S.K. Trade International

S.K. Trade International We take care of print, you take care of business

(Shop Managmant Software, accounts managmant, Invoice,Challan,Stock,Ledger,profit&loss,Statmant) all kinds of Computer & Photocopy Toner and accesories importer,Wholesaler & Supplyer Address: 65/2/1 Purana Palton (Culvart Road) Paramount Computer City Gr.Floor Shop #109 Dhaka-1000 Mobile:01915566007,01815566007 Phone:9569776 E-mail:[email protected] www.skbd.org

HP Laptop.
01/04/2026

HP Laptop.

08/10/2024

দুই মাস হয়ে গেল আওয়ামী সরকার ক্ষমতাচ্যুত। এই দুই মাসে বহু আওয়ামী সমর্থকদের ফেসবুকে পোস্ট দেখেছি, কথাও হয়েছে কয়েকজন সমর্থকের সাথে কিন্তু কাউকে বলতে শুনিনি যিনি সবকিছু মিলে খুব অনুতপ্ত। আমি কোন আওয়ামীকে বলতে শুনিনি আবু সাঈদ, মুগ্ধ সহ শত শত নিরীহ ছোট ভাইদের করুণ মৃ'ত্যুতে তারা একটু অনুতপ্ত। আমি কোন আওয়ামীকে বলতে শুনিনি দেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার হওয়াতে তারা খুবই দুঃখিত। আমি কোন আওয়ামীকে বলতে শুনিনি যে, বিচার বহির্ভূত গুম, খুন ও আয়না ঘরে বছরের পর বছর আটকে রেখে একজন মানুষের প্রতি নির্মম অবিচার খুবই দুঃখজনক!!
আমি শুধুই বলতে শুনেছি,,,,,
"দেখবো ইউনুস কয়দিন চালায়"
"আগের সরকারই ভাল ছিল"
"এই স্বাধীনতা কি জনগণ চেয়েছিল"
"দেশ ২০ বছর পিছিয়ে গেল"
আসলে আমার খুব জানতে ইচ্ছা করে,
একটি দলের প্রতি ভালবাসা থাকা মানেই কি এটা যে আমরাই সঠিক আর বাকীরা সব বেঠিক?
একটি দলের প্রতি ভালবাসা থাকা মানেই কি, আমার কোন বিবেক থাকবেনা, আমাকে খুব পাষাণ হৃদয়ের অধিকারী হতে হবে, দেশের মানুষের প্রতি আমার কোন মায়া থাকা যাবেনা ?
একটি দলের প্রতি ভালবাসা থাকা মানেই কি, আমার নেতা নেত্রী ফেরেস্তা সমতুল্য এবং তারা সকল ভুলের উর্ধ্বে?
ধিক্কার ঐ সমস্ত দলকানা অন্ধ বিবেকহীন রাজনৈতিক কর্মী, নেতা ও সমর্থকদের যাদের কোন অনুশোচনা নেই এবং নেই নিজ জাতি ও দেশের প্রতি মায়া ভালবাসা আন্তরিকতা।

07/09/2024

হঠাৎ করে এত সুশীল সমাজ বেড়ে গেল কারণ কি?
যখন আবরার ফাহাদকে হত্যা করে, হেফাজত হত্যা, পিলখানা হত্যা, ছাত্র হত্যা, সাগর রুনি হত্যা, তনু হত্যা, সীমান্তে হত্যা, মাহফিল বন্ধ, ইফতারে বাধা, কেউ মারা গেলে ইন্না-লিল্লাহ বলতে বাধা, গায়েবানা জানাযা পড়তে বাঁধা, হলে সিট বাণিজ্য, আয়নাঘরে বন্দি, অর্থ পাচার, চাঁদাবাজী, গনতন্ত্র ধ্বংস, প্রশ্নফাস, বাকস্বাধীনতা ধ্বংস, আইনি হয়রানি ইত্যাদিসহ আরও যত অন্যায় জুলুমের বিরুদ্ধে তো সুশীল সমাজের এতো সমালোচনা ছিল না!।
রং না পাল্টিয়ে মনুষ্যত্ব নিয়ে বেঁচে থাকেন সবসময় তাহলে মানুষের সম্মান পাবেন। হয়তো-বা আমাদের সামনে কিছু বলবে না, কিন্তু পিছনে ঠিকই গাল-মন্দ করবে। আর ভালো কাজ করলে আর কিছু না পেলেও আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যাবে।

23/08/2024

নৌকা ও বোড নেয়ার জন্য গাড়ি আছে দুইটা কারো লাগলে জানাবেন কোনো ধরণের টাকা পয়সা দিতে হবে না...

