Hikma TechZone

Hikma TechZone Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hikma TechZone, Information Technology Company, Badda, Dhaka.

Hikma Techzone is a managed IT services provider offering efficient, trusted, quality & affordable IT Services, including IT Support Services, servers, cloud computing, virtualization, networking, hardware, cybersecurity and outsourced IT management.

31/05/2026
23/05/2026

সবার জন্য কুরবানী ২০২৬

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী এক কন্যাশিশুকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দ...
20/05/2026

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী এক কন্যাশিশুকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। একই ঘটনায় সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ বুধবার আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এরপর আসামি সোহেল রানা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান।

পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদের আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেন সোহেল রানা। জবানবন্দি গ্রহণ করে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে আটক রাখারও আবেদন করে পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হকের আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে বেলা সোয়া তিনটার দিকে হাজতখানা থেকে কড়া নিরাপত্তায় সোহেল রানাকে আদালতে তোলা হয়। এ সময় আদালত প্রাঙ্গণে উপস্থিত কয়েকজন তাঁর উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন।

পুলিশের আবেদনে বলা হয়, হত্যার শিকার শিশুটি রাজধানীর একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। গত সোমবার সকাল সাড়ে নয়টার দিকে সে বাসা থেকে বের হয়। অভিযোগ অনুযায়ী, স্বপ্না আক্তার কৌশলে তাকে নিজেদের ফ্ল্যাটে নিয়ে যান।

আবেদনে আরও বলা হয়, সকাল সাড়ে ১০টার দিকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য শিশুটিকে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে অভিযুক্তদের ফ্ল্যাটের সামনে শিশুটির জুতা দেখতে পান তাঁরা। পরে ডাকাডাকিতে সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকেন স্বজন ও প্রতিবেশীরা।

পুলিশ বলছে, ফ্ল্যাটের একটি কক্ষে শিশুটির মস্তকবিহীন মরদেহ পড়ে ছিল। আরেকটি কক্ষের ভেতরে একটি বালতির মধ্যে রাখা ছিল মাথা। আবেদনে আরও বলা হয়, মরদেহ গুমের উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে শিশুটির মাথা শরীর থেকে আলাদা করা হয়।

ওই ফ্ল্যাট থেকে স্বপ্না আক্তারকে আটক করা হয়। তবে ঘটনার পর একটি কক্ষের জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল রানা। পরে গতকাল সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে গতকাল রাতে পল্লবী থানায় সোহেল রানা, স্বপ্না আক্তার ও অজ্ঞাতপরিচয় একজনকে আসামি করে ধর্ষণ ও হত্যার অভিযোগ এনে মামলা করেছেন। মামলায় বলা হয়েছে, শিশুটিকে যখন সোহেল রানাদের ফ্ল্যাটে নেওয়া হয়েছিল, সে সময় সেখানে তৃতীয় একজন ব্যক্তি ছিলেন। শিশুটির স্বজনসহ অন্যরা দরজা ভেঙে ওই ফ্ল্যাটে ঢোকার আগে তিনি সেখান থেকে চলে যান।

ঘোষণা: এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধিতে মামলা করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী ভুক্তভোগীর নাম, পরিচয় ও ছবি প্রকাশ করা যায় না। এ কারণে এই প্রতিবেদনে শিশুটির নাম, ছবি ও তার পরিবারের পরিচয় প্রকাশ করা হলো না।

Types of Local Area Networking Cable & Ports – Simplified!When we talk about LAN connectivity, three major cable types d...
16/05/2026

Types of Local Area Networking Cable & Ports – Simplified!

When we talk about LAN connectivity, three major cable types dominate the scene: Ethernet, Fiber Optic, and Coaxial. Each has its own role in keeping our networks alive and kicking:

- Ethernet (RJ45 / UTP)
The everyday hero of office and home networks. Easy to plug in, reliable, and cost-effective. Think of it as the “Toyota Corolla” of networking—simple, dependable, everywhere.

