঝতে হবে। যখন আপনি জানবেন তার প্রয়োজন ও আবেগ, তখন আপনার আচরণ অনেক সহজ ও প্রাকৃতিক হবে।

তার সঙ্গে সময় কাটানো এবং তার মানসিক অবস্থা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যদি আপনি নব-দম্পতি হয়ে থাকেন, তবে একান্ত সময় কাটানোর মাধ্যমে সম্পর্কের গভীরতা তৈরি হবে। তার পছন্দের খাবার তৈরি করুন, তার চিন্তা ও দুশ্চিন্তা শেয়ার করুন, এবং তাকে বোঝান যে আপনি সবসময় তার পাশে আছেন।

স্বামীকে বুঝতে চেষ্টা করুন
একটি দৃঢ় ও সুস্থ দাম্পত্য জীবনের মূল ভিত্তি হলো বোঝাপড়া। যখন আপনি আপনার স্বামীকে সত্যিকার অর্থে বুঝতে শেখেন, তখনই শুরু হয় স্বামীর মন জয় করার পথ। তার দৈনন্দিন অভ্যাস, কথার ধরণ, রুচি ও ব্যক্তিত্ব গভীরভাবে পর্যবেক্ষণ করুন। স্বামী যখন বুঝবেন যে আপনি তার চিন্তাভাবনা ও চাহিদাকে গুরুত্ব দিচ্ছেন, তখন তার মনে আপনার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আরও গভীর হবে।

স্বামী চুপ থাকলে তার অভ্যন্তরীণ অনুভূতি বোঝার চেষ্টা করুন। প্রত্যেক মানুষই কখনো না কখনো মানসিক চাপ বা হতাশার মধ্য দিয়ে যায়। এই সময়গুলোতে আপনি যদি তার পাশে থেকে বুঝে ওঠেন তার মনের অবস্থা, তবে তা শুধু সহমর্মিতার প্রকাশ নয়, বরং স্বামীর মন জয়ের অন্যতম চাবিকাঠি।

স্বামীর সঙ্গে একান্তে সময় কাটান। শুধুই সামাজিক দায়িত্ব নয়, ব্যক্তিগত পর্যায়েও সম্পর্কের গুরুত্ব বোঝান। একসাথে হাঁটা, তার প্রিয় খাবার রান্না করা, অথবা নিরিবিলি পরিবেশে এক কাপ চা শেয়ার করাও হতে পারে স্বামীকে বোঝার একটি উপায়। এই ছোট ছোট মুহূর্তগুলো তার মনে গেঁথে যাবে গভীরভাবে।

বিস্তারিত জানতে এখানেই ক্লিক করুনঃ https://cybersheba.com/স্বামীর-মন-জয়-করবেন-যেভা/

এক মাস মোবাইল ছাড়া কাটালামঃ আমার জীবনের সবচেয়ে অদ্ভুত অভিজ্ঞতাএক মাস মোবাইল ছাড়া বর্তমান যুগে প্রায় অসম্ভব। বর্তমান ...
28/09/2025

এক মাস মোবাইল ছাড়া কাটালামঃ আমার জীবনের সবচেয়ে অদ্ভুত অভিজ্ঞতা

এক মাস মোবাইল ছাড়া বর্তমান যুগে প্রায় অসম্ভব। বর্তমান ডিজিটাল যুগে এক মুহূর্তও মোবাইল ছাড়া থাকার কথা ভাবা কঠিন। মোবাইল ফোন আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

কিন্তু একবার ভেবে দেখুন, যদি আপনাকে এক মাস মোবাইল ছাড়া থাকতে বলা হয়? আমি এই কঠিন চ্যালেঞ্জটি নিয়েছিলাম এবং সেই অভিজ্ঞতাই এখানে শেয়ার করছি। পুরো লেখাটি পড়ার পর আপনি জীবনে আলাদা অর্থ খুঁজে পাবেন।

এই সিদ্ধান্ত নেওয়ার পেছনের কারণ
এক মাস মোবাইল ছাড়া থাকার সিদ্ধান্তটা মোটেই হঠাৎ করে নেওয়া নয়। দিনের পর দিন আমি বুঝতে পারছিলাম, প্রযুক্তির এই ছোট ডিভাইসটি ধীরে ধীরে আমার জীবনের রিমোট কন্ট্রোল হয়ে উঠেছে। সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম চোখ পড়ে মোবাইল স্ক্রিনে, আর রাতে ঘুমাতে যাওয়ার আগে শেষবার তাকানোটা যেন নিয়মে পরিণত হয়েছিল। এমনকি খাবার খাওয়া, হাঁটাহাঁটি কিংবা বন্ধুর সঙ্গে দেখা করার মাঝেও আমার মন পড়ে থাকত সেই স্ক্রিনে। এই অভ্যাস ধীরে ধীরে আমার আত্মিক প্রশান্তি ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছিল।

