04/04/2019
দোকানদারের ডিজাইন বনাম ডিজাইনারের ডিজাইন
----------
আমাদের দেশে ডিজাইন বলতে অধিকাংশজনই তাকায় স্টুডিও এর দিকে।
গ্রাফিক্স ডিজাইন? হ্যা! ওই যে সেদিন ছবি তুললাম। চুল কেটে দিলো, মুখের দাগ মুছে দিলো, ইয়ে মানে হাল্কা একটূ ফর্সাও করে দিলো, এটাইতো ডিজাইন। আরেকটু এডভান্সড যারা, তারা প্রেসে।
কাজ করা পিচ্চিগুলাকে দেশের বেস্ট ডিজাইনার ভাবে।
ভাই জানেন? বাচ্চা একটা ছেলে, কত আর বয়স ১৩-১৪ হবে? আমার নাম ঠিকানা দিলাম, ৫ মিনিটের মধ্যে ভিজিটিং কার্ড বানিয়ে দিলো। ক্যান ইউ ইমাজিন?
------------ এটাই হচ্ছে ডিজাইন নিয়ে আমাদের আম জনতার ধারনা।
এবার আমার কিছু অভজারবেশন শেয়ায় করি। ডিজাইন মুলত একটি বিশাল সিস্টেম। তার ছোট একটা অংশ হচ্ছে ইমেজ প্রসেসিং বা রিটাচিং। যেগুলো স্টুডিওতে করে থাকে খুবই সামান্য একটু অংশ দেখেই যারা অভিভুত হয়ে যায়, তাদের কাছে এই বিশালতা অন্ধকারেই থেকে যায়।
একজন ডিজাইনার যখন ইমেজ প্রসেসিংও করবে, ছবির দিকে তাকালে মনে হবে না যে, এখানে কিছু একটা করা হয়েছে। কারন তার ক্লিপিং, মাস্কিং, লাইট, শ্যাডো সবই হবে নিখুত।
এখানে একটূ অফ টপিকে যাই,
গার্মেন্টসে যে কাপড়গুলো তৈরি হয়, তার ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলো বাইরে এক্সপোর্ট হয়ে যায়, আর সেকেন্ড ক্লাস গুলো শোরুমে এবং থার্ডক্লাসগুলো ফুটপাতে সেল হয়। তাহলে কেন আমাদেরই উৎপাদিত পণ্য থেকে আমরাই বঞ্চিত হই?
কারন, আমাদের দেশে যে প্রাইসে আমরা কাপড় কিনতে অভ্যস্ত তার ৪-৫ গুন দাম দিয়ে আমরা কেউই কিনতে চাইবো না। যে শার্ট আমরা ৬০০-৭০০ টাকা দিয়ে কিনি, সেটা ৪-৫ হাজার টাকা দিয়ে কিনতে চাইবো না আমরা। তাই, সেলাররা লোকালি সেলও করে না।
সেইম ভাবে আমাদের দেশেও ওয়ার্ল্ড ক্লাস ডিজাইনাররা রয়েছেন, যারা লোকালি সার্ভিস প্রোভাইড করেন না। ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে কাজ করে থাকেন।
একটা নরমাল ডিজাইনের প্রাইস কত?
অনেক প্রেসে প্রিন্টিং করলে ডিজাইন ফ্রীতেই করে দেয়। ৫০-১০০ টাকা নেয় কেউ কেউ। কিন্তু আপনি একটা ডিজাইনের জন্য ১০০০ টাকা চান? শুধু ডিজাইন? প্রিন্টও করে দেবেন না?
