Aide 247

Aide 247 Be Aide

স্কুল খালি হয়ে গেলো। বেল বাজতে-বাজতে শেষ টুংটাও থেমে গেছে অনেকক্ষণ হলো। সে তখনও বসে ছিল— ছোট্ট শিশু কন্যা, একা, বইয়ের ব্...
08/09/2025

স্কুল খালি হয়ে গেলো। বেল বাজতে-বাজতে শেষ টুংটাও থেমে গেছে অনেকক্ষণ হলো। সে তখনও বসে ছিল— ছোট্ট শিশু কন্যা, একা, বইয়ের ব্যাগটি পায়ের কাছে রেখে, বসে ছিল, এবং তাকাচ্ছিলো পথটির শেষ প্রান্তের দিকে শূন্য দৃষ্টিতে।

ওখানে কেউ নেই, না শিক্ষক, শিক্ষিকা, সহপাঠী-পাঠিনী, না তার বাড়ির কেউ, পথচারীও না, শুধুমাত্র সে, এবং তার পাশ দিয়ে যাওয়া একজন পুলিশ অফিসার।

অফিসার চলে যেতে পারতেন, ভেবে নিতে পারতেন, 'এটা আমার কাজ না।' কিন্তু তিনি গেলেন না।

দাঁড়ালেন। দাঁড়িয়ে রইলেন, শিশুটির পাশে, চুপচাপ, ঢাল হয়ে! কোনো প্রশ্ন নয়, কৌতূহল নয়, তাড়া নয়। শুধু দাঁড়িয়ে থাকা, যতোক্ষণ না শিশুকন্যার ঘরের কেউ নিরাপদে নিয়ে যেতে আসছে তাকে।

এই পৃথিবীতে— যেখানে দুঃসংবাদ আলোর গতির আগে ছোটে— এই ছোট্ট, প্রায় অদৃশ্য, ঘটনাটির হতে পারতো— 'মানুষ'।

ইউনিফর্ম হিরো বানায় না, হিরো সেই ইউনিফর্ম পরিহিতের হৃদয়, মানসিকতা, দায়িত্ববোধ!

ধন্যবাদ মানুষেরা—
যারা দাঁড়াতে জানেন;
যারা রক্ষক হতে জানেন চুপচাপ, অদৃশ্যেও;
যারা জানেন— কোন কাজটি মানুষের।

এই পৃথিবী এমন 'মানুষ' খুঁজে চলেছে, চিরকাল।
©️

29/08/2024
18/03/2024
নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে চাকরি, ষষ্ঠ–১৫তম গ্রেডে পদ ২৫বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের স্বত্বাধীন প্রতিষ্ঠান নিউক্লিয...
13/03/2024

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে চাকরি, ষষ্ঠ–১৫তম গ্রেডে পদ ২৫

