13/11/2024
কেন বিশুদ্ধ পানি পান করা উচিৎ?
আমাদের দৈনন্দিন জীবনে পানি একটি অপরিহার্য উপাদান যেটা ছাড়া আমরা একমুহূর্ত চলতে পারি না। বলা হয়ে থাকে যে, শুধু খাবার ছাড়া আমরা ৮ দিন বাঁচতে পারলেও পানি পান ছাড়া ২ দিনও বাঁচতে পারি না। এছাড়াও সকালে ঘুম থেকে উঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত সর্বত্র পানির ব্যবহার করে থাকি। আর এই পানি যদি দূষিত হয় তাহলে আমরা ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, ক্যান্সার, গ্যাস্ট্রিক, আলসার, মাথার চুল পড়া, মেরুদণ্ডের হাড় বাকা হয়ে যাওয়াসহ নানাবিধ পানিবাহিত রোগে আক্রান্ত হতে পারি।
এক সমীক্ষায় দেখা গেছে,
• বাংলাদেশের ৮০ ভাগ মানুষ পানিবাহিত রোগে আক্রান্ত।
• প্রতি বছর ৫ বছরের নিচে ৭০০০ শিশু মারা যায় দূষিত পানি পান ও ব্যবহারের কারনে।
• বাংলাদেশের প্রায় ৭ কোটি মানুষ আর্সেনিকের সমস্যায় ভুগছে।
• বাংলাদেশের ৪৫০০০ শিশু মারা যায় ডায়রিয়ার কারনে। আর ডায়রিয়া হয় এই অস্বাস্থ্যকর পানি পানের কারনে।
• ২০২০ সালে নিরাপদ পানির অভাবে প্রায় ৬৪০০০ মানুষ মারা যায় যা করোনার চেয়েও বেশি।
উপরিউক্ত বিষয়গুলো পর্যালোচনা করে বুঝতে পারি যে মানবজীবনে সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকতে হলে বিশুদ্ধ পানি পানের কোনো বিকল্প নেই। কিন্তু এই বিশুদ্ধ পানি আমরা কিভাবে পাবো?
আমাদের গ্রামাঞ্চল ও মফস্বল শহরগুলোতে বিশুদ্ধ পানির উৎস হিসেবে গভীর নলকূপ পর্যাপ্ত পরিমানে থাকলেও ঢাকার মতো ব্যস্ত ও যান্ত্রিক শহরে তেমন কোনো উৎস নেই বললেই চলে। আবার সমূদ্র উপকূল এলাকাগুলোতে যেমন খুলনা-সাতক্ষীরা-বাগেরহাট, পিরোজপুর-পটুয়াখালী-ভোলা ও নোয়াখালী-ফেনী-চট্টগ্রাম-কক্সবাজারের খাবার পানি বেশিমাত্রায় লবনাক্ত যা শরীরের জন্য ক্ষতিকর।
আর এ কারনেই বিশুদ্ধ পানির উৎস হিসেবে আমাদের কাছেই পাচ্ছেন চীন, তাইওয়ান, ভিয়েতনাম, ভারত ও আমাদের দেশের তৈরী বিশ্বমানের রিভার্স অসমোসিস টেকনোলজি সম্পন্ন ইলেকট্রিক ওয়াটার পিউরিফাইয়ার ফিল্টার যেটা ৫ থেকে ৯ স্তর পর্যন্ত পানিকে পরিশুদ্ধ করে।
অথচ বিশুদ্ধ পানি পান ও ব্যবহারের প্রসঙ্গে যখন ইলেক্ট্রিক ওয়াটার পিউরিফাইয়ার ফিল্টারের বিষয় আসে তখন প্রাইস দেখে আমরা না কেনার চেষ্টা করি। এত বেশি টাকা দিয়ে ফিল্টার কিনে পানি খাওয়াটাকে বিলাসিতা হিসেবে দেখি। অথচ এই ফিল্টারগুলোর দাম ১৩০০০ থেকে ২৭০০০ টাকার ভিতরে। কিন্তু ক্রমাগত দূষিত পানি পান করার ফলে কখনো যদি পানিবাহিত রোগে আক্রান্ত হই তখন দেখা যাবে চিকিৎসা ব্যয়-ই পানির ফিল্টার কেনার চেয়ে কয়েক গুণ বেশি দাড়িয়েছে।
তাই আসুন উপরিক্ত এসকল রোগ থেকে মুক্তি পেতে হলে বিশুদ্ধ ও নিরাপদ পানি পান করি। আর পানিকে বিশুদ্ধ ও নিরাপদ করতে হলে পানিতে মিশে থাকা সকল ক্ষতিকর পদার্থ দূর করতেই হবে!
সে কারনে আমরাই (Safe City Electronics) দিচ্ছি Reverse Osmosis (RO) Technology এর Electric Water Purifier Filter সাশ্রয়ী মূল্যে।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
Safe City Electronics
01581830073