ParPhics

ParPhics ParPhics has decorated with lots of Videos, Images, quotes related with Graphics Design, Sports, Songs and Various Funny Staffs... Stay with us.. Thank you

Welcome to the World of Parphics.. Parphics has decorated with lots of Videos, Images, quotes related with Graphics Design, Sports, Songs and Various Funny Staffs...

Please Don't forget to Push "Like" Button to get each n every notification and always Keep in touch to get Upadtes.. Thank you very much. Follow me on Social Network. Links given below...
Facebook: https://www.facebook.com/parphics


Google Plus: https://plus.google.com/u/0/+ParthoRahman1986
Twitter: https://twitter.com/rahman_partho
Linkdin: https://www.linkedin.com/in/partho-rahman-47a155ab
GraphicRiver: https://graphicriver.net/user/parphics

05/04/2021

Git is a distributed version control system that helps developers collaborate on projects of any scale. Linus Torvalds, the developer of the Linux kernel, created Git in 2005 to help control the Linux kernel's development. What is a Distributed Version Control System? A distributed version control s...

05/04/2020

We're running a 5-day JavaScript Developer challenge on April 6th to help you kickstart your career as a developer even if you're a complete beginner (April 6th-10th). The winner gets a $6,000 online JavaScript coding bootcamp at Clever Programmer. And if you refer the winner, you win too 😎.

11/11/2019

নতুনদের উদ্দেশ্যে বলছি!
ফ্রিল্যান্সিং প্রো হতে চাইলে।
যারা মার্কেটপ্লেস সম্পর্কে বুঝেন না, নতুন একাউন্ট করতে চান তারা দয়া করে নিম্নোক্ত রুল ফলো করবেন।

১. আপনার নির্ধারিত কাজের উপর দক্ষতা বৃদ্ধি করুন।
২. ইমেইল, ফেসবুক, টুইটার ও মার্কেটপ্লেস একাউন্টের মধ্যে সামঞ্জস্য বজায় রাখুন। যেমন আপনি কাজ করেন গ্রাফিক্স ডিজাইন এ, আপনার নাম আব্দুর রহিম, আপনার মেইল হবে [email protected], Facebook gfxrahim, twitter gfxrahim, marketplace gfxrahim. অবশ্যই একাউন্ট খোলার আগে নিজের ইউজারনেম সার্চ দিবেন এবং মিলিয়ে নিবেন। দয়া করে আকাশ, বাতাস, শপ্নপরি, জলপরী, পানিপুরি এগুলো নাম দিবেন না। আর প্রোফাইল গুলো আপনার কাজের উপর ভিত্তি করে তৈরি করুন।
৩. প্রোফাইল পিকচারে মডেলিং ছবি ব্যাবহার করবেন না।
৪. কাজের ভ্যালু যাচাই করুন, যেমন 200 ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে 5 ডলার চেয় ভিক্ষা কইরেন না। আপনি অবশ্যই ভিক্ষুক নন।
৫. কাজ করবেন আর টাকা উঠাবেন না সেটা কি করে হয় সেজন্য পায়নিয়ার একাউন্ট খুলার প্রস্তুতি নিন( কিন্তু ভোটার আইডি বা পাসপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত একাউন্ট না খুলাই ভালো) বাংলাদেশে ও একটা ব্যাংক একাউন্ট করে নিন।
৬. রাত জাগার অভ্যাস করুন, আর পর্যাপ্ত ঘুমান, কাজ ছাড়া অকাজে ডিজিটাল ডিভাইসের উপর দৃষ্টি কম দিবেন চোঁখ ভালো থাকবে। বাসায় অফিশিয়াল পরিবেশ করুন।

***** উপরের ছয়টা কমপ্লিট হাওয়ার পর ধরে নেওয়া যায় আপনি ফ্রিল্যান্সিং এর যুগ্য এবং প্রফেশনালি এগুচ্ছেন*****

আর আপনি অবশ্যই নিজের সৃষ্টিশীলতার যত্ন করুন কপিরাইট থেকে বিরত থাকুন.

#হ্যাপি_ফ্রিল্যান্সিং

24/09/2019

যখন আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার।

১। রাস্তার পশে দাঁড়ানো রমণীর চেয়ে ব্যানার, পোস্টের গুলো আপনাকে বেশি আকর্ষণ করে।
২। পাক্কা রাঁধুনির মত আপনি কালার, ফন্ট, ইমেজের ব্যবহার করেন ।
৩। নাটক সিনেমার চেয়ে টিউটেরিয়াল আপনাকে বেশি টানে।
৪। রঙের মাখামাখির স্বাদ যখন আপনার কাছে অমৃত মনে হয়।
৫। সুন্দরতাকে আপনি ভিন্নভাবে বিশ্লেষণ করার ক্ষমতা রাখেন।
৬। বড় বড় সমস্যাগুলোকে আপনি ছবির মাধ্যমেই সমাধান করে ফেলেন।
৭। হার্ডডিস্কে গানের থেকে ফন্টের সংখ্যা কয়েকগুন বেশি থাকে।
৮। সাধারণের চেয়ে আপনার চিন্তাধারা আর দৃষ্টি ক্ষমতা অনেকগুন বেশি হয়।
৯। ডিজাইনকে আপনি ভাষা হিসেবে ব্যবহার করেন।
১০। চারিদিকে আপনি ডিজাইন ছাড়া আর কিছুই দেখেন না।

