08/01/2019
২০১৮ সালের নতুন কিছু প্রযুক্তি পণ্য
স্বচালিত গাড়ি
বৈশ্বিক প্রযুক্তি জায়ান্ট গুগল ও অ্যাপলের পাশাপাশি ইন্টেল ও কোয়ালকমের মতো প্রতিষ্ঠানগুলো স্বচালিত গাড়ি প্রযুক্তি উন্নয়নে কাজ করছে। বেশকিছু প্রতিষ্ঠান এরই মধ্যে স্বচালিত গাড়ি প্রযুক্তি নিয়ে প্রচলিত রাস্তায় পরীক্ষা শুরু করেছে। এসব প্রতিষ্ঠানের পাশাপাশি মার্সিডিজ বেঞ্চ, টয়োটা, ফোর্ড ও অন্যান্য গাড়ি নির্মাতা চলতি বছর স্বচালিত গাড়ি প্রযুক্তি প্রদর্শন করবে।
স্মার্টহোম প্রযুক্তি
সিইএস-২০১৮তে স্মার্টহোম ডিভাইস বিশেষ দৃষ্টি কাড়বে। অ্যামাজনের ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট অ্যালেক্সা ও গুগল হোমের মতো প্রযুক্তিপণ্যগুলো এখনো অনেকের কাছে নতুন। এসব ডিভাইসের পাশাপাশি চলতি বছর কনজিউমার ইলেকট্রনিকস শোতে ইন্টারনেট সংযুক্ত রিফ্রিজারেটর, স্পিকার ও নিরাপত্তা ক্যামেরা এবং ডিভাইসগুলোর কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপিত হবে।
ডিজিটাল হেলথ প্রযুক্তি
বৈশ্বিক প্রযুক্তি জায়ান্টরা এখন ডিজিটাল হেলথ প্রযুক্তি খাতে ব্যবসা জোরদারে গুরুত্ব দিচ্ছে। সংশ্লিষ্ট খাতে ব্যবসা সমপ্রসারণে এরই মধ্যে বেশকিছু প্রতিষ্ঠান পৃথক বিভাগ খুলেছে। চলতি বছর সিইএস প্রদর্শনীতে একাধিক প্রতিষ্ঠান তাদের ডিজিটাল হেলথ প্রযুক্তি প্রদর্শন করবে। হেলথ প্রযুক্তি খাতে অ্যাপল এরই মধ্যে জবোন ও ফিটবিটকে পেছনে ফেলেছে।
ওয়্যারলেস হেডফোন
তার যুক্ত হেডফোনের দিন ক্রমে শেষ হয়ে আসছে। অ্যাপলের ওয়্যারলেস হেডফোন এয়ারপড এরই মধ্যে আলোড়ন তুলেছে। প্রতিটি প্রযুক্তিপণ্য নির্মাতাই এখন ওয়্যারলেস হেডফোন আনতে গুরুত্ব দিচ্ছে। গত বছর ছিল ওয়্যারলেস হেডফোন উদ্ভাবনের গুরুত্বপূর্ণ বছর। গুগলও এরই মধ্যে এয়ারপড সদৃশ্য হেডফোন এয়ারবাড উন্মোচন করেছে। সিইএস-২০১৮তে ওয়্যারলেস হেডফোন নজর কাড়বে বলে মনে করা হচ্ছে।
অগমেন্টেড রিয়েলিটি
ভার্চুয়াল রিয়েলিটিকে পেছনে ফেলবে অগমেন্টেড রিয়েলিটি (এআর)। সংশ্লিষ্ট প্রযুক্তি খাতে আধিপত্য বিস্তারে এরই মধ্যে অগমেন্টেড রিয়েলিটি বা এআরকিট নামে একটি প্লাটফর্ম চালু করেছে মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল। ক্যামেরা থেকে স্মার্টফোন স্ক্রিন সবকিছুতে অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তি যুক্ত করতে কাজ চলছে। অ্যাপল চলতি বছর এআর প্রযুক্তি নিয়ে উল্লেখযোগ্য অগ্রগতি প্রদর্শন করবে।
মাইক্রোএলইডি ডিসপ্লে প্রযুক্তি