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের স্বত্বাধীন প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে পাঁচ ক্যাটাগরির পদে ষষ্ঠ থেকে ১৫তম গ্রেডে ২৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: ডেপুটি ম্যানেজার (আইটি অ্যান্ড কমিউনিকেশন)
পদসংখ্যা: ১
যোগ্যতা: সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লাইড ফিজিকস অ্যান্ড ইলেকট্রনিকস/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজি/কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে স্নাতকোত্তর বা চার বছরের স্নাতক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। আইটি অ্যান্ড কমিউনিকেশন–সংশ্লিষ্ট ক্ষেত্রে যেকোনো স্বনামধন্য প্রতিষ্ঠানে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা সমমানের পদে দুই বছরের অভিজ্ঞতাসহ সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যেকোনো পাবলিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ/সিজিপিএ ৫.০০–এর মধ্যে ৪.০০ অথবা ৪.০০–এর মধ্যে ৩.০০ থাকতে হবে; সনাতন ফলাফল পদ্ধতির অধীন উভয় পরীক্ষায় প্রথম বিভাগ প্রাপ্ত থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগ সাবলীল হতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশন বিশেষভাবে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ইউনিকোড টাইপিংয়ে দক্ষ হতে হবে।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বা এনপিসিবিএল নির্ধারিত যেকোনো স্থানে।
বেতন: ৮৪,০০০ টাকা (গ্রেড–৬)
সুযোগ–সুবিধা: প্রথম এক বছর প্রবেশনকাল গণ্য করা হবে, তবে প্রবেশনকাল দুই বছর পর্যন্ত বর্ধিত হতে পারে। প্রবেশনকালে মাসিক মূল বেতন ও বিধি মোতাবেক উৎসব ভাতা এবং প্রকল্প সাইটে কর্মকালীন মূল বেতনের ৪০ শতাংশ হারে প্রকল্প ভাতা প্রদান করা হবে। এনপিসিবিএলের নিয়মিত চাকরিতে নিয়োগের পর মূল বেতন ও পারিবারিক আবাসনসুবিধা (অথবা পারিবারিক আবাসন সুবিধা না দিতে পারলে মূল বেতনের ৪০-৬০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা) এবং প্রযোজ্যতা অনুসারে মূল বেতনের ৪০ শতাংশ হারে প্রকল্প ভাতা/বিদ্যুৎকেন্দ্র ভাতা, ছুটি নগদায়ন, যৌথ বিমা, কনট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটিসহ অন্যান্য প্রান্তিক সুবিধাদি এনপিসিবিএলের বিধিমালা ও নীতিমালা অনুসারে প্রদান করা হবে।

২. পদের নাম: সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অকুপেশনাল হেলথ অ্যান্ড লেবার সেফটি)
পদসংখ্যা: ১
যোগ্যতা: সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান বা নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর বা চার বছরের স্নাতক ডিগ্রি বা যেকোনো বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। যেকোনো স্বনামধন্য প্রতিষ্ঠানে অকুপেশনাল সেফটি/ইন্ডাস্ট্রিয়াল সেফটি–সংশ্লিষ্ট কাজে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যেকোনো পাবলিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ/সিজিপিএ ৫.০০–এর মধ্যে ৪.০০ অথবা ৪.০০–এর মধ্যে ৩.০০ থাকতে হবে; সনাতন ফলাফল পদ্ধতির অধীন উভয় পরীক্ষায় প্রথম বিভাগ প্রাপ্ত থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগ সাবলীল হতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশন বিশেষভাবে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ইউনিকোড টাইপিংয়ে দক্ষ হতে হবে।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বা এনপিসিবিএল নির্ধারিত যেকোনো স্থানে।
বেতন: ৭৫,৬০০ টাকা (গ্রেড-৭)
সুযোগ-সুবিধা: প্রথম এক বছর প্রবেশনকাল গণ্য করা হবে, তবে প্রবেশনকাল দুই বছর পর্যন্ত বর্ধিত হতে পারে। প্রবেশনকালে মাসিক মূল বেতন ও বিধি মোতাবেক উৎসব ভাতা এবং প্রকল্প সাইটে কর্মকালীন মূল বেতনের ৪০ শতাংশ হারে প্রকল্প ভাতা প্রদান করা হবে। এনপিসিবিএলের নিয়মিত চাকরিতে নিয়োগের পর মূল বেতন ও পারিবারিক আবাসনসুবিধা (অথবা পারিবারিক আবাসনসুবিধা না দিতে পারলে মূল বেতনের ৪০-৬০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা) এবং প্রযোজ্যতা অনুসারে মূল বেতনের ৪০ শতাংশ হারে প্রকল্প ভাতা/বিদ্যুৎকেন্দ্র ভাতা, ছুটি নগদায়ন, যৌথ বিমা, কনট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটিসহ অন্যান্য প্রান্তিক সুবিধাদি এনপিসিবিএলের বিধিমালা ও নীতিমালা অনুসারে প্রদান করা হবে।

