23/06/2024
ইবাদত কবুলের অন্যতম শর্ত হালাল উপার্জন : পৃথিবীতে মানবজাতির আগমনের প্রধান উদ্দেশ্য, আল্লাহর ইবাদত করা।
আল্লাহ তা'আলা কোরআনুল কারীম এ বলেছেন
(وما خلقت الجن والانس الا ليعبدون)
‘আমি জিন ও মানবজাতিকে সৃষ্টি করেছি যেন তারা আমার ইবাদত করবে।’ (সুরা : জারিয়াত, আয়াত : ৫৬)
আর আল্লাহর কাছে ইবাদত গ্রহণযোগ্য হওয়ার জন্য উপার্জন হালাল উপায়ে হওয়া জরুরি। রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, “হে মানুষ, নিশ্চয়ই আল্লাহ তাআলা অতিপবিত্র। তাই তিনি পবিত্র বস্তু ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না।
আল্লাহ তাআলা রাসুলদের যা আদেশ করেছেন; মুমিনদেরও তাই আদেশ করেছেন। এরপর তিনি তিলাওয়াত করেন, ‘হে রাসুলরা, তোমরা পবিত্র খাদ্য আহার করো এবং ভালো কাজ করে যাও। তোমরা যেসব কাজ করো তা সম্পর্কে আমি পরিপূর্ণ অবগত।’” (সুরা : মুমিনুন, আয়াত : ৫১)