আমাকেতো ৬০০ টাকার মধ্যে ডিজাইন সহ প্রিন্ট করে দেবে। তাহলে আপনি এতো বেশী চান কেন? ডাকাতি, গলাকাটা দাম... আরে ভাই থামুন। আগে বুঝুন, তারপরে বলুন।
ডিজাইনের কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে অনেক লম্বা হবে। সংক্ষেপে একটু আইডিয়া দিই। ধরুন, একজন প্রেসের লোক। জিনি ৫০ টাকা দিয়ে ডিজাইন করে দেয়। সে দিনে ১০০/২০০ ডিজাইন করে। কিভাবে? তার কাছে কমন কিছু ফরম্যাট করা আছে। সেখানে আপনার নাম ঠিকানা বসিয়ে দেয় জাস্ট। হয়তো আপনাকে যে ডিজাইন দিচ্ছে, সেটা আরো ৫০ জনের কাছেও সেল করছে।
সামান্য কালার বা সাইজ মোডিফাই করে। একটা ডিজাইনে সে সময় দিচ্ছে ৫-১০ মিনিট। সেই কাজে ৫০-১০০ টাকা নিলে কিংবা না নিলেও তার খুব বেশী ক্ষতি নেই।
কিন্তু একজন প্রফেশনাল ডিজাইনার কি করে? প্রথমে আপনার লোগো, কালার স্কিম এসব নিয়ে স্টাডি করে। কোন কোন কম্বিনেশন, কোন শেইপ কোথায় কি দিলে ভালো লাগবে। এক এক জায়গায় ৫০-১০০ টা কালার, ইফেক্ট দিয়ে দিয়ে ট্রাই করে কোন টা ভালো মানায়। অনেক গুলো ফন্ট নিয়ে ঘাটাঘাটি করে যে, কোনটা আপনার এই স্টাইলের সাথে পারফেক্টলি যাচ্ছে। এই সব কিছু করে ফাইনালি দেখা যায় এক-দুই দিন সময় লাগিয়ে দেয় আউটপুট দিতে। আপনি এখানে বিরক্ত হচ্ছেন, যে সেই কবে দিলাম? ৫ মিনিটে করে দেয়, সেখানে আজ দুইদিন হল। দুইদিন পর ডিজাইন দেখে যখন বলেন যে, এই পার্টটি চেঞ্জ করুন। তখন ওই পার্ট এর উপর তার পুরো পরিশ্রম মাটি হয়ে গেলো। আমার নতুন করে শুরু করা... তাহলে সেই অনুপাতে প্রাইস কি বেশী?
প্রফেশনাল ডিজাইনারের কাজের প্রথম বিশেষত্ব হচ্ছে ডিজাইন ইউনিক। অন্য ডিজাইন থেকে আইডিয়া নেয়া যেতে পারে, কিন্তু সেইম সেইম মিলবে না কোথাও।
যখন আপনারা সেই মানের একজন ডিজাইনারকে এক্সাম্পল দেন যে, এতো টাকা লাগে নাকি ডিজাইন করতে? তখন তার মুচকি হাসি দেয়া ছাড়া কিছুই বলার থাকে না আসলে।
আমাদের অফিসের ম্যাম বলেন যে, আপনি যে প্রোডাক্টটি নিয়ে ডিজাইন করবেন, সেটি শো-রুম থেকে এক পিস এনে আপনার টেবিলে রাখবেন। নাড়া চাড়া করবেন, উলটে পালটে দেখবেন। আলোতে কালার কেমন লাগে, অন্ধকারে কেমন লাগে। এই টাইপের ১০০ টা ডিজাইন দেখবেন। ১০ ঘন্টায় ১০ টি ডিজাইন করার দরকার নেই, ১০ ঘন্টায় একটি করুন। বাট ইট শুড বি লুক গর্জিয়াস।
আমার মনে হয় এই পুরো লেখাটা পড়লে ডিজাইনে-ডিজাইনে পার্থক্য সম্পর্কে আর কারো কনফিউশন থাকবে না। এবং আমি বিশ্বাস করি, একদিন আমাদের সবার মোটিভ চেঞ্জ হবে। উন্নত বিশ্বের মত আমরাও মানসম্মত পণ্য ও সেবা ব্যাবহার করবো এবং তাদের যথাযোগ্য মূল্যায়নও করবো।
ক্রেডিট : কাজী নিশাত