৩. পদের নাম: জুনিয়র ক্রেন অপারেটর
পদসংখ্যা: ৮
যোগ্যতা: সরকার অনুমোদিত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি বা সমমান পাস। ক্রেন চালনার জন্য প্রযোজ্য লাইসেন্স/ভারী গাড়ি চালনার ড্রাইভিং লাইসেন্সসহ যেকোনো প্রতিষ্ঠানে ক্রেন চালনার কাজে ১২ বছরের অভিজ্ঞতা। কোনো পাবলিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ/সিজিপিএ ৫.০০–এর মধ্যে ৩.০০ অথবা ৪.০০–এর মধ্যে ২.৫০ থাকতে হবে; সনাতন ফলাফল পদ্ধতির অধীন উভয় পরীক্ষায় দ্বিতীয় বিভাগ থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগ সাবলীল হতে হবে।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বা এনপিসিবিএল নির্ধারিত যেকোনো স্থানে।
বেতন: ৩১,২০০ টাকা (গ্রেড-১৩)
সুযোগ-সুবিধা: প্রথম এক বছর প্রবেশনকাল গণ্য করা হবে, তবে প্রবেশনকাল দুই বছর পর্যন্ত বর্ধিত হতে পারে। প্রবেশনকালে মাসিক মূল বেতন ও বিধি মোতাবেক উৎসব ভাতা এবং প্রকল্প সাইটে কর্মকালীন মূল বেতনের ৪০ শতাংশ হারে প্রকল্প ভাতা প্রদান করা হবে। এনপিসিবিএলের নিয়মিত চাকরিতে নিয়োগের পর মূল বেতন ও পারিবারিক আবাসনসুবিধা (অথবা পারিবারিক আবাসনসুবিধা না দিতে পারলে মূল বেতনের ৪০-৬০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা) এবং প্রযোজ্যতা অনুসারে মূল বেতনের ৪০ শতাংশ হারে প্রকল্প ভাতা/বিদ্যুৎকেন্দ্র ভাতা, ছুটি নগদায়ন, যৌথ বিমা, কনট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটিসহ অন্যান্য প্রান্তিক সুবিধা এনপিসিবিএলের বিধিমালা ও নীতিমালা অনুসারে প্রদান করা হবে।

৪. পদের নাম: ফোরম্যান (মেকানিক্যাল)
পদসংখ্যা: ৭
যোগ্যতা: সরকার অনুমোদিত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি (ভোকেশনাল) মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স/মেকানিক্যাল টেকনোলজি পাস হতে হবে। যেকোনো স্বনামধন্য প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কোনো পাবলিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ/সিজিপিএ ৫.০০–এর মধ্যে ৩.০০ অথবা ৪.০০–এর মধ্যে ২.৫০ থাকতে হবে; সনাতন ফলাফল পদ্ধতির অধীন উভয় পরীক্ষায় দ্বিতীয় বিভাগ থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগ সাবলীল হতে হবে।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বা এনপিসিবিএল নির্ধারিত যেকোনো স্থানে।
বেতন: ২৭,৬০০ টাকা (গ্রেড-১৪)
সুযোগ-সুবিধা: প্রথম এক বছর প্রবেশনকাল গণ্য করা হবে, তবে প্রবেশনকাল দুই বছর পর্যন্ত বর্ধিত হতে পারে। প্রবেশনকালে মাসিক মূল বেতন ও বিধি মোতাবেক উৎসব ভাতা এবং প্রকল্প সাইটে কর্মকালীন মূল বেতনের ৪০ শতাংশ হারে প্রকল্প ভাতা প্রদান করা হবে। এনপিসিবিএলের নিয়মিত চাকরিতে নিয়োগের পর মূল বেতন ও পারিবারিক আবাসনসুবিধা (অথবা পারিবারিক আবাসনসুবিধা না দিতে পারলে মূল বেতনের ৪০-৬০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা) এবং প্রযোজ্যতা অনুসারে মূল বেতনের ৪০ শতাংশ হারে প্রকল্প ভাতা/বিদ্যুৎকেন্দ্র ভাতা, ছুটি নগদায়ন, যৌথ বিমা, কনট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটিসহ অন্যান্য প্রান্তিক সুবিধা এনপিসিবিএলের বিধিমালা ও নীতিমালা অনুসারে প্রদান করা হবে।

