24/07/2014
সুবিধাবঞ্চিত শিশুদের পাশে টেক্ কিডস
দেশের একমাত্র শিশুকিশোর তথ্য-প্রযুক্তি ম্যাগাজিন “টেক্ কিডস” এর কিশোর সাংবাদিকরা তাদের ঈদের আনন্দ ভাগাভাগি করে নিল কিছু সুবিধাবঞ্চিত শিশুদের সাথে । নিজের ঈদ বাজেট হতে কিছু টাকা বাঁচিয়ে তা দিয়ে ঈদের জামা কাপড় কিনে সুবিধাবঞ্চিত বাচ্চাদের হাতে তুলে দেয় টেক্ কিডসের বাচ্চারা । ঢাকার রামপুরায় ওয়াপদা রোডস্থ সরকারী দিবাযত্ন্ কেন্দ্রে ৫০ থেকে ৮০ জন বাচ্চা থাকে যাদের বাবা মা হয় রিক্রাচালক কিংবা ঝি-এর কাজ করে । শশিু গুলোর মাঝে কওে বা ৫ বছর এর, কওে বা ১০ আবার কওে বা এখনও কথা বলতে শখিনেি । সারাদিন বিনামূল্যে এই দিবাযত্ন্ কেন্দ্রে থাকে শিশুরা । সরকারী ভাবে থাকা খাওয়ার ব্যবস্থা থাকলেও ঈদে নতুন কাপড় দেবার ব্যবস্থা নেই । হতদ্যরিদ্র বাবা মার পক্ষে যেখানে ঢাকার বাসা (রুম) ভাড়া আর দু’মুঠো খাবার যোগাড় করা কঠিন সেখানে ঈদের জামা কাপড় বিলাসীতা মাত্র । নিজের আনন্দের সঙ্গে এই সব শিশুদের মুখে হাসি ফোটাতে টেক কিডসের এই আয়োজন । উল্লেখ্য যে, টেক কিডস শিশু কিশোরদের জন্য দেশের তথ্য প্রযুক্তি ম্যগাজিন মাসিক টেকওয়ার্ল্ডের একটি প্রকাশনা ।
বিগত ৪ বৎসর ধরে টেক্ কিডস দেশের শিশু কিশোরদের মেধা, মনণশীলতা এবং সৃজনশীলতার বিকাশে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে । আয়োজনে টেক্ কিডস ও টেকওয়ার্ল্ডের সকল সদস্যবৃেন্দর সাথে উপস্থিত ছিলেন টেকওয়ার্ল্ডের সম্পাদক নাজনীন নাহার ।