19/08/2026
🎉 ডিজিটাল রূপান্তরের নতুন যাত্রায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক ও সলিউশন পার্টনার লিডস কর্পোরেশন লিমিটেড।
বাংলাদেশের ব্যাংকিং খাতে প্রযুক্তিগত রূপান্তরে দীর্ঘ অভিজ্ঞতার ধারাবাহিকতায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সলিউশন পার্টনার হিসেবে লিডস কর্পোরেশন লিমিটেডের নতুন অংশীদারিত্বের সূচনা হয়েছে। 🤝
এই আনন্দঘন ও গুরুত্বপূর্ণ মুহূর্তে লিডস কর্পোরেশন লিমিটেডের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক জনাব বশির আহমেদ স্যার আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান ও মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। 💐
📅 ১৭ আগস্ট ২০২৬ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের অনলাইন, রিয়েল-টাইম কোর ব্যাংকিং সলিউশন (CBS) বাস্তবায়ন বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
👥 এই গুরুত্বপূর্ণ আয়োজনে উপস্থিত ছিলেন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান ও মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ স্যার এবং ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেন স্যার-সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
লিডস কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক জনাব বশির আহমেদ স্যার, ব্যবস্থাপনা পরিচালক জনাব নাফিদ আহমেদ অনোন্য স্যার, প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আনিসুর রহমান খান স্যার এবং প্রধান পরিচালন কর্মকর্তা জনাব মো. গিয়াস উদ্দিন সিকদার স্যার-সহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
💻 সভায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের কোর ব্যাংকিং সলিউশন বাস্তবায়নের পাশাপাশি ডিজিটাল কেওয়াইসি, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, ইউটিলিটি বিল পরিশোধ এবং এপিআই ইন্টিগ্রেশন-সহ বিভিন্ন আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবা নিয়ে আলোচনা হয়।
🚀 বাংলাদেশের ব্যাংকিং খাতে দীর্ঘ প্রযুক্তিগত অভিজ্ঞতার ধারাবাহিকতায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সলিউশন পার্টনার হিসেবে যুক্ত হতে পেরে লিডস কর্পোরেশন লিমিটেড গর্বিত। এই অংশীদারিত্ব ব্যাংকটির কার্যক্রমকে আরও আধুনিক, নিরাপদ, দক্ষ ও গ্রাহকবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।
🌐 আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নতুন ডিজিটাল যাত্রায় লিডস কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
লিডস কর্পোরেশন লিমিটেড
ব্যাংকিং খাতে ডিজিটাল রূপান্তরের অংশীদার 💙