৫. পদের নাম: ল্যাব টেকনিশিয়ান (ফিজিকস)
পদসংখ্যা: ৮
যোগ্যতা: সরকার অনুমোদিত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি (বিজ্ঞান) বা সমমান পাস। যেকোনো স্বনামধন্য প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কোনো পাবলিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ/সিজিপিএ ৫.০০–এর মধ্যে ৩.০০ অথবা ৪.০০–এর মধ্যে ২.৫০ থাকতে হবে; সনাতন ফলাফল পদ্ধতির অধীন উভয় পরীক্ষায় দ্বিতীয় বিভাগ থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগ সাবলীল হতে হবে।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বা এনপিসিবিএল নির্ধারিত যেকোনো স্থানে।
বেতন: ২৪,০০০ টাকা (গ্রেড-১৫)
সুযোগ-সুবিধা: প্রথম এক বছর প্রবেশনকাল গণ্য করা হবে, তবে প্রবেশনকাল দুই বছর পর্যন্ত বর্ধিত হতে পারে। প্রবেশনকালে মাসিক মূল বেতন ও বিধি মোতাবেক উৎসব ভাতা এবং প্রকল্প সাইটে কর্মকালীন মূল বেতনের ৪০ শতাংশ হারে প্রকল্প ভাতা প্রদান করা হবে। এনপিসিবিএলের নিয়মিত চাকরিতে নিয়োগের পর মূল বেতন ও পারিবারিক আবাসনসুবিধা (অথবা পারিবারিক আবাসনসুবিধা না দিতে পারলে মূল বেতনের ৪০-৬০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা) এবং প্রযোজ্যতা অনুসারে মূল বেতনের ৪০ শতাংশ হারে প্রকল্প ভাতা/বিদ্যুৎকেন্দ্র ভাতা, ছুটি নগদায়ন, যৌথ বিমা, কনট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটিসহ অন্যান্য প্রান্তিক সুবিধা এনপিসিবিএলের বিধিমালা ও নীতিমালা অনুসারে প্রদান করা হবে।

বয়সসীমা
৪ এপ্রিল ২০২৪ তারিখে ১ ও ৩ নম্বর পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৭ বছর; ২ ও ৪ নম্বর পদের ক্ষেত্রে ৩৫ বছর এবং ৫ নম্বর পদের ক্ষেত্রে ৩২ বছর।

শর্ত
যোগদানকারীকে যোগদানের সময় এ মর্মে অঙ্গীকারনামা দাখিল করতে হবে যে তিনি এনপিসিবিএলে যোগদানের তারিখ থেকে কমপক্ষে ১০ বছর চাকরি করবেন। যদি এনপিসিবিএলে ১০ বছর চাকরি সমাপ্তির পূর্বে স্বেচ্ছায় এনপিসিবিএল ত্যাগ করেন, তবে তিনি এনপিসিবিএল, সরকার বা অন্য যেকোনো কর্তৃপক্ষ কর্তৃক তাঁর জন্য ব্যয়কৃত সমুদয় অর্থ পরিশোধ করতে বাধ্য থাকবেন।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই(http://npcbl.teletalk.com.bd/) ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য একই ওয়েবসাইট বা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ওয়েবসাইট(https://www.rooppurnpp.gov.bd/) অথবা এনপিসিবিএলের এই ওয়েবসাইট(http://npcbl.portal.gov.bd/) থেকে জানা যাবে।

আবেদন ফি
আবেদন নিশ্চিতকরণের জন্য এই(http://npcbl.teletalk.com.bd/) ওয়েবসাইটে উল্লেখিত নির্দেশনা অনুসরণ করে যেকোনো টেলিটক মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে অফেরতযোগ্য ৫০০ টাকা পরিশোধ করতে হবে।

আবেদনের শেষ সময়: ৪ এপ্রিল ২০২৪, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

Source : https://www.prothomalo.com/chakri/employment/0s17b5h199

সমন্বিত ৮ ব্যাংকে বড় নিয়োগ, পদ ১৫৯৭ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত আটটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে অফিসার (সা...
18/01/2024

