24/06/2017
পৃথিবীর যাবতীয় সম্পর্কের মধ্যে বন্ধুত্ব সবচেয়ে মধুর। কিন্তু এই বন্ধুত্ব টিকিয়ে রাখা যায় না, যদি কিনা এতে আর্থিক লেনাদেনা চলে আসে। আমার কাছে অনেকে Business Management software নিতে আসেন , যারা বন্ধুর সাথে বিজনেস করতে গিয়ে ধরা খেয়েছেন। পাটনারশীপ ব্যবসায় সফটওয়্যার শতভাগ জরুরি চলুন বন্ধুদের সাথে পাটনারশীপ ব্যবসায় সফটওয়্যার কেন ব্যবহার করবেন তার কিছু কারন খুজে বের করি।
১। পার্টনারশিপ বিজনেসে কমিটমেন্টের কোন ব্যাল্যান্স থাকে না, সবার এক্সপার্টিজ সমান থাকে না।
২। বন্ধু কখনো হুকুম মানতে চাবে না। বন্ধুরা সবাই সমান। বন্ধুকে কোন ক্রমে অধনস্ত বানালে সেই বিজনেস টিকবে না।
৩। পার্টনারদের সবার সাফল্য কিংবা সমর্থ এক থাকে না। সবার সেক্রিফাইস লেভেল সেম না। কেউ কাজ কম করে সমান মুনাফা দাবী করলে বিপাক বাধে।
৪। যদিও কেউ কারো কাছ থেকে কিছু গোপন রাখবে না, এরকম চুক্তিতে বিজনেস শুরু হয়, কিন্তু একটা সময় গিয়ে কেউ না কেউ কিছু না কিছু তথ্য গোপন করে ও বিজনেস থেকে পার্সোনাল বেনিফিট খোজে। ফলে পার্টনারশীপ ও বিজনেস উভয়ই নষ্ট হয়ে যায়।
৫। সবাই বিজনেসে সমান সময় দেয় না, কেউ সময় বেশি দেয়, কেউ আর্থিক সহায়তা দেয়, কেউ বুদ্ধি দেয়। এগুলো সমন্বয়ের কোন বৈজ্ঞানিক উপায় নেই, তাই, পার্টনারশীপ বিজনেস টিকে না।
৬। বন্ধুদের সবার প্রতিষ্ঠান নিয়ে লক্ষ্য এক থাকে না, এক এক জন এক এক ভাবে ভাবে, যার ফলে সিদ্ধান্তহীনতায় প্রতিষ্ঠান মুখ থুবড়ে পড়ে।
সফটওয়্যার নিলে ব্যবসায়ের সচ্ছতা আসে, পাটনাদের কাজের ব্যাপারে সমস্ত তথ্য পাওয়া যায়, ব্যয় ও বিনিয়োগের হিসেব সংরক্ষণ করে ব্যবসায়কে এগিয়ে নেয়া যায় সাফল্যের ওমেগা পয়েন্টে।
তাই পাটনারশীপে ব্যবসায় শুরু করার আগেই সফটওয়্যার নিয়ে নিন।
ভুলে যাবেন না '' টাকা পয়সা কাগজের বন্ধু বান্ধব রক্তের''।