বিভিন্ন দিক বিবেচনায় সিইএসকে টেলিভিশন প্রযুক্তি প্রদর্শনের জন্য বিখ্যাত স্থান মনে করা হয়। ১০ বছর আগে অর্গানিক লাইট-এমিটিং ডায়োড (ওএলইডি) ব্র্যান্ড নিউ প্রযুক্তি ছিল। তখন এ ডিসপ্লে প্রযুক্তি আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকলেও এখন স্মার্টফোন ও টিভির পাশাপাশি বিভিন্ন ডিভাইসে ওএলইডি ডিসপ্লে ব্যবহার হচ্ছে। তবে চলতি বছর সিইএস প্রদর্শনীতে মাইক্রোএলইডি ও ৮কে রেজ্যুলেশন সমর্থিত ডিসপ্লে প্রযুক্তি দৃষ্টি আকর্ষণ করবে।
এইচপি স্পেকট্রা
এইচপি সিইএসে স্পেকট্রা এক্স৩৬০ ১৫ কনভার্টিবল ল্যাপটপের ঘোষণা দিয়েছে। এটি প্রতিষ্ঠানটির প্রথম ল্যাপটপ, যাতে রয়েছে অষ্টম প্রজন্মের ইন্টেল চিপ ও ইন্টিগ্রেটেড এএমডি গ্রাফিকস। তবে এনভিডিয়া গ্রাফিকসযুক্ত একটি সংস্করণ বাজারে পাওয়া যাবে। এছাড়া এইচপি এনভি এক্স২ নামে ইন্টেল প্রসেসরসংবলিত আরো একটি ল্যাপটপ উন্মোচন করেছে এইচপি।
জেবিএল ওয়্যারলেস হেডফোন
সিইএস-২০১৮তে গুগল অ্যাসিস্ট্যান্ট সমর্থিত একগুচ্ছ ওয়্যারলেস হেডফোন উন্মোচন করেছে জেবিএল। ডিভাইসগুলো হলো জেবিএল এভারেস্ট ৩১০জিএ, জেবিএল এভারেস্ট ৭১০জিএ ও জেবিএল এভারেস্ট ১১০জিএ। শব্দ দূষণরোধী এসব হেডফোনের দাম ২৪৯ দশমিক ৯৫ ডলার, ১৯৯ দশমিক ৯৫ ও ৯৯ দশমিক ৯৫ ডলার।
ইন্সপাইরন গেমিং ডেস্কটপ
সিইএসের চলতি আসরে ইন্সপাইরন গেমিং ডেস্কটপ উন্মোচন করেছে ডেল। বাজেট সাশ্রয়ী ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) সমর্থিত এ ডেস্কটপের মূল্য ধরা হয়েছে ৭৪৯ ডলার। তবে ভিআর হেডসেটসহ ডিভাইসটির জন্য গুনতে হবে ৭৯৯ ডলার। গেমিং ডেস্কটপের পাশাপাশি প্রদর্শনীতে নতুন দুটি আল্ট্রাথিন মনিটর উন্মোচন করেছে ডেল। ডেল ২৪ আল্ট্রাথিন এস২৪১৯এইচএম এবং ডেল ২৭ আল্ট্রাথিন এস২৭১৯ডিএম মনিটর দুটির ডিসপ্লের সাইজ যথাক্রমে ২৪ ও ২৭ ইঞ্চি।
স্মার্টবেড
সিইএসের চলতি আসরে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি প্রতিষ্ঠান স্মার্টবেড উন্মোচন করেছে, যা ব্যবহারকারীর ভালো ঘুমের জন্য নিজে থেকে ভারসাম্য রক্ষা করবে। সিলেক্ট কমফোর্ট নামের প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেলি আইবাচ বলেন, স্লিপ নাম্বার ৩৬০ স্মার্টবেড একটি বৈপ্লবিক পণ্য। বাসাবাড়ি থেকে শুরু করে অফিসে যে স্মার্টপণ্য ব্যবহারের প্রবণতা শুরু হয়েছে, তাতে এ বেড নতুন মাত্রা যোগ করবে।
প্যানাসনিক ফোরকে ওএলইডি টিভি
কনজিউমার ইলেকট্রনিকস শোর এবারের আসরে দুটি নতুন ফোরকে ওএলইডি টিভি উন্মোচন করেছে প্যানাসনিক। এগুলো হলো প্যানাসনিক এফজেড৮০০ ও এফজেড৯৫০ এবং ডিসপ্লের সাইজ যথাক্রমে ৫৫ ও ৬৫ ইঞ্চি। ওএলইডি ডিসপ্লের এ দুই টিভিতে বেশকিছু প্রযুক্তিগত হালনাগাদ এনেছে প্রতিষ্ঠানটি।
বিশ্বের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তির প্রদর্শণী হলো যুক্তরাষ্ট্রের সিএসই প্রদর্শণী। বরাবরের মতো এবারো শুরু হয়েছে এ....