বর্তমানে দেশে বন্যার এই সময়ে ফেনী, নোয়াখালী ,কুমিল্লা সহ দেশের যেই যেই স্থানে বন্যার জন্য ইজ্ঞিন চালিত নৌকা/ স্পিড বোট নেওয়ার জন্য গাড়ি লাগলে (ঢাকা অথবা চট্টগ্রাম) যেই কোনো স্থান থেকে আমাদের গাড়ির মাধ্যমে নিয়ে যেতে পারবেন। কোনো ধরণের টাকা পয়সা দিতে হবে না সম্পূর্ণ বিনামূল্য আমরা এই সেবায় নিয়োজিত থাকবো ইনশাআল্লাহ।
যোগাযোগ :০১৩০০০১৫৬৬৬, ০১৭৩১৫৬৫৫৯১, ০১৮১৬২৭৮৫২৭, ০১৬০৪৮৯৬৩৪০

M/S Safa Motor’s

22/08/2024

সবাই কপি পেস্ট করুন। কেউ না কেউ দেখবেই।

স্পিডবোট মেনেজ হয়েছে। প্রতি ট্রিপে অন্তত ৩০ জন উদ্ধারে সক্ষম আমাদের স্পিডবোট চাঁদপুর থেকে ফেনীর পথে রওনা হয়েছে। কুমিল্লা ও ফেনী পৌঁছাতে ৩-৪ ঘণ্টা লাগতে পারে।
এখন কোন এলাকায় যাওয়া বেশি প্রয়োজন জানান!
সহযোগিতা পেতে যোগাযোগ
01814720758 (সোহাগ)
01875810789 (সাজ্জাদ)
ফেনী সদর থেকে সেনাবাহিনীর উদ্ধারদল ১২টি স্পীড বোট ও হেলিকপ্টার নিয়ে পরশুরাম-ফুলগাজী যাচ্ছে।
যোগাযোগ:
মেজর সানজিদ 01769331213
আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। আপনারাও করুন।

09/08/2024

"গ্রামের ছবি""
! ♦মোবাইল কবি♦!

নাই নদী নাই খাল,
নাই ভরা ঝিল,
কোথা গেল সেই দিন,
মাছে ভরা বিল।

গাছ ভরা ছিল ফল,
নদী ভরা জল,
সবুজের সমারোহ,
বর্ষার জল।

নাই কোন বাঁশ ঝাড়
নাই কোন তরু,
চারিদিকে হাহাকার,
লাগে যেন মরু।

হলুদের সমারোহ
সরিষার ফুল,
কদাচিৎ যায় দেখা,
ঢেউ ভাঙা কূল।

কোথা গেল পাটখড়ি,
স্বর্ণালী আশ,
দীঘি ভরা নাই মাছ,
ডিজিটাল চাষ।

রাখালের নাই গরু,
বাজায় না বাঁশি,
ডিজিটালে করে চাষ,
বাংলার চাষী।

নাই কোন হাট ঘাট,
নাই নদী তীর,
জোনাকির নাই দেখা,
নাই কোন ভীড়।

ফেস বুক নেট নিয়ে,
আছো যারা মেতে,
সেই দিন নয় দূরে,
গ্রামে হবে যেতে।

25/06/2024

সরকার বিদেশ থেকে ঋণ নিয়ে রিজার্ভ বাড়ায়, দুর্নীতিবাজরা বিদেশে টাকা পাচার করে। আর এই ঋণের দায়ভার পরে জনগণের উপর। আমার সোনার বাংলা।

