17/11/2024
⚠️⚠️⚠️সতর্কীকরণ বিজ্ঞপ্তি⚠️⚠️⚠️
🛑নিয়োগ নিয়ে প্রতারণা থেকে সাবধান🛑
এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি আমরা লক্ষ করেছি যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের বিভিন্ন পেজ ও গ্রুপে রূপক ফ্যাশন- এর নাম ও পরিচয় ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র ভুয়া, অসত্য ও বানোয়াট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। প্রতারণামূলক এসব বিজ্ঞাপনে বিভিন্ন মাধ্যমে টাকাগ্রহণ মারফত চাকরি প্রদানের নিশ্চয়তাও দেয়া হচ্ছে।
রূপক ফ্যাশন একটি অনলাইনভিত্তিক বিক্রয় প্রতিষ্ঠান। অনলাইনভিত্তিক হওয়ায় সীমিত লোকবল দিয়েই এর কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখানে নিয়মিত ও বিপুলসংখ্যক জনবল নিয়োগের প্রয়োজন পড়ে না। নিয়োগ প্রক্রিয়ায় কোন প্রকার আর্থিক লেনদেন করা হয় না।
রূপক ফ্যাশন এর পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হলো। কোন ব্যক্তি/ব্যক্তিবর্গ এসকল প্রতারকচক্র দ্বারা প্রতারণার স্বীকার হলে, রূপক ফ্যাশন কর্তৃপক্ষ কোনভাবে দায়ী থাকবেনা।