23/09/2019

Freelancer দের ১০ টি বৈশিষ্টঃ

১। এরা অধিকাংশই সিঙ্গেল। কারন GF কে টাইম দেওয়ার মত সময় এদের নাই। রিলেশান থাকলেও এদের রিলেশান বেশি দিন টিকে না। কারন এরা GF দের চাইতে Buyer Work বেশি গুরুত্বপূর্ণ মনে করেন ।
২। এরা ঘুমায় ভোর 4-5 টায় উঠে সকাল 10-12টায়।
৩। এদের প্রধান উক্তি, “Money Can Buy Happiness"
৪। এরা অনেক মেয়েই চয়েজ করে বাট সত্যটা হল propose করতে সময় paina..
৫। এরা বাঘের মত একটানা 6-7 ঘন্টা পিসির সামনে বসে থাকতে পারবে।
৬। এরা খাবার ব্যতিত থাকতে পারবে বাট নেট ব্যতিত ১ মিনিট থাকতে পারবে না।
৭। কাজ করার সময় যদি এদেরকে কফি দেওয়া হয় কফি কখন যে শরবত হয়ে যায় এরা নিজেরাও জানে না।
৮। এরা সাধারন্ত শান্ত প্রকৃতির হয়।
৯। এদের মোবাইলে কখনোই চার্জ থাকে না।
১০। এরা যখন কোন কাজ করে তখন যদি এদের পাশে বিশ্বযুদ্ধও হয় তা বুঝতে পারে না।

Do You Need    ,  ,    ,       ?
11/09/2019

Do You Need , , , ?

For only $10, parphics will do wordpress customization, install wordpress, bug fix, backup migrate wordpress. | Do you need Do WordPress Customization, Install Wordpress, Bug Fix, Backup Migrate Wordpress?Looking for WordPress Customization?Need install Premium Theme or Plugin or Customize Plugin?Bu...

31/08/2019

For only $10, parphics will design custom illustrated t shirts and merchandise. | !Please send me a message before placing any orders!Do u need a T-shirt Designer for Personal/Company Business? Do you need a design for MERCH BY | On Fiverr.com

  Fiverr Gig Promotion
29/08/2019

Fiverr Gig Promotion

For only $5, parphics will do any kind of photoshop editing and illustrator work. | !Please send me a message before placing any orders!Do u need a Graphic Designer for personal/company Task? Do you need to complete your task by | On Fiverr.com

          যেভাবে Activate করবেন Elementor Proএবং Single ক্লিকে Import করবেন যেকোন Demo Template[The trick shown here is ...
21/08/2019


যেভাবে Activate করবেন Elementor Pro
এবং Single ক্লিকে Import করবেন যেকোন Demo Template
[The trick shown here is dedicated to CT Students and only for educational purpose, I request you to purchase for any business activities]
[Elementor Demo Template গুলো এখান দেখে নিতে পারেন https://library.elementor.com/]

ধাপ ১ঃ Elementor Install
প্রথমে WordPress Admin Panel >> Plugins >> Add New থেকে Elementor সার্চ
করে Add করে নিন।

ধাপ ২ঃ Elementor Pro Install
প্রথমে আপনার পছন্দ মতো Website থেকে Elementor Pro Null নয় এমন একটি Version Download করে নিন অথবা এখান থেকেও Download করে নিতে পারেন, http://bit.ly/2YRtZfO

ধাপ ৩ঃ Elementor Pro Activation
WordPress Admin Panel >> License >> Activate Manually
তারপর পোষ্টের শেষের দিকে দেওয়া লাইসেন্স কী Copy করে Paste করুন এবং Activate বোতামে চাপুন। এবং ”Status: Active” লেখা দিখে নিশ্চিত হউন।
ব্যাস এখন চাইলে যেকোন Elmentor টেমপ্লেট import করতে পারবেন।

ধাপ ৪ঃ Demo Import
যে পেজ এ Demo Import করতে চান সেটি Edit with Elementor ক্লিক করে, Folder Icon এ ক্লিক করুন তারপর পছন্দের demo’র ওপরে থাকা insert+ ক্লিক করলে কিছুক্ষণের মধ্যেই Demo Import হয়ে যাবে।
Elementor Pro License Key : 6bc430a6e4d692820ac80007dfc5199e

Elementor Page Builder comes with dozens of free & Pro templates for WordPress. Landing pages, homepages & other templates available for free download.