সমন্বিত ৮ ব্যাংকে বড় নিয়োগ, পদ ১৫৯৭

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত আটটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে অফিসার (সাধারণ) পদে জনবল নিয়োগে আবেদন শেষ হচ্ছে আগামী শনিবার। এসব ব্যাংকে ১ হাজার ৫৯৭ জন অফিসার নেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে জনবল নিয়োগের এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সমন্বিতভাবে একক প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ২০২২ সালভিত্তিক অফিসার (সাধারণ) পদের শূন্য পদগুলো পূরণ করা হবে।

অফিসারের ১ হাজার ৫৯৭ পদের মধ্যে সোনালী ব্যাংকে ৬৪৩ জন, জনতা ব্যাংকে ১৬৪, বাংলাদেশে ডেভেলপমেন্ট ব্যাংকে ৫, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ১, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৪৪৯, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ২৩১, প্রবাসীকল্যাণ ব্যাংকে ৬৪, কর্মসংস্থান ব্যাংকে ২০ ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ২০ জন নেওয়া হবে।

যেকোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। আবেদনের শেষ সময় ২০ জানুয়ারি। এ পদে নিয়োগ পেলে বেতন স্কেল হবে ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের(https://erecruitment.bb.org.bd/onlineapp/joblist.php) মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জব আইডি নম্বর ১০২০২। আবেদন ফি বাবদ ২০০ টাকা ডাচ্‌-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে জমা দিতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে(https://erecruitment.bb.org.bd/career/dec212023_bscs_133.pdf) জানা যাবে।

আবেদনের সর্বোচ্চ বয়স ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।

https://www.prothomalo.com/chakri/employment/35l3meh84m
https://erecruitment.bb.org.bd/onlineapp/joblist.php
https://erecruitment.bb.org.bd/career/dec212023_bscs_133.pdf

12/01/2024

04/04/2023

বঙ্গ বাজারে আগুন
আমরা শোকাহত 😢

03/05/2019

ঘুর্নিঝড় ফনী অনেকটা দুর্বল হয়ে আজ সন্ধ্যা অনুমান ৬টার দিকে বাংলাদেশে প্রবেশ করার কথা। আপনারা আতংকিত না হয়ে ঘুর্নিঝড় চলাকালীন নিজেদের পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজ নিজ এলাকায় সতর্ক থাকুন। যাদের বাসস্থান কাঁচা, টিন বা খড়ের ছাউনী তারা পরিবারের সদস্যদেরকে নিয়ে ঘুর্নিঝড় চলাকালীন কোন সাইক্লোন শেল্টার/বিল্ডিং/দালানে আশ্রয়গ্রহণ করুন।

গাছগাছালি, বৈদ্যুতিক লাইন বা খুটির আশপাশে না থাকবেন না। ছিন্ন হওয়া কোন বৈদ্যুতিক লাইনে স্পর্শ করবেন না। আপনার ঘরের বৈদ্যুতিক লাইন/ডিস লাইন টিভি, ফ্রীজ, এসিসহ সকল বৈদ্যতিক ডিভাইসের সংযোগ বিচ্ছিন্ন রাখুন। ঘরের দরজা জানালা শক্ত করে বন্ধ রাখুন। আপনার ঘরের জানালা কাঁচের হলে তার থেকে দুরে থাকার চেষ্টা করুন।

সকল ধরনের যানবাহন বিশেষ করে রিক্সা, অটোরিকশা, অপেক্ষাকৃত ছোট গাড়ী কোন অবস্থাতেই ঝড়ের সময় রাস্তায় বের করবেন না এবং কোন যাত্রী এসকল গাড়ীতে উঠবেন না, রাস্তায় বের হবেন না।

সর্বোপরি মহান আল্লাহ তায়ালাকে বেশী বেশী স্মরন করুন। কোন দুর্ঘটনার খবর পেলে সাথে সাথে স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনকে অবহিত করুন।

মহান রাব্বুল আলামিন আমাদের নিরাপদ রাখুন। সুস্থ রাখুন। আমীন।

Address

Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Aide 247 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share