05/08/2024
দেশ স্বাধীন এর মিশন টা এখনও শেষ হয় নাই। সমন্বয়কদের এখন উচিৎ হবে অতিদ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে এই উশৃংখল জনতাকে কন্ট্রোল করা। নাহলে এতদিন এর এত কষ্ট, ত্যাগ সব বৃথা চলে যাবে। আজকে যারা ভাংচুর, সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে এরা কেউ এই ছাত্র নাহ। এমনকি এরা কেউ কেউ একদিন ও আন্দোলন এ আসে নাই। এদের মধ্যে অনেকেই হয়ত কিছুদিন আগেই খুনি ছাত্রলীগের সাথে মিলে ছাত্রদের উপর আঘাত করছে অথবা এদেরই কেউ অন্য রাজনৈতিক মতদর্শী, যারা নিজেরা তো পারে নাই কিছুই শুধু শুধু ছাত্রদের ত্যাগ কষ্টের সাফল্য এর মধু খেতে আসছে। এদের যতদ্রুত সম্ভব কঠোর হস্তে দমন করতে হবে নাহলে আমাদের বীরশ্রেষ্ঠ সাইদ, শান্ত, ওয়াসিম, তামিম, ফাইয়াজ, শাকিল, জাফর, দীপ্ত, সিয়াম, মুগ্ধ, রিয়াসহ অগুনিত শহীদদের আত্মত্যাগ প্রশ্নের সম্মুখীন হয়ে যাবে।