ফ্রিল্যান্সিং এ কেন আমরা পিছিয়ে আছি-------------------------------------------------------যদিও কেউ কেউ ব্যাঙের মতো লাফিয়...
27/07/2019

ফ্রিল্যান্সিং এ কেন আমরা পিছিয়ে আছি

-------------------------------------------------------

যদিও কেউ কেউ ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে বলে বাংলাদেশ এখন ফ্রিল্যান্সিং এ প্রথম, দ্বিতীয়, তৃতীয় ইত্যাদি। বিষয়টি অনেকটাই একপাশে ২ গ্রাম সোনা আর আরেকপাশে ২০০ কেজি বাসি পচা চাল। প্রায় ৯৯% ফ্রিল্যান্সার বলে দাবীকারী ব্যক্তিগণ জানেনই না যে তারা কি জানেন না। বিষয়টা হল কেন আমরা পিছিয়ে আছি।

১. ইংরেজিতে দূর্বলতাঃ একটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরুন আপনি কখনো রসায়ন পড়েন নি। এখন আপনাকে বাংলা ভাষাতেই যদি জারণ বিজারণ বোঝানো হয় আপনি কিছু না বুঝে হা করে তাকিয়ে থাকবেন। শুধু বুঝবেন কিছু একটা এদিক ওদিক যাচ্ছে, ঐটুকুতেই সীমাবদ্ধ। কাজের ইংরেজিও সেই রকম। আপনি ইংরেজি বোঝেন কিন্তু ক্লায়েন্টের কাজের ইংরেজি যাকে বলা যেতে পারে প্রোফেশনাল ইংরেজি সেটি সম্পূর্ণ সময়সাপেক্ষ বিষয়। এটি ধীরে ধীরে অর্জিত হয়, রাতারাতি নয়।

২. প্রফেশনাল ফ্রিল্যান্সারঃ অনেকেই ৩ মাসের কোর্স শেষ করেই লিখে দেয় আমি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার। বিষয়টা অনেকটাই একটা বাচ্চা জন্ম নিয়েছে নাম রাখা হয়েছে মেজর হাবীব। তার মানে সে কিন্তু সেনাবাহিনীর মেজর হয়নি। এরকম হাজারো প্রফেশনাল ফ্রিল্যান্সার এর ভীড়ে আসল প্রফেশনাল ফ্রিল্যান্সারগুলো দেখা যায় না। দূরবীণ দিয়ে আর ফিল্টার লাগিয়ে বের করে আনা লাগে।

৩. হুজুগে মাতালঃ ফ্রিতে আলকাতরা দিন, খেয়ে দেব। দেশে যদি এখন ঘোষণা করা হয় গরুর দুধ দোয়ালে ডলার ইনকাম হবে। সবাই ছুটবে গরুর পেছনে- তা সে গাভীই হোক আর এড়ে। এড়ে থেকে যেমন সারাদিনেও দুধ বের করা সম্ভব না, তেমনি সবার পক্ষেও আয় করা সম্ভব না। আবার সব গাভীই কিন্তু সমান দুধ দেয় না। যে গাভী দিনে ৮ কেজি দুধ দেয় আর যে গাভী আধা কেজি দুধ দেয়- বোঝাই যায় কোনটা দিয়ে দুধের ব্যবসা হবে। আধা কেজি দুধ দেওয়া গাভী নিয়ে বাড়িতে এক দুজনের পুষ্টি মেটে কিন্তু তা দিয়ে ব্যবসা হয় না, ঠিক তেমনি ২-৫ ডলার আয় হলে সেটি দিয়ে ২ জিবি নেট কেনা যায় কিন্তু ফ্রিল্যান্সিং না।

৪. নকলেই মজাঃ একজন কষ্ট করে একটা ডিজাইন করল বা একজন একটা পোর্টফোলিও বানালো। কি দরকার নিজে কষ্ট করে বানানোর- ওরটা কপি করে দিলেই তো হয়! ফালতু কে খাটে!। এই মানসিকতা সেই স্কুল থেকে শুরু হয়েছে এখনও থামেনি অনেকেরই। তাই বদভ্যাসটি অনুশীলন হয়েছে ঠিকঠাক, আর প্রয়োগও হচ্ছে মন্দ না। ফলাফল- চোরের দশদিন, গৃহস্থের এক।

৫. ইট’স মানি মানি মানিঃ চোখ বুজলেও ডলার, খুললেও ডলার- এই নেশায় চুর হয়ে কাজ না শিখেই ঝাপিয়ে পড়ছে অনেকে। ক্লায়েন্ট রিএ্যাক্ট জাভা স্পেশালিস্ট চাইলেও আছি, কপি পেস্টেও আছি, মুড়ি মাখানোতেও আছি। এদেরকে বোঝানোই যায় না যে- টাকার পেছনে দৌড়ালে টাকা আসে না, কাজ করলে টাকা আসে।