আমি লক্ষ্য করলাম, ছোট ছোট আনন্দগুলো থেকে নিজেকে বঞ্চিত করছি শুধুমাত্র মোবাইলের কারণে। প্রকৃতির সৌন্দর্য, আশপাশের মানুষের হাসিমুখ, এমনকি নিজের চিন্তাভাবনাও হারিয়ে ফেলছিলাম। তাই মনে হলো, নিজেকে ফিরে পেতে হলে কিছু একটা ভাঙতে হবে—সেই একঘেয়ে, ডিভাইসনির্ভর চক্র। তখনই ভাবলাম, এক মাস মোবাইল ছাড়া থাকার চেষ্টা করি। এটা শুধু একটা পরীক্ষা নয়, ছিল নিজের ভেতরের মানুষটাকে আবার জাগিয়ে তোলার সুযোগ।

আমার মনে পড়ে, একদিন রাতে আমি আমার প্রিয় বইটি পড়ছিলাম, কিন্তু বারবার ফোনে নোটিফিকেশন আসছিল। সেই মুহূর্তে আমার উপলব্ধি হয়, প্রযুক্তি আমার মনোযোগ ভেঙে দিচ্ছে। আমার মন চাইছিল শান্তি, কিন্তু মোবাইল চাইছিল ডোপামিন। তখনই মনস্থির করলাম—নিজেকে আবার শৃঙ্খলায় আনতে হবে, নিজস্ব জীবনের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে হবে। আমি ধীরে ধীরে FOMA (Fear of missing out) তে আক্রান্ত হয়ে যাচ্ছিলাম।

এক মাস মোবাইল ছাড়া থাকার এই সিদ্ধান্তের পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল—সচেতন জীবনযাপন এবং মানসিক স্বচ্ছতা অর্জন। আমি চেয়েছিলাম নতুন করে ভাবতে, নতুন অভ্যাস গড়ে তুলতে, এবং সেই মূহূর্তগুলো উপভোগ করতে, যেগুলো মোবাইলের কারণে আমি হারিয়ে ফেলছিলাম। তাই আমি মোবাইলকে আলাদা করে রাখলাম এবং সিদ্ধান্ত নিলাম—এই এক মাস আমি নিজেকে ফিরে পাওয়ার জন্য নিবেদিত থাকবো।

প্রথম সপ্তাহঃ অস্থিরতা ও মোবাইল অভাব
এক মাস মোবাইল ছাড়া জীবনের প্রথম সপ্তাহ ছিল সত্যিই কঠিন এবং ভীতিকর। মনে হচ্ছিল, আমি যেন হঠাৎ করেই এক বৈচিত্র্যময় ডিজিটাল গ্রহ থেকে বাস্তবের একাকী মরুভূমিতে ফেলে এসেছি নিজেকে। প্রতিটি মুহূর্তে এক ধরনের অস্থিরতা ঘিরে ধরছিল। বারবার মনে হতো, কেউ হয়তো জরুরি কোনো বার্তা পাঠিয়েছে, কোনো গুরুত্বপূর্ণ খবর হয়তো চোখ এড়িয়ে যাচ্ছে, অথবা বন্ধুদের কোনো স্মরণীয় মুহূর্ত আমি মিস করছি। অথচ এই অনুভূতিগুলো বাস্তব নয়, শুধুই অভ্যাসের দাসত্ব।

আমি নিজেকে বারবার পকেটে হাত দিতে দেখেছি, যেন অবচেতনে মোবাইলটা ঠিক আগের জায়গায় আছে। বাস্তবতা বুঝে উঠতে সময় লেগেছে। কিছুদিন আগেও যেই ফোন ছিল আমার নিত্যসঙ্গী, হঠাৎ করে তার অনুপস্থিতি যেন আত্মার একাংশ ছিঁড়ে ফেলার মতো। একদিকে ছিল কৃত্রিম এক শূন্যতা, আরেকদিকে বাস্তব জীবনের নীরব, চাপা একটা ধাক্কা।

বিস্তারিত জানতে এখানেই ক্লিক করুনঃ https://cybersheba.com/এক-মাস-মোবাইল-ছাড়া-কাটাল/

Address

Maghbazar
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Cyber Sheba posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cyber Sheba:

Share