12/04/2025
আমার হাসব্যান্ড স্যালারি পেয়ে তার মাকে ২৫ হাজার টাকা দেয় শুধুমাত্র মাসিক বাজার যেমন মাছ- মাংস, শাক সবজি কেনার জন্য ( অন্যান্য খরচ বাদে)। কিন্তু আমার শাশুড়ি কোনো বাজার করে না। সব টাকা নিজের কাছে রেখে দেয়।
প্রতিদিন রাতে একটা তরকারি রান্না করে। সেই তরকারি দিয়ে পরদিন সকালে, দুপুরেও খায় সবাই। এদিকে এক তরকারি এতবার খাওয়া হয় এজন্য আমার শাশুড়ি আমাকে কোনো খাবার দিতে চায় না।কাল রাতেও সেইম অল্প তরকারি আর ভাত । এক্সট্রা কিছু নাই
বিয়ের ৮ মাসের মধ্যে আমি কখনো তিন বেলা পেট ভরে খেতে পারি নাই। দিনের পর দিন না খেয়ে থাকার কারণে আমার ওজন কমে একদম দুর্বল হয়ে গেছে।
এসব কিছু হাসব্যান্ড নিজের চোখে দেখেও তার মাকে কিছু বলে না। আবার বলে তার মা তার জান্নাত তাই তার মাকে কিছু সে বলতে পারবে না।
এই অবস্থায় আমার করণীয় কি? আমি এইবার মাস্টার্স পরীক্ষা দিচ্ছি। কিন্তু আমাকে আমার হাসব্যান্ড কোনো চাকরি করতেও দিবে না। আবার তাদের সামর্থ্য থাকার পরেও আমাকে খাবারের কষ্ট দেয় প্রতিনিয়ত। বলে রাখা ভালো আমার হাসব্যান্ড একটা ভালো কোম্পানিতে অনেক ভালো বেতনে জব করে। এখন আমার করণীয় কি পরামর্শ দিবেন প্লীজ !!!
( নাম প্রকাশে অনিচ্ছুক )