কি করণীয়

-------------------------------------------------------

১. আগে ইংরেজি শিখুন, প্রফেশনাল ইংরেজি। বিভিন্ন আউটসোর্সিং সাইটে যান আর কাজের বিবরণ পড়ুন। ইউটিউবে ভিডিও দেখুন। আপনি যে বিষয়ে কাজ করবেন, সে বিষয়ে বেশী করে অনলােইনে পড়াশোনা বাড়ান।

২. দেশী যারা কাজ দেয় তাদের কাছে কাজ শিখে তারপর কাজের জন্য বলুন। ২ দিন শিখে ৩ দিনের দিন হাজির হবেন না। তাতে আপনি একজন ভালো শিক্ষক হারাবেন। যারা কাজ দেয় তাদের থেকে অনেক শেখার আছে, আমি যা শিখেছি তার বেশীরভাগেই ক্লায়েন্টদের কাছ থেকে। তাই আমি কাজ না জানলে ক্লায়েন্টকে আগেই জানাই এবং শিখে তাকে নক করি। না জেনে কাজ নিয়ে ঐ ক্লায়েন্টকে হারানোর চেয়ে গুডবাই বলা শ্রেয়।

৩. সবার এই লাইনে আশা লাগবে এই আন্দোলনে আপনি জড়াতে যাওয়ার আগে দেখে নিন আসলেই আপনার আগ্রহ আছে কি না। আমি কখনোই ডাক্তার হতে চাই না কারণ অতি সূক্ষ কাজে আমার হাত কাপে। ভুল হলে রোগী মরবে। এখন ডাক্তারীতে টাকা বেশী আয় হবে বলে আমি নিশ্চয় রোগী মারতে যাবো না। আর যেখানে আমার আগ্রহ নেই, সেটিতে না যাই। এই আগ্রহ আবার অনেকের এরকম- “কম্পিউটারে বসতে আমার তো ভালই লাগে”। এইরকম ভালো লাগা না। ভাল লাগা হল এই রকম- ”কাল সারারাত এই কোডটার আমি ভুল না ধরতে পারার জন্য ঘুমাতে পারি নি”।

৪. যদি নকল করে আপনি এই পর্যন্ত এসে থাকেন তবে আপনি দেশেই কিছু করার চেষ্টা করুন। আপনার ভবিষ্যত উজ্জ্বল। কিন্তু যদি ফ্রিল্যান্সিং এ সেই চেষ্টা করেন তবে সাময়িক আপনি ফিল্ডে থাকবেন কিন্তু আদতে আপনার সময়, শ্রম সবই নষ্ট হবে। একটা প্রোফাইল থেকে প্রথম ডলার আয় করতে কিন্তু কম শ্রম দিতে হয় না!

৫. কাজ শিখুন। অনেক অনেক সময় দিন কাজ শেখার পেছনে। আপনার আগে যে ছুটছে সাইকেল নিয়ে তারচেয়ে আপনি ৩ দিন পর মটরসাইকেল নিয়ে ছুটুন, ওর আগে পৌছাবেন। শুধু শিখুন কিভাবে মটরসাইকেলটা চালাতে হয়। যত বেশী সময় দিবেন কাজ শেখার পেছনে, তত বেশী সময় আপনার ভালো যাবে।

আজ থেকে অনলাইনে ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম করুন। । । ।আপনি কি ভাবছেন ? লাখ লাখ টাকা এতো সহজে ইনকাম করে ফেলবেন ? ফ্রিল্যা...
12/07/2019

আজ থেকে অনলাইনে ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম করুন।




আপনি কি ভাবছেন ? লাখ লাখ টাকা এতো সহজে ইনকাম করে ফেলবেন ?

ফ্রিল্যান্সিং এর নামে - ক্যাপচা এন্ট্রি, ফেসবুক ফেইক লাইক, পিটিসি , সি.পি.এ মার্কেটিং , ফরেক্স ট্রেডিং , Clicksense, trafficmonsoon , Bet365 আর এখন নতুন নতুন যুক্ত হচ্ছে অবৈধ-সাইবারক্রাইম ভিন্ন নামে ।
এগুলো পিওর সাইবারক্রাইম এবং অবৈধ। এগুলোর সাথে ফ্রিল্যান্সিং এর কোন যোগসূত্র নেই। বছর কয়েক আগে বাংলাদেশে ফ্রিল্যান্সিং এর নামে এসব অবৈধ কাজ হচ্ছে বলে বিশ্বের নামকরা কয়েকটি সংবাদপত্রে প্রতিবেদনও আসে।