05/05/2024

চীনের ইঞ্জিনিয়ারেরা পদ্মা সেতুর কাজ করে দিয়ে গেলো। জাপানের ইঞ্জিনিয়ারেরা মেট্রোরেল তৈরি করলো। রাশিয়ার ইঞ্জিনিয়ারেরা রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট বানালো। কোরিয়ান ইঞ্জিনিয়ারেরা পার্বতিপুর খনি থেকে কয়লা উত্তোলন করলো। আর আমাদের দেশের বুয়েট, চুয়েট, খুয়েট, রুয়েটে পড়াশোনা শেষ করা ইঞ্জিনিয়ারেরা এসব তথ্য মুখস্থ করে বিসিএস দিবে! পদ্মা সেতুর দৈর্ঘ্য কতো? মোট পিলারের সংখ্যা কতো? রূপপুর পাওয়ার হাউজের চুল্লির উচ্চতা কতো? মেট্রো রেলের আয়তন কতো? ঘন্টায় কতো কি:মি: বেগে চলে?
কিন্তু আমাদের দেশের ইঞ্জিনিয়াররা কেন পারে না? প্রযুক্তিগত সমস্যা? না প্রযুক্তিলব্ধ শিক্ষার সমস্যা?

30/04/2024

বাবাকে এক ছেলের জিজ্ঞাসা সফল জীবন কাকে বলে ?
বাবাঃ- আমার সাথে চল, আজ ঘুড়ি উড়াবো।
বাবা ঘুড়ি ওড়ানো শুরু করলেন। ছেলে মনোযোগ দিয়ে দেখছে। আকাশে ঘুড়ি বেশ কিছু ওপরে উঠার পর বাবা বললেনঃ
এই দেখো ঘুড়িটা অতো উঁচুতেও কেমন বাতাসে ভেসে আছে। তোমার কি মনে হয়না এই সুতার টানের কারণে ঘুড়িটা আরোও উপরে যেতে পারছেনা?
তা ঠিক, সুতো না থাকলে ওটা আরও উপরে যেতে পারতো!
বাবা আলগোছে সুতোটা কেটে দিলেন। ঘুড়িটা সুতার টান মুক্ত হয়েই প্রথমে কিছুটা উপরে গেল। কিন্তু একটু পরেই নিচের দিকে নামতে নামতে অদৃশ্য হয়ে গেল।
এবার বাবা ছেলেকে জীবনের দর্শন শুনাচ্ছেন ...
শোনো, জীবনে আমরা যে উচ্চতায় আছি বা থাকি সেখান থেকে প্রায় মনে হয় ঘুড়ির সুতার মত কিছু কিছু বন্ধন আমাদের আরও উপরে যেতে বাধা দেয়।
যেমনঃ- ঘর...পরিবার...অনুশাসন..সন্তান..মা বাবা।
আর আমরাও সেইসব বাঁধন থেকে কখনো কখনো মুক্ত হতে চাই। বাস্তবে ঐ বন্ধনগুলোই আমাদের উঁচুতে টিকিয়ে রাখে, স্থির রাখে, নিচে পড়ে যেতে দেয় না। ঐ বন্ধন না থাকলে আমরা হয়তো ক্ষণিকের জন্য কিছুটা উপরে যেতে পারি, কিন্তু অল্পসময়েই আমাদেরও পতন হবে ঐ বিনে সুতোর ঘুড়ির মতই!
↓↓
জীবনে তুমি যদি উঁচুতে টিকে থাকতে চাও তবে কখনোই ঐ বন্ধন ছিঁড়বে না। সুতা আর ঘুড়ির মিলিত বন্ধন যেমন আকাশে ঘুড়িকে দেয় ভারসাম্য, তেমন সামাজিক, পারিবারিক বন্ধনও আমাদের জীবনের উচ্চতায় টিকে থাকার ভারসাম্য দেয়। আর এটাই প্রকৃত সফল জীবন ।
Collected.

10/04/2024

আসসালামুআলাইকুম ওরাহমাতুল্লাহ।

"তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম"।

🌙"ঈদ মোবারক"🌙

আপনি এবং আপনার পরিবারের সকলের প্রতি রইলো 'পবিত্র ঈদ উল ফিতর' এর শুভেচ্ছা।

🌙"ঈদ মোবারক"🌙

মোঃ আবু বক্কর সিদ্দিক
এস. কে ট্রেড ইন্টারন্যাশনাল।
পুরানা পল্টন ঢাকা।

Address

Culvert Road 65/2/1 Purana Paltan Paramount Height Computer City Shop No. 109
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+88 02 9569776

Alerts

Be the first to know and let us send you an email when S.K. Trade International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to S.K. Trade International:

Share