16/05/2024
আপনাকে কি করে ভালো না বাসি ইয়া রাসুলুল্লাহ।
যখন আপনি আমাকে ভালোবেসেছেন সেই ১৪শ বছর আগে। যখন আপনি আমাকে মিস করতেন, আশা করতেন যেনো আমার সাথে দেখা করতে পারেন অথচ তখন আমি জন্মই হইনি।
মৃত্যুকালেও আপনার অন্তরে এই চিন্তা ছিল যে আমাদের কি হবে। উম্মাতি উম্মাতি বলতে বলতে আপনি আপনার রবের কাছে চলে গিয়েছিলেন!
যারা বোঝে না, ১৪০০ বছর আগে এই পৃথিবীকে আলোকিত করা একজন ভিনদেশী, ভিন্নভাষী ব্যক্তি, কি করে আজ শত শত কোটি হৃদয়ের স্পন্দন – তাদের কি করে বোঝাই আপনাকে কেন ভালবাসি, ইয়া রাসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
যে মানুষটিকে কখনো দেখিনি, যার কন্ঠস্বর কখনো শুনিনি, যার পবিত্র সান্নিধ্যে পৌঁছানোর সৌভাগ্য কখনো হয়নি, কিভাবে বোঝাবো সে মানুষটা কেমন করে সবচেয়ে প্রিয় মানুষগুলোর চাইতেও প্রিয় হয়ে উঠল? ভাষায় কি করে প্রকাশ করি, আপনাকে কেন ভালবাসি "ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।