আগে জানুন ফ্রিল্যান্সিং এ খাতে কোন কোন ফিল্ড আছে।
তারপর ভেবে দেখুন আপনার এখন যে ব্যাকগ্রাউন্ড, স্কিল এবং ইন্টারেস্ট; সেটার সাথে কোন ফিল্ড মিলে যায়।
বিভিন্ন ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে ঐ ফিল্ড গুলোর এখন পোস্ট করা জব গুলো ঘেঁটে দেখুন, বুঝার চেষ্টা করুন এ ধরণের কাজে কি কি স্কিল লাগে।
ঠিক করার পর এবার চেষ্টা করুন কোথা থেকে শেখা যায়, অনলাইনেই শেখা যায় ধৈর্য থাকলে। এদেশে প্রথম সারির ফ্রিল্যান্সাররা নিজে নিজেই শিখে সফল।
কারও কাছ থেকে পরামর্শ নিবেন এই সময়ে এসে, স্কিল্ড হওয়ার পর পরামর্শ নিন কিভাবে ফিল্ডে নামা যায়। প্রথমেই ‘ভাই, ইনকাম করার সহজ পথ বলেন’ বলে কাউকে ইরিটেট করবেন না।
চেষ্টা করতে থাকেন, ফেইল করলে ভুল গুলো শুধরে আবার ট্রাই করেন। যে কাজে আপনাকে এক্সেপ্ট করেনি, সে কাজ নিজেই করুন, সেম্পল প্রজেক্ট হিসেবে প্র্যাক্টিসও হবে, পোর্টফোলিও হবে।
ধৈর্য ধরে নিজেকে আরও স্কিল্ড বানানোর জন্যে নতুন নতুন কিছু স্টাডি করুন।

ফিল্ড রেফারেন্সে লিংকঃ
কি কি কাজ করা যায় ফ্রিল্যান্সিং সাইট গুলোতে ।
১ম লিঙ্ক https://www.freelancer.com/hire/allskills
২য় লিঙ্ক https://www.upwork.com/i/freelancer-categories/

নতুন দের একটা কথা স্পষ্ট করে একটা কথা বলি । ইউটিউব এবং গুগল হচ্ছে আপনার আসল শিক্ষক, আপনার যদি শেরকম মন মানসিকতা থাকে আপনি নিজে নিজেই শিখতে পারবেন।
বাটপার দের মিষ্টি কথায় ভুলবেন না। ধন্যবাদ।

বাঁশ বাঁশ বাঁশ বাঁশ - আর না খাইতে চাইলে পোস্ট টি শেয়ার করুন বেশি বেশি ।

এ বিষয় বিস্তারিত জানতে আর্টিকেল টি পড়ুন লিংক > https://thewriter24.com/archives/13978

আর্টিকেল টি পড়ার সময় না থেকে আডিও টি শুনুন লিংক > https://youtu.be/wnAsOlCcnhY

যদি ফ্রিল্যান্সার হতে চান ? সঠিক পূর্নাঙ্গ গাইডলাইন সবার জন্য।
লিংক > https://youtu.be/p2Tp2ZjRsmg

Browse over 900 categories of jobs including programming, web development, design, writing, data entry & more on Freelancer

ফাইভারের কমপ্লিট সমাধান দেয়ার চেষ্টা করলাম👉👉 গিগঅ্যাকাউন্ট করার পর ভাল মত গিগ সাজাবেন, ৩টা পিক যেহেতু দিবেন, তাই সুন্দর ...
12/07/2019

ফাইভারের কমপ্লিট সমাধান দেয়ার চেষ্টা করলাম

👉👉 গিগ

অ্যাকাউন্ট করার পর ভাল মত গিগ সাজাবেন, ৩টা পিক যেহেতু দিবেন, তাই সুন্দর করে পিক(গিগ ইমেজ) দিবেন, যেটা কভার পিক থাকবে সেটা জেনো সুন্দর হয়, এমন কালার ইউজ করবেন জেনো গিগে ফুটে উঠে 😊

👉👉 ডেসক্রিপশন

গিগের ডেসক্রিপশন সব সময় ইউনিক করে দেয়ার চেষ্টা করবেন, অন্যরা কিভাবে গিগ সাজাইছে সেটা আগে দেখুন, ওদের থেকে কপি করার দরকার নাই, আপনি নিজের মত করে লেখুন, তবে অন্যদের সাথে কিছু টা মিলে গেলে ও সমস্যা নাই

যেমনঃ

- 100% money back guarantee

- 100% satisfaction

এই গুলা প্রায় সবার ই এক হয়ে যায়, সো প্রব্লেম নাই, কিন্তু বাকি ডেসক্রিপশন গুলা নিজের মত করে ইউনিক করে লিখেন

👉👉 গিগ টাইটেল

গিগ টাইটেল ইউনিক রাখার চেষ্টা করবেন, বেশি বড় টাইটেল না রেখে সর্ট টাইটেল রাখবেন

👉👉 কি-ওয়ার্ডস

যেহেতু ৫টা কি-ওয়ার্ডস আপনি দিতে পারবেন, সো আপনি যেই রিলেটেড কাজ করেন সেগুলার সাথে সামঞ্জস্য রেখে কি-ওয়ার্ডস গুলা দেন

কয়েকমাস হলো গিগের মদ্ধে একটা পরিবর্তন এনেছে, যেটা আগে ছিল না সেটা হচ্ছে গিগ পারপাস, নিন্মে কয়েকটা ক্যাটাগরির গিগ পারপাস একত্রে দেয়া হলোঃ----