- Fiber Optic (LC/SC)
The speed demon. Uses light instead of electricity, making it perfect for high-speed backbone connections. Imagine sending data at the speed of light—literally! 🚀

- Coaxial (F-Type/BNC)
The veteran. Once the backbone of early LANs and still widely used in cable TV and broadband. Strong shielding makes it resistant to interference, but it’s less common in modern enterprise setups.

💡 Quick Analogy:
Ethernet = Daily commuter car 🚗
Fiber Optic = Bullet train 🚄
Coaxial = Old but sturdy truck 🚚

---

📖 Roman Urdu Caption:
“Networking mein teen cable types sab se zyada use hoti hain: Ethernet, Fiber Optic aur Coaxial. Har ek ka apna role hai—jaise Corolla, Bullet Train aur Purana Truck. Samajhna easy ho jata hai jab hum unhein real-life examples se compare karte hain!”

🚨 **সতর্কতা: “NB TV” নামের নতুন মোবাইল ব্যাংকিং ম্যালওয়্যার ছড়াচ্ছে!**সম্প্রতি “NB TV” নামে একটি ভুয়া ফ্রি টিভি চ্যানে...
05/05/2026

🚨 **সতর্কতা: “NB TV” নামের নতুন মোবাইল ব্যাংকিং ম্যালওয়্যার ছড়াচ্ছে!**

সম্প্রতি “NB TV” নামে একটি ভুয়া ফ্রি টিভি চ্যানেল অ্যাপের মাধ্যমে বিপজ্জনক ম্যালওয়্যার ছড়ানো হচ্ছে। এটি ইনস্টল করলে আপনার মোবাইল ব্যাংকিং অ্যাপ হ্যাক হয়ে টাকা চুরি হতে পারে। ⚠️

📌 **যেভাবে প্রতারণা করা হচ্ছে:**
👉 আপনার মোবাইলে ভুয়া টাকা ট্রান্সফারের SMS আসে
👉 আপনি বিষয়টি চেক করতে ব্যাংকিং অ্যাপ ওপেন করেন
👉 ম্যালওয়্যারটি আসল অ্যাপের উপর একটি ভুয়া লগইন স্ক্রিন দেখায়
👉 আপনি PIN/Password দিলে সেটি সরাসরি হ্যাকারদের কাছে চলে যায়
👉 এরপর SMS পড়ে OTP নিয়ে আপনার একাউন্ট থেকে টাকা ট্রান্সফার করে নেয়

📊 **পরিস্থিতি:**
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (DMP) ইতিমধ্যে ৩০টির বেশি অভিযোগ পেয়েছে এবং প্রতিনিয়ত নতুন অভিযোগ আসছে। বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের ব্যবহারকারীরা এর শিকার হচ্ছেন।

🛡️ **নিজেকে সুরক্ষিত রাখতে যা করবেন:**
✔️ অচেনা অ্যাপ/লিংক থেকে কিছুই ডাউনলোড করবেন না
✔️ Google Play Store ছাড়া অন্য কোথাও থেকে অ্যাপ ইনস্টল করবেন না
✔️ অপ্রয়োজনীয় App Permission বন্ধ রাখুন
✔️ PIN, Password, OTP কখনো কাউকে দিবেন না
✔️ সন্দেহজনক SMS/লিংক এ ক্লিক করবেন না

❗ **সতর্ক থাকুন, নিরাপদ থাকুন**
এই পোস্টটি শেয়ার করে অন্যদেরও সচেতন করুন।


💻 Hikma TechZone
Cyber Security Awareness & IT Support

🔐 **সোশ্যাল সাইটে আমাদের নিরাপত্তা বিষয়ক করণীয়**👉 সচেতন হলেই নিরাপদ থাকি📱 **সোশ্যাল সাইট বলতে যা বুঝি**ফেসবুক, টুইটার, ল...
04/05/2026

