13/09/2026
🔹 বাংলা QR কী?
বাংলা QR হলো বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে চালু করা একটি জাতীয়, নিরাপদ ডিজিটাল QR পেমেন্ট ব্যবস্থা। এর মাধ্যমে একটি মাত্র QR কোড ব্যবহার করে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) থেকে সহজে পেমেন্ট গ্রহণ করা যায়। এর মূল লক্ষ্য হলো ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণ করা।
🔹 বাংলা QR-এর প্রধান সুবিধাসমূহ:
✔ একটি QR, সব পেমেন্ট:
এমক্যাশ, বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন ব্যাংক অ্যাপ থেকে একটি মাত্র QR স্ক্যান করে পেমেন্ট গ্রহণ করা যায়। আলাদা আলাদা QR রাখার প্রয়োজন নেই।
✔ ডিজিটাল লেনদেনের হিসাব:
প্রতিটি পেমেন্টের ডিজিটাল রেকর্ড সংরক্ষিত থাকে। ফলে প্রতিদিনের ক্রয়-বিক্রয়ের হিসাব সহজে মিলানো যায়।
✔ গ্রাহকের জন্য সুবিধাজনক:
গ্রাহকের কাছে কার্ড বা নগদ টাকা না থাকলেও মোবাইল অ্যাপ ব্যবহার করে সহজে পেমেন্ট করা যায়।
✔ গ্রাহকের কোনো অতিরিক্ত খরচ নেই:
কেনাকাটা বা বিল পরিশোধের ক্ষেত্রে গ্রাহককে অতিরিক্ত কোনো চার্জ প্রদান করতে হয় না।
✔ POS মেশিনের প্রয়োজন নেই:
শুধুমাত্র QR কোড ব্যবহার করেই সহজে পেমেন্ট গ্রহণ করা সম্ভব।
✔ নিরাপদ লেনদেন:
PIN বা অ্যাপ অথেনটিকেশনের মাধ্যমে নিরাপদভাবে পেমেন্ট সম্পন্ন হয়।
✔ জাল নোটের ঝুঁকি নেই:
নগদ অর্থ লেনদেনের প্রয়োজন না থাকায় জাল নোট বা ছেঁড়া টাকার ঝুঁকি থাকে না।
🔹 মার্চেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
📌 ব্যবসা প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা
📌 জাতীয় পরিচয়পত্র (NID)
📌 ১ কপি পাসপোর্ট সাইজের ছবি
📌 ১টি মোবাইল নম্বর
📌 ট্রেড লাইসেন্স (যদি থাকে)
📌 ব্যাংক অ্যাকাউন্ট (যদি থাকে)
▪️যোগাযোগ: +৮৮ ০১৯৩৪-৩৩৪ ১০৮