- Promotional

- Corporate

- Music & Concerts

- Restaurant

- Bar

- Spa & Beauty

- Movies

- Media Kit

- Real Estate

- Travel

- Medical

- Academic

চেষ্টা করেন স্পেসিফিক কিছু নিয়ে কাজ করার, কারন প্রত্যেকটা ক্যাটাগরির কাজ আছে

এক্সামপলঃ যাদের স্পা রিলেটেড কাজ দরকার তারা প্রথমে স্পা flyer/brochure/poster etc etc লিখেই সার্চ করবে ( এটা আমার পার্সোনাল মতামত, আপ্নারা চাইলে আপনাদের ইচ্ছে মত করতে পারেন)

গ্রাফিক্স, ওয়েব, যে যেই রিলেটেড কাজ করেন, স্পেসিফিক কিছু করেন, সব কিছুর ই কাজ আছে

👉👉 বায়ার রিকুয়েস্ট

অ্যাকাউন্ট করলেন + গিগ করলেন কিন্তু কাজ পাচ্ছেন্না, হতাস হয়ে যাচ্ছেন, ভাই অ্যাকাউন্ট করলেই কাজ পাওয়া যায়না, আপনাকে শুরুতে বায়ার রিকুয়েস্ট সেন্ড করতে হবে (ভাগ্য ভাল হলে অনেকে কিছু দিনের মধ্যেই অনেকে পেয়ে যায়)

প্রতিদিন আপনি ১০টা রিকুয়েস্ট সেন্ড করতে পারবেন, এই ১০ টা বায়ার রিকুয়েস্ট আপনি প্রতিদিন কিছু সময়ে ভাগ ভাগ করে সেন্ড করবেন

- দুপুরে ২.৩০-৪ টার দিকে চেক করবেন

- সন্ধার পর ৬/৭ টার

- রাত ১০- ১২টার পর

এই সময়ে বায়ার রিকুয়েস্ট বেশি থাকে, বায়ার রিকুয়েস্ট বেশি দেখলে ১০ টা একবারে শেষ করবেন্ননা, কয়েকবারে ১০ টা সেন্ড করবেন (আমি যখন ফাইভারে কাজ শুরু করেছিলাম এভাবে কাজ করতাম)

👉 বায়ার রিকুয়েস্টে কি লিখবেনঃ

আমরা সবাই এক ই কভার লেটার(মানে আপনি জবে বিড করার সময় যেটা লিখেন) কপি করে মেরে দেই, কোন বড় ভাই/কেউ একটা কভার লেটার দিলো ওইটাই সেন্ড করে দেই, এইরকম কেউ করবেন্না, বায়ার কি চাইছে সেটা দেখুন, বেশি বড় ডেসক্রিপশন না লিখে শর্ট করে লেখুন, যতটুকু দরকার ততটুকু লেখেন

নোটঃ যারা নতুন অ্যাকাউন্ট + নতুন গিগ করেছেন তাদের বায়ার রিকুয়েস্ট অপশনে শুরুতে কিছুদিন বায়ার রিকুয়েস্ট একদম ই থাকেনা, অনেকে হতাস হয়ে পোস্ট দেন "বায়ার রিকুয়েস্ট নাই" , শুরুতে এমন ই হয়, কিছু দিন পরে ঠিক হয়ে যায়, সুতরাং টেনশন করবেন্না

👉👉 বায়ার

নতুনদের খুজে খুজে ইন্ডীয়ান/পাকিস্তানী বায়ার রা নক করে বেশি(যারা পুরাতন ওদের ও করে) , কারন নতুনদের দিয়ে অনেক কাজ করানো যায়, এদেশি বায়ার গুলা কাজ করিয়ে নিয়ে পরে রিফান্ড নেয়, অনেক ঝামেলার, সবাই জানেন ওরা কেমন, ওদের কাজ না করাই ভাল, কিছু হলে আপনি সাপোর্টে কথা বলার আগে ওরাই সাপোর্টে কথা বলে ফেলে, তখন আপনার কাজ ও গেলো + আপনার সময় গেলো, আবার ওয়ার্নিং ও খাবেন আপনি। মনে রাখবেন আপনার চেয়ে ফাইভার বায়ারদের মূল্য দেয় বেশি, সো অদের থেকে দূরে থাকেন

নোটঃ সবাই যে খারাপ সেটা না, আমি ও অদের কাজ করছি ভাল বায়ার পাইছি, তবে বাঁশের পরিমান বেশি ছিল, কাজ করিয়ে মানিব্যাক নেয়, মেক্সিমাম ই এমন করে

আবার, কিছু ক্লায়েন্ট বড় লম্বা মেসেজ দিবে, ওদের সাথে কাজ করার জন্য, আপনাকে ইমেইল দিবে, আপনাকে স্কাইপ দিবে, ওদের ইগ্নোর করবেন, ওরা স্পামার, আপনি এইসব মেসে পাওয়ায় কিছুক্ষণ পর দেখবেন ফাইভার ওদের আইডি খেয়ে দিছে