🔐 **সোশ্যাল সাইটে আমাদের নিরাপত্তা বিষয়ক করণীয়**
👉 সচেতন হলেই নিরাপদ থাকি

📱 **সোশ্যাল সাইট বলতে যা বুঝি**
ফেসবুক, টুইটার, লিংকডইন ইত্যাদি
মেসেঞ্জার, ভাইবার, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন ভয়েস ও ভিডিও কমিউনিকেশন অ্যাপ

⚠️ **হ্যাক হলে যা হতে পারে**
❌ আপনার একাউন্ট ব্যবহার করে প্রতারণা
❌ ভুয়া/বিতর্কিত পোস্ট ছড়ানো
❌ পরিচিতদের কাছে টাকা চাওয়া
❌ ব্যক্তিগত তথ্য ফাঁস

⚠️ **হ্যাক না হলেও ঝুঁকি আছে**
❌ খারাপ লোক আপনার ছবি/পোস্ট অপব্যবহার করতে পারে
❌ ফিশিং করে একাউন্ট দখল করতে পারে
❌ আপনার তথ্য বিশ্লেষণ করে ক্ষতি করতে পারে

📉 **ফলে কি হতে পারে?**
🔹 ব্যক্তিগত জীবনে ঝুঁকি
🔹 কর্মজীবনে সমস্যা
🔹 শিক্ষাজীবনে প্রভাব
🔹 সামাজিক সম্মান ক্ষতি

✅ **আমাদের করণীয়**
✔️ গুরুত্বপূর্ণ তথ্য, ছবি বা লোকেশন শেয়ার করা থেকে বিরত থাকুন
✔️ অচেনা কাউকে ফ্রেন্ডলিস্টে যুক্ত করবেন না
✔️ শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন

🔑 **দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করবেন না**
❌ নিজের নাম, জন্মতারিখ
❌ পরিবারের নাম
❌ মোবাইল নম্বর
❌ সহজ সিরিয়াল (123456 ইত্যাদি)

🔐 **শক্তিশালী পাসওয়ার্ড কেমন হবে?**
✔️ কমপক্ষে 12-16 অক্ষরের
✔️ বড় হাতের (A-Z) + ছোট হাতের (a-z)
✔️ সংখ্যা (0-9)
✔️ বিশেষ চিহ্ন (!@ #$%^&*)
✔️ নিয়মিত পরিবর্তন করুন

🔄 **পাসওয়ার্ড হারালে/হ্যাক হলে করণীয়**
✔️ প্রোফাইল তথ্য আপডেট রাখুন
✔️ মোবাইল নম্বর ও ইমেইল যুক্ত রাখুন
✔️ রিকভারি অপশন চালু রাখুন
👉 সঠিক তথ্য থাকলে পাসওয়ার্ড পুনরুদ্ধার ১০০% সম্ভব

🛡️ **2FA (Two-Factor Authentication) চালু করুন**
👉 এতে আপনার একাউন্ট দ্বিগুণ সুরক্ষিত থাকবে
👉 লগইনের সময় অতিরিক্ত ভেরিফিকেশন (OTP/Authenticator App) লাগবে

📌 **অতিরিক্ত গুরুত্বপূর্ণ টিপস**
✔️ প্রাইভেসি সেটিংস নিয়মিত চেক করুন
✔️ অজানা অ্যাপকে এক্সেস দেবেন না
✔️ সন্দেহজনক লিংকে ক্লিক করবেন না
✔️ পাবলিক Wi-Fi ব্যবহারে সতর্ক থাকুন
✔️ অজানা কল/মেসেজ/ফাইল থেকে সাবধান
✔️ লগআউট করতে ভুলবেন না

🔵 **সচেতনতা + সতর্কতা = সাইবার নিরাপত্তা**
নিজে নিরাপদ থাকুন, পরিবার ও সমাজকেও নিরাপদ রাখুন।


📢 Hikma TechZone | IT Support & Cyber Awareness
💻 Hikma TechZone
Your Trusted IT Support Partner

01/05/2026

জার্মানির বার্লিন শহরের একটি আধুনিক আর্ট গ্যালারিতে...

Address

Badda
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Hikma TechZone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hikma TechZone:

Share