👉 অনেক ভাল বায়ার কাজ করিয়ে নেয়ার আপনার ইমেইল বা স্কাইপ চাইবে, কিন্তু আপনি ভুল করে ও দিবেন্না, ফাইভার ধরতে পারলে আপনার আইডি শেষ, যদি কোন উপায়ে আপনি দিতে পারেন তাহলে ত বেশ! তবে সাবধান, আর ক্লায়েন্ট যদি ইমেইল/স্কাইপ দেয় দেয় আপনি চাইলে উনাদের সাথে যোগাযোগ করতে পারেন, তবে বলে দিয়েন আপানাদের যে ইমেইল বা স্কাইপে কথা হইছে সেটা জেনো ভবিষ্যতে ফাইভারে ম্যানসন না করে

👉👉 ব্রডব্রান্ড / আইপি / ওয়াইফাই

অনেকে পোস্ট দেন

আমি কি এক ই আইপি দিয়ে ৩-৪ টা অ্যাকাউন্ট চালাতে পারবো?

- না আপনি পারবেন্না

(অনেকে আবার বলে পারবেন, অরা ক্যামনে করে জানা নাই আমার, ভাই যদি আপনি অ্যাকাউন্ট করতে পারেন ২টা, তাহলে আপনি ৫০০ টাকার জন্য কেন রিস্কে যাবেন, ৫০০ টাকা হলে নতুন লাইন নেয়া যায়, মোট কথা রিস্কে না যেয়ে একটা নেট লাইন দিয়ে একটা আইডি ইউজ করেন)

অনেকে আবার বলেন, আমি কি ফাইভারের সাথে সাথে অন্য মার্কেটপ্লেসে ও এক ই আইপি দিয়ে কাজ করতে পারবো ?

= জী হা পারবেন

👉 রিয়েল আইপি না সেয়ার আইপি ইউজ করবো ?

৩-৪ এম্বির লাইন গুলা আপানাকে বা আমাকে যারা ৫০০ টাকায় যারা দিয়ে বলে এটা রিয়েল আইপি, ওরা নাম্বার ওয়ান বাটপার, রিয়েল আইপি আপনি ১ এম্বি নিতে গেলে মিনিমাম ১০০০ টাকার বেশি লাগে, কথা হচ্ছে আপনি ৫০০ টাকার ঐসব লাইন নিয়ে ও কাজ করতে পারবেন, কোন সমস্যা হবেনা ( এক্সাম্পল দেয়ার জন্য ৫০০ টাকা বললাম, এলাকা বেধে ৫০০/৬০০+ ও হয়ে থাকে)

👉👉 পেমেন্ট মেথড

পেমেন্ট মেথড হিসেবে Payoneer আপনার লাগবে, আপনার যদি পাসপোর্ট বা NID না থাকে তাহলে আপনি আপনার বাবা, মা, ভাই, বোন বা রিলেটিভ যে আছে তার নামে Payoneer অ্যাকাউন্ট করে পেমেন্ট নিতে পারবেন , সমস্যা নাই

নোটঃ অনেকে Paypal এ পেমেন্ট নেয়,অনেকে অনেক ভাবে

বাংলাদেশ থেকে পেপাল অ্যাকাউন্ট করে ফাইভার থেকে পেমেন্ট নেয় (যেহেতু আমাদের দেশে পেপাল লিগ্যাল না তাই ওটা নিয়ে আমি কিছু বল্লাম না)

👉👉 ২৪ ঘণ্ট অনলাইন/একটিভ থাকা

২৪ ঘণ্টা অনলাইনে থাকবেন, যতক্ষণ পিসিতে থাকবেন মোবাইল থেকে ফাইভার অফ করে নিবেন, ঘুমাইতে গেলেন, মোবাইলে অন রাখলেন,বাসার বাইরে কোথাও গেলেন মোবাইলে ফাইভার অন রাখলেন (২৪ ঘণ্টা একটিভ থাকলে ভাল তবে আপনি যতটুকু পারেন একটিভ থাকার চেষ্টা করেন)

👉 আমি কি মোবাইলে অ্যান্ড পিসিতে এক ই সাথে ফাইভার অন রাখতে পারবো ? কোন সমস্যা হবে?

উত্তরঃ জি ! আপনি মোবাইলে অ্যান্ড পিসিতে এক সাথে অন রাখতে পারবেন + ব্রাউজ ও কর‍তে পারবেন, কোন সমস্যা হবেনা।

👉👉 অ্যাকাউন্ট কার নামে ? NID/Passport আছে ?

ফাইভার ভেরিফিকেশন চাইলে আপনাকে ১৪ দিন সময় দিবে, ১৪ দিনের মধ্যে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে পারবেন

আগে ফাইভারে কোন ভেরিফিকেশন চাইতো না, অনেকে বিভিন্ন পিসি দিয়ে নিজের নামের হাল্কা চেইঞ্জ করে ২-৩টা অ্যাকাউন্ট করে ইউজ করত, ফাইভারে এখন আপনার ফটো ভেরিফিকেশন চাইবে, আপনার NID/Passport ভেরিফিকেশন চাইবে, যাদের NID/passport আছে তাদের তো প্রব্লেম নাই, যদি আপনার NID/passport না থাকে তাহলে আপনি কিভাবে ভেরিফাই করবেন ? আর আপনার বয়স যদি ১৮ না হয়ে থাকে তাহলে ত আপনি NID করতে পাবেন্না, তাহলে ?

👉 চালাকি উপায়ঃ আপনি আপনার নামে অ্যাকাউন্ট করলেন, কাজ ও করতেছেন, হঠাৎ ফাইভার আপনার ভেরিফাই চাইলো, আপনার নিজের NID/passport নাই, কোন উপায় না পেয়ে আপনি প্রোফাইলে গিয়ে আপনার নাম পরিবর্তন করে আপনার বাবা/মা/ভাই/বোনের নাম দিয়ে দিলেন, এখন আপনি ভেরিফিকেসন করতে পারবেন

এভাবে ভেরিফাই গত ১ মাস আগে ও করা যেতো, আমি নিজে করে দিছি এক ছোট ভাইয়ের

কিছুদিন আগে এক ছোট ভাইয়ের অ্যাকাউন্টে ভেরিফাই চাইছে, সে যখন তার নিজের নাম পরিবর্তন করে তার বড় ভাইয়ের নাম দিতে চাইলো তখন আর নাম পরিবর্তন হচ্ছেনা, পরবর্তীতে অনেকবার চেষ্টা করাহ হইছে কিন্তু নাম চেইঞ্জ হয়নি, তারপর অ্যাকাউন্ট টা বাদ হয়ে গেলো

নোটঃ অন্য কারো এইসব হইছে কিনা জানা নাই, আমার ও আর চেক করার অয়ে নেই, এটা ত আর নিজের কাছে না যে ভেরিফিকেশন চাইলে নাম চেইঞ্জ হয় কিনা চেক করা যাবে 😊

👉 একটা কাহিনীঃ এক ছোট ভাই কাজ করছিলো, কাজ ও পাচ্ছিলো, হঠাৎ তার ভেরিফিকেসন চাইলো, সময় ১৪ দিন, একটা মজার ব্যাপার হলো সে পাসপোর্ট করতে দেয়ার ৩দিন পর তার ভেরিফিকেশন চাইলো, আমাদের দেশে ত ২২ দিনে দিবে বলে পাসপোর্ট কিন্তু ১ মাস লেগে যায় রেগুলার সময়, ১৪ দিন ফাইভারের ভেরিফিকেসন টাইম আর পাসপোর্ট পেতে প্রায় ৩০ দিন

নোটঃ যদি আপনি ১৪ দিনের মধ্যে পাসপোর্ট/ন্যাশনাল আইডী(NID) না দেখাতে পারেন, সাপোর্টে কথা বলতে পারেন, দেখেন কি বলে উনারে, আমি বলিনি তাই জানিনা

👉 সঠিক উপায়ঃ আপনার NID নাই আপনি একটা পাসপোর্ট করে নেন, ফাইভারে/ আপওয়ার্ক এ কাজ করার আগেই করে নেন, পাসপোর্ট থাকলে লস নাই, কখন না কখন ভেরিফিকেসন চায় আর আপনি কিছু না দিতে পারলে আপনার অ্যাকাউন্টটাই না চলে যায়, মনে রাখবেন লাইফে কোন প্যারা নেয়া যাবেনা 😊

কিছু কথাঃ

এভাবে কাজ করে যান, আশা করি কাজ পাবেন, তবে.....

রিজিক আল্লাহ্‌র হাতে, এখন অনেক কম্পিটিটর, প্রত্যেকটা ক্যাটাগরিতে অনেক অনেক মানুষ কাজ করতেছে, দিন দিন অনেক নতুন ফ্রিলেন্সার মার্কেটপ্লেসে ঢুকতেছে, আপনি চান আপনি জেনো কাজ পান, অরা ও চায় অরা জেনো কাজ পায়, সো আপনাকে ধৈর্য ধরতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে, রিজিকের মালিক আল্লাহ্‌, আমি জাস্ট সম্পূর্ণ প্রসেস টা বললাম, আশাকরি ভাল কিছু হবে, আপনি শুধু কষ্ট করে যান, আল্লাহ্‌র উপর ভরসা রাখেন, আল্লাহ্‌ ত আছেন, সবার জন্য দোয়া রইলো সবাই ভাল কিছু করেন

(লেখায় কোন ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখেবন...... Peace)

Address

Dhaka
1230

Telephone

01911127271

Alerts

Be the first to know and let us send you an email when ParPhics